এই সত্ত্বায় অবিরল অনল
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
এই সত্ত্বায় অবিরল অনল
মানুষের মস্তিষ্ক ধারণ করে আছি।
আপন অভিজ্ঞতা ছাড়িয়ে অন্যের অভিজ্ঞতা
আত্মস্থ করার সমস্ত আয়োজন হয়ে গেছে সারা পূর্ব-পুরুষের হাতে,
উত্তর পুরুষ ফকির কুটিরে শুয়ে শুয়ে ঘুরি ফিরি
পৃথিবী ছেড়ে মহাকাশের গ্রহে গ্রহে আর অভিজ্ঞতার রন্ধ্রে রন্ধ্রে
হঠাৎ -আগুন আগুন- চিৎকারে ছিটকে পরি অজপাড়াগাঁয়ে-নাড়া পাড়ায় আগুন
-আগুন নেভানো তাড়না নেই কারো -লোকালয় থেকে দুরে বলেই হয়তো বা,
ব্যস্ত হয়ে উঠলাম আমার সকল কোমল স্মৃতি পুড়ে যাচ্ছে বলে-
গতকাল রাতে আকাশ গলা জোস্নার শ্রাবনে সিক্ত হয়েছিলাম আয়েশা আর আমি
পুকুরের ধারে কৃষানের পুঞ্জিভূত এই নাড়ার স্তুপে পরস্পর হয়েছিলাম সংলগ্ন
আমাদের চোখে স্বপ্ন ছিল স্বপ্নের মতো
আমাদের কথায় ছিল সদ্য বলতে পারা শিশুর কথার চপলতার মতো চঞ্চলতা
আমাদের হৃদয় ছিল হৃদয়ে নিপতিত
আমার স্মৃতি পুড়ে যাচ্ছে-
আয়েশা কোন ফাঁকে এসে দাঁড়িয়েছে পাশে, বললে, তাহাদ আলী দেখছিল
যখন ফিরছিলাম ঘরে। মনে পড়ে, গভীর রাতে সে গিয়েছিল আমার কক্ষে
-কি আজে বাজে বই পড়ো সারাক্ষন, বলছিলো, বিজ্ঞান আর কবিতা,
কি হবে পাতাল-মর্ত্য-আকাশের আবিষ্কারে আর শব্দের গাথুনীতে রহস্য বুনে,
জীবনের ধুলো ঝেড়ে মস্তিষ্কে দাও ঝাঁকুনি
তাকিয়ে দেখো সমাজ-রাষ্ট্র-ধর্ম মিলে কিভাবে লুটে নিয়ে যাচ্ছে
মানুষের অন্তর্গত অগ্নিস্ফুলিঙ্গের সমস্ত অর্জন,
জেনে রেখো মাটির নীচে লুকিয়ে আছে কোথাও কোথাও আগ্নেয়গিরি
আর প্রতিটি মানুষ এক একটা দাবানল-
তোমাদের অতিমানবীয় প্রেমভাব নিয়ে তোমরা মত্ত থাকো অনর্গল
আমি মানব- এই সত্ত্বায় অবিরল অনল।
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।