আমার প্রিয় পোস্ট
- ১৫ই আগষ্টের পট পরিবর্তনের ইতিহাস-১ - চিন্তিত দার্শনিক
- জহির রায়হান অন্তর্ধান নাকি হত্যাকান্ড? -১ - ইবনে সালাম
- আওয়ামী লীগ ও রক্ষী বাহিনীর নির্যাতন : কেউ ভোলে কেউ ভোলে না (পর্ব-১) - সুধাসদন
- @ তাফসীরুল উশরুল আখীর (বাংলা অনুবাদ ডাউনলোড করুন) - ফজলে এলাহি
- নাস্তিকদের নৈতিক রূপ কি এসব করা??? - কঠিন চিজ
- মাওলানা মওদুদী সম্পর্কে জানতে হলে ... (আপডেট : amarboi.org এ আরো বই পাবেন) - ভালো
- রক্তের সে স্রোতধারা হোক সুন্দরের অগ্রপথিক - হলদে ডানা
- @ সীরাতুন্নবী: প্রারম্ভ ও তথ্যাবলী... - ফজলে এলাহি
- মুসলিম ব্লগারদের জন্য কিছু কথা - আবূসামীহা
- @ আমার বিশ্বাস: সামহোয়্যারইন ব্লগে কোন রাজাকার নেই - ফজলে এলাহি
- @"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(প্রথমার্ধ) - ফজলে এলাহি
- @"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(শেষার্ধ) - ফজলে এলাহি
- তুরস্কে হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার - আশরাফ রহমান
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- মিলাদ ও জন্মোত্সব - বিদআ'ত থেকে সতর্ক থাকা অপরিহার্য - ২য় পর্ব - বইপাগল
- @ধর্মনিরপেক্ষতা নয়; ইসলামই বাংলাদেশের ভবিষ্যত - ফজলে এলাহি
- বাংলাদেশের প্রয়োজন “রাজনৈতিক ব্যক্তিপূজার কুসংস্কার” থেকে মুক্তি - আবূসামীহা
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
- @ইসলাম ব্যতীত অন্য সকলের কাছেই নারীজাতি লাঞ্ছিত ও বঞ্ছিত - ফজলে এলাহি
- ধর্মনিরপেক্ষতা: শোষনের নির্লজ্জ হাতিয়ার - আস্তমেয়ে
- ফিলিস্তিন প্রান্তর হতে একটি চিঠি... [পর্ব/১] - আব্দুর রহমান রাযীন
- ধর্মনিরপেক্ষতাবাদ : একটি অযৌক্তিক ও বিপদজনক মতবাদ ( প্রথম পর্ব ) - আশরাফ রহমান
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
@ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১)
২৬ শে এপ্রিল, ২০০৭ ভোর ৪:২০
বিরুদ্ধবাদী শক্তি সর্বদাই এগিয়ে চলার প্রেরণা। সকল পথেই বিদ্যমান তার বিপরীত ধারা। পৃথিবীর সবচেয়ে বৃহৎ, ব্যাপক, পরিপূর্ণ ও সুসামঞ্জস্যশীল জীবন ব্যবস্থা ইসলামের ক্ষেত্রেও এর কোন ব্যতিক্রম নেই। অর্থাৎ, ইসলামের চলার পথ সরল কিন্তু কুসুমাস্তীর্ণ নয়; বরং পদে পদেই পিচ্ছিল ও কণ্টকাকীর্ণ। হবেই বা না কেন? এ পথেই তো আমাদের পরীক্ষা চলছে জাগতিক জীবনের অনির্দিষ্ট দিনরাতে। আর পরীক্ষাক্ষেত্রেই ফলাফল আশা করা কখনোই কোন সুস্থ ও জ্ঞান সম্পন্ন পরীক্ষার্থীর কাজ হতে পারে না। অতএব, আল্লাহর পথের পরীক্ষার্থী মুমিনেরা সে আশা করেও না; বরং দায়িত্ব পালন করতে গিয়ে যা পায় অথবা হারায় তাতেই সন্তুষ্ট থাকে। কিন্তু লক্ষ্য থেকে বিচ্যুত হয় না কখনো।
বিরুদ্ধবাদীদের যাবতীয় যন্ত্রণা এখানেই যে, মুমিনেরা কেন তাদের আসল লক্ষ্যের পানে ধাবমান, কেন তারা তাছবীহ্ আর জায়নামায নিয়ে মোরাকাবায় বসে বসে ধ্যান করে না, কেন তারা কবরে কবরে গম্বুজ উঁচিয়ে গাঁজার নেশায় মারফতী(?) গানে বুঁধ হয়ে থাকে না। কেন তারা ইসলামকে দেখতে চায় রাষ্ট্রব্যবস্থায়?? কারণ, ইসলাম তো এ যুগে একেবারেই অচল, সেকেলে, পুরাতন, এর সংরক্ষণে হেন ত্রুটি, তেন ঘাটতি রয়েছে, অতএব যত্ত পার মসজিদে, খানকায়, ঘরের কোণায় ইসলাম মান বাধা নেই, খামাখা কেন তারে রাজনীতিতে টেনে আনছো? (আড়ালী দৃষ্টিতে- কেন আমাদের স্বার্থের গুদামে আগুন দিচ্ছ?)
বিভ্রান্তি ঘুরপাক খাচ্ছে অশান্ত বাতাসে- 'ইসলাম আধুনিক নয় সেকেলে, একালের জন্য যোগ্যতা রাখে না'। জানা দরকার যে, আধুনিকতার সংজ্ঞা কি? 'সংসদ্' বলে- বর্তমানকালীন, সামপ্রতিক, হালের, অধুনাতন, নব্য ইত্যাদি। সমার্থ শব্দকোষ তার অনেক অনেক প্রতিশব্দাবলীর সমাবেশ ঘটিয়েছে। সাথে সাথে 'চিরনতুন', 'চিরনবীন' ইত্যাদি শব্দেরও অবতারণ হয়েছে। এখন আসুন ইসলাম কিভাবে আধুনিক? গতবিকেলে তোলা টমেটো, কাঁচামরিচ, ধন্যেপাতা থেকে শুরু করে খবর, খবরের কাগজ, আসবাব পত্র, ঘটনাবলী নিয়ে বইপুস্তক পর্যন্ত পুরোনো হয়ে যাচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম শেষ হয়ে যাচ্ছে; তারা সকলেই আধুনিক থেকে পুরাতন হয়ে যাচ্ছে। ঠিক এই ধারার কোন এক পর্যায়ে ফেললে ইসলাম পুরাতন।
কিন্তু ইসলাম নামক পূর্ণাঙ্গ একটি জীবন ব্যবস্থাকে এতটা নগন্যরূপে যারা চিনে, এতটা স্বল্পতায় যারা জানে ও তার সাথে এতটাই হীনসম্পর্ক যারা রাখে; কেবলমাত্র তাদের পক্ষেই সম্ভব একথা বলা যে, ইসলাম তথা ইসলামী জীবন ব্যবস্থা পুরোনো, সেকেলে কিংবা আরো একধাপ এগিয়ে যে, ইসলাম এযুগের জন্য অচল! মূলতঃ ইসলামের জন্য আধুনিক অর্থে 'চিরনবীন', 'চিরনতুন' শব্দাবলীই সর্বাধিক প্রযোজ্য। কেননা, প্রতিটি মানব শিশুকেই জন্মের পর থেকে কোন না কোন জীবন পদ্ধতি গ্রহণ করতে হয়; যারা ইসলামের সাথে পরিচিত হবার সৌভাগ্য অর্জন করে, ইসলাম তাদের নিকট সম্পূর্ণ নতুন; যেন আল্লাহ্ তা'আলা তার বা তাদের জন্যই ঠিক এই মুহূর্তে এই বিধান নাযিল করেছেন, যে মুহূর্তে তারা তা শ্রবণ ও অনুধাবন করে। আজকের আধুনিক পৃথিবীতে জন্মগ্রহণকারী একটি শিশু বৃদ্ধি পেয়ে কিশোর হয়ে যৌবন-বার্ধক্য নিয়ে পর্যায়ক্রমে পরিপূর্ণ জীবনের প্রতিটি দিক ও বিভাগে কি হবে তার করণীয় সে দিকনির্দেশনা একমাত্র ইসলামই তাকে দিতে পারে প্রতিদিনের টাটকা খবরের মত করেই এবং কেয়ামত পর্যন্ত ইসলামই এই ক্ষমতা রাখে। অতএব, ইসলাম সর্বকালেই জীবন পদ্ধতিতে যুগের চাহিদা মেটাতে পারে বলে ইসলাম চিরনবীন, চিরনতুন তথা আধুনিক।
(মন্তব্য কিন্তু হিসেব করে--; এখনো শেষ হয়নি)
পরের পর্ব পড়ুন ।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইসলাম, আধুনিক, জীবন, পদ্ধতি, সর্ব, যুগ, ইসলাম, আধুনিক, জীবন, পদ্ধতি, সর্ব, যুগ, ইসলাম আধুনিক জীবন পদ্ধতি সর্ব যুগ ইসলাম আধুনিক জীবন পদ্ধতি সর্ব যুগ, ইসলাম আধুনিক জীবন পদ্ধতি সর্ব যুগ ইসলাম আধুনিক জীবন পদ্ধতি সর্ব যুগ ;
প্রকাশ করা হয়েছে: আদর্শ বিভাগে । সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০০৭ সকাল ৭:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
যুঞ্চিক্ত বলেছেন:
নজরুল কৈছিল না -বিশ্ব জখন এগিয়ে চোলেছে
আমরা তখনো পিছে
বিবি তালাকের ফতোয়া খুজছি
কোরান-হাদিস চষে।
বাহিরের দিকে জোন মরিয়াছি
ভিতরের দিকে তত।
গুনতিতে মোরা বাড়িয়া চলিয়াছি
গরু-ছাগোলের মত।
নজরুলের জামানা চৈলা গেছে মাগার আমগো আবসথার কোন পরিবরতন হয় নাইককা।
শমশের আলম বলেছেন:
ভাইছাব আম্রিকা যাইতে চাইছিলেন ঐখানেই যান গিয়া। ধার দেনা শোধ হইয়া থাকলে এইবার নিজের রাস্তা দেখেন নাইলে খোল নইলচা ছাড়া আর কিছু থাকবো না সময়কালে।
বিজলীর খড়ি বলেছেন:
ঈর্ষনীয় রকমের চমতকার একটি লেখা। আপনার গদ্য ভাই অনবদ্য, শব্দচয়নও নিপুন।
ফজলে এলাহি বলেছেন:
যুঞ্চিক্ত-আপনারা তো মুক্তমনা আমি তো ভেবে বসে আছি উদার মনাও বুঝি। কিন্তু মন্তব্যে তো দেখি পুরো উল্টো। মাথা ঠাণ্ডা রাখেন।
মাতৃভাষাটাকে মা অথবা উস্তাদ কেউ আরেকটু সুন্দর করে শেখায়নি বুঝি? সে যাই হোক, ভাষার ব্যবহারটা আরেকটু সুন্দর করতে পারলে মন্তব্য দেবেন না পারলে পড়েই খুশী থাকার চেষ্টা করার অনুরোধ রাখলাম।
তাছাড়া আপনাদের কুরআন-হাদীস গবেষণা থেকেও পোষ্টের সাথে সামঞ্জস্য রেখে বেশ কিছু কোটেশন যোগ দিতে পারেন। সেটাই বরং কাজের কাজ হবে।
আর বিজ্ঞানীর প্রসঙ্গ তুলেছেন? আপনি বোধহয় কোন কারণে শেষের ব্র্যাকেটবন্দি লাইনটির প্রতি নযর দিতে পারেননি। আরেক বার দেখে নেবেন।
নজরুল ইসলামের কবিতাটা দিয়ে ভাল করেছেন। এটা প্রশংসার দাবী রাখে, সে জন্য ধন্যবাদ।
সমুদ্রের উত্তাল তরঙ্গ বলেছেন:
ফজল ভাই, আপনাকে সুন্দর এই পোষ্ট-এর জন্য অসংখ্য ধন্যবাদ। "আমার প্রিয় পোষ্ট"-এ যোগ করলাম।
ফজলে এলাহি বলেছেন:
শমসের আলম ভাইছাব,খুব একটা মন্তব্যলোভ না থাকলেও দিয়েছেন বলে কথা, তাই একটা মন্তব্য বাড়ানোর জন্য আপনারে ধন্যবাদ। তবে তেমন কিছু উদ্ধার করতে পারলাম না মন্তব্য থেকে।
ত্রিভুজ বলেছেন:
আমারো প্রিয় পোষ্টে গেল লেখাটা... চলুক ফজল ভাই।
ফজলে এলাহি বলেছেন:
বিজলীর খড়ি-জি, ইসলামের সাথে নগন্যতম সম্পর্ক যারা রাখে, তারাই মূলত ইসলামকে অ-আধুনিক বলতে পারে। -এ পর্বে এটাই বুঝাতে চেয়েছিলাম।
আপনারা ভালবাসেন বলেই হয়ত ঈর্ষনীয় চমৎকার লেগেছে দো'আ চাই।
তাহসিন সাঈদা মুন বলেছেন:
ভাইয়া আপনার সবগুলো লেখাই প্রিয় পোস্টে রাখার মতো... তারপরেও শুধু এই একটাই রাখলাম এখন।
ফজলে এলাহি বলেছেন:
সমুদ্রের উত্তাল তরঙ্গ-আপনার প্রিয় পোষ্টে সংযুক্ত করার জন্য জাযাকাল্লাহু খাইরান। যেসব খোঁড়া যুক্তিগুলো উত্থাপন করে ইসলামকে ও মুসলমানদেরকে কোণঠাসা করার অপপ্রয়াস চালায় বিরুদ্ধবাদী শক্তি আমি এই ধারাবাহিকতায় সেগুলোর খণ্ডণ করার চেষ্টা করেছি। বাস্তব ময়দানে কাজে লাগাতে পারলেই পার্থিব সফলতা পাবো, আর অনন্ত সাফল্য থেকে যেন বঞ্চিত না হই এটাই নিরন্তর প্রার্থনা আল্লাহর নিকট।
ফজলে এলাহি বলেছেন:
ত্রিভূজ ভাই,ধন্যবাদ লেখাটাকে আরো বেশী পাঠক পর্যন্ত পৌঁছানোর ব্যবস্থা করার জন্য। জাযাকাল্লাহ্।
ফজলে এলাহি বলেছেন:
তাহসীন সাঈদা মুন,লেখাটি আপনার পাতার ব্লগারদের পড়ার সুবিধা দানের জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং দু'আ।
ব্লগে আপনার ভাল ভাল লেখা আশা করছি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















'সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতি' আনুসরণ কৈরাও মুসলিমরাই সবচেয়ে পেছানো জাতি।
'গরু ছাগোলের' লাহান বাড়তে বাড়তে জগতটারে তো ছাইয়া ফেললেন, মাগার কোন মুসলিম বিগগানী খুজতে হৈলে বাতি লাগায় খুজতে হয়। তাও পাওন জায় না। জগতে মুসলিম দেশ গুলায় কোমবাইনডলি জতগুলান বিগগানী আছে, একা ইসরায়েলেই আছে তার চেয়ে দ্বিগুন বিগগানী।
'সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতি' আনুসরন কৈরা কোন বালডা ফালাইছেন? কটগুলান বাংলাভাই, শায়খ, গোলাম আজোম, ফোজলে, আশরাফ, আসত মাইয়া গনডায় গনডায় পয়দা হৈচে।
'সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতি' ! সিওর! ফল দেইখাই গাছ চেনন জায়!