আমার প্রিয় পোস্ট
- ১৫ই আগষ্টের পট পরিবর্তনের ইতিহাস-১ - চিন্তিত দার্শনিক
- জহির রায়হান অন্তর্ধান নাকি হত্যাকান্ড? -১ - ইবনে সালাম
- আওয়ামী লীগ ও রক্ষী বাহিনীর নির্যাতন : কেউ ভোলে কেউ ভোলে না (পর্ব-১) - সুধাসদন
- @ তাফসীরুল উশরুল আখীর (বাংলা অনুবাদ ডাউনলোড করুন) - ফজলে এলাহি
- নাস্তিকদের নৈতিক রূপ কি এসব করা??? - কঠিন চিজ
- মাওলানা মওদুদী সম্পর্কে জানতে হলে ... (আপডেট : amarboi.org এ আরো বই পাবেন) - ভালো
- রক্তের সে স্রোতধারা হোক সুন্দরের অগ্রপথিক - হলদে ডানা
- @ সীরাতুন্নবী: প্রারম্ভ ও তথ্যাবলী... - ফজলে এলাহি
- মুসলিম ব্লগারদের জন্য কিছু কথা - আবূসামীহা
- @ আমার বিশ্বাস: সামহোয়্যারইন ব্লগে কোন রাজাকার নেই - ফজলে এলাহি
- @"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(প্রথমার্ধ) - ফজলে এলাহি
- @"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(শেষার্ধ) - ফজলে এলাহি
- তুরস্কে হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার - আশরাফ রহমান
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- মিলাদ ও জন্মোত্সব - বিদআ'ত থেকে সতর্ক থাকা অপরিহার্য - ২য় পর্ব - বইপাগল
- @ধর্মনিরপেক্ষতা নয়; ইসলামই বাংলাদেশের ভবিষ্যত - ফজলে এলাহি
- বাংলাদেশের প্রয়োজন “রাজনৈতিক ব্যক্তিপূজার কুসংস্কার” থেকে মুক্তি - আবূসামীহা
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
- @ইসলাম ব্যতীত অন্য সকলের কাছেই নারীজাতি লাঞ্ছিত ও বঞ্ছিত - ফজলে এলাহি
- ধর্মনিরপেক্ষতা: শোষনের নির্লজ্জ হাতিয়ার - আস্তমেয়ে
- ফিলিস্তিন প্রান্তর হতে একটি চিঠি... [পর্ব/১] - আব্দুর রহমান রাযীন
- ধর্মনিরপেক্ষতাবাদ : একটি অযৌক্তিক ও বিপদজনক মতবাদ ( প্রথম পর্ব ) - আশরাফ রহমান
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
@"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(প্রথমার্ধ)
১৬ ই আগস্ট, ২০০৭ সকাল ৯:৪০
ভূমিকা: "পিতা", পৃথিবীতে আমাদের আগমনের দু'জন মাধ্যমের অন্যতম একজন। হাঁ, আমি এখানে জন্মদাতা পিতার কথা বলছি। প্রকৃত অর্থে পিতা বলতে যা বুঝায় তার সবটুকু অধিকার জন্মদাতা পিতার। বাকী অন্যসব "পিতা"র সম্পর্ক মূলত সমার্থক। পিতা আমাদেরকে এ উপলব্দি এনে দেন যে, কিভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হয়, আর মাতা আমাদেরকে ভালবেসে বেসে বড় করার মাধ্যমে বুঝিয়ে দেন যে, ভালবাসা কাকে বলে। বেঁচে থাকার জন্য এবং পৃথিবীতে নিজ দায়িত্ব পালন করার জন্য মৌলিকভাবে আর কি চাই? সবকিছুই তো এই "বেঁচে থাকার পদ্ধতি" এবং "ভালবাসা"র যৌগিতকায় শামিল হয়ে যায়। মোদ্দাকথা, পিতামাতা দু'জনেই সন্তানের জন্য 'টিকে থাকা ও সফল হওয়া' শিক্ষার প্রশিক্ষক।
পিতা-মাতার রকমফের:
আসল ও মূল অর্থের পিতামাতার বাইরেও মানুষের সমাজে আরো অনেক ধরনের পিতা-মাতার সম্পর্ক প্রচলিত রয়েছে। মাতার ক্ষেত্রে যেমন- ১) সৎ মা, ২) শ্বাশুড়ী মা, ৩) ডাকা মা, ৪) দাদী, নানী, চাচী, খালা ইত্যাদি মা, ৫) আদি মাতা, ৬) পীর মাতা যা আগে ছিল কিনা বলা মুশকিল কিন্তু আজকাল বিভিন্ন অঞ্চলে দেখা যায় এবং আরো হয়তো থাকতে পারে কোন কোন সংস্কৃতিতে। এবার আসা যাক পিতার ক্ষেত্রে, এখানে রয়েছে আরো বিস্তৃতি, যেমন- ১) সৎ পিতা, ২) শ্বশুর পিতা, ৩) ডাকা পিতা, ৪) চাচা, জেঠাকেও ছোট/বড় বাবা ডাকা হয় কোথাও কোথাও, ৫) আদি পিতা, ৬) পীর বাবা, ৭) জাতির পিতা ইত্যাদি। এই শেষ সম্পর্কটিতেই বোধ হয় এখনো কেউ মাকে নির্ধারণ করেনি। কেননা, জাতির মাতা আছেন বলে এখনো শোনা যায়নি।
"জাতির পিতা"র যৌক্তিকতা কি?
মাতা ও পিতার সমার্থ অর্থে ব্যবহৃত উপরে উল্লেখিত ৬টি ও ৭টি সম্পর্কের প্রথম ৬+৬=১২ টি সম্পর্কের ক্ষেত্রেই মানুষের যার যার নিজস্ব সম্পর্ক ও পছন্দ অনুযায়ী খুব একটা দ্বিমত করে না। শুধুমাত্র পিতৃ সম্পর্কের সপ্তমটি অর্থাৎ, "জাতির পিতা"র ক্ষেত্রেই দ্বিধাবিভক্ত হয়ে যায় মানব সমাজ। অবশ্য আদি পিতার প্রসঙ্গে আজকালকার কিছু বিবর্তনবাদী তাদের গুরু ডারউইনের কিছু ধারণার উপর ভিত্তি করে নিজেরকে ব্যঙাচী অথবা বানরের বংশ বলে দাবী করে থাকে; অবশ্য তাতে বৃহত্তর মানব সমাজের কিছু যায় আসে না। আদি পিতার সন্তানদের মধ্যে তো আর সবাই একই পরিবার ভুক্ত নাই, অবাধ্য সন্তান থাকলে কিংবা নিজ থেকেই কেউ ত্যাজ্য হয়ে গেলে তো আর তার জন্য জগৎ সংসার ভেঙ্গে খান খান হয়ে যাবে না। প্রসঙ্গে ফেরা যাক, জাতির পিতা বলতে আজকাল তো বুঝায় যেন কোন দেশকে পরাধীনতার কবল হতে মুক্ত করার লক্ষ্যে পরিচালিত স্বাধীনতার আন্দোলনে-যুদ্ধে অগ্রণী ভূমিকা কিংবা একচ্ছত্র নেতৃত্ব দান করতে পারলেই তাকে সে "জাতির পিতা" বলে আখ্যায়িত করা হয়। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? পিতার ভূমিকা কি এবং সে তুলানায় 'পরাধীনতা কিংবা বিপদ থেকে মুক্ত করা'ই কি পিতা হওয়ার কারণ হিসেবে কতটুকু যথেষ্ট?
"জাতি"র নানা রূপ:
"জাতি" শব্দ নিয়ে ভাবতে গেলে চিন্তার দুয়ারে কয়েক ধরনের বিভাজন এসে দাঁড়ায়। মানুষ হিসেবে আমরা মানব জাতি, ধর্মের ভিত্তিতে কেউ মুসলিম জাতি, কেউ খৃষ্টান, কেউ ইয়াহূদী, কেউ হিন্দু, বৌদ্ধ, জৈন, মাজূসী ইত্যাদি জাতি, দেশ হিসেবে নিজ নিজ দেশের নামে নামে জাতি, যেমন- আমরা বাংলাদেশী জাতি, আবার দেশের ভেতরেও গোষ্ঠী হিসেবে জাতি ধরা হয়, যেমন- পাকিস্তানের পাঠান, ভারতের মারাঠা, শিখ, চীনের উইগুর প্রভৃতি। কিন্তু এখানে পিতৃত্ব দেয়া হচ্ছে ভূখণ্ড বা দেশ ভিত্তিক; যেহেতু পিতৃত্বের যোগ্যতা ও গুণাবলী আলোচ্য তাই মূখ্য হলো যাদেরকে সে পর্যায়ের মর্যাদা দেয়া হচ্ছে তারা আদৌ কি সে পর্যায়ের কিছু করেছে, না কি পুরোটাই আবেগের কারসাজী?
পিতার যোগ্যতা বিশ্লেষণ:
আসুন একটু বিশ্লেষণ করে দেখা যাক- পৃথিবীর যেসব দেশে দেশে জাতির পিতা হিসেবে যাদেরকে ভূষিত করা হয়েছে, তাদের মধ্যে অধিকাংশ কিংবা প্রায় সবাইকেই এই একটি কারণেই "পিতা" খেতাব দেয়া হয়েছে যে, তারা সকলেই দেশকে, দেশের মানুষকে শত্রুমুক্ত করেছে, পরাধীনতার শৃংখল থেকে অবমুক্ত করেছে, স্বাধীনতা এনে দিয়েছে; স্বাধীনতা পরবর্তী সময়ে তাদের কথিত পিতৃত্বের ভূমিকা প্রসঙ্গ না হয় নাইবা টানলাম। অথচ পিতার সবচেয়ে বড় ও আসল যে গুণ তা হলো জন্মদান করা, একটু বিশ্লেষিত ভাষায় বললে- শুরু করা, জাতির ক্ষেত্রে নাম, পরিচয়, আকীদা-বিশ্বাস, কৃষ্টি-কালচার, জীবন পদ্ধতি ইত্যাদি সবকিছুকেই নতুন করে সূত্রপাত করা; যা "জন্মদান" শব্দের সত্যিকার সমার্থ প্রকাশ করে। কিন্তু শুধুমাত্র একটি ভূখণ্ডকে শত্রুমুক্ত করা কিংবা কিছু মানুষকে অত্যাচার থেকে মুক্ত করে দেয়াতেই "পিতা" হবার যোগ্যতাসম্পন্ন মনে করাটা অযৌক্তিক। কেননা, পিতা কেন এরূপ সাহায্য যেকোন মানুষই অন্যের জন্য করতে পারে, যেমন- ভাই পারে, চাচা পারে, বন্ধু পারে, অপরিচিত যে কেউই পারে। অন্যদিকে পিতার ভূমিকা যথাযোগ্যতায় শুধু পিতাই নিতে পারেন।
পিতা হতে হলে পিতৃত্বের গুণ থাকা বাঞ্ছনীয়; ভ্রাতৃত্বের গুণে পিতা হওয়া যায় না:
যদি শত্রুমু্ক্ত করাকেই পিতার যোগ্যতা ধরা হতো, তাহলে মূসা আলাইহিস্ সালাম ফির'আওনের কবল থেকে বনী ইসরাঈল জাতিকে উদ্ধারের জন্য বর্তমান ইয়াহূদীদেরও পিতা হিসেবে মর্যাদা পেতেন। কিন্তু বাস্তবে তা হয়নি; বরং অন্যান্য নবীগণকে আল্লাহ্ যেভাবে স্ব স্ব জাতির ভাই বলে আখ্যায়িত করেছেন, যেমনটি কুরআনুল কারীমের বিভিন্ন স্থানে এসেছে, ((তাদের ভাই নূহ্)) [সূরা আশ্-শু'আরা: ১০৬], ((তাদের ভাই হূদ)) [সূরা আশ্-শু'আরা: ১২৪], ((তাদের ভাই সালেহ্)) [সূরা আশ্-শু'আরা: ১৪২], ((তাদের ভাই লূত)) [সূরা আশ্-শু'আরা: ১৬১]; তেমনিভাবে মূসা 'আলাইহিস্ সালামও একজন নবী, তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং জাতিকে অত্যাচারী ফির'আওনের কবল থেকে মুক্ত করে নতুন ভূখণ্ড সিনাই উপত্যকায় প্রতিষ্ঠিত করেছেন। তথাপি তাকে বনী ইসরাঈলের পিতা হিসেবে না আল্লাহ্ তা'আলা গণ্য করেছেন আর না তার জাতি। কেননা, তিনি একজন দরদী বন্ধু, ভাই, কিংবা পথপ্রদর্শক হিসেবেই দায়িত্ব পালন করেছেন। অপরপক্ষে, কথিত "জাতির পিতা"গণ তো সকলে মিলেও একজন নবীর সমতুল্য তো কোনদিনই নয়; কাছাকাছি কাজও করার যোগ্যতা রাখে না। অতএব, এটুকু কাজের জন্য কাউকে "জাতির পিতা" বলে আখ্যায়িত করা নিতান্তই অযৌক্তিক এবং সুস্পষ্ট অতিরঞ্জন।
(অসমাপ্ত)
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আদম, ইব্রাহীম, জাতির পিতা, ভিশান, ভিশন, পোলার, গ্লাস, আদম ইব্রাহীম জাতির পিতা ;
প্রকাশ করা হয়েছে: গদ্যলেখা বিভাগে । সর্বশেষ এডিট : ১৬ ই আগস্ট, ২০০৭ সকাল ১১:০৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
দ্বীপবালক বলেছেন:
এটা কি প্রথমার্ধ না দ্বীতিয়ার্ধ?
দ্বীপবালক বলেছেন:
সংস্থাপক কী গাধার/বান্দরের নতুন নিক?
শাহরীয়ার বলেছেন:
অশ্রু বলেছেন :২০০৭-০৮-১৬ ০৯:৪৫:১৯
তবে রূপক অর্থে কায়েদ এ আজমকে উপমহাদেশের মুসলমানদের জাতির পিতা মানতে আমার আপতি্ত নেই।
ভালই কইচেন। মুসলমান জাতির পিতা রে দেশ উপমহাদেশ, প্রভিন্স এ ভাগ কইরা ফালান। কবিতা লিখেন গিয়া ফাইজলামি বাদ দিয়া।
দ্বীপবালক বলেছেন:
ফজল ভাই পোস্ট ডাবল হয়ে গেছেতো। একটা মুছে ফেলুন।
মনিটর বলেছেন:
শিরোনামের "প্রথার্ধ" কথাটার মানে কি? আজকে নূতন শুনলাম মনে হচ্ছে।পোষাইলে কাউরে জাতির পিতা মানবেন, নাইলে নাই। কার কি?
কিন্তু এতো বড় লেখা (আরো পর্ব বাকি আছে) লিখে জাতির পিতা না মানার ব্যাপারে বিশ্লেষণে প্রমাণ হয়, আসলেই জাতির পিতা বলে কেউ আছে। নাইলে সন্তান তারে অস্বীকার করতে চায় কেনো।!
দ্বীপবালক বলেছেন:
মনে হয় প্রথমার্ধ, নাকি?
দ্বীপবালক বলেছেন:
শেষ পর্যন্ত মুছলেন, যাক বাবা।
।আমি ভাবছিলাম মওদুদি।
এইটা কৈলেই হয়। বনিইসরাইল, সিনাই এইসবের কি দর্কার?
ফজলে এলাহি বলেছেন:
এমন হলো কেন? আমি তো একবারই পোষ্ট করেছি এবং একটা ক্লিকই করেছি "ব্লগে প্রকাশ করুন" বাটনে। নেট কানেকশন শ্লো হলেই এমনটা হতো আগে অবশ্য। সেদিন এক ফোরামে করা একটা কমেন্ট তিন পাতা নিয়ে ছাড়লো। উফ্যাই হোক মুছলাম ভয়ে ভয়ে যে, দুটোই মুছে যায় কি না।
ধন্যবাদ দ্বীপবালক। আপনি বলার আগে তো খেয়ালই করিনি।
ফজলে এলাহি বলেছেন:
কি হচ্ছে বুঝতে পারছি না। আগের পোষ্টে শাহরীয়ার মন্তব্য করেছিলেন। এবং অশ্রুর আরেকটি মন্তব্যও ছিল অথচ এখানে পাচ্ছি না।যাইহোক-
শাহরীয়ারকে বলেছিলাম-
পড়ার এবং মন্তব্য করার জন্য ধন্যবাদ।
==========
অশ্রুকে বলেছিলাম-
দেশ ও দেশের মানুষের জন্য শুধুমাত্র এটুকু কাজ করেই পিতা খেতাব নেয়া বা দেয়াটা অযৌক্তিক। এর জন্য অন্যান্য আরো খেতাব রয়েছে। এটাই বুঝাতে চেয়েছিলাম পোষ্টে। ধন্যবাদ।
=========
অশ্রুর এখানকার মন্তব্যে-
না, কায়েদে আজম কেন স্বয়ং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মুসলিম জাতির জন্য পিতা হিসেবে নিজেকে ঘোষণা করেননি; বরং পিতা ইবরাহীমের নাম ঘোষণা করেছেন আল্লাহর আদেশে। সেখানে হাজার কায়েদে আজম আসলেও এর কোন হেরফের হবার কোনরূপ সম্ভাবনা নেই। বুঝাতে পেরেছি আশা করি। আপনার একই লেখার তিনটি মন্তব্যের একটি রেখে বাকীগুলো মুছে দিলাম।
ফজলে এলাহি বলেছেন:
দ্বীপ বালক, এটা প্রথমার্ধ। আবারো ধন্যবাদ।============
সংস্থাপক,
উপরের মন্তব্য তা পরিস্কার হয়েছে আসা করছি।
==============
শাহরীয়ার-
ঠিক বলেছেন, মুসলমান জাতি কোন এলাকায় সীমাবদ্ধ নয়, যেমন করে ইসলাম কোন দেশ-মহাদেশের জন্য সীমাবদ্ধ নয়; বরং বিশ্বজনীন। তাই এ জাতির পিতাও হবেন একজনই এবং তিনি হলেন ইবরাহীম আলাইহিস্ সালাম যে ব্যাপারে পরবর্তী পোষ্টে বিস্তারিত আসবে ইনশাআল্লাহ্। ধন্যবাদ আবারো।
কৌশিক আহমেদ বলেছেন:
আপনার লেখা পছন্দ হয় নাই। নিজেকে অসম্মানিত লাগছে। বাঙালি হিসাবে আপনি আমার পরিচয়কে অসম্মানিত করেছেন। সেজন্য এক দিলাম। তবে আপনার যুক্তিগুলো আমি আমার পোস্টে একটা কমেন্টে করেছি। এখানেও পেস্ট করে দিচ্ছি। বাঙালি জাতি বলতে আরব বুঝি না
বাঙালি জাতি বলতে ভারত বুঝি না
বাঙালী জাতি বলতে বাংলা বুঝি
বাংগালি জাতি বলতে ছাপ্পান্ন হাজার বর্গমাইলের একটা ভূখন্ড বুঝি
পদ্মা, যমুনা, মেঘনা বুঝি
বাঙালি জাতি বলতে তামাটে, কৃষ্ণ আর খানিক গৌড় বুঝি
বাঙালি জাতি বলতে কেবল বাঙালি বুঝি
যাদের আছে চর্যাপদ, যাদের আছে বাংলা হরফ
যাদের আছে বন্যা, ঝড় আর মাঠ ভরা ধান
এমন জাতির আর কোন কোলন নাই
আর কোন মিল নাই কারো সাথে
এমন জাতিকে অন্য কেউ নিজের জাতি মনে করে না
আরবরা বাঙালিকে নিজের জাতি মনে করে না
ভারতীয়রা বাঙালিকে নিজের জাতি মনে করে না
অন্য ভাষীরা বাঙালীকে নিজেদের জাতি মনে করে না
তবে আমি কেন মনে করবো তাদের আমার জাতি
আমি কেন ইব্রাহীমকে আমার জাতির পিতা মনে করবো?
কেন গান্ধীকে?
কেন জিন্নাহকে?
কেন আমার জাতির পিতা অন্য কেউ হবে?
মুজিব আমার জাতির পিতা, আমার জাতির মুক্তিদাতা
স্বাধীণ পরিচয় দেবার মালিক
মুজিব আমার পিতা, ইব্রাহিম অন্য কোন জাতির!
মুজিব আমার জাতির পরিচয়
মুজিব বাঙালির জন্মদাতা!
(কেউ বায়োলজিকাল পিতৃত্বের সাথে এর সংশ্লিষ্টতা খুঁজলে তার জাতিসত্বা বোঝার দরকার নাই)।
কেউ জাতির পরিচয় নির্মাণকে ক্ষুদ্র কাজ ভাবলে
সে নিজেকে এ জাতির পরিচয় দেয় কিভাবে
কেউ মুজিবকে জাতির পিতা না মানলে সে বাঙালি জাতির স্বাধীন স্বত্বাকে মানে না
মুজিব জাতির পিতা না মানলেও সে জাতির পিতা
সে এই জাতি তৈরী করেছেন মুক্তভাবে।
(ধর্মের জাতিয়তা বলতে কিছু নাই, ধর্মের আছে অসংখ্য জাতি)
মুজিব বাংলাদেশের জাতির জনক, বাঙালীর পিতা
কারো স্বীকৃত, অস্বীকৃতি, বিতর্ক, বিভ্রান্তি বড় গৌন
কারণ বাঙালি জাতি নিশ্বাস নেয় মুজিবের শ্বাসে
মুজিব ছাড়া আর কে হবে বাংলাদেশের জাতির জনক?
কে হবে?
কে হবে?
কেউ যদি করতে চায় তবে সে যেন এখনই বাঙালি রক্ত ছাড়ে!
ভাল থাকবেন। এবং নিজেকে বাঙালি এবং মুজিবকে আমার পিতা বলতে আমি গর্ব বোধ করি। মনে হয়, আপনি কেবল এই গর্ব থেকে নিজেকে বঞ্চিত করছেন। আপনারা যারা বাইরে থাকেন তাদের গর্ব করার মত ঐ একজনই আছেন, যিনি আলাদা একটা পরিচয় দিয়েছেন। স্বাধীন একটা দেশের নাগরিক, এই গর্বটুকু করতে পারছেন। আপনার জন্য কষ্ট হয়, কত ভাল লেখেন, কিন্তু মুজিবকে জাতির পিতা স্বীকার করতে আপনাদের কেন এত কষ্ট হয়! আর মুজিব এ জাতিকে কত ভালবেসেছিলেন! কত ভালবেসেছিলেন নিরীহ সেই সব রাজাকারদের যারা টাকার বিনিময়ে পাকিস্থানীদের সাহায্য করতে বাধ্য হয়েছিলেন, মাফ পর্যন্ত করে দিয়েছিলেন! বড় দুঃখ লাগে ফজল ভাই, আপনার লেখা পড়ে।
ফজলে এলাহি বলেছেন:
মনিটর-শিরোনামের ভুলটা ডাবল পোষ্টের মতই একটা ভুল। এটা কোন নতুন শব্দ নয়। ঠিক করে দিয়েছি।
"পোষাইলে কাউরে জাতির পিতা মানবেন, নাইলে নাই। কার কি?" -এটা তো ঘাড় দিয়ে পুকুর পাড় ঠেলার মত হয়ে গেল ভায়া। তাছাড়া কে বললো যে, জাতির পিতা নেই; আমি মুসলিম, আমার জাতির পিতা অবশ্যই আছেন। আর তিনি হলেন পিতা ইবরাহীম আলাইহিস্ সালাম। আমার বা আমার জাতির কেয়ামত পর্যন্ত আর কোন পিতার প্রয়োজন নাই। ধন্যবাদ পড়ার জন্য।
=================
সংস্থাপক-
আপনার পরবর্তী মন্তব্যের জন্য উপরের কথাগুলো এবং উপরের মন্তব্যটা দেখতে পারেন। তাছাড়া পরবর্তী পোষ্টে আরো বিস্তারিত পাবেন। চোখ রাখুন "ফজলে এলাহি" ব্লগে । ধন্যবাদ।
কি বলেন ভাই !!(এবার নিশ্চয় অশ্রু ও শিবির গ্যাংরা খুশি)
১ না ফুল দাড়ি না ক্লীন শেভ , এরা শেভ করে কাচি দিয়ে ।
২ সহজে সত্য কথা বলবে না , মিথ্যাটা ঘুরিয়ে সত্যের মতো করে বলবে ।
৩ এরা রগ কাটাকে মনে করে জিহাদ ।
৪ এরা প্রচন্ড ভিনডিকটিভ ।
৫ এরা যে কোনো অপরাধ ইসলামের নাম দিয়ে সহজে করতে পারে ।
শাহরীয়ার বলেছেন:
কৌশিক আহমেদ ভাই মুজিব কি বাঙ্গালীর পিতা না বাংলাদেশী জাতির পিতা?
ফজলে এলাহি বলেছেন:
হমপজদ-শ্লোগান শ্লোগান লাগছে, আপনার তৈরী নাকি? পোষ্ট পড়েছেন তো?
===============
কৌশিক-
একবার পড়লাম। বড্ড একঘেঁয়েমী লেগেছে। আপাতত বলতে চাই যে, আপনি মুসলিম হলে মুসলিম জাতিকে বিশ্বজনীন মানা জরুরী এবং আল্লাহ্ কর্তৃক ঘোষিত এ জাতির পিতা ইবরাহীম 'আলাইহিস্ সালামকে আপনার পিতা বলে স্বীকার করতে হবে। আর যদি অন্যকিছু হয়ে থাকেন তা হলে তো এ ব্যাপারে কোন কথা বলাই বৃথা।
তবে অনুরোধ করবো যে, আমি যে দিকটি বুঝাতে চেয়েছি পরের পোষ্ট দেয়ার পর সেটা সহ পুরোটা অনুধাবন করার চেষ্টা করবেন। আবেগ মাত্রা ছাড়িয়ে গেলে বিবেকের দ্বার কিন্তু রুদ্ধ হয়ে যায় সাময়িকভাবে। আপনার মন্তব্য পড়ে একথা মনে হলো। ধন্যবাদ।
১ না ফুল দাড়ি না ক্লীন শেভ , এরা শেভ করে কাচি দিয়ে ।
২ সহজে সত্য কথা বলবে না , মিথ্যাটা ঘুরিয়ে সত্যের মতো করে বলবে ।
৩ এরা রগ কাটাকে মনে করে জিহাদ ।
৪ এরা প্রচন্ড ভিনডিকটিভ ।
৫ এরা যে কোনো অপরাধ ইসলামের নাম দিয়ে সহজে করতে পারে ।
শাহরীয়ার বলেছেন:
সবাই এতো রগকাটা রগ কাটা কই জিনিশ টা বুজবার পারলাম না। আসলে কন রগ টা কাটে? ঘাস ফড়িং ভাই একটা পোস্ট করেন ছবি সহকারে।
তাইলে বুঝেন অবস্হা!
একবার ফ্রন্ট পেইজে আসতে দিলেই রাজাকারের বাচ্চারা বুঝবো কত ধানে কত চাল।
ফজলে এলাহি বলেছেন:
অশ্রু-যথার্থ বলেছেন, এযাবৎ যা দেখে এসেছি তা হলো- যুক্তিতে হেরে গেলে সোজা দৌড় লাগাবে মুক্তিযুদ্ধে; যদিও হয়ত আলোচিত প্রসঙ্গে মুক্তিযুদ্ধ সম্পর্কিত কোন কথাই নেই।
তারপর তাতেও না পারলে শুরু করবে গালাগাল অথবা অশ্লীল রম্য রচনা।
তবে জেনে খুশী হবেন যে, আমি সেসব পার করে এসেছি ইতিমধ্যে। তাই চেনা হয়ে গেছে। আমি সাধারণত দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়ালেই সন্তুষ্ট থাকি অন্তত ব্লগের ক্ষেত্রে। আমার পোষ্টের মন্তব্যগুলো দেখলেই বুঝতে পারবেন। গালি দিল তো ব্লক হলো।
তবুও সবার জন্য শুভ, সুন্দর ও পরিচ্ছন্ন ব্লগিং কামনা করি।
==============
ঘাস ফড়িং-
কিছুটা হাসি পেল পর পর দু'টো মন্তব্য দেখে। যেন প্রথম মন্তব্য দেবার আগে আমার উপরের মন্তব্যগুলো পড়ার সুযোগ দেয়নি কেউ আপনাকে। তারপর ওসব মন্তব্যে যখন জানতে পারলেন যে, বাংলাদেশের মুসলমানদের জাতির পিতা গোলাম আযম-নিজামী নন; তখন খুব দ্রুতই প্রসঙ্গ পরিবর্তন করলেন। যাই হোক আমি কিছু মনে করিনি।
তবে পরের মন্তব্যের অপবাদগুলো আপনার মধ্যে "শোনা জ্ঞান" অথবা "ধারণা"র ভিত্তিতে জন্মেছে বলে আমার মনে হচ্ছে। অথবা পুরোটাই বানোয়াট। কেননা, এ ব্যাপারে বাস্তব জ্ঞান থাকলে কেউ এভাবে বলতে পারে না। শুধুমাত্র শুনাকথা এবং দূর থেকে মরীচীকা দেখার মত ধারণাই এমনসব কথার জন্ম দিতে পারে।
কৌশিক আহমেদ বলেছেন:
ফজল ভাই, আমি বাঙালি মানি, আমি ধর্ম বিষয়ে জানি ধর্মের কোন জাতি নাই। ধর্ম অনেক জাতিকে ধারণ করে। ধর্মসূত্রে কোন জাতিয়তাবোধ তৈরী হয়না। অতীতেও হয়নি, বর্তমানেও হয়না। রাষ্ট্রবিজ্ঞানে ধর্মকে জাতিয়তার একটা উপাদান হিসাবে ধরা হয়, কিন্তু একই ধর্মের অনুসারীরা একটা জাতি এটা আবেগনির্ভর একটা অবাস্তবসম্মত উপলব্ধি। ফজল ভাই, আপনার ধর্মবোধ অনেক বেশী, ও বিশ্বাসী বলে এটা মানতে পারছেন না। যার জন্য আপনাকে আমার বেশী আবেগী মনে হচ্ছে। কিন্তু আমার তো ধর্মের তেমন পরিচয় দেয়ার দরকার নেই, তেমন টানও নেই। আমার ধর্ম পরিচয় না থাকলেও কোন অসুবিধা নাই। সামাজিক কিছু নিপীড়নের ভয়ে ধর্ম পালন করতে হয় বলে করি। আমার কাছে ইব্রাহীমকে একজন ভিনদেশী, ভিন্ন জাতিসত্বার মানুষ ছাড়া আর কিছুই মনে হয় না।
কিন্তু দুঃখ হয় যে, আপনি বাঙালী হয়েও বাঙালি পরিচয়ক দিতে কুন্ঠিত। এসব আপনাকে ভালবাসি বলেই বললাম। আপনি ধর্ম পালন করেন কোন অসুবিধা নাই, আপনার ইসলাম ধর্মের জাতির পিতা (যদিও জাতি বলাটা ঠিক হ্চছে না) হিসাবে ইব্রাহীমকে পালন করুন না কোন অসুবিধা নাই। তার সাথে বাঙালি জাতির পিতা বা বাংলাদেশী জাতির পিতা সেটা স্বীকার করতে সংঘাতপূর্ণ দেখিনা। জামাত ইসলাম অলরেডি বাংলাদেশের প্রতিষ্ঠাতা, রূপকার এসব বলা শুরু করেছে ঘুরিয়ে ফিরিয়ে। যদিও "পিতা" শব্দটাকে প্রতিষ্ঠাতা, রূপকার দিয়ে প্রতিস্থাপনের একটা জামাতী কৌশল তারা অবলম্বন করেছে। সেই সূত্রে প্রথম আলোও পা দিয়েছে। তারা আজ প্রথম দেখলাম লিখলো, "রূপকার" শব্দটি। তারপরেও আমার মনে হয়, প্রতিষ্ঠিতা, রূপকার শব্দ যখন বলতে পারছেই তখন জাতির পিতা বা জনক বলতে অসুবিধা কি! এগুলো সব একই অর্থ প্রকাশ করে। কেন তবে জাতির পিতা বলতে অসুবিধা হয় আপনার (একান্ত আপনাকেই বললাম)।
.
আমাদেরকে মহিয়ান করেছেন যিনি, তাকে সর্বোচ্চ আবেগঘন শব্দে প্রকাশ করার চেষ্টা করবোই তো আমরা! সে হিসাবে "জাতির পিতা"'র চেয়ে ভাল আর কোন শব্দবন্ধনী হতেই পারে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যদি কাউকে (শিবির ছাড়া ) চিনে থাকেন তবে জিগ্গেশ করবেন ছাত্রদল নেতা মূসাকে প্রথমে রগ কেটে পরে ড্রিল মেশিন দিয়ে কি করে হত্যা করা হয়েছিলো।
বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বালুকণা,প্রতিটি গাছের পাতা এ ঘটনার সাক্ষ্য দেবে।
ঐ মূসা ছিলো আমার আততীয়।
জায়দান বলেছেন:
রাজাকার ফজলকে ১ দাগানো হইল।
এরা দুই গোষ্ঠীই পরভূমে নিজবাসী!!
ইহুদীরা যেমন বিভিন্ন কুট কৌশলের মাধ্যমে প্যালেসটাইনকে নিজেদের করে নিয়েছে,এদের মতলবও তেমন।
এজন্য প্রয়োজনে এরা দেশও বিক্রি করতে রাজী।
কারণ এটা তো তাদের নিজের দেশ না,তাদের দেশ তো পাকিস্হান।
প্রীথিবীর ইতিহাসে মাত্র দুটি জাতী যুদ্ধে হেরেও বিভিন্ন কুট কৌশলের মাধ্যমে জয়ীদের কাতারে মিশে গেছে,এক ইহুদীরা দ্বিতীয়ত:জামাত।
ভেবে দেখুন,যুদ্ধে যদি পাকুরা জিতত তাহলে কিন্তু মুক্তিযোদ্ধাদের বিচার হতো এবং জামাত পুরস্কৃত হতো।
কিন্তু যুদ্ধে হারা সত্ত্বেও আমাদের ভুলের কারণে আমরা তাদের বিচার করতে পারিনি।
তবে একদিন নিশ্চয় হবে,যেমন একদিন নিশ্চিন্হ হবে ইহুদীরা।
১৫ই আগষ্ট বাঙালীর আরেক স্বাধীনতার দিবস।
মহা মুক্তির মহান দিবস ১৫ই আগষ্ট ১৫ই আগষ্ট
বইপাগল বলেছেন:
৫
আশরাফ রহমান বলেছেন:
গবেষণাধর্মী লেখা। আশাকরি লেখা পড়ে বিভ্রান্তির বেড়াজালে আছন্নরা সঠিক পথে ফিরে আসতে পারবে।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
ত্রিভুজ বলেছেন:
কৌশিক আহমেদ এর জন্য আমার খুব সাধারন দু'টো প্রশ্ন:১) শেখ মুজিবকে বাঙালী জাতির পিতা বললে কি সেটা পশ্চিম বঙ্গের উপরেও এসে যায় না? কারন পশ্চিম বঙ্গের লোকেরাও বাঙালী।
২) পশ্চিম বঙের বাঙালীরা কি শেখ মুজিবকে তাদের জাতির পিতা বলে মেনে নিবে?
উত্তর দিলে বাধিত হতাম। (যদিও জানি উত্তর নেই...)
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
সূফি বলেছেন:
গোলাম আযম আমাদের জাতির পিতা।
ফজলে এলাহি বলেছেন:
"শাহরীয়ার বলেছেন :কৌশিক আহমেদ ভাই মুজিব কি বাঙ্গালীর পিতা না বাংলাদেশী জাতির পিতা?"
...........................
শাহরীয়ার- বাঙ্গালী অথবা বাংলাদেশীদের কৌশিক ভাইদের কিছু যায় আসে না মনে হয়।
যাইহোক, আপনার পরবর্তী মন্তব্যে বলেছেন:
"সবাই এতো রগকাটা রগ কাটা কই জিনিশ টা বুজবার পারলাম না। আসলে কন রগ টা কাটে? ঘাস ফড়িং ভাই একটা পোস্ট করেন ছবি সহকারে।"
=ঘাসফড়িং রা এটা পারবে কি না আমার জানা নাই। তবে একথা ঠিকই বলতে পারবে যে, 'অমুকখানে গিয়ে ঘাসফড়িং গংদের কাউকে জিজ্ঞেস করে দেখুন, সাধারণ চোখে দেখা মানুষদেরকে নয়; আর জামাত-শিবির ঘেঁষা তো নয়ই। বুঝতেই পারছেন। তাছাড়া আজকাল তো কেউ হিন্দু রীতি অনুযায়ী পা ছুঁয়ে সালাম করতে গেলেও ফটোশপ সালাম কারীর হাতে চাকু ধরিয়ে দিতে পারে এবং গ্রহণকারীর রগটাও কেটে দিতে পারে
তবে ভাবছি র্যাব(রেব, বানান ঠিকমত আসছে না) আর দুদকেরা কখন সব জামায়াত-শিবির হয়ে গেল। চিন্তার বিষয়।
আরেকটা ব্যাপার হলো শুরু থেকেই দেখে আসছি যে, একটা গ্রুপ পোষ্টের মূল আলোচনায় সুবিধা না পেলে সেটাকে হুট কেই মুক্তিযোদ্ধা-রাজাকারদের বিতর্কে ফেলে দেবে, অথবা একান্ত নিরূপায় হয়ে গালাগাল শুরু করবে। ঐ পক্ষীয় ভদ্র(!)রাও আবার সেসবকে নানাভাবে সাপোর্ট দিয়ে যায়। তবে এই ব্লগে "গালি=ব্লক"; দরকার নাই দুষ্ট গরুর।
ঘাসফড়িং মূল পোষ্টের বিষয় থেকে বেরিয়ে বার বার জামাত-শিবিরে "স্ব-রচিত পরিচয় লিফলেট" বিলাচ্ছেন দেখে আমাকেও এতগুলো শব্দের অপচয় করতে হলো।
==================
অশ্রু, হমপজদ এর জন্য উপরের কোন এক মন্তব্যে বলেছি। ধন্যবাদ।
সূফি বলেছেন:
ফজলে এলাহী, খুব সুন্দর পোস্ট।এই পোস্টের জন্যে হুজুরে আলা আপনার বেতন বাড়ায়ে দিতে বলছেন।
বেতন বাড়ানো হয়েছে।
খোশখবর মোবারক হো।
ফজলে এলাহি বলেছেন:
সূফি'র আচরণ তো দেখছি পুরোনো "চোর"কে মনে করিয়ে দেয়। ঘুম শেষ করলাম, এখন অফিসের টাইম ওভার। ফিরে এসে দেখবো।
ইবনে সালাম বলেছেন:
দারুণ লেখা ! মুসলিম জাতির পিতা পিতা হযরত ইবরাহিম (আ
ফজলে এলাহি বলেছেন:
কৌশিক--আপনি বাঙালী না বাংলাদেশী এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আমার সামনে; সহব্লগার বলে কথা।
-ধর্মহীন কারো কাছে যদি ধর্মের জাতীয়তা রাষ্ট্রবিজ্ঞানের সূত্র ধরে অর্থহীন হয় তাতে ধার্মিকদের কিছু যায় আসে না। তাছাড়া যেখানে মুসলমানদেরকে জাতি হিসেবে ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ্ তা'আলা: وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا ((এমনিভাবে আমি তোমাদেরকে মধ্যপন্থী জাতি করেছি...)) [সূরা আল-বাকারা: ১৪৩]। ইসলামের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম যেখানে সকল মুসলমানকে এক ও অভিন্ন জাতি বুঝানোর জন্য একটি দেহের সাথে তুলনা করেছেন, সেখানে রাষ্ট্রবিজ্ঞানের সূত্র থেকে জাতির সংজ্ঞা ধার করার কোনই প্রয়োজন দেখছি না ইসলাম বা মুসলমানদের।
-"আমার তো ধর্মের তেমন পরিচয় দেয়ার দরকার নেই, তেমন টানও নেই। আমার ধর্ম পরিচয় না থাকলেও কোন অসুবিধা নাই। সামাজিক কিছু নিপীড়নের ভয়ে ধর্ম পালন করতে হয় বলে করি।" -পরিচয়টা এত স্পষ্টভাবে তুলে ধরেছেন যে, হঠাৎই ১৪০০ বছর আগেকার মদীনা রাষ্ট্রের কিছু মানুষের কথা মনে পড়ে গেল। হুবহু এমন কথা ও মনোভাব তারাও পোষণ করতো। আল্লাহই ভাল জানেন।
-হাঁ কৌশিক, আমার আলোচনাটা তো এখানেই যে, একটা জাতির পিতা হওয়ার নমুনা পৃথিবীর ইতিহাসে কেমন এবং বর্তমানে দেশে দেশে হচ্ছেটা কেমন? আসলে কি কি বিষয় উপহার দিতে পারলে জাতির পিতা হওয়া যায়, সেটাই তুলে ধরতে চেয়েছিলাম। শুধুমাত্র একটা দায়িত্ব পালন করে পিতৃত্বের আসন নেয়া বা দেয়াটা কতটুকু যুক্তিযুক্ত, তাই বুঝাতে চেয়েছিলাম। কিন্তু আগের এক পোষ্টেও বার বার "আবেগ" প্রসঙ্গ টানার চেষ্টা করতে দেখেছি আপনাকে অথচ নিজেই যে তাতে পুরোপুরি নিমজ্জিত আপনি, সেদিকে বার বার দৃষ্টি আকর্ষণ করার পরও একই কথা। কি আর করা। ধন্যবাদ।
ফজলে এলাহি বলেছেন:
জায়দান-১ ই বা কম কিসে, ধন্যবাদ আপনাকে।
================
হযমপদ, লেখা পড়েছেন আশা করি। ধন্যবাদ।
=================
বইপাগল,
আপনাকে ও ধন্যবাদ।
===============
আশরাফ রহমান,
বিভ্রান্তি কি এক দেশে? দেশে দেশেই চলছে। আল্লাহ্ তৌফিক দিন। অনেকে জিন্নাহর প্রসঙ্গ তুলে কিছু বলতে চায়। কোন জাতির পিতা হিসেবে আমি সেটাকেও সঠিক মনে কি না; বরং জাতীয় নেতা হওয়াটাই যুক্তিযুক্ত।
=================
বিবেক সত্যি,
তেমন আর পারছি কই; বহুদিন পর পর একটা লেখা লিখি। কিছু কিছু কারণে মাঝে মাঝে ইচ্ছে হয় প্রতিদিন চার/পাঁচটা করে লেখা পোষ্ট করি। কিন্তু ইচ্ছে কখনোই বাস্তব রূপ নেয় না। ধন্যবাদ।
ফজলে এলাহি বলেছেন:
ত্রিভূজ ভাই,শুধু কৌশিক কেন, অবস্থা দেখে তো মনে হচ্ছে বিরাট একটা অংশই যেন ভারতের অংশ হতে দাঁড়কাক হয়ে আছেন। আল্লাহ্ তাদের থেকে আমাদের প্রিয় স্বদেশকে রক্ষা করুন। দেশকে ভালবাসতে হলে বন্ধুত্বের প্রশ্নে যার উত্তীর্ণ নয়; এমন সব প্রতিবেশীর প্রতি ভালবাসা ত্যাগ করতে হবে।
অনেকেই বিরোধিত করার জন্য আমাকে অথবা আমাদেরকে পাকিস্তানীদের দোসর বলতে চেষ্টা করে। আমি বলবো যে, পাকিস্তানীরা যেমন মুসলিম হিসেবে আমাদের ভাই, তেমনি ভারতের মুসলমানরাও মুসলিম হিসেবে আমাদের ভাই। ভারতের হিন্দুরাও হতে পারতো উত্তম প্রতিবেশী। কিন্তু যেরূপভাবে পাকিস্তানীরা মুসলিম হওয়া সত্ত্বেও তাদের বাংলাদেশী ভাইদের প্রতি অবিচার করেছে, তেমনি ভারতের প্রতিবেশীরাও আজো অবিচার করে যাচ্ছে। অতএব, পরিস্কার কথা হলো যে, অন্যায়কারী সে যেই হোক, আপন কিংবা পর, সে ঘৃণার পাত্র, অপরাধী। ভারতের সব মানুষ যেমন বাংলাদেশের শত্রু নয়; তেমনি পাকিস্তানের সব মানুষও বাংলাদেশের শত্রু ছিল না। একথা প্রত্যেক বিবেকবানই স্বীকার করতে বাধ্য থাকবেন। অতএব, ঘৃণা বা ভালবাসা গড়ের উপর হওয়া উচিত নয়; বরং হওয়া উচিত পাওনা অনুযায়ী আসল পাওনাদারদের।
বাঙ্গালী ও বাংলাদেশী পরিচয় কিংবা প্রীতি প্রশ্নে কথাগুলো বললাম। ভুল বুঝার কোন অবকাশ নেই।
মানচুমাহারা বলেছেন:
জাতির পিতার মানে জানার জন্য এতো হিসাব নিকাশ করার দরকার আগে জানতাম না।
ফজলে এলাহি বলেছেন:
পড়া ও মন্তব্যের জন্য ধন্যবাদ ইবনে সালাম।-------------------
নাজিরুল হক,
যথার্থ বলেছেন, শুধু এটি কেন, আমাদের স্বাধীনতা বিষয়ক কোন বিতর্কেরই সমাধানের কোন লক্ষণ দেখছিনা। এবং মজার ব্যাপার হলো যারা নিজেদেরকে স্বাধীনতার পক্ষ শক্তি বলে দাবী করে, তারাই এর সমাধান হতে দিতে চায় না। কেননা, তাহলে তো আর বড় কোন ইস্যূই থাকলো না গদী দখলের। অতএব, "অমীমাংসিত উপাখ্যান"ই হবে এই প্রজন্মের ইতিহাস
আর খান বলেছেন:
+++++
BangladeshCiroJibiHok বলেছেন:
মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আ)। এ নিয়ে বিতর্ক থাকার কিছু নেই। কারন আল্লাহ তাকে জাতির পিতা ঘোষণা করেছেন।
হ্যারি সেলডন বলেছেন:
ছাঘল নীল, মুসলিমদের জাতির পিতা হযরত ইব্রাহিম (আঃ) মানলাম। এখন ইহুদী আর খ্রীষ্টান তারাও ত আব্রাহামিক রিলিজিয়ন বলে দাবি করে। তাহলে তাদেরও জাতির পিতা ইব্রাহিম (আঃ)? ঠিকাছে?আপনি মুসলিম (যদিও আমার সন্দেহ আছে)। তাই ইব্রাহিম (আঃ) আপনার জাতির পিতা। মুসলিম কি কোন জাতি? আরব একটা জাতি, বাংগালি একটা জাতি, ইংরেজরাও জাতি, সেরকম মুসলিমরাও কি কোন জাতি? সোমালিয়ার মুসলিম, বাংলাদেশের মুসলিম, পাকিস্তানের মুসলিম সবাই এক উম্মাহ্, নাকি একই জাতি?
এখন আস বাংলাদেশী হওয়ার ব্যাপারে। আমি বাংলাদেশী বাংগালি। তুমি হয়ত পাকিস্তানি বিহারী। তোমার ছাঘল নীল নিকে বিহারীদের নিয়ে মাতম দেখেছি অনেক তাই ধরে নিচ্ছি তুমি পাকিস্তানি বিহারী। এখন আমি তো বাংলাদেশী। তাই আমার যে দেশ দিয়েছে তাকে আমার বাংলাদেশী বাংগালি জাতির জনক বলতে আমার গর্ববোধ হয়। আমি মুসলমান হিসেবে ইব্রাহিম (আঃ) কে মানতে সমস্যা নেই, আবার আমি বাংলাদেশী বাংগালী হিসেবে বংগবন্ধু আমার জাতির পিতা। আমি একই সাথে বাংলাদেশী বাংগালি আবার মুসলিম।
হ্যারি সেলডন বলেছেন:
ধুর, একটা ফালতু কাজ করলাম। উটুল আর তোমরা মাদ্রাসা-শিক্ষিত হাটু-বুদ্ধির মানুষ (নাকি ছাঘল!!)। তোমাদের সাথে তর্কে যাওয়ার কোন মানে নেই।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















