গোরস্থানরে বাবড়ি চুল (মৃত্যু মানে প্রস্থান নয়)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মুঠো ভর্তি ঘাস নিয়ে বাচ্চা ছেলেটি জিজ্ঞেস করল -ঘাস কি?
একতারায় জীবনের তার নাড়তে নাড়তে বাউল বলল -জীবনের মানে কি?
আমি কারোর উত্তর দিতে পারিনি, কিভাবে পারব, আমিতো বেশি জানি না
তাদের চেয়ে।
বচ্চা ছেলেটিকে তবু বললাম- দেখো আমাদের মাথায় যেমন চুল হয়,
তেমনি পৃথিবীর বুকে ঘাস হয়।
কি বুঝলো, হাসতে হাসতে বেরিয়ে গেলো, বলল -বুঝেছি,
-ঘাস হচ্ছে পৃথিবীর চুল।
সেদিন গোরস্থানে গিয়েছিলাম, উদাম উদ্যম ঘাসগুলি নড়ছিল, জীবনের
উচ্ছ্বাস দেখতে পেয়েছিলাম তাদের প্রতিটি কম্পনে।
এই ঘাসগুলোর উচ্ছ্বাস
মৃত মানুষের সব- বৃদ্ধ-বৃদ্ধার শরীরের মাংস থেকে উৎসারিত
যুবক-যুবতীর, বালক-বালিকা কিম্বা যে শিশু জন্মেছিলো পরিপুষ্ট হতে পারেনি
তাদের মাংস থেকে-
ঘাসগুলো আমাকে বলল- তারা মৃত্যু খায় আর দোলে আনন্দে
আমি ঘাবড়ে গিয়ে বললাম-
বাউল, বাউল- জীবনের মানে গোরস্থানের বাবড়ি চুলের অহংকারী কম্পন,
টুং টাং একতারার সুরের মাতাল মূর্ছনা।
বাউল হাসতে হাসতে বলল- কিছুই বুঝলাম না
আমি বললাম- আমিও না।
৭টি মন্তব্য ৬টি উত্তর
আলোচিত ব্লগ
Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ
![]()
প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?
আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন
যে যায় লঙ্কায় সে হয় রাবণ

ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন
বাকি রইলো; কাঁচা কলা

স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন
স্মৃতির নৌকা
কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।
কোন কোন সন্ধ্যেয়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।