শিবির আমেরিকায় সন্ত্রাসী সংগঠন চিহ্নিত হওয়ায় ইউরোপে দৌড়ঝাপঃ
নয়া পরিকল্পনা ঢাকা ও জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় দখল
নিউইয়র্ক থেকে এনা
--------------------------------------------------------------
চট্টগ্রাম এবং রাজশাহীর মত ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয় দখলের পরিকল্পনা রয়েছে ইসলামী ছাত্র শিবিরের। এ লক্ষ্যে তারা এ দুটি বিশ্ববিদ্যালয়ের আশপাশের সকল মেস এবং হলগুলোতে ঘাঁটি গাড়ছে। শিবিরের পরিচয় গোপন রেখে অনেকে অন্য ছাত্র সংগঠনের ব্যানারে এই পরিকল্পনা বাস্তবায়নে কাজ চালাচ্ছে। জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের আশপাশের গ্রামে শিবিরের বেশ কিছু মেস রয়েছে। সেগুলো ব্যবহূত হচ্ছে গোপন তৎপরতার অস্থায়ী ঘাঁটি হিসেবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাথে ঘনিষ্ঠ একাধিক সূত্র থেকে এহেন পরিকল্পনার তথ্য এসেছে লসএঞ্জেলেসে। উল্লেখ্য যে, ইসলামী ছাত্র শিবিরের বেশ কয়েক ডজন সাবেক নেতা-কর্মী পড়াশোনা করছেন যুত্ত্নরাষ্ট্রের বিভিন্ন কলেজ-ভার্সিটিতে। তাদের সাথেও যোগাযোগ করা হচ্ছে এ পরিকল্পনা নিয়ে। সূত্রগুলোর মতে, চট্টগ্রাম কিংবা রাজশাহীর মত সহজ কাজ নয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘাঁটি গাড়া। কসমোপলিটন সিটি হওয়ায় ঢাকায় শিবিরের নামে কোন হল দখল করে স্থায়ীভাবে নিয়ন্ত্রণে রাখা সম্্ভব হবে না বিধায় তারা ভিন্ন সংগঠনের আড়ালে এগিয়ে চলেছেন। সূত্র উল্লেখ করেছে, রাজশাহীতে ছাত্রলীগের কর্মীকে হত্যার পর সারাদেশে যদি শিবিরের উপর হামলার ঘটনা চলতেই থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয় দখলের আচমকা অভিযান চালানো হবে। এর ফলে ছাত্রলীগসহ দেশবাসীর দৃষ্টি নিবদ্ধিত হবে ঐ প্রতিষ্ঠানদ্বয়ের উপর। সূত্রটি আরো উল্লেখ করেছে, তবে এ দুটি শিক্ষা প্রতিষ্ঠানকে দখলের মহড়া হবে স্বল্প সময়ের জন্য। একটি ঝাঁকুনি দিয়ে সরকারকে জানান দিতে চায় শিবিরের সাংগঠনিক ভিত তো দৃঢ়। প্রয়োজনে তারা সারাদেশের শিবির ও জামাতে ইসলামীর ক্যাডারদের আমদানী করবে এ দুটি স্থানে-এমন পরিকল্পনাও রয়েছে তাদের। জানা গেছে, যুত্ত্নরাষ্ট্রে অধ্যয়নরত শিবিরের সাবেক কর্মীরা রগ কাটার বিপক্ষে। তারা বলেছেন যে, এ বিষয়টি পুরনো হয়েছে। নতুনভাবে এগুতে হবে। জানা গেছে, শিবিরের এহেন পরিকল্পনায় এখন পর্যন্ত পাত্তা দেয়নি ছাত্রদলের শীর্ষ নেতারা। ছাত্রদলের কর্মকর্তারা মনে করছেন, শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় অভিযানে সহায়তা দেয়ার অর্থ হবে খাল কেটে কুমির আনা।
এদিকে যুক্তরাষ্ট্র হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের বিজ্ঞান ও প্রযুক্তি অধিদপ্তরের সাথে কর্মরত ন্যাশনাল কনসোর্টিয়াম ফর দ্য স্টাডি অব টেররিজম এন্ড রেসপন্সেস টু টেররিজম (এসটিএআরটি) এর ফাইলে ইসলামী ছাত্র শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করার বিষয়টি নিয়েও প্রবাসী শিবির কর্মী ও সমর্থকরা হতাশা ব্যক্ত করেছেন। এজন্যে তারা জামাতের আন্তর্জাতিক মুরুব্বীদের সাথেও যোগাযোগ শুরু করেছেন। তারা মনে করছেন, স্টেট ডিপার্টমেন্টের সাথে জামাতের সুসম্পর্ক থাকা সত্বেও হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের ঘনিষ্ট একটি স্বাধীন ও নিরপেক্ষ গবেষণা সংস্থা কীভাবে শিবিরকে সন্ত্রাসী সংগঠন মনে করে। প্রসঙ্গত উল্লেখ্য যে, ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গেনাইজেশনের সদস্য হিসেবে ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক লবিং রয়েছে। এছাড়া ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অব স্টুডেন্ট অর্গেনাইজেশনের সাথেও রয়েছে তাদের সাংগঠনিক বন্ধুত্ব। ছাত্র শিবিরের সাবেক সভাপতি ড· আবু তাহের এক সময় এ ফেডারেশনের মহাসচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন। শুধু তাই নয়, ‘ওয়ার্ল্ড এ্যাসেম্বলী অব মুসলিম ইয়থ’ নামক একটি সংগঠনেরও সদস্য ইসলামী ছাত্র শিবির। পাকিস্তানী সামরিক গোয়েন্দা সংস্থা ‘ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স’র (আইসিআই) সাথে সর্বদা ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলে ছাত্র শিবির ।এবং আইসিআই তাদেরকে অর্থকড়ি দেয়-এ তথ্যও রয়েছে দক্ষিণ এশিয়ায় সন্ত্রাসবাদ নিয়ে গবেষণারত ‘সাউথ এশিয়ান টেররিজম পর্টাল’ নামক একটি সংস্থার ওয়েবসাইটে। তারা আরো বলেছে যে, হুজি নামক উগ্রপন্থি-সন্ত্রাসী সংগঠনের নেটওয়ার্কে কাজ করছে ইসলামী ছাত্র শিবির। স্মরণ করা যেতে পারে, এর আগে সাউথ এশিয়া এনালাইসিস গ্রুপ নামক একটি গবেষণা সংস্থা ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশের গণতন্ত্রের জন্যে মারাত্মক হুমকি বলে মন্তব্য করে। শুধু তাই নয়, বাংলাদেশকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদের ঘাঁটি হিসেবে পরিচিত করতেও শিবিরের কর্মকান্ড যথার্থ বলে তারা মন্তব্য করেছেন।
ছাত্রশিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৮টি মন্তব্য ১৮টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।