অস্থির সমুদ্রদৃশ্য দেখি। কিছু ঢেউ উপচে পড়ে সিংহাসনের
অমর শূন্যতায়। হীরের অফুরন্ত জ্যোতি, ঢেকে গেছে অনেক
আগেই ; সবুজের সহজ গ্রন্থিতে। আর ঘোর লোকালয়, নত
হচ্ছে আকাশের মগ্ন ফিনিকে। কী এক বাণীর মোহ , ঘিরে
রাখছে পৃথিবীর পূর্বপূরবী - সন্ধ্যার যোগাসনে গহন উপাসনায়।
আমরা দৃশ্যান্তর ভেদ করে ছুটে চলেছি ,দশকের পান্থপুরোহিত
একটুকরো মেঘের মন্দির দিয়ে যাচ্ছে ছায়া,আলোকের ,উষ্ণতার
আর জলাভিসারে ধীর নৌকোর গতি এঁকে যাচ্ছে আমাদের ভোরের
গন্তব্য। দূরে - দোতরার দ্যুতি ছড়াচ্ছে একক দুপুরে, ধূর্জটি সুর ।
অভিমানী ঘরের দ্রাঘিমা লিখে রাখছে কবিতার দ্রাবিড় সংসার
আবার ভাঙবে সমুদ্র,আবার গৃহসমাবেশে জয় হবে পংক্তি বিভার।
ছবি - ম্যাক মিস্ট্রি
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




