আওয়ামী লীগের এম পি মোসলেম উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। দল বলছে প্রমানিত হলে তারও বিচার হবে ।
রিপোর্ট টি ভোরের কাগজ / ৮ এপ্রিল ২০১০
মোসলেমের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখবে
আওয়ামী লীগ :যুদ্ধাপরাধী প্রমাণ হলেই বিচার
॥ইখতিয়ার উদ্দিন ।।
দলীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হওয়ায় বিব্রত ক্ষমতাসীন আওয়ামী লীগ। এই অভিযোগের সত্যতা খতিয়ে দেখা হবে এবং তদন্তে যুদ্ধাপরাধী প্রমাণিত হলে তাকেও বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে বলে দলে সিদ্ধান্তহয়েছে। তবে মোসলেম উদ্দিন একজন মুক্তিযোদ্ধা এবং দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণেই তার বিরুদ্ধে এই মামলা হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট একটি সূত্র।
মোসলেম উদ্দিনের নির্বাচনী এলাকার পার্শ¦বর্তী এলাকায় বাড়ি এমন একজন শীর্ষস্থানীয় আওয়ামী লীগ নেতা জানিয়েছেন, দলীয় অভ্যন্তরীণ কোন্দলের কারণেই মোসলেমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা দায়ের করা হয়েছে। তিনি ১৯৭০ সালে, ১৯৭৩ সালে সংসদ সদস্য ছিলেন। পরবর্তীতেও একাধিকবার আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব উল আলম হানিফ জানান, মোসলেম উদ্দিনের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে তা তদন্ত করে দেখা হবে। তিনি যুদ্ধাপরাধী হলে অবশ্যই তারও বিচার হবে। সেই সঙ্গে কোনো উদ্দেশ্য নিয়ে এই সংসদ সদস্যের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা করা হয়েছে কিনা এটাও খতিয়ে দেখবেন তারা। কেননা ’৭৫ পরবর্তী সময়ে অনেক মুক্তিযোদ্ধা পথভ্রষ্ট হয়ে বিএনপির সঙ্গে রাজনীতিতে জড়িয়ে পড়েন। পরবর্তীতে জামাতের সঙ্গে বিএনপি জোট করলে সে সব মুক্তিযোদ্ধা জামাতের সঙ্গেও মাঠে-ময়দানে রাজনীতি করেছেন। তাই খতিয়ে দেখতে হবে কেউ কোনো অসৎ উদ্দেশ্যে যুদ্ধাপরাধীদের বিচার ইস্যুকে কাজে লাগিয়ে মোসলেমকে ফাঁসানের চেষ্টা করেছে কিনা।
নাম প্রকাশে অনিচ্ছুক দলের এক প্রেসিডিয়াম সদস্যও হানিফের সঙ্গে একমত হয়ে বলেন, যুদ্ধাপরাধের অভিযোগ যার বিরুদ্ধেই উঠুক তিনি নিজ দলের হলেও তা খতিয়ে দেখা হবে। সত্যিকারের যুদ্ধাপরাধী হলে কেউই ছাড় পাবে না। তবে, অভিযুক্ত মোসলেম উদ্দিন সম্পর্কে তাদের কাছে তথ্য রয়েছে যে তিনি একজন সত্যিকারের মুক্তিযোদ্ধা, যুদ্ধাপরাধী নন।
আওয়ামী লীগের এক সাংগঠনিক সম্পাদক বলেন, পাশাপাশি এলাকায় বাড়ি হওয়ায় তিনি অভিযুক্ত ব্যক্তিকে ভালোভাবে চেনেন। স্থানীয় আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের কারণেই তার বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি যুদ্ধাপরাধী নন।
আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল সরকারি দলের এ সংসদ সদস্যের বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগে দায়েরকৃত মামলা প্রসঙ্গে বলেন, যুদ্ধাপরাধীরা যে দলেরই হোক না কেন তাদের বিচার হওয়া প্রয়োজন। আমরা যুদ্ধাপরাধীদের বিচার চাই। কোনো রাজনৈতিক দলের বিচার চাই না।
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল। ২০০৮ সালের নির্বাচনে বিপুল বিজয়ের মাধ্যমে সরকার গঠনের পর নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে যুদ্ধাপরাধের বিচারের উদ্যোগ নেয় দলটি। দলীয় সূত্র জানিয়েছে, এ অবস্থায় সংসদ সদস্য মোসলেমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলা হওয়ায় বিব্রতবোধ করছেন আওয়ামী লীগের নীতিনির্ধারকরা। বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছে দলীয় হাইকমান্ড। তাই মোসলেমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রমাণ পাওয়া গেলে তাকে কোনো ধরনের ছাড় না দেয়ার সিদ্ধান্ত হয়েছে। আর তিনি যদি কোনো স্বার্থান্বেষী চক্রের ষড়যন্ত্রের শিকার হয়ে থাকেন তা হলে দল তার পাশে দাঁড়াবে।
উল্লেখ্য, ময়মনসিংহ-৬ আসনের সরকারদলীয় সংসদ সদস্য মোসলেম উদ্দিনসহ ১৪ জনের বিরুদ্ধে ৭ মুক্তিযোদ্ধাকে হত্যাসহ কয়েকটি অভিযোগে মামলা দায়ের করা হয়। গত মঙ্গলবার ময়মনসিংহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (ফুলবাড়িয়া) মামলাটি করেন ওই উপজেলার জোরবাড়িয়া গ্রামের মুক্তিযোদ্ধা মোঃ জালাল উদ্দিন। সংসদ সদস্য মোসলেমসহ অন্য আসামিদের বিরুদ্ধে হত্যা, লুট ও বাড়িঘর পুড়িয়ে দেয়ার অভিযোগ করা হয়। মামলায় সাক্ষী করা হয় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, সাবেক সংসদ সদস্য এডভোকেট মোঃ জুবেদ আলী, আ ন ম নজরুল ইসলাম ও খন্দকার আব্দুল মালেক শহিদুল্লাহসহ ১৪ জনকে।
আওয়ামী লীগের এম পি মোসলেম উদ্দিনের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
ফিরে যাওয়া বলে কিছু নেই
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।