কেউ নেই কাছে তবু পলাতক পাখিদের ছায়া
কাছে এসে ডাক দেয়, আর বলে সাথে যাবে কেউ
আমরাও অভিবাসী ভোর হয়ে ছিটিয়ে যাবো সবুজ মায়া.....
আটাত্তর গোলাপের পরতে সাজিয়ে সকাল
আপনাকে দেবো কবি, একুশের লাল খামে ভরে
এ পাওনা শোধের নয়, নয় কোনো হীরে
জহরতের দামে-দরে,
রক্তমূল্যে লেখা এই গান 'আমার ভায়ের
রক্তে রাঙানো.....
প্রভাতের জলকণা যেন
হেসে ওঠে এই বাংলার, বার বার প্রতিভূ হয়ে,
আমাদের ভালোবাসা বুকে নদী ঠিক তাই
মিশে যায় সবুজ নিলয়ে।
--------------------------------------------------------
আজ ১২ ডিসেম্বর তাঁর ৭৮তম জন্মদিন
--------------------------------------------------------
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১১ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


