হাজার হলুদ ফুলে আবারও যে রাঙিয়ে প্রভাত
শুরুর সমীক্ষা শেষে লিখে রাখি নদীর উজান
কীভাবে পাখিরা চিনে স্বজনের মাটিগামী প্রাণ
আমিও বাড়িয়ে রাখি অনুরাগে ঋতুদের হাত ।
আবার ফিরবো বলে এই ঘাটে চিহ্ন সমান
কিছু দাগ রেখে যাই, ভিটেছবি -জলের আকার
আষাঢ়ের মূলগ্রহে এভাবেই রঙের প্রকার
ভেদ করে দূরাকাশ, শ্বাসে ভরা কদমের ঘ্রাণ।
মিশ্র ঝড়ের ছায়া ঘিরে রাখে আমাদের দিন
সপ্ত স্বপন ছুঁয়ে বেড়ে উঠে উনুনের আঁচ
উষ্ণ মুখের মায়া দেখে কাঁপে প্রতিবেশী কাচ
শুভ্র পাথর দেখে আঁকে ছবি শান্ত প্রবীণ ।
নমস্য নামতা পড়ে , চেয়ে দেখি আর্দ্র জমিনে
হাজার হলুদ ফুলে জোড়াহাত বুকের গহীনে ।
{ সামহ্যোয়ার ইন ব্লগ - এ আমার ১০০০ তম পোস্ট }
ছবি- ববি ভেনটোরা
সর্বশেষ এডিট : ১৬ ই ফেব্রুয়ারি, ২০১০ রাত ৯:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




