এই মধ্যরাত, এই মৃতশামুকের দাগ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
কঠিন পাথরের হাসি দেখে আমি আবার তাকাই। মধ্যরাত ঝুলে আছে বিবর্ণ দেয়ালে।
এই দেয়ালে একটা ছবি ছিল গৃহমালিকের। তিনি দেশত্যাগ করেছেন অনেক আগে।আর
রেখে গেছেন যে ধুলোচিহ্ন, এখন তারও অবশেষ খুঁজে পাওয়া যায় না আর।
মধ্যরাতের মাঝখানে মাঝে মাঝে যে নক্ষত্র দেখি, তার গায়ে লেগে আছে একটি
মৃতশামুকের দাগ। ভেতরে মুক্তো খুঁজে যারা এই শামুকটিকে হত্যা করেছিল,
তাদের হস্তছাপ দেখে জেনে যাই এই পথ দিয়ে এগিয়েছে অনেক দুর্বৃত্ত সময়।
আমাদের অবিশ্বাস আমাদেরকে দেউলিয়া করে তোলে। সঞ্চয়ে আর কিছু অবশিষ্ট
নেই দেখে বিশ্বস্থ সড়ককেও পর ভেবে ফাড়ি পথে অতিক্রম করি কাল। এবং
হতবাক মানুষেরা চেয়ে দেখে - নরকসভ্যতা দখল করছে ভূগোলের ছবিগুলো।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আমিও পারি!

জ্ঞানী মানুষ পড়ালেখা করে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে। কেউবা পড়ালেখা করে একটি ভালো জবের জন্যে, কেউবা জ্ঞান আহরণের জন্যে, আবার কেউবা করে নিজের যোগ্যতা প্রমাণ করার জন্যে। আমি... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ ভোজ

গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন
ফেরার ট্রেন
ঈদের ছুটিটা যেন চোখের পলকে শেষ হয়ে গেল। বারোটা দিন—ক্যালেন্ডারের হিসেবে ছোট, কিন্তু হৃদয়ের হিসেবে এক বিশাল পৃথিবী। সেই পৃথিবীতে ছিল হাসি, ছিল কান্না, ছিল ঘরের গন্ধ, ছিল প্রিয় মানুষের... ...বাকিটুকু পড়ুন
প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।