[ কবি কাজল রশীদ - কাব্যমাঠে প্রিয় সহযাত্রী আমার ]
মাঝে মাঝেই ভুলে যেতে থাকি সমাধির স্বত্ত্বঘেরা
রাতের কথা। লতার কিরণ এসে নুয়ে থাকে ভিন্ন
দরোজায়। চাইলেও খুলতে পারি না এই কপাট,
এই কাঁপানো ছায়ার যাত্রা। চলে যায়, যেতে থাকে
- ছেড়ে সব ধ্বনির স্নেহ। আহা ! কাঙাল চোখ ,দেখো
লিখে রাখো বহমান ভাষার বিবরণ, সংযোজনে একদিন
কাজে লাগতে পারে। অথবা কাছে আসতে পারে নির্ভার
রহস্যভরা একটি দ্বীপ। যে দ্বীপে সবুজও সামন্তবাদী হয়ে
শাসন করে মানবপ্রদেশ। সেতুতন্ত্র দিয়ে, গড়ে প্রাণে প্রাণে
বৃক্ষস্বপ্নের ঘর। জমিনের শ্রেষ্ঠ মিছিল। আর সেই মিছিলের
ফেষ্টুনে জেগে থাকে বৃষ্টির ঋতাক্ষর। মেঘের মলাটে বাঁধাই
উনুনের হাড়। আবারও ভুলের কাছে ফিরি,অবশিষ্ট পাইনা
কিছুই। সাঁওতাল সমুদ্র ডাকে আর ডাকে পূবের পাহাড় ।
ছবি- আধিশ্বরী
সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



