somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বোধোদয় (দ্বিতীয় পর্ব)

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রাস্তার ধার দিয়ে কুদ্দুস খানিকটা উদাস মুখে হাটতে থাকে। খালি পা, ছেঁড়া গেঞ্জি আর ময়লা প্যান্ট দেখে সহজেই তাকে মাদকসেবী হিসেবে চিহ্নিত করা যায়।
উদাস চেহারা আর নোংরা বেশভূষার একটা সুবিধা হলো- সহজেই পার্টনার খুঁজে পাওয়া যায়! গাজার কলকের ভাগ দেয়া বন্ধু হলো পরম বন্ধু। বড় রাস্তায় ঘুরলে অবশ্য এরকম বন্ধু পাওয়া ভার। ঘুরতে হয় অলিগলিতে। তার মতো নোংরা একজনকে পেলেই অসঙ্কোচে কাঁধে হাত দিয়ে বলা যায়-
"দোস্ত, টানবা নি?"
লোকটা নেহাত পাগল না হয়ে মাদকসেবী হলে ভাব জমে যায় তখুনি! এরা চেনা অচেনা সবার সাথেই সদ্ভাব রাখে, কারণ, ফিফটি- ফিফটি পার্টনারশীপ ছাড়া হেরোইন-গাজার দাম কুলানো মুশকিল!
কুদ্দুস অবশ্য তার গতকালের পার্টনারকে খুঁজছে।
গতকাল গাজার বিল মিটিয়েছিলো সে নিজে, আজ তার খাওয়ার পালা।
ভাঙা লোহা লক্কড়ের একটা গলিতে ঢুকতে যাবে এমন সময় পেছন থেকে কে যেন হাক দিলো,
ঃ ওওওও .... কুদ্দুস ভাই।

কুদ্দুস পেছনে ফেরে। বস্তির সুপরিচিত নারী-শিকারী ১৯ বছর বয়সী মোতাহার!
মোতাহার নোংরা দাঁত বের করে হেসে বললো,
ঃ টানতি যাচ্ছো বুঝি?

কুদ্দুস উত্তর দেয়না। এইসব ছেলে-ছোকরাদের তার ভালো লাগেনা। মায়ের দুধ ছাড়ার আগেই এরা বস্তির মেয়েদের সাথে অসভ্যপানা শুরু করে।
এসব তার পছন্দ নয়, এর চেয়ে গাজা ঢের ভালো।
উত্তর না পেয়ে নিরুৎসাহিত হলোনা মোতাহার। একপা এগিয়ে এসে ফিসফিস করে বললো,
ঃ রাঙামাসীর বাড়ি একটা নতুন মা'য়া আইছে, কী ফিগার মাইরি। নাচতিও জানে। ক্যাটরিনা ফেইল একবারে!
যাবা নাকী?

ঃ না।

সংক্ষিপ্ত উত্তর দিয়ে সামনে পা বাড়ায় কুদ্দুস। ক্যাটরিনা কে সে জানেনা। নাচ দেখারও তার দরকার নেই।
পেছন থেকে মোতাহার তবু তাকে উৎসাহিত করার চেষ্টা চালিয়ে যায়; নতুন খদ্দের ধরে দিয়ে রাঙামাসীর মোটা বখশিস হাতছাড়া করতে চায়না সে!




বেশ খানিকক্ষণ ঘোরাঘুরির পর কুদ্দুস তার পার্টনারকে পেয়ে যায়। ঘাড়ে হাত রেখে বলে,
ঃ বন্ধু, চলো।

পার্টনারটি দাঁত বের করে বলে,
ঃ কুদ্দুস ভাই, আইজ এখনো কোন ব্যবস্থা করতি পারলামনা যে।

কুদ্দুস পাল্টা হেসে পিঠ চাপরে বলে,
ঃ দুর ব্যাটা, এইডা কোন কথা হইলো!
চল্ִ দেখি, কিছু উপায় করা যায় নেকি।

পরষ্পর পরষ্পরের কাঁধে হাত রেখে দুই মাদকসেবী হাটতে থাকে।
এদের চোখ উদভ্রান্ত কিন্তু মুখে হাসি লেগেই আছে সর্বক্ষণ!
জীবনের কাছে এদের কোন আশা নেই বলে এরা কখনোই হতাশ হয়না!!





রহিমা বেগমের পাশের ঘরের হাসিনা খালার মুরগীর ঝাক থেকে যথাসময়ে দুটো মুরগী উধাও হয়ে গেলো।
বেচারা হাসিনা খালা যখন টের পেলেন, তারস্বরে চেঁচিয়ে নালিশের হুমকী দেয়া ছাড়া আর কিছুই করার রইলোনা; রহিমা বেগম, শুকুর আলী দুজনের কেউই তখন বাড়িতে নেই, গারমেন্টসে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

অনু গল্প

লিখেছেন মোগল সম্রাট, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ১:০৯



(এক)
দশম শ্রেণির ছেলে সাদমান সারাদিন ফোনে ডুবে থাকত। বাবা-মা বকাঝকা করলে প্রায়ই অভিমান করে ভাত খেতো না। একদিন রাতে ঘরের দরজা বন্ধ। ভোরে দরজা ভেঙে সবাই স্তব্ধ। খবরের কাগজে... ...বাকিটুকু পড়ুন

জীবনের গল্প - ১০০

লিখেছেন রাজীব নুর, ২৯ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৫৫



আমার সাথে একজন সাবেক সচিবের পরিচয় হয়েছে।
উনি অবসরে গেছেন, ১০ বছর হয়ে গেছে। এখন উনি বেকার। কোনো কাজ নাই। বাসায় বাজার করেন অনেক বাজার ঘুরে।... ...বাকিটুকু পড়ুন

ডিপস্টেট তাহলে সসস্র বিপ্লবের গোলা বারুদের সরবরাহকারী! জঙ্গি আসিফ’কে কেউ প্রশ্ন করেনি ‼️

লিখেছেন ক্লোন রাফা, ৩০ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট-এর বিরুদ্ধে যখন জুলাই-আগস্ট মাসে তথাকথিত “মুভমেন্ট” চলতেছিল, তখন এটাকে অনেকে খুব ইনোসেন্টভাবে “পিপলস আপরাইজিং” বানানোর চেষ্টা করছে। কিন্তু প্রশ্নটা খুবই সিম্পল—এইটা কি আসলেই স্পনটেনিয়াস... ...বাকিটুকু পড়ুন

×