জন্মান্ধ ভোরের গান
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কিছু কাঁটা রেখে যাবো। কিছু গোলাপ, বিলাপ করে ডাকবে তোমার নাম-
পরিণাম কিছুই জানি না। কবিদের পরিণাম জানতে নেই। উচ্ছ্বসিত ঢেউয়ের
জ্যোতি দেখে কেবলই নিবারণ করে যেতে হয় চোখের অশ্রু। আর সমষ্টিগত
মাটির নিবেদিত আলোক্ষেত্র।
কিছু জল রেখে যাবো। কিছু অনলের কাছে দাঁড়িয়ে- সাক্ষী দেবো
আমিও প্রত্যক্ষ করেছি মৃত্যুর অনর্গল হাসি। যে হাসি দেখে সজীব
থাকে ঘাসের বুকে জেগে উঠা সবুজ সমাধি।
রেখে যাবো শব্দ- শব্দের কফিন এবং কয়েকটুকরো কালো কাপড়
তুমি সেই কাপড় আকাশের গায়ে জড়িয়ে, সাজিয়ে দিও
সবটুকু রাতের শরীর। আর লিখে দিও- এই কাব্যজনক
একটি মৃত নদীর মতো জন্মান্ধ ছিল।
৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমিও পারি!

জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ভোজ

গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন
ফেরার ট্রেন
ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।