somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাকিব বনাম আমার ক্রিকেটীয় জ্ঞান; তার দোষ খোঁজা কতটুকু যৌক্তিক?

০৬ ই জুলাই, ২০১৪ বিকাল ৫:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক্রিকেট বা ফুটবল, খেলা-দেখা আমার তেমন একটা মজ্জাগত ব্যাপার নয়। আমি তেমন পাগলও নয়, যতটা খেলা নিয়ে অন্যরা পাগলামি করে। তবে ধ্রুব সত্য আমি খবরাখবর রাখি অনলাইনে আর বিখ্যাত স্পোর্টস চ্যানেলের, ওয়েবসাইটের কমেন্ট্রি গুলো খুঁটিনাটি পড়ি। এই থেকে বলা যাই, একেবারে খেলা সম্পর্কে অনবগত নয় আমি যতটা আমার বন্ধুরা মনে করে। বিশেষ করে সুমন রীতিমতো হাসাহাসি করে!

এবার কাজের কথায় আসি;
" গতকাল খবর রটে গেল সাকিব দেশের হয়ে খেলা ছেড়ে দিবে "
-উৎস কি? বিসিবি(!)

কিছু হলুদ সাংবাদিক তা প্রচারে লিপ্ত হয়ে গেল! আর আমরা বাঙালিয়ানা স্বভাবত হায় হায় সাকিব একি করলেন! টাকা লোভী, ভন্ড আরো কত ধরণের বিশেষ বিশেষ শিরোনামের টাডা লাগিয়ে দিলাম। আমার এক বন্ধু শাওন তাকে ফুটবলের সুয়ারেজ বলে স্ট্যাটাস দিয়া ফাটাই দিলেন!

এবার কিছু বিশ্লেষণে আসি। সাকিব দেশের হয়ে কতগুলো ম্যাচ খেলেছেন? আর তাতে তার অবদান কি? দেশের জন্য কি সম্মান বয়ে এনেছেন? প্রতিটা ম্যাচে দলের জন্য কতটুকু লড়েছেন? নাকি সেই ব্যক্তিগত অর্জনের জন্য লড়েছেন? এবার উত্তর দিন নিজে নিজে! আমি জানি প্রতিটি পয়েন্টে উত্তর পজেটিভ হবে!

একটু ছোট করে উদাহরণ দিয়; বিগত
এশিয়া কাপের ফাইনাল ম্যাচে হেরে যাওয়ার পর তার হৃদয় ছুঁয়ে যাওয়া কান্না দেখে কে এমন একজন আছে কাঁদেনি বলতে পারেন? সেই সময় তার কান্না কি ফাইনাল জিততে না পারাই প্রাইজমানির লোভের কান্না ছিল? নাকি দেশের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ? দেখুন আপনার বিবেক কি বলে!

বিসিবি! একটু উল্টা উচ্চারণ করলে ভিসিবি হয়ে যায়, তখন দাঁড়াই " ভারতীয় ক্রিকেট (সিটিং) বোর্ড " কেউ হলপ করে বলতে পারেন এদের কর্মকান্ড কতটা বাংলাদেশিয়? আর কতটা ভারতীয়? এইতো কিছুদিন আগের কথা তারা আমাদের মত ছোট দেশের ক্রিকেটের ক্ষতিকারক ত্রি দেশীয় প্রস্তাবে সম্মতি দিয়েছিল। এই দেশের ক্রিকেটের ক্ষতি তো বিসিবি একাই করছে। তাদের কর্মকান্ড কতটা ক্রিকেটীয়? উত্তর দিন; নেগেটিভ ছাড়া কিছুই পাবেন না।

এবার আসি পাপন (পপকর্ণ) এই লোকটি ক্রিকেটের কর্তা। সে জীবনে কত ওভার বল করেছে? কত মিনিট ক্রিজে ছিলেন? কোন দেশের জাতীয় দলে খেলেছে? কতটা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে সে? উত্তর যদি না হয়। এবার বলুন সেই কতটা বুঝে ক্রিকেট! কতটা বুঝে ক্রিকেটীয় ভাষা!

এবার আসি কোচের কথায়, কি যেন হারুর না কারুরু নাম তার। তাকে বাংলাদেশের জন্য নিয়োগ দেওয়া কতটা যৌক্তিক? সেই এই দেশের ক্রিকেটের ভাল কতটা চাইবে? হোক না সে পেশাদার কোচ! এই ব্যক্তিটি ক্রিকেটের দাদা সৌরভ গাঙুলীর ক্যারিয়ার ধংস করা গ্রেগ চ্যাপেলের মত আমাদের তুর্কি সাকিবের ক্যারিয়ার শেষ করার ভারতীয় চক্রান্তে লিপ্ত।

অনেকে তুর্কি সাকিবের সাম্প্রতিক কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলতে পারেন? আর হয়তো উঠে আসাও কি স্বাভাবিক? একটু বিশ্লেষণে করে দেখুন তো; মানলাম সাকিব লিজেন্ড তাই বলে কি সেই নিজের স্ত্রীকে অন্য উত্ত্যক্তকারী পুরুষের হাতে তুলে দিবে? প্রতিবাদের ভাষা করতে কি ক্রিকেট শিখাই না? যদি নাই-ই হয় তাহলে তার উচিত ক্রিকেট ছেড়ে দেওয়া। নিজের স্ত্রীর উত্ত্যক্তকারীর বিচার চাওয়া। অনেক নিন্দুক আবার বলেন, সেই বিনা অনুমতিতে হোটেল রুম পাল্টায়। প্রতিটা লিজেন্ডরা চাই নিজেরা যেমন নিজেকে উৎসর্গ করে তেমনি তার দেশ থেকে হয়তো মাঝেমাঝে একটু বেশি চাই। আর এ চাওয়াটা দোষের নয়।

আমরা বাঙালি, আমরা সংকর জাতি। অল্পতে রুষ্ট আর বহুতে তুষ্ট, আর এই বহুর সীমানা মৃত্যু। আমরা মরলেই গুণ ক্রীর্তন করি। আপনি যতই: দিবেন বাঙালি ততই চাইবেন, যখন একটু কম দিবেন আপনার মৃত মা-বাবা থাকলে তাকেও কবরে থাকতে দিবেনা। তবুও বলছি আপনার দেশ, আপনার মাটিও মানুষের প্রতি ভালবাসার জন্য ত্যাগ কিছু রুষ্ট মানুষের জন্য বিসর্জন না দিয়ে তাদের মুখে চুনকালি দিয়ে উৎসর্গ করে যান। আপামর জনগণ আপনাকে ভালবাসে।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মে, ২০২৬ রাত ১২:১৮



রামিসার ঘটনা নিয়ে আমার মনটা ভালো নেই।
গতকাল সারারাত আমি ঘুমাইনি। ঘুম আসেনি। কেমন দম বন্ধ হয়ে আসছিলো! আমার কন্যা আমার পাশে গভীর ঘুমে। রামিসার চেয়ে আমার কন্যা আড়াই... ...বাকিটুকু পড়ুন

হারিয়ে যাওয়া এক সময়ের খোঁজে

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ২৩ শে মে, ২০২৬ রাত ১:৫২



একটা সময় ছিলো প্রচুর শপিং করতাম। কিছু একটা মন চাইলে কিনে ফেলতাম। আমার সংগ্রহে Zara-এর ২৮ হাজার টাকার জুতাও ছিলো। এখনো আছে — তবে চামড়া নষ্ট হয়ে পড়ে আছে।... ...বাকিটুকু পড়ুন

অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ - "ইন্ডিয়ানা জোনস"

লিখেছেন মরুভূমির জলদস্যু, ২৩ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৬

হলিউড ইতিহাসের অন্যতম সফল, জনপ্রিয় এবং কালজয়ী অ্যাকশন-অ্যাডভেঞ্চার মুভি সিরিজ হচ্ছে ইন্ডিয়ানা জোনস (Indiana Jones)


এই সিরিজের মূল চরিত্র "হেনরি ইন্ডিয়ানা জোনস জুনিয়র" এর ভূমিকায় অভিনয় করেন আমার পছন্দের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও বর্তমানে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

×