আমি খুশী হলাম খুব । হাঁ, আজ ১৪ অক্টোবর ২০০৯।
১৪ অক্টোবর ২০০৭ এ আমি লেখালেখি শুরু করেছিলাম সাম হ্যোয়ার এ।
Click This Link
এরপর চলে গেছে দুটি বছর। প্রথম বার্ষিকীতে একটা পোষ্ট লিখেছিলাম
আমার অভিজ্ঞতার কথা জানিয়ে।
Click This Link
এর পুনরাবৃত্তি আর করছি না আজ।
সময় এভাবেই যায় । সময় কি রেখে যায় আমাদের জন্য ? রেখে যায়
কিছু মুলধন। আর তা হচ্ছে স্মৃতি, অভিজ্ঞতা ।
২
আজকের এই লেখাটির শিরোনামে আমি 'বেদনা' শব্দটি লিখতে আগ্রহী
ছিলাম না মোটেও। শুধুমাত্র লিখেছি , আমাদের কিছু সহ ব্লগার - যারা
চিরবিদায় নিয়ে চলে গেছেন , তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে।
মুহাম্মদ জুবায়ের , অতিসম্প্রতি মাহবুব মতিন।
হয়তো আরো কেউ .....
সবার আত্মার প্রতি আমার অবনত শ্রদ্ধা।
৩
সামহ্যোয়ার আমাকে অনেক কিছু দিয়েছে। দিয়েছে অনেক মানুষের
প্রীতি । এজন্য আমি সবার কাছে বিনীতভাবে ঋণী।
আমার ব্লগে এসে অনেকেই অশোভন আচরণ করেছেন। তারা গালি
গালাজ না করলেও পারতেন। শুধুমাত্র করুণা ছাড়া আর কিছুই তাদেরকে দেবার নেই।
অনেকে মাইনাস দিয়ে আমাকে ঠেকাতে চেয়েছেন। অযথা বিরক্ত করতে
চেয়েছেন। আমি তাদেরকে ও ধন্যবাদ দিচ্ছি আজকের এই দিনে।
ধন্যবাদ দিচ্ছি এজন্য , তারা তাদের শক্তি পরীক্ষা করেও বিজয়ী হতে
পারেন নি। সত্যেরই জয় হয়েছে।
৪
অনেকে আমার নাম ধরে না না ধরনের সাবোটাজ মার্কা পোষ্ট দিয়েছেন।
দেখেছি , সময়ে সব কিছুই মিলিয়ে গেছে কোথায় !
কারণ আমি বিশ্বাস করি , শেষ পর্যন্ত প্রকৃত লেখকরাই টিকে থাকেন,
মুখোশধারী কচ্ছপেরা নয়।
৫
আমি বিভিন্ন মাধ্যমে লেখালেখি করি। এই দুইবছরে আমি সাম হ্যোয়ারেই বেশি সময় দিয়েছি। সাম হ্যোয়ারও আমাকে দিয়েছে
অকৃত্রিম ভালোবাসা। তাই আমি কর্তৃপক্ষ, মডারেটর, সংশ্লিষ্ট সবাইকে
বিনীত ধন্যবাদ জানাচ্ছি।
সবশেষে বলি, মানুষ বেঁচে থাকে তার সৃজনশীল কর্মের মাঝে।
আসুন , আমরা সবাই নিজের মহৎ ভাবনাগুলোর স্বপক্ষে কাজ করি।
গড়ে তুলি একটি স্বপ্নময় বিশ্ব, আগামী প্রজন্মের জন্য।
হ্যাপী ব্লগিং .......
আবারও শুভেচ্ছা সবাই কে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

