নাম ধরে । সপ্তছিদ্রের পাশে আঙুল রেখে নিঠুর বাঁশরিয়া হাঁটে উজানবাঁকে।
আমি এখন আর হাঁটতে পারিনা। দূরের পথ দেখলেই ভয় হয়। কিছু মিথে
বিশ্বাস করি বলে ,মৃতদের ছায়া দেখলে পথ ছেড়ে দিই।
যারা গিয়েছে তারা আরও যাক। যারা আসেনি তারা আসুক।
এই কুর্সিমহল শূন্য না হলে , দাঁড়িয়ে শামিয়ানা ঠাঙানোর সুযোগ তো কেউই পাবে না - কথাগুলো আব্বা প্রায়ই বলতেন।
আমি তাঁর কথাগুলো খুব ভাবি আজকাল।
আমাদের আসন ছেড়ে দেবার সদঅভ্যেস নেই। অথচ আমরা প্রতিদিন
মৃত মিথের ছায়া মাড়াচ্ছি ,আর আকাশকে টার্গেট করে মারছি সার্চলাইট।
কালো কাপড়ে ঢেকে রাখছি নিজেদের মুখ।
যদি সত্যি কেউ আমাদের ইঁদুর-বিড়াল খেলা দেখে ফেলে !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


