আমি কুড়িয়ে রেখেছি। ফিরিয়ে দেবো বলে কোনও
এক অসমাপ্ত সন্ধ্যায় । অথবা পরিয়ে দেবো ধীমান
ভোরের পায়ে, যে ভোর নদীকেও শিখাবে নাচনের
নবম কলা। পাতার পৃষ্ঠমহাদেশে, অক্ষরের বজ্রবিনয়।
ফিরিয়ে দেবো আরও কিছু পাঠের প্রণয়, যে পঠন
ভূমির বর্ণায়নে রেখে যায় সুরক্ষিত জ্যোতিষ্কের মালা,
কক্ষপথে দাঁড়িয়ে থাকা আশ্চর্য রোদ - আমাদের লেখার
তালিকায় বিন্যস্ত বেদনা , হংসের পালকলাগা ঘাটজন্ম।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১০ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



