somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিল্প-প্রদর্শনী

১০ ই আগস্ট, ২০১০ রাত ১২:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জার্মানির সিগবুর্গে ''ইয়ংস কুনস্ট ফোরাম''র আয়োজনে গত ৩০শে এপ্রিল থেকে শুরু হয়েছে ''আন্তর্জাতিক চারু-শিল্প প্রদর্শনী ২০১০'' উৎসব। ১৫টি দেশের ১৮জন চারু-শিল্পীদের শিল্পকর্মের প্রদর্শনী হচ্ছে এবছর । চলবে ২৭শে আগষ্ট পর্যন্ত।

সন্ধ্যা সাতটায় সিগবু্র্গের মেয়র ফ্রান্জ হুন '' আন্তর্জাতিক চারু-শিল্প প্রদর্শনী ২০১০''র উদ্ববোধন করলেন। উদ্বোধনের সময় মেয়র ফ্রান্জ হুন প্রতিটি দেশের চারুশিল্পীদের এত দুর-দুরান্ত থেকে এসে সিগবুর্গের এই প্রদর্শনীতে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, ভিন্ন ভিন্ন দেশের ভিন্ন ভিন্ন ভাষার চারু-শিল্পীরা একত্রিত হয়ে সিগবুর্গে এত বড় এবং চমৎকার একটি প্রদর্শনী আয়োজন করেছে, তাই তিনি অভিভুত।

প্রদর্শনীতে স্থান পেয়েছে বিভিন্ন মাধ্যমের চিত্রকর্ম, কাঠ, পাথর এবং ধাতব ভাস্কর্য্য ছাড়াও বেশ কয়েকটি ইন্সটলেশন। ইন্সটলেশন এর মাধ্যমে শিল্পীরা চলমান বিশ্বের মন্দা-অর্থনীতি, রাজনৈতিক সম্পর্ক, পারমানবিক অস্ত্র-বিস্তার সমস্যা এবং বিশ্ব-শান্তি- এধরনের বিষয় তুলে ধরেছেন।

জার্মানি ছাড়াও আরো যে ১৪টি দেশের চারুশিল্পীরা প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। শিল্পীরা হলেন, রোমানিয়ার শিল্পী স্টেফান হাভাদি নাগি, কলোম্বিয়ার মার্থা গার্ছিয়া,সেনেগালরে মামাদৌ ডিয়াকাটে এবং আব্দৌ ডিয়াটা, বেলজিয়ামের মার্ক কির্সভরিন্ক, স্পেনের যোয়ান পের্টি, পোলেনের মালা ফন ফিগাশিভেস্কি, দক্ষিণ কোরিয়ার থিয়ন হেনযে, সিরিয়ার ইউসুফ জুবায়ের, মেক্সিকোর রোজানা ভেলাস্কো, ইতালির এলেনা পিনসি, রাশিয়ার একাতেরিনা মিলুকুভা, তুরস্কের আজুমান হাসিরসি্ওগ্লু, জার্মানির হান্স গুটনার সিরনার, মেলেনা রোটসেরথ, কার্ল-হাইন্স লোবাক এবং বাংলাদেশের পক্ষ থেকে ওমর ফারুক লুক্স। প্রদর্শনীতে ওমর ফারুক লুক্সের দুটি পাথরের ভাস্কর্য্য এবং একটি ইন্সটলেশন প্রদর্শিত হচ্ছে। ইন্সটলেশনে শিল্পী বর্তমান বিশ্বের পারমানবিক অস্ত্রের বিস্তারের বিপক্ষে এবং আমেরিকা, ইরান ও উত্তর কোরিয়ার পারস্পরিক রাজনৈতিক সম্পর্ক নিয়ে কাজ করেছেন; ইন্সটলেশনটি স্থানীয় পত্র -পত্রিকায় ও দর্শকদের মাঝে বেশ আলোচিত হয়েছে। ওমর ফারুক লুক্স বাংলাদেশের ঢাকা চারুকলা ইন্সটিটিউটের ছাত্র ছিলেন। এরপর জার্মানির বনের আলানুস আর্ট ইউনিভার্সটিতে ভাস্কর্য্য বিষয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে তিনি জার্মানির বন শহরে বসবাস করছেন। ভাস্কর্য্য চর্চ্চা চালিয়ে যাচ্ছেন সিগবুর্গে নিজের স্টুডিওতে। নরওয়ের কালো লারভিকিট পাথর শিল্পীর প্রিয় মাধ্যম। এবছর সেপ্টেম্বর এ জার্মানির ওবারপ্লাইসে ভাস্কর ওমর ফারুক লুক্স এর তিন মাস ব্যাপি একক ভাস্কর্য্য প্রদর্শনী শুরু হবে।

(গত ৬ই আগষ্ট দৈনিক কালের কন্ঠে সংবাদটি প্রকাশিত হয়েছ )
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×