somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

২৭ শে জানুয়ারি, ২০১১ রাত ১১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিবারের মত এবারও মহাসমারহে অনুষ্ঠিত হল ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কুল ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। গতকাল ২৬ জানুয়ারী অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। নানা প্রকার খেলা, প্যারেড, যেমন খুশি তেমন সাজো আর বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০১১।



যারা ক্যান্ট পাবলিক কলেজে পড়েছেন, পড়িয়েছেন বা যাদের সন্তান পড়েছে তারা জানেন এ প্রতিষ্ঠানগুলোর ক্রীড়া প্রতিযোগিতা খুবই জাকজমকপূর্ণ একটি অনুষ্ঠান হয়। অনূষ্ঠান উপলক্ষে ক্যাম্পাস সেজেছিল বর্ণিল সাজে। এবারই প্রথম হাউস ভিত্তিক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিকাল ৩ টায় শুরু হয়ে প্রায় দু’ ঘন্টাব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর জেনারেল শেখ মামুন খালেদ, পি এস সি, লজিস্টিক এরিয়া কমান্ডার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিগার সুলতানা খালেদ। প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. ইমামুল হুদা, পি এস সি, অন্যান্য প্রতিষ্ঠানের অধ্যক্ষবৃন্দ এবং ছাত্রীদের অভিভাবকেরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্ণেল মো. জায়েদুল ইসলাম, এ ই সি।



প্রধান অতিথির ঘোষণা এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। ক্যান্ট পাবলিক কলেজের রীতি অনুযায়ী প্রথমেই প্রধান অতিথি প্যারেড দলের অভিবাদন গ্রহণ করেন। চারটি হাউস এবং গার্লস গাইড দল এ প্যারেড প্রদর্শন করে। এরপর এক দল ছাত্রী শারিরীক কসরত প্রদর্শন করে।



অধিকাংশ ইভেন্টের চুড়ান্ত খেলা আগেই অনুষ্ঠিত হয়ে গিয়েছিল। অনুষ্ঠানের দিনে মোট চারটি ইভেন্ট রাখা হয়। অভিভাবকদের জন্যও ছিল দুটি ইভেন্ট। পুরুষ অভিভাবকদের জন্য Save the Balloon এবং নারী অভিভাবকদের জন্য ছিল Musical Chair. ‘যেমন খুশি তেমন সাজো’ প্রতিযোগিতায় ছাত্রীরা নানা বেশে উপস্থিত হয়। কউবা হয় বাউল, বোষ্টমী, কেউবা ইভটিজার। এরপর শুরু হয় অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষনীয় অংশ Cultural Display। মিউজিকের তালে তালে মনোহরী নৃত্যের মাধ্যমে ছাত্রীরা ফুটিয়ে তোলে আমাদের ইতিহাস, সংস্কৃতি, আমাদের বাংলাদেশ।











পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশেষ অতিথি মিসেস খালেদ। প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল খালেদ ছাত্রীদের নৈপুণ্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন য়ে ঢাকা ক্যান্ট গার্লস পাবলিক স্কল ও কলেজের মেয়েরা তাদের নৈপুণ্য দেখিয়ে জাতীয় পর্যায়ে স্থান করে নেবে।
বিউগলের সুরে জাতীয় ও হাউসের পতাকা নামানোর মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাখি মন

লিখেছেন সামিয়া, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৩:১০



রাত গভীর হলে পাখিটা বারান্দায় এসে বসে। দূরের আকাশে তখনও কিছু আলো জ্বলজ্বল করে, কিন্তু পৃথিবীর কোলাহল ধীরে ধীরে স্তব্ধ হয়ে আসে। সেই নীরবতার মধ্যে বসে পাখিটার মনে হয়, মানুষ... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

×