somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো চেয়ারম্যান প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন : অধ্যাপক আজাদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী এই মর্যাদা শুধু আমাকেই দিয়েছেন।

০৯ ই মে, ২০১১ সকাল ৮:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও ক্লিনিক্যাল ফার্মেসী এন্ড ফার্মাকোলজী বিভাগের অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী প্রতিমন্ত্রীর মর্যাদায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন। গতকাল ইউজিসি মিলনায়তনে এক আড়ম্বরপূর্ণ শুভেচ্ছা অনুষ্ঠানে নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক আজাদ চৌধুরী বলেন, উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে তিনি কোনো ধরনের আপোষ করবেন না বলে জানান। পাবলিক ও প্রাইভেট কোন বিশ্ববিদ্যালয়কেই ছাড় দেয়া হবে না। গুণগতমান নিশ্চিতের সঙ্গে গবেষণার বিষয়টিও গুরুত্বপূর্ণ। দক্ষ শিক্ষক গঠনে বৃত্তি চালু করা হবে।

বিদায়ী চেয়ারম্যান অধ্যাপক ড. নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বিলাসী জীবন যাপনের সমালোচনা করে বলেছেন, আমরা শিক্ষকতা থেকেই ইউজিসির চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে এসেছি। কিন্তু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের প্রাসাদ দেখে অভিভূত হয়ে যাই, মনে হয় এসব প্রসাদে ফেরাউন বাদশারা থাকেন।

অনুষ্ঠানে ইউনিভার্সিটি অব ডেভলপমেন্ট অলটারনেটিভ-এর ভিসি অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদ, নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক হাফিজ জি এ সিদ্দিকীসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রো-ভিসি ও ইউজিসির সদস্যরা নতুন ও বিদায়ী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন।

এই প্রথম বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো চেয়ারম্যান প্রতিমন্ত্রীর মর্যাদা পেলেন। অধ্যাপক আজাদ হলেন ইউজিসির ১১তম চেয়ারম্যান। তবে ইউজিসির চেয়ারম্যানের এই মর্যাদা স্থায়ী নয় বলে জানা গেছে। এ বিষয়ে অধ্যাপক আজাদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী এই মর্যাদা শুধু আমাকেই দিয়েছেন। এটা স্থায়ী নয় এবং পরবর্তী অন্য কোন চেয়ারম্যানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে পরবর্তীতে অন্যদের ক্ষেত্রেও প্রতিমন্ত্রীর মর্যাদা স্থায়ী করার জন্য সরকারের কাছে প্রস্তাব করা হবে। অধ্যাপক আজাদ আওয়ামীলীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্যপদ থেকে পদত্যাগ করবেন বলেও জানিয়েছেন। মূল লেখা : আমাদের সময় এর
৬টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×