অন্য কোনো রূপের আকাশে , জেগে থাকে তারাতন্ত্র
এই ডেস্কটপে ক্রমশঃই ঘুরতে থাকে একটি শাদাচাঁদ
ছিল হলুদ, এখন রঙবদল করে পেয়েছে প্রথম পরশ।
ভোরগুলো রাঙা হবার আগে , জলেরা ভিজিয়ে যায়
নদীর কিনার। আর চরের পাখিরা আবারও বর্ণকোলাহলে
মাতে ঋতুউৎসবে , একটা নতুন সুরের নাচন ধরা পড়ে
ভ্রাম্যমান পথিকের যাত্রাপথে, ধ্রুপদী কালের ক্যামেরায়।
আমারও ছবি তোলা হয় । কোনো এক অর্ধেক জীবন
ছুঁয়ে দেখি ,তুমি তার ভাগীদার ছিলে -দহনের প্রিয় পরিজন।
ছবি- জো রসেল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

