আমার প্রিয় পোস্ট
- আগষ্ট মাসে প্রকাশিত হচ্ছে শাশ্বতিকী ও ধমনির বিশেষ সংখ্যা - মোজাফফর
- জটিল এক এন্টিভাইরাস avast 5 এর রিলিজ হইসে....
- আদনান শওকত
- ই-বুকঃ ইসলাম ও নাস্তিকতা ২০১০ - ফুয়াদ০দিনহীন
- নবীন লেখকলেখিকাদের জন্য :: কীভাবে বই বের করবেন - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- সবুজ অঙ্গন ব্লগীয় কবিতাসংকলন-২০১০ - সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
- মুভি ব্লগ: শূন্য দশকের সেরা ১০ ছবি - শওকত হোসেন মাসুম
- কমেন্টসে ছবি দিবো কিভাবে কেউ যদি একটু সাহায্য করতেন - আঁতেল
- নবীনদের জন্য - নাদান
- একজনের " জ্বীন দেখার দাবী" ও "জাকির নায়েক চাঁদ দ্বিখন্ডিত হওয়ার ব্যাখ্যা দিয়েছেন" দাবীর প্রেক্ষিতে প্রশ্ন - সিউল রায়হান
- আর মাত্র তিনজন লেখক দরকার আমাদের... - সাইফ হাসনাত
- আগামী ১০ বছরের মধ্যে ল্যাবরেটরীতে প্রাণ তৈরি হবে। - ক্লান্ত দুচোখ
পুরনো চুমুর আওয়াজ ও নতুন থাপ্পরের প্রতীক্ষা
৩১ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৪৭
একটি চুমু ও একটি থাপ্পরের বৃত্তান্ত
আমাদের গেদু মিয়া বিজ্ঞানী।
সে দিন ঘরের দেয়ালে একটি টিকটিকি পোকা ধরতে গিয়ে ধপ করে ছাদ থেকে ফ্লোরে পরে গেল তার সামনে । গেদু মিয়া খেয়াল করল টিকটিকিটি ৪৫ ডিগ্রির পরিবর্তে ৯০ ডিগ্রীতে ঝাপ দিতে গিয়ে এই অঘটনটি ঘটিয়েছে। টিকটিকিটি দৌড়ে পালাল। গেদু মিয়া নিশ্চিত বিশ্বাসে উপনীত হলো টিকটিকি পরে মরে না, মরে পরে। গেদু মিয়া এত দ্রুত ভাবতে পারে! মজার ব্যাপার হলো সকাল বেলা উঠানে যখন মোরগ কর কর করে উঠে তখন সে তার ভাষা বুঝতে পারে। মোরগ তার প্রেমিকাকে ডাকছে। এ ব্যাপারে সে যে থিসিসটা তৈরী করে ফেলেছে তাতে সে পশু পাখীদের ভাষার হুবুহু বিবরণ দিয়েছে। কিন্তু তার সমস্যা হল মানুষ নিয়ে, মানুষ গুলো অন্যরকম। মুখে বলে এক আর হৃদয়ে ঝপে আরেক। সে দেখেছে মানুষ ভালোবাসার কথা বলে নির্দিদ্ধায় বোমা ছুড়ে মারতে পারে। সেবার যখন হিরোশিমায় পারমানবিক বোমা মারা হলো তখন তারা শান্তির কথা প্রচার করল। মানুষের ভাষা এমনই চমৎকার!!
তো আমাদের বিজ্ঞানী বহু দিন বহু দেশ ঘুরে বহু পথ পেরিয়ে একটা যন্ত্র আবিষ্কার করলেন। মানুষের মনের ভাষাকে আলাদা করে ফেলতে পারে মুখের ভাষা থেকে। নাম দিলো মনো-মিটার। নেহাতই সে বাংলাদেশে জন্মগ্রহন করেছেন না হলে তাকে নোবেল পুরস্কার দিতে বাধ্য হতেন সুইডিস কর্তৃপক্ষ। অবশ্য এমন আশা সে করেও না কারন তার পূর্বপুরুষ জগদীশ চন্দ্র বসুকে কোনি মেরে নোবেল নিয়ে নিলো মার্কুনি। এই কুনির ভয়ে সে তাই তার যন্ত্র জনসমে প্রকাশ করল না। কিন্তু যন্ত্রটা নিয়ে সে বসে রইল না। মাঝে মাঝে টেস্ট করে নেয়।
একবার ট্রেনে চড়ছিলেন গেদু মিয়া । তার যন্ত্রটা একটা কামড়ায় রেখে সে বসে রইল। কামড়ায় ছিল চার জন। একজন মহিলা অধ্যাপিকা, সুদর্শন যুবক, যৌবতী সুন্দুরী আর একজন রাজনীতিবিদ। তাদের কথোপকথন বেশ উপভোগ্য ছিল।
অধ্যাপিকা: সমাজটা অধ:পতনে চলে যাচ্ছে, যুবক যুবতী অবাধ মেলামেশাই এর প্রধান কার।
যুবক: আমরা সামাজিক আন্দোলন গড়তে পারি।
যুবতী: নারীদের কে উল্লেখযোগ্য ভুমিকা রাখতে হবে।
রাজনীতিবিদ: রাষ্ট্রীয় ব্যবস্থাটাই পাল্টাতে হবে।
এমন সময় বিদ্যুত্ চলে গেল। সাথে সাথে একটি চুমুর ও থাপ্পরের আওয়াজ পাওয়া গেল। আজব খেলা আবার বিদ্যুত্ চলে এলো। দেখা গেল যুবকের গাল লাল হয়ে আছে। নিশ্চিত যে থাপ্পরটি যুবক খেয়েছে।
গেদু মিয়া বিশাল আগ্রহী হযে উঠল। তার মনো-মিটারে দৃষ্টি দিয়ে বসে রইল।
মনে মনের কথাগুলো যন্ত্রটি পড়তে লাগল।
অধ্যাপিকা: ঠিক আছে, সাবাস মেয়ে , আমার দেশে এমন মেয়েই দরকার। একটু চান্স পাইছে আর... থাপ্পরটি যথার্থ হয়েছে।
যুবতী: আমাকে রেখে ম্যাডামকে? থাপ্পর খাবা নাতো কি খাবা?
যুবক: শালা রাজনীতিবিদ মজা লইলি তুই আর থাপ্পর খেলাম আমি।
রাজনীতিবিদ: নিজের হাতে একটা চুমু দিলাম আর একটা থাপ্পর দিলাম বেয়াদপ পোলাডার গালে। আমারে কেউ সন্দেহ করে নাই তো??/
এভাবে রাজনীতিবিদরা সন্দেহাতীতভাবে নিজেদেরকে অনন্য উচ্চতায় মেলে ধরেন আর ঐ যুবকের মতো আমরা চুমুর আওয়াজ শুনে ও থাপ্পর খেতে খেতে বছরের পর বছর পার করে দেই এবং নতুন বছরে নতুন খাপ্পরের প্রতীক্ষা করতে থাকি।
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
আতাতুর্ক বলেছেন:
ফ্যানটাস্টিক চমৎকার ।+
লেখক বলেছেন: ধন্যবাদ।
সাঁঝবাতি'র রুপকথা বলেছেন:
পছন্দ হইচে ...
লেখক বলেছেন: ধনইন্যাপাতা
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: জটিলস্ বাট সহজ সমীকরণ
লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ।
এস বাসার বলেছেন:
চমৎকার । থাপ্পরটা রাজনীতীবিদের গালে লাগলে বেশী খুশি হতাম।
লেখক বলেছেন: খুশি হবার মতো পরিস্থিতিতে আমরা নেই। আপনার মতো আমরাও খুশি হতাম। ধন্যবাদ, মনের ক্ষোভ প্রকাশ করার জন্য।
হাসান মাহবুব বলেছেন:
হ্যাব্বি হৈসে +++
লেখক বলেছেন: হ্যাব্বি ধন্যবাদ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
লেখক বলেছেন: উহাহা.... উহাহা....
স্বপ্নকথক বলেছেন:
জসিলা......সেইরকম!!
লেখক বলেছেন: সেই রকম ধন্যবাদ।
লেখক বলেছেন: আপনার ভালো হইছে মন্তব্যটি আনন্দ দিল।
ট্রেনের গল্পটি কমন। আমি সন্তুষ্ট আমার উপস্থাপনায়।
ধন্যবাদ।
লেখক বলেছেন: উত্তম জাঝা ধন্যবাদসহ গ্রহীত হইল। ধন্যবাদ।
লেখক বলেছেন: উহাহা.... উহাহা.....
হি.......... হি............. হি...............
লেখক বলেছেন: ধইন্যাপাতা নিন।
ভর্তা খান টমেটোর ভর্তা।
এক পাল্লা ( ৫ কেজি) মাত্র ৬০ টাকায় আনলাম গতকাল।
মন্তব্যে ছবি দিতে পারি না নাইলে ছবি দিতাম, দুধের স্বাদ টমেটোতে মিটাতে পারতেন।
কাজী দিদার বলেছেন:
ভাল লাগলো
লেখক বলেছেন: ধন্যবাদ।
গুরুজী বলেছেন:
জশিলা হইসে!!! মাজারু!! এবং তার সাথে মিশ্রিত খাটি সত্যি কথা!!!
লেখক বলেছেন: আপনার মন্তব্যে দারুন খুশি আমি, গুরুজী-
তার সাথে মিশ্রিত ধন্যবাদ আপনাকে।
লেখক বলেছেন: ইমোগুলোর অর্থ বুঝি না,
ভালো হইলেতো ভালোই , নাইলে আপনাকে ফেরত।
লেখক বলেছেন: আমি!!!
না আমিতো বস কালো !!!!!!!!!!!!!!
হাজারটা থাপ্পর মারলেও গালে দাগ পরে না, ছোট কাল থেকে থাপ্পর খাইতে খাইতে গালটা এক্কেবারে পাথর হইয়া গেছে।
লেখক বলেছেন: ব্যাপারনা।
ইরানী শর্টফ্লীমটা আমি জানি না তবে কৌতুকটি আমাদের দেশে প্রচলিত।
ধন্যবাদ।
ইরানী একটা শর্টফ্লীম এর কাহিনী গেদু মিয়ার নামে চালাইয়া দিলেও ব্যাপারনা।
ধন্যবাদ। শর্টফিল্মটার নাম জানতে পারি কি?
হাইফেন বলেছেন:
জট্টিল বস; তুমার ১৭ গুস্টিরে সেলাম। রাজনীতিবিদের মায়েরে বাপ।
লেখক বলেছেন: আপনার ১৪ গুষ্টিরে ধন্যবাদ।
রাজনীতিবিদের মায়রে বাপরে সালাম, মগার ..... আমারে থাপ্পর দিবিতো খবর আছে.....
উহাহা উহাহা...
নাজমুল হাসান বাবু বলেছেন:
আরে মজারে....................................! এক্কেবারে আহ্লাদে গদগদ।
লেখক বলেছেন: আরে ধন্যবাদরে................
এক্কেবারে অন্তর থেইক্কা..............
লেখক বলেছেন: এক লক্ষ ধন্যবাদ।
ভালো লাগল এত + পেয়ে আর এতো ধন্যবাদ দিয়ে।
লেখক বলেছেন: খাটি ধন্যবাদ।
লেখক বলেছেন: ঝাক্কাস ধন্যবাদ।
পলাশমিঞা বলেছেন:
মিঞাভাই শনিবারে কেমন কবিতা পড়তে চান। আমারেতো চিন্তায় ফালায়া দিলেন।সা ইনে লেখে আমি লেখক হয়েছি। এখানে সব ধরণের পাঠক আছেন। এক এক জন এক শ জনের সমান। তাদের মন্তব্য পড়ে জ্বর কমে যায় অনেক সময়। তবে হ্যা লেখার মান বাড়ে এখানে লেখলে।
কেমন কবিতা পড়তে চান বললে ভালো হবে, আমিত চিন্তা করে পাচ্ছিনা
লেখক বলেছেন: আপনার সব ধরনের লেখাই চমৎকার বলে মনে হয় আমার। তবে আপনার গদ্য-কবিতা (যা আমি বলি,) আপনি বলেন গল্প আমার কাছে অনেক ভালো লাগে। তবে আপনার সব কবিতাই (গল্পও) ভালো লাগে।
ধন্যবাদ।
তাসবির বলেছেন:
সেরকম ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
আসফাকুল আমিন বলেছেন:
ওহ .......সেইরকম ........শেষ পর্যন্ত থাপ্পর খাওয়াটাই আমাদের অর্জন হয়ে থাকবে
লেখক বলেছেন: আমার কাছে তো তাই মনে হয়। তবে আমরা তা প্রত্যাশা করি না। ধন্যবাদ আপনাক।ে
পাহাড়ের কান্না বলেছেন:
থাপড়াটা রাজনীতিবিদ খাইলে খুশি হৈতাম বেশি,
আপ্নেরে ধন্যবাদের লগে প্লাস ও দিসি।
লেখক বলেছেন: ওরা আমাদের সামনে মুলা ঝুলিয়ে নিজেদের আখের গোছানো ব্যস্ত। আমরা সারা জীবন থাপ্পরই খেয়ে যাব হয়ত বা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদের সাথে একটা প্লাব দেবার জন্য।
পলাশমিঞা বলেছেন:
মালেকভাই, কবিতা একটা পোস্ট করেছি।গল্প লেখার ইচ্ছা ছিল কিন্তু একজনের সাথে মন্তব্য বিনিময় হয়ে মন বিমনা হয়েছিল তাই গল্প লেখা হয়নি।
পড়ে দেখবেন কেমন হল।
শুভ নববর্ষ।
লেখক বলেছেন: শুভ নববর্ষ কবি। পড়ে মন্তব্য করে এসেছি। আপনার লেখা সব সময়ই আমার ভালো লাগে। ধন্যবাদ।
পলাশমিঞা বলেছেন:
ধন্যবাদ কবিসাহেব, শ্রম সার্থক হয়েছে।
কাজী দিদার বলেছেন:
ফ্যানটাস্টিক চমৎকার ।++++++++++
লেখক বলেছেন: ফ্যানটাস্টিক চমৎকার ধন্যাদ।
লেখক বলেছেন: খুব ভালা পাইতাছে। ধন্যাভাত।
পরান বলেছেন:
জটিল লিখেছেন জনাব ।
লেখক বলেছেন: ধন্যবাদ।
রুবাই রেনো বলেছেন:
সহজ সমীকরণ
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...































