১০ হাজার ডলার সরকারী অনুদান দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।
কুইন্সের যে বাসায় হুমায়ুন আহমেদ থাকেন, সেই বাসা হঠাৎ ঘিরে ফেলে মার্কিনী গোয়েন্দারা । বলা হয় , বাংলাদেশের প্রধানমন্ত্রী আসছেন। তারপর দলবল নিয়ে গাড়ী থেকে নেমে পায়ে হেঁটে বাসায় চলে যান শেখ হাসিনা। বলেন, আমি আপনার জন্য বাংলাদেশের মানুষের ভালোবাসা নিয়ে এসেছি। সাদা ফুল দিয়ে বরণ করেন হুমায়ুন আহমেদকে। হুমায়ুন আহমেদ বলেন, আমার থেরাপি চলছে। কিন্তু প্রধানমন্ত্রী আসার
পর আমার নতুন থেরাপি শুরু হয়েছে - তা ভালোবাসার থেরাপি। দুটো বই উপহার দেন তিনি শেখ হাসিনাকে। হুমায়ুন আহমেদের দুই শিশু ছেলেকে আদর করেন প্রধানমন্ত্রী। হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন এসময় ছিলেন অশ্রুসিক্ত।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে নিউইয়র্কে চিকিৎসাধীন নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদকে দেখতে যান। নিউ ইয়র্কের বিশ্বখ্যাত মেমোরিয়াল সোয়ান কেটারিং সেন্টারে হুমায়ূন আহমেদের ক্যান্সার চিকিৎসা চলছে। হুমায়ূন আহমেদের বাসায় ৩০ মিনিট সময় কাটান প্রধানমন্ত্রী। এ সময় তিনি হুমায়ূন আহমেদের শারীরিক অবস্থানর খোঁজ-খবর নেন এবং যে কোনও পরিস্থিতিতে তাকে সব রকমের সহযোগিতার আশ্বাস দেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি ও যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. আবুল মোমেন।
ধন্যবাদ , আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী।
জাতির জনকের কন্যা হিসেবে আপনিই পারেন একজন লেখকের
পাশে দাঁড়াতে।
বাংলা সাহিত্য-শিল্পের প্রতি আপনার এই যে দরদ,
তার জন্য একজন অভিবাসী লেখক হিসেবে
আপনাকে সশ্রদ্ধ অভিনন্দন।
আপনার জয় হোক মাননীয় প্রধানমন্ত্রী।
মহান আল্লাহ আপনার মঙ্গল করুন।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


