আমার প্রিয় পোস্ট

কথার স্বরবীজ

২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:১২

শেয়ারঃ
0 0 0

চলো , তার চেয়ে বরং আলাপ করি তোমাদের
পশ্চিম পুকুরের জিয়ল মাছগুলো নিয়ে, ওরা
কীভাবে লাফ দিয়ে পার হয় বাঁশের বেস্টনী
কীভাবে মাছের রূপালী আঁশে খাবি খায়
পঞ্চদশী চাঁদ। নোলক পরা রাতের ছায়া।

আমরা আরও আলাপ করতে পারি বায়বীয়
জলবায়ু নিয়ে। কিংবা পরিবেশবাদী গবেষকের
ধ্যানে দেখে নিতে পারি দূষণমুক্ত পৃথিবীর
পদরেখা ..... আর আকাশের দিকে তাকিয়ে
বুলিয়ে নিতে পারি চোখের পরিধি , আগামী
বর্ষায় বৃষ্টিসম্ভাবনা।

আপাততঃ এগুলোই হোক আমাদের আলোচ্য
বিষয়। কারণ বাগদাদ কিংবা কাবুলে পড়ে
আছে যে রক্তাক্ত পাতাচিহ্ন , তাদের কথা
ভাবলে থেমে যেতে পারে আমাদের প্রেমালাপ,
অথবা টেক্সাসের ফোর্ট হুড সেনানিবাসে লেগে
আছে যে আততায়ী হাতের ছাপ- তার কথা
ভাবলেও শিউরে উঠতে পারি আমরা দু’জনেই।
অতঃপর কান্নার কিনারায় খুঁজতে পারি
একে অপরের মুখছবি ।

এভাবে আমরা প্রকৃতপক্ষেই এড়িয়ে যেতে পারি
অনেকগুলো ঘটে যাওয়া হত্যাকান্ডের কথা ! তোমার
কামিজ আর আমার শার্টে লেগে থাকা রক্তদাগ ধোয়ে,
শুকিয়ে নিতে পারি। তারপর পুনরায় গায়ে দিয়ে দিব্যি
বলে বেড়াতে পারি - আমরা কোনোকালেই কোনো
নির্মম হত্যাযজ্ঞের সাক্ষী ছিলাম না।

এবং ঘাসের পালকে বিছিয়ে দিতে পারি আমাদের
সঞ্চিত মুদ্রার নৃত্য। নাচতে পারি আমরাও তাদের
সাথে, যারা সূর্য ডুবার আগেই এই পৃথিবীতে নামায়
ঘোর অন্ধকার । আর বলে- ‘ ভেসে যাও বিশ্ববাসী
জোসনার প্লাবনে ’।

আসলে আমাদের একটা প্লাবনের প্রয়োজন ।
অদ্ভুত ,অন্যরকম প্লাবন।
যার স্পর্শ পেয়ে ভেসে উঠবে ডুবন্ত জাহাজ।
ঢেউয়ের আড়ালে লুকিয়ে থাকা মুখ এসে দাঁড়াবে
ভূমি উপত্যকায়। সবগুলো উপসাগর মুছে যাবে
পাহাড়ী উপকথায়। আর সবগুলো মানুষ একান্তই
প্রেমের স্বরবীজে , খুঁজবে অনুগত ধ্বনিচিহ্ন।

ঠিক এরপরই

হাঁ ,এরপরই আমরাও পালটে নেবো
আমাদের ,
প্রতিবেশী নক্ষত্রবিষয়ক বাদবাকী কথাপ্রসঙ্গ ।

ছবি- ডেভিড বিশপ





 

বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:১৯
মিলটনরহমান বলেছেন: নোলক পরা রাতের ছায়া।
=========================
আমরা কোনোকালেই কোনো
নির্মম হত্যাযজ্ঞের সাক্ষী ছিলাম না।

এতো অভিমান কেনো কবি!!
২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৭

লেখক বলেছেন: এটাই আজকের বিশ্বের বাস্তবতা !

আমরা কোনোকালেই কোনো
নির্মম হত্যাযজ্ঞের সাক্ষী ছিলাম না।


আমরা অনেক কিছুই আজ যেনো আর দেখছি না !!!!!

ঈদ মোবারক

২. ২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৫
আবু মকসুদ বলেছেন:
আমাদের সময় কেটে যায় হাওয়া এবং নৈসর্গের কথা ভেবে, মানুষের কথা ভাবার সময় আমাদের কোথায়!


সত্যি বলেছেন ইলিয়াস ভাই-

আসলে আমাদের একটা প্লাবনের প্রয়োজন ।
২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:২৮

লেখক বলেছেন: এই কবিতাটি আমার মর্মস্পর্শী একটি কবিতা , প্রিয় কবি ।

আপনি ভালো থাকবেন ।

ঈদ মোবারক ।

৩. ২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:৩৯
সৈয়দ নাসির আহমেদ বলেছেন: ঢেউয়ের আড়ালে লুকিয়ে থাকা মুখ এসে দাঁড়াবে
ভূমি উপত্যকায়। সবগুলো উপসাগর মুছে যাবে
পাহাড়ী উপকথায়। আর সবগুলো মানুষ একান্তই
প্রেমের স্বরবীজে , খুঁজবে অনুগত ধ্বনিচিহ্ন।

একটা প্লাবনের খুব প্রয়োজন
একটা প্লাবনের খুব প্রয়োজন

ভালো লাগলো ইলিয়াস ভাই,
ভালো থাকুন
২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৫:৪২

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ ।

ঈদ মোবারক

৪. ২৭ শে নভেম্বর, ২০০৯ ভোর ৬:৫০
ফয়জুল আলম বেলাল বলেছেন: আসলে আমাদের একটা প্লাবনের প্রয়োজন ।
অদ্ভুত ,অন্যরকম প্লাবন

শুধু প্রয়োজন নয়
সময়ের দাবী।
একটি প্লাবন চাই
যে প্লাবন নতুন করে
মনে উদ্দীপনা যোগাবে!
ফিরে পাব সবকিছু!
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ

৫. ২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৭:০২
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন:
অনেক ভালো লাগার কবিতা।
ঈদ মোবারক।
ভালো থাকুন।
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩১

লেখক বলেছেন: থ্যাংকস

ঈদ মোবারক

৬. ২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:১৩
সরসিজ আলীম বলেছেন: সরাসরি কথা বলার চেষ্টা । আমার একটা কবিতা আছে উপস্থাপনের ধরনটা প্রায় এ রকম ।
কবিতাটা পড়তে পারেন: লিংক দিলাম।

কবিতার শিরোনাম ‌‌‍''হাত রচিত''
http://sorosijalim.blogspot.com/

ভালো থাকবেন ।
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ

পড়লাম।

ঈদ মোবারক

৭. ২৭ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩৮
আহসান জামান বলেছেন: চমৎকার লাগলো, ভালো থাকবেন।
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩২

লেখক বলেছেন: ধন্যবাদ

ঈদ মোবারক

৮. ২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩১
কাজল রশীদ বলেছেন:
চমৎকার কবিতা, অনেক ভালো লাগলো।
৯. ২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৩
ফকির ইলিয়াস বলেছেন: থ্যাংকস এ লট ।

অল দ্যা বেষ্ট

ঈদ মোবারক
১০. ২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
তমিজ উদ্‌দীন লোদী বলেছেন: আসলে আমাদের একটা প্লাবনের প্রয়োজন ।
অদ্ভুত ,অন্যরকম প্লাবন।
যার স্পর্শ পেয়ে ভেসে উঠবে ডুবন্ত জাহাজ


খুব ভালো লাগলো কবি।
ভালো থাকুন,সতত।
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে ও ।

ঈদ মোবারক

 

মোট সময় লেগেছে ০.৯৩৬৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
এই ব্লগের সকল মৌলিক লেখার স্বত্ত্ব লেখকের।
এখান থেকে কোনো লেখা লেখকের অনুমতি ছাড়া
অন্য কোথাও প্রকাশ, ছাপা, অনুলিপি করা গ্রহনযোগ্য
নয়।...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ