আমার প্রিয় পোস্ট
- ১৫ই আগষ্টের পট পরিবর্তনের ইতিহাস-১ - চিন্তিত দার্শনিক
- জহির রায়হান অন্তর্ধান নাকি হত্যাকান্ড? -১ - ইবনে সালাম
- আওয়ামী লীগ ও রক্ষী বাহিনীর নির্যাতন : কেউ ভোলে কেউ ভোলে না (পর্ব-১) - সুধাসদন
- @ তাফসীরুল উশরুল আখীর (বাংলা অনুবাদ ডাউনলোড করুন) - ফজলে এলাহি
- নাস্তিকদের নৈতিক রূপ কি এসব করা??? - কঠিন চিজ
- মাওলানা মওদুদী সম্পর্কে জানতে হলে ... (আপডেট : amarboi.org এ আরো বই পাবেন) - ভালো
- রক্তের সে স্রোতধারা হোক সুন্দরের অগ্রপথিক - হলদে ডানা
- @ সীরাতুন্নবী: প্রারম্ভ ও তথ্যাবলী... - ফজলে এলাহি
- মুসলিম ব্লগারদের জন্য কিছু কথা - আবূসামীহা
- @ আমার বিশ্বাস: সামহোয়্যারইন ব্লগে কোন রাজাকার নেই - ফজলে এলাহি
- @"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(প্রথমার্ধ) - ফজলে এলাহি
- @"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(শেষার্ধ) - ফজলে এলাহি
- তুরস্কে হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার - আশরাফ রহমান
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- মিলাদ ও জন্মোত্সব - বিদআ'ত থেকে সতর্ক থাকা অপরিহার্য - ২য় পর্ব - বইপাগল
- @ধর্মনিরপেক্ষতা নয়; ইসলামই বাংলাদেশের ভবিষ্যত - ফজলে এলাহি
- বাংলাদেশের প্রয়োজন “রাজনৈতিক ব্যক্তিপূজার কুসংস্কার” থেকে মুক্তি - আবূসামীহা
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
- @ইসলাম ব্যতীত অন্য সকলের কাছেই নারীজাতি লাঞ্ছিত ও বঞ্ছিত - ফজলে এলাহি
- ধর্মনিরপেক্ষতা: শোষনের নির্লজ্জ হাতিয়ার - আস্তমেয়ে
- ফিলিস্তিন প্রান্তর হতে একটি চিঠি... [পর্ব/১] - আব্দুর রহমান রাযীন
- ধর্মনিরপেক্ষতাবাদ : একটি অযৌক্তিক ও বিপদজনক মতবাদ ( প্রথম পর্ব ) - আশরাফ রহমান
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
@"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(শেষার্ধ)
২১ শে আগস্ট, ২০০৭ সকাল ১১:২৬
প্রথমার্ধ পড়ুন ।
কেউ কেউ বলতে পারেন যে, "অন্যান্য পিতা যেমন জন্ম না দিলেও পিতার মর্যাদা সমার্থে পিতার মর্যাদা পান, তেমনি শুধুমাত্র দেশ ও জনগণকে শত্রুমুক্ত করার গুণটিই জাতির পিতা হবার জন্য যথেষ্ট", কখনোই নয়; বরং "জাতির পিতা"র উদাহরণ মানুষের ইতিহাসে তাদের স্রষ্টা কর্তৃক স্বীকৃত ঘোষিত হয়েছে এবং আজো সে পিতৃত্ব মজুদ রয়েছে, তাই এটা বলে বিভ্রান্ত করার কোন সুযোগই থাকছে না।
আল্লাহ প্রদত্ত পিতৃত্ব:
আল্লাহ্ রাব্বুল 'আলামীন সমগ্র মানব জাতির মধ্য থেকে মাত্র দু'জনকে তাদের পিতা হিসেবে গণ্য করেছেন। একজন হলেন আদম 'আলাইহিস্ সালাম এবং অপর জন ইবরাহীম 'আলাইহিস্ সালাম।
আদম 'আলাইহিস্ সালাম:
আল্লাহ্ তা'আলা পবিত্র কুরআনুল কারীমে আমাদেরকে بَنِي آَدَمَ বলে উল্লেখ করেছেন সর্বমোট সাত বার, এছাড়াও কুরআনের অন্যান্য বর্ণনা থেকে সুস্পষ্ট যে, সৃষ্টির প্রথম মানুষ আদম 'আলাইহিস্ সালামই আমাদের আদি পিতা, তার মাধ্যমেই পৃথিবীতে মানবের আবাদ এবং তিনিই প্রথম 'মানব জাতি' নামে একটা জাতির জন্ম দেন, তাদেরকে ভাষা শেখান, তাদের আকীদা-বিশ্বাস সম্পর্কে ধারণা দান করেন, তাদেরকে জীবন ধারনের নানা কৌশল শেখান, কৃষি কাজ শেখান ও অন্যান্য যাবতীয় প্রয়োজন পূরণের পদ্ধতি শেখান। অতএব এসব থেকে যে কেউই একবাক্যে আদি পিতা আদম 'আলাইহিস্ সালামকে মানব জাতির পিতা মানতে বাধ্য; বরং স্বতঃস্ফূর্ত।
ইবরাহীম 'আলাইহিস্ সালাম:
আল্লাহ্ প্রদত্ত পিতৃত্বের মধ্যে তারপর হলেন পিতা ইবরাহীম 'আলাইহিস্ সালাম, যিনি তার প্রভুর আদেশে নিজের পক্ষ হতে নতুন জাতির ঘোষণা দিয়েছেন। কেননা, আদি পিতা আদমের সন্তানেরা ততদিনের আর এক পরিবার ভুক্ত ছিল না; আকীদা-বিশ্বাসে, শুদ্ধে-ভ্রান্তিতে তারা হয়ে গেল দ্বিধাবিভক্ত। তাই প্রয়োজন পড়লো দিকভ্রান্ত পৃথিবীকে সত্যের পথ দেখানোর জন্য নতুন কোন জাতির উত্থান। আর সে শুরুটা করলেন ইবরাহীম 'আলাইহিস্ সালাম। আল্লাহ্ তা'আলা কুরআনে বলেন: مِلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ مِنْ قَبْلُ ((এটা তোমাদের পিতা ইব্রাহীমের জাতি(মুসলিম জাতি)। তিনি আগে তোমাদের নামকরণ করেছেন 'মুসলিম'।)) [সূরা আল-হাজ্জ: ৭৮] দৃষ্টি আকর্ষণ করছি যে, পৃথিবীতে এর পূর্বে 'মুসলমান' নামক কোন জাতি ছিল না, পিতা ইবরাহীম 'আলাইহিস্ সালাম এ জাতির প্রবর্তন করেন বা জন্ম দেন, তিনি তাদের জন্য তার রব-এর কাছ থেকে প্রাপ্ত আকীদা-বিশ্বাস, কৃষ্টি-কালচার-জীবনাচার ইত্যাদির প্রবর্তন করেন যা একজন পিতা হিসেবে সন্তানদের জন্য করা উচিত। অতএব, নিঃসন্দেহে ইবরাহীম 'আলাইহিস্ সালাম জাতির পিতার যোগ্যতা রাখেন যা ইয়াহূদী এবং খৃষ্টানরাও স্বীকার করে থাকে। কিন্তু তারা মূলত এখন আর পিতা ইবরাহীমের জাতির অন্তর্ভুক্ত নেই, কেননা তিনি যে আকীদা-বিশ্বাসকে ভিত্তি করে পিতা মুসলিম জাতির প্রবর্তন করেছেন, তারা সে অবস্থান থেকে শেষ নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহিস্ সালামের আগমনের পূর্বেই বহু দূরে ছিটকে পড়েছে।
প্রশ্ন হতে পারে যে:
সমস্ত মানুষের পিতা হিসেবে আদম 'আলাইহিস্ সালামকে মেনে নিলাম, কিন্তু যারা মুসলিম নয় তারা কি নিজ নিজ জাতির জন্য পিতা নির্ধারণ করতে পারবে না? উত্তর: অবশ্যই পারবে, আল্লাহ্ প্রদত্ত দ্বীনের আওতার বাইরে থাকলে তো যে কেউ যাচ্ছেতাই করতে পারে; তবে তাদের ঘোষিত সেসব পিতাদের নিকট অবশ্যই পিতৃত্বের গুণাগুণ থাকতে হবে। পিতা যদি ভাই-বন্ধু অথবা সাধারণ সাহায্যকারীর মত কিছু বড় ধরণের সাহায্য করেই সে আখ্যা হাসিল করতে চায় বা তাকে দেয়া হয়, তবে নিঃসন্দেহে তা হবে ভুল, বিতর্কিত কিংবা চাপানো হবে জাতি-গোষ্ঠীর উপর। বলা বাহুল্য যে, জাতির পিতা হতে কি কি গুণ থাকা দরকার তা উপরে উল্লেখিত দু'জন পিতার গুণাগুণ থেকেই সুস্পষ্ট। (যদিও এই লেখায় তার বিস্তারিত দেয়া সম্ভব নয়; বরং তাদের সম্পর্কিত বিস্তারিত তথ্য জানার প্রয়োজন সেজন্য।) পরন্তু আল্লাহর প্রেরিত বিধানানুসারে মানব জাতির জন্য দুনিয়াতে যেমন সংস্কারক হিসেবে দায়িত্ব মুসলিম জাতির উপর তেমনি আখেরাতের বিচারেও সাক্ষ্য হিসেবে মানবজাতির জন্য দাঁড় করানো হবে মুসলিম জাতিকে। যেমনটি আয়াতে এসেছে: وَفِي هَذَا لِيَكُونَ الرَّسُولُ شَهِيدًا عَلَيْكُمْ وَتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ ((এবং এ কিতাবেও(তোমাদের নামকরণ করা হয়েছে মুসলিম); যাতে রাসূল তোমাদের জন্য সাক্ষীস্বরূপ হন এবং তোমরা সাক্ষীস্বরূপ হও মানব জাতির জন্য।)) [সূরা আল-হাজ্জ: ৭৮]
বিশেষ লক্ষ্যণীয়:
আগেই বলেছি যে, পিতা হতে হলে পিতৃত্বের গুণ থাকা প্রয়োজন; ভ্রাতৃত্বের কিংবা বন্ধুত্বের গুণে পিতা হওয়া যায় না। পিতা আদম 'আলাইহিস্ সালামের পূর্বে পৃথিবীতে মানুষ ছিল না, তিনিই প্রথম মানুষ এবং তার মাধ্যমেই মানুষের সূচনা কিংবা মানব জাতির শুরু; অতএব তিনিই পিতার গুণাবলী শুধু রাখেনই নয় বরং তার মাধ্যমেই মানবজাতি চিনেছে পিতা কি জিনিস। আবার পিতা ইবরাহীম 'আলাইহিস্ সালামের পূর্বে আক্ষরিক অর্থে মুসলিম জাতি ছিল না, তাই একটা জাতির জন্য সার্বিক সবকিছু আনয়নকারী হিসেবে তিনি মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষিত হয়েছেন। তিনি তার স্রষ্টার অনুসন্ধানে সফল হয়ে বলেছিলেন: (('আমার সালাত, আমার কুরবানী, আমার জীবন ও আমার মরণ জগতসমূহের প্রতিপালক আল্লাহরই জন্য। তাঁর কোন শরীক নেই আর আমি এজন্যই আদিষ্ট হয়েছি এবং আমিই প্রথম মুসলমান।')) [সূরা আল-আন'আম: ১৬২-১৬৩] অন্য দিকে দেখুন, তূরস্কবাসী তাদের পিতা বলে কথিত কামাল পাশার পূর্বেও সে দেশে সে নামেই বর্তমান ছিল, কামাল নতুন কিছু করেনি, ধর্মনিরপেক্ষতা তো আসলেই কোন মতবাদ হবার যোগ্যতাও রাখে না পরন্তু তাও তার আমদানী করা যা পৃথিবীতে তার আগেও বর্তমান ছিল, সে তুরস্কের অক্ষরকে ইংরেজী রূপ দিয়েছে এবং এটাও তার ইংরেজ প্রভুদের নিকট থেকে দয়ার দান হিসেবে পাওয়া, অনেকটা আমরা এতদিন যেরূপ ইউনিকোড আসার আগে 'বাংরেজী' বাংলা লিখতাম; তুরস্কবাসীকে তার এই দান তেমনি এক হাস্যকর উপহার(?)। দেশে দেশে এমন অনেক "জাতির পিতা" দেখা যায়; আমাদের দেশেও সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। কিন্তু সচেতন বিবেক নাগরিকদের ভাবা উচিত যে, শুধুমাত্র ভূখণ্ডকে স্বাধীন করার আন্দোলন ও যুদ্ধে নেতৃত্ব দানই পিতা হওয়ার জন্য যথেষ্ট যোগ্যতা নয়; বরং এটা কিছু অতি আবেগী কিংবা অভিসন্ধি লোকের আবেগ বা দূরভিসন্ধিকে সমগ্র জাতির ঘাড়ে চাপানো ছাড়া আর কিছু নয়।
অতএব, দেশে দেশে যা হচ্ছে তা নিঃসন্দেহে ভুল হচ্ছে। পিতার গুণাবলী না থাকলেও আবেগে "জাতির পিতা" হিসেবে আখ্যায়িত করা হচ্ছে এবং এসব নিয়ে অন্তহীন বিতর্কও মাথাচাড়া দিয়ে উঠছে। কেননা, ভুলকে আবেগ স্বীকার করে নিলেও বিবেক স্বীকার করে না আর একটা দেশে জাগ্রত বিবেক মানুষ থাকবে না কিংবা অন্তত বিরুদ্ধ চিন্তারও মানুষ থাকবে না তা তো হয় না। বিতর্কগুলো এ দু'টি কারণেই হয়ে থাকে। তাই এসব ক্ষেত্রে নেতৃত্ব দানের জন্য কাউকে অতিজোর "জাতীয় নেতা", "জাতীয় বীর" ইত্যাদি খেতাবে ভূষিত করা যেতে পারে ভূখণ্ড বা দেশ হিসেবে জাতীয়তার অর্থে; "পিতা" কখনোই নয়। পরন্তু ভূখণ্ড বা দেশের বিস্তৃতি কিংবা সংকীর্ণতায়ও তা আবার পরিবর্তনশীল। সুতরাং আর কতদিন ভ্রান্তিতে ডুবে থাকা? শ্রেষ্ঠত্বের পতাকাবাহীদের জন্য এটা নিঃসন্দেহে বেমানান, বিতর্কের অবসান হোক এবং জাতির (দেশের) জন্য বিশেষ অবদান রাখার পর্যায় অনুযায়ীই জাতীয় ব্যক্তিত্বদের সম্মানিত করা হোক; ভ্রান্তিতে অথবা অতিতোষণে নয়।
১৬.০৮.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): ইসলাম, কিন্ডারগার্টেন, কিন্ডারগার্টেন, কিন্ডারগার্টেন, হয়তো কবিতা ;
প্রকাশ করা হয়েছে: আদর্শ বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
ডঃ আইজউদ্দিন বলেছেন:
বেশ মজার রচনা, এটা কি কবিতা? হাতি ঘোড়া গেলো জল আর বাংলার বি এ পাশ বলে কত জল>?
কৌশিক আহমেদ বলেছেন:
ফজল ভাই, আপনি কি জানেন, গোলাম আজমের ছেলে লেঃজেঃ হয়েছে?.
আপনার লেখাটা যথেস্ট ভাল হয়েছে। আপনার বিশ্বাসের যারা অন্ধভক্ত তারা প্রশংসা করবে।
.
মুসলমানরাই এখনও জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুকে জানে। আপনি ইসলামী আলোকে যখন জাতির পিতা হিসাবে মূল্যায়িত হবার যুক্তি দেখান, তখন এটা আবার শেখ মুজিবের ৭১ এর ভূমিকাকে যারা পছন্দ করেনি তাদের সাথে কেবল মিলে যায়। এই সাধারণ মুসলিম আপনার ব্যাখ্যা কতটুকু ইসলামিক হয়েছে সেটা বুঝে নেবে নিমিষেই।
বিবেক সত্যি বলেছেন:
বিবর্তনের ধারায় একধাপ পিছিয়ে পড়া আইজু কিছু একটা বুঝছে...
কৌশিক আহমেদ বলেছেন:
এক দিলাম। পছন্দ হয় নাই বলে।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
বিবেকরে আমার বোজাবুজি তে কিসু যায় আসেনা!! ওকে আমি কেলাস টু পাস মুর্খ। কি আর বুজি
ফজলে এলাহি বলেছেন:
কৌশিক,কার সাথে মিললো আর কার সাথে মিললো না; আমি মনে করি লেখাটা সেটার ঊধর্্বে। কেননা, আমি বাংলাদেশী এবং লেখাটি বাংলা ভাষায় বলে এই পর্বের শেষদিকে স্বদেশ প্রসংগ এসেছে। নইলে পুরো লেখাটাই দেশ-কাল-পাত্রের ঊর্ধেব রেখেই লেখার চেষ্টা করেছি।
মনে হলো আমি আদি পিতা আদম ও আল্লাহ্ ঘোষিত মুসলিম জাতির পিতা ইবরাহীম 'আলাইহিমাস্ সালামের উদাহরণে আপনি অসন্তুষ্ট।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
ফজলে এলাহী কার্বন ডেটিং তো ডাইনোসররে মানুষের আগে রাকে, সে সম্পর্কে আপনার কিতাব কি কয়? আর লুসীর নাম শুনচেন হে বলে প্রথম মানুষ সদৃশ্য প্রানী? আচ্ছা নিয়াথরাডাল যারা মানুষের তুলনায় বোকা আচিল হেগো সম্পর্কে আপনার কিতাব কি কয়?
অনামিকা বলেছেন:
ধর্ম এবং জাতির পিতা! আমার মতো কতো ধরনের মানুষ যে আছে পৃথিবীতে!! ভালো থাকুন।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
আচ্ছা টেষ্ট টিউবের জনক কে?
কৌশিক আহমেদ বলেছেন:
ফজল ভাই, "মনে হলো আমি আদি পিতা আদম ও আল্লাহ্ ঘোষিত মুসলিম জাতির পিতা ইবরাহীম 'আলাইহিমাস্ সালামের উদাহরণে আপনি অসন্তুষ্ট।" - এই বিষয়টা যেভাবে বললেন তাতে মনে হলো, আপনি বঙ্গবন্ধুকে জাতির পিতা বলায় অসন্তুষ্ট?.
আমি মুসলিম হিসাবে ইবরাহীমকে মানতে অসুবিধা নাই। কারণ মুসলিম জাতির পিতা হোক আর না হোক তাতে আমার কিছু অসুবিধা নাই। আমি জানি আমি আজকে হিন্দু হলে তিনি আর আমার ধর্মজাতির পিতা থাকবেন না।
.
কিন্তু আমার বাঙালী জাতির পিতা হিসাবে বঙ্গবন্ধুকে মানতেও তাতে সংঘাতপূর্ণ দেখি না। আমি যে দেশেই যাই না কেন আমার বাঙালী বিসর্জন দিতে পারবো না। আপনিও পারবেন না।
.
বাইদা ওয়ে আমার অসন্তুষ্টির কল্পনা আপনাকে নিচে নামিয়েছে।
.
আপনার এ লেখা প্রমান করে যে আপনি সচেতনভাবে বঙ্গবন্ধুকে জাতির পিতা বলাকে বিরোধিতা করছেন। সেটা আপনার ধর্মীয় বিশ্বাসের কারণে। যারা মানছে তারা সেজন্য মুসলিম হতে পারে না এমন একটা বিষয়ও প্রতিষ্ঠা করতে চান। এবং এটা পুরোপুরি রাজনৈতিক একটা উদ্দেশ্য থেকে আপনার। দেশ কাল পাত্র উর্ধ্ব থেকে লেখার চেষ্টা নয়। এখন জাতির পিতা নিয়ে বিতর্ক চলছে বলেই সেটাকে ডিফেন্ড করে লেখার চেষ্টা।
.
বঙ্গবন্ধু দেশের স্বাধীণতার নেতৃত্ব দিয়েছেন বলেই তাকে সর্বোচ্চ সম্মান দেয়া হয় জাতির পিতা বলে। এই রূপক বিষয়টাকে ইসলামিক মত দেখিয়ে কত জটিল একটা তত্ব আপনি হাজির করলেন। অথচ কবিতা লেখার সময় অনেক অনুভূতি অনেকভাবে প্রকাশ করতে পারেন। আর জাতির প্রশ্নে এ সম্মান দেয়াতে বিরোধিতা করাকে আপনার বঙ্গবন্ধুর প্রতি অসন্তুষ্টিই প্রকাশ করে। যার অর্থ, একাত্বরে তিনি ঠিক করেননি।
অনামিকা বলেছেন:
ধন্যবাদ কৌশিক আহমেদ আপনাকে। ভালো থাকুন।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
ফজলে এলাহীর সাথে ইসলাম আলোচনার আগে জানুন যে উনি জামাত করেন কিনা, শিবির কে সার্পট করেন কিনা আর গো আ আর সাইদী মধ্য প্রাচ্যের টাকা বানানোর মিশনে সাহায্য দেন কিনা
ফজলে এলাহি বলেছেন:
কৌশিক ভাই,আপনার অবগতির জন্য প্রথম পোষ্টের তৃতীয় প্যারা থেকে কিছু লেখা কপি-পেষ্ট করলাম:
"জাতির পিতা বলতে আজকাল তো বুঝায় যেন কোন দেশকে পরাধীনতার কবল হতে মুক্ত করার লক্ষ্যে পরিচালিত স্বাধীনতার আন্দোলনে-যুদ্ধে অগ্রণী ভূমিকা কিংবা একচ্ছত্র নেতৃত্ব দান করতে পারলেই তাকে সে "জাতির পিতা" বলে আখ্যায়িত করা হয়। এটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত? পিতার ভূমিকা কি এবং সে তুলানায় 'পরাধীনতা কিংবা বিপদ থেকে মুক্ত করা'ই কি পিতা হওয়ার কারণ হিসেবে কতটুকু যথেষ্ট?"
আমি এটাই তুলে ধরতে চেষ্টা করেছি। শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা যুদ্ধে অসামান্য ভূমিকা রেখেছেন, সে জন্য আরো অন্যান্য অনেক খেতাব রয়েছে, যা এই পোষ্টে বলেছি। শেষ প্যারাটা দেখুন।
আপনি কিন্তু সুকৌশলে এটীমের চরিত্র ধারণ করার চেষ্টা করছেন।
অর্থাৎ, যুক্তি বুঝার চেষ্টা না করে একাত্তরের পক্ষ-বিপক্ষ বিতর্কে প্রবেশের চেষ্টা। এবং অজানা কারণে বার বার এড়িয়ে যাচ্ছেন উপরের কোটকরা যুক্তিটুকু।
এ বিতর্ক সকল দেশেই "রাজনৈতিক বিতর্ক"; অতএব এখানেও তাই। তাছাড়া আমি কোথায় বলেছি যে, এটা ব্যক্তিগত বিতর্ক? ভুলে যাননি নিশ্চয়ই যে, ইসলাম আমার জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা; এখানে রাজনীতিও যা ব্যক্তিগত বিষয়ও তা, সবকিছু নিয়েই আমার জন্য ইসলাম। সুতরাং, "রাজনৈতিক উদ্দেশ্য" বলে আলাদা লেবেল দেয়ার কোন প্রয়োজন দেখছি না।
পরিস্কার হওয়া প্রয়োজন:
শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনে বিরাট অবদান রাখার জন্য "জাতীয় নেতা" কিংবা (দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন) "স্বাধীনতার রূপকার" বলতে আমরো কোন আপত্তি নেই। কিন্তু জাতির পিতা হবার মত তেমন কিছু অবশ্যই করেননি। না তিনি, না কামাল আতাতূর্ক। আর জাতির পিতা হবার জন্য কি কি গুণাবলী ও অর্জন এনে দেয়া দরকার তা দুই পর্বে আমি তুলে ধরার চেষ্টা করেছি। ধন্যবাদ।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
এলাহী সাহেব সব বিতর্কের আগে আপনি এটা কন ফজলে এলাহীর সাথে ইসলাম আলোচনার আগে জানুন যে উনি জামাত করেন কিনা, শিবির কে সার্পট করেন কিনা আর গো আ আর সাইদী মধ্য প্রাচ্যের টাকা বানানোর মিশনে সাহায্য দেন কিনা
সুর বাংলা বলেছেন:
আইজউদ্দিন একটা চিহ্নিত আবাল! হালার থেইকা সাবধান!! আবালের বাছ-ছাল কতায় কান দিতে নাই!!!
ডঃ আইজউদ্দিন বলেছেন:
জনাব এলাহী সকল সময় তো আমারে নীতি বাক্য শোনান বাজে ভাষা নিয়া। আপনার আদর্শের সিপাহী সুর বাংলা এগুলান কি কয়?
ডঃ আইজউদ্দিন বলেছেন:
এলাহী সাহেব সব বিতর্কের আগে আপনি এটা কন ফজলে এলাহীর সাথে ইসলাম আলোচনার আগে জানুন যে উনি জামাত করেন কিনা, শিবির কে সার্পট করেন কিনা আর গো আ আর সাইদী মধ্য প্রাচ্যের টাকা বানানোর মিশনে সাহায্য দেন কিনা
সুর বাংলা বলেছেন:
আইজউদ্দিন একটা চিহ্নিত আবাল! হালার থেইকা সাবধান!! আবালের বাল-ছাল কতায় কান দিতে নাই!!!
উদাসী স্বপ্ন বলেছেন:
কায়েদে ছাগল থুক্কু আজম জিন্নাহকে পাকিস্তানীরা কি বলে? আর আপনে যা কইলেন তাই বা সত্যি হিসেবে ধইরা নিমু কেমনে?
ফজলে এলাহি বলেছেন:
ডঃ আইজুদ্দিন-আপনার প্রথম কৌশল ব্যর্থ হলো বলেই কি জামায়াত-শিবির নিয়ে পড়লেন? আজীব মানুষ আপনারা। কি দরকার এসব ফালতু মন্তব্য দিয়ে বলুন।
============
বিবেক সত্যি-
ডঃএর এটা পুরোনো কৌশল, অর্থাৎ পোষ্টের মূল আলোচনা থেকে ভিন্নদিকে প্রবাহিত করা। তারপর রয়েছে অপবাদ, ইতিমধ্যে প্রমাণ দিয়েছেন। এটা না হলে মুক্তিযুদ্ধ এবং অবশেষে গালাগাল। আর ব্যান হলে আলাদা পোষ্ট। এই শ্রমকে কাজে লাগালে আমার বিশ্বাস ভাল কিছু লিখতে পারতেন তিনি। আপনাকে ধন্যবাদ বিবেক সত্যি।
=============
অনামিক-
"ধর্ম এবং জাতির পিতা" শব্দদু'টোর সংযোগ কি এই নতুন শুনলেন? অনেকটা তাই মনে হচ্ছিল। যাই হোক, পরবর্তীতে আরেকটি মন্তব্য বৃদ্ধির জন্যও ধন্যবাদ।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
কেন আমারে ব্যান করব কেন>? এটা তো গোল্ডেন অপুরচুনিটি এলাহী সাহেবের জন্য। সারা ব্লগে উনি ক্লীয়ার করে দিতে পারেন জামাত আর শিবির সম্পর্কে ওনার ধ্যান ধারনা
ফজলে এলাহি বলেছেন:
কৌশিক আহমেদ বলেছেন :২০০৭-০৮-২১ ১২:৪৮:০১
আপনি পিতার বৈশিষ্ট কি হবে বলে যা উল্লেখ করেছেন তা ধর্মীয় পিতৃত্বের জন্য। যা একই চেহারার একই বর্ণের একই মতের কিছু মানুষ তৈরী করেছে মাত্র।
.
পৃথিবী অনেক এগিয়েছে। এখন কেউ একই খাবার খায় না। একই পোষাক পড়ে না। একই বিশ্বাস লালন করে না।
.
এখন মানুষ অনেক বেশী বৈচিত্রপূর্ণ জীবন ধারণে অভ্যস্ত। তারপরেও সহাবস্থানে বিশ্বাসী। একটা নৃতাত্বিক জাতি সত্বার মানুষ যারা বিভিন্ন ধর্মে বসবাস করে তাদের একই রকম আচরণ ও নিয়ম কানুনে অভ্যস্ত করার চেয়ে তাদের বিভিন্ন মত যেন লালন করতে পারে সে ব্যবস্থা করাটাই হচ্ছে সত্যিকারের পিতার কাজ। বঙ্গবন্ধু এই কাজটি করেছেন।
.
আপনার পিতা নিয়ে গবেষণা চোদ্দশ বছর আগের জন্য প্রযোজ্য। সেগুলো সেই সময়ের জন্যই রেখে দিন না।
.
মুজিব যা করেছে, এই বাঙালীর জন্য কত বড় তার হৃদয় ছিল, বাঙালিকে কি পরিমাণ ভালবেসেছিল, তা বোঝার জন্য পিতৃত্বের গুনাবলী নিয়ে সংশিত হতে হয় না। একবাক্যে বলা যায় সেই পিতা।
.
আমার মধ্যে এটিমের গুনাবলী খুঁজতে যাইয়েন না। আপনার মধ্যে আমি ছাগলের গুনাবলী খুঁজতে যাই না। আপনি এমনিতে একজন বিশ্বাসী মানুষ, যে পূর্ণাঙ্গ জীবন বিধান মনে করে একটা ধর্মকে পালন করেন, এটাই হচ্ছে আপনার সীমাবদ্ধতা।
.
যুক্তি কত প্রকার ও কি কি এটা বুঝতে হলে ঐ সীমাবদ্ধতা থেকে বের হয়ে আসতে হবে, নইলে সব গল্প শেষে কুমিরের পেটে চলে যাবে।
(শব্দ ব্যবহারে ত্রুটির জন্য একটি শব্দ পরিবর্তনকৃত)
ফজলে এলাহি বলেছেন:
কৌশিক,আমি জানি নিকৃষ্ট শব্দাবলী ব্যবহারে আপনার জুড়ি নেই। কিন্তু আপনিও জানেন যে, আমার ব্লগে সেসব চলবে না।
ধর্মীয় পিতৃত্ব কারা তৈরী করেছে তাদের নিয়ে আপনি যে অশালীন শব্দ ব্যবহার করেছেন, সেজন্য আপনাকে ব্যান করা উচিত। কিন্তু আমি এখনো মনে করছি যে, আপনি লিখতে গিয়ে লক্ষ্য করেননি। আশা করবো ভবিষ্যতে খেয়াল রাখবেন। মন্তব্য প্রত্যাশা আমার খুব একটা নেই। কি লেখা দিতে পারলাম সেটাকেই মূখ্য মনে করি।
উদাসী স্বপ্ন বলেছেন:
কায়েদে ছাগল থুক্কু আজমে পাগল থুক্কু কয়েদে আজম জিন্নাহকে পাকিস্তানীরা কি বলে? আর আপনে যা কইলেন তাই বা সত্যি হিসেবে ধইরা নিমু কেমনে?
ডঃ আইজউদ্দিন বলেছেন:
ফজলে এলাহীর সাথে ইসলাম আলোচনার আগে জানুন যে উনি জামাত করেন কিনা, শিবির কে সার্পট করেন কিনা আর গো আ আর সাইদী মধ্য প্রাচ্যের টাকা বানানোর মিশনে সাহায্য দেন কিনাউপরের লাইনে কোন ৭১ নাই , শুধু আপনার রাজনীতিক পরিচয় সম্পর্কে জানতে চাইসি। রজ্জুতে সর্প দেকেন কেন। সোজা কথার সোজা হিসাব
ডঃ আইজউদ্দিন বলেছেন:
ফজলে এলাহীর সাথে ইসলাম আলোচনার আগে জানুন যে উনি জামাত করেন কিনা, শিবির কে সার্পট করেন কিনা আর গো আ আর সাইদী মধ্য প্রাচ্যের টাকা বানানোর মিশনে সাহায্য দেন কিনাউপরের লাইনে কোন ৭১ নাই , শুধু আপনার রাজনীতিক পরিচয় সম্পর্কে জানতে চাইসি। রজ্জুতে সর্প দেকেন কেন। সোজা কথার সোজা হিসাব
ফজলে এলাহি বলেছেন:
আর হাঁ, (কৌশিক)-আপনার মন্তব্য পাঠককে যে দিকে নিতে চাইছে, এ পোষ্টের ষষ্ট প্যারায় আমি তা "কামাল পাশা" সম্পর্কিত আলোচনায় তুলে ধরেছি। সুতরাং, বিভ্রান্তির কোন সুযোগ দেখছি না।
তাছাড়া, ইসলাম বা ইসলামী নীতিমালাকে ১৪০০ বছরের পুরোনো বলার যে কৌশল অবলম্বন করে থাকেন আপনারা, সেটা মূলত ইসলামের মূল গতিময় শক্তির নিকট কোনকালেই টেকেনি। বার বারই একটা ব্যাপারই টানেন যে, "বিজ্ঞানের ধারণা এই আর ইসলামের ঘোষণা এই" অথবা "মুসলামনরা বিজ্ঞানের অগ্রযাত্রায় কি করেছে" অথবা "পৃথিবী বদলেছে এখন ইসলামের বিধান অচল"; আপনার অবগতির জন্য বলি যে, কাল যদি বিজ্ঞান প্রমাণ করে দেখায় যে, ফ্লাইং সসার বা ইউএফও বলে খ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনীর কোন যান সত্যিই পাওয়া গেছে আর তাতে ভিণ গ্রহের কোন প্রাণীও রয়েছে, তবে আমি মোটেও বিস্মিত হবো না। কেননা, আমার প্রভু আমাকে কুরআনের সূরা ফাতিহার শুরুতেই জানিয়েছেন যে, তিনি হলেন: رب العالمين অর্থাৎ, "জগতসমূহের পালনকর্তা"। তাই পৃথিবীবাসী যদি তাদের জ্ঞান-বিজ্ঞানের উন্নয়ণ সাধন করতে করতে ভিন্ন কোন গ্রহই নয় শুধু কোন জগতের সন্ধানও করে ফেলে, তবুও অনুসারীদের জন্য ইসলামের গুরুত্ব এতটুকু কমবে না; বরং বেড়েই চলবে ইনশাআল্লাহ্ যতদিন না সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
ফজলে এলাহীর সাথে ইসলাম আলোচনার আগে জানুন যে উনি জামাত করেন কিনা, শিবির কে সার্পট করেন কিনা আর গো আ আর সাইদী মধ্য প্রাচ্যের টাকা বানানোর মিশনে সাহায্য দেন কিনাউপরের লাইনে কোন ৭১ নাই , শুধু আপনার রাজনীতিক পরিচয় সম্পর্কে জানতে চাইসি। রজ্জুতে সর্প দেকেন কেন। সোজা কথার সোজা হিসাব
ফজলে এলাহি বলেছেন:
কৌশিক, আপনার পশুত্ব নিয়ে নিরাপদ দূরত্বে থাকুন। আমার ব্লগে আপনাকে ব্যান করা হলো। আপনি এমন কাউকে "পশু" বলে ইঙ্গিত করছেন যা কেবলমাত্র কোন পশুই করতে পারে। লেখাটা আমি লিখেছি, বললে আমাকে বলতে পারেন আমার উপস্থাপনের জন্য। কিন্তু কোন ধারণাই রাখেন না যে, কাদের নিয়ে মন্তব্য করছেন। সুতরাং, নিকৃষ্টতা নিজের চেহারায় লেপন করুন। এমুখো হওয়ার যোগ্যতা হারালেন।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
কৌশিক রে বাদ দেন আপনে আমার কথার জবাব দেন আপনে জামাত বা শিবির করেন কিনা।হ্যা বা না
ফজলে এলাহি বলেছেন:
মূর্খতাসুলভ মন্তব্যও ডিলিট করা হলো। এবার আলাদা পোষ্ট আসবে হয়ত যে, "আমাকে কেন ব্যান করা হলো"।==========
আইজুদ্দিন-
পোষ্ট নিয়ে পারলে কিছু লিখুন। নয়ত বিরত থাকুন ফালতু মন্তব্য থেকে।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
আরে আমি আপনার রাজনীতিক পরিচয় জানতে চাই কেননা তার উপরে ডিপেন্ড করে আপনি নিরেপক্ষ দৃষ্টিকোন থেকে লিকসেন নালি? দেকেন আমি আপনারে গালি দি নাই সারা ব্ল দেকসে, কিচ্চ কইনাই? শুধু জানতে চাই আপনি নিরেপক্ষ নাকি? কৌশিক রে বাদ দেন আপনে আমার কথার জবাব দেন আপনে জামাত বা শিবির করেন কিনা।
হ্যা বা না
ডঃ আইজউদ্দিন বলেছেন:
ফ্রন্ট পেজে নাই কেন?
উদাসী স্বপ্ন বলেছেন:
কায়েদে ছাগল থুক্কু আজমে পাগল থুক্কু কয়েদে আজম জিন্নাহকে পাকিস্তানীরা কি বলে? আর আপনে যা কইলেন তাই বা সত্যি হিসেবে ধইরা নিমু কেমনে?আপনের বুঝ আর বুঝানি নিরপেক্ষ আর সঠিক এইটাই বা বুঝি কেমবে? দিলেন তো ভয় পাইয়া এক জনরে ব্যান!
বিজলীর খড়ি বলেছেন:
কে মুজিব কে জিয়া, কে হাসিন, কে তুমি, কে সে?সময় এবং বিশ্বাস এই দুটিই সত্য, বাকি সব তুচ্ছ।
দ্বিতীয়নাম বলেছেন:
জামাতিরা আবার জাতির পিতা নিয়া আলোচনা করে! আরে ওরা তো নিজেরেই মুশরিক।
মনিটর বলেছেন:
বাংলাদেশের স্থপতি, জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালানো পোস্টে নির্দ্ধিধায় ১ দাগানো হইলো । ধর্মিয় কথামালার অপপ্রয়োগের নির্লজ্জ উদাহরণ এ পোস্ট । তীব্র নিন্দা জানাই এ হেন মানসিকতার।বটমলাইন: জামাতিরা আগেও ভন্ড ছিল, এখনোও আছে, ভবিষ্যতেও থাকবে।
অনুরোধ: ফজলে এলাহি সাহেব, আপনার ব্লগে এসে আমি আপনার বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করলাম, ১ দিলাম, আপনার প্রিয় দল জামাতকে ভন্ডামির দায়ে অভিযুক্ত করলাম। এখন আপনি আমাকে ব্লক করে দিতে পারেন। প্লিজ ব্লক করে দেন।
ডঃ আইজউদ্দিন বলেছেন:
মনিটরের কথা নিবেন না । আপনে কি জামাত বা শিবির করেন। হ্যা বা না?
উদাসী স্বপ্ন বলেছেন:
আর আইজু, আমার প্রশ্ন বুঝি দুধ ভাত?
বিপ্লব রহমান বলেছেন:
ফ.এ@কৌতুকটা ভাল হয়েছে। ০ দিলাম।
আশরাফ রহমান বলেছেন:
অসাধারণ এবং যুক্তিপূর্ণ লেখা! তবে বিভিন্নজনের মন্তব্য থেকে একটা বিষয় পরিস্কার হলো যে, তারা শেখ মুজিবকে জাতির পিতা হিসেবে স্বীকার করতে গিয়ে যদি মুসলমানিত্ব বিসর্জন দিতে হয় তাতেও রাজি! ====================
আমি তো মনে করি, শেখ মুজিব জাতীয় বীর, বাংলাদেশের স্থপতি এসব বিশেষণে বিশেষিত হবার যোগ্যতাও রাখেন না । কারণ এসব উপাধি পেতে হলে তাকে বিতর্কের উর্ধ্বে উঠতে হবে। কিন্তু তিনি ছিলেন সবচেয়ে বিতর্কিত এবং গণতন্ত্র হত্যাকারী একজন একনায়ক। তাকে বড়জোর আওয়ামী লীগের পিতা বলা যেতে পারে। এরপরও যারা তাকে জাতির পিতার মর্যাদা দেয়ার মত ইসলাম বিরোধী সিদ্ধান্ত নিতে চান, তাদের উদ্দেশ্যে বলছি, এ বিষয়টি নিয়ে প্রয়োজনে গণভোটের আয়োজন করে দেখা যেতে পারে ।
উদাসী স্বপ্ন বলেছেন:
মুজিবরে জাতির পিতা মানলে আমাগো আবার মুসলামানি করা লাগবো, আর কায়েদে ছাগল থুক্কু আজমে পাগল থুক্কু কয়েদে আজম জিন্নাহরে জাতির পিতা মাইনা পাকীরা কেনো মুসলমানী করলা না, বুঝলাম না!
উদাসী স্বপ্ন বলেছেন:
কোন হাদিসে বা আয়াতে সরাসরি বলা আছে সেইটাইতো খুজ পাইলাম না!
রাশেদ বলেছেন:
১ দাগালাম।
আশরাফ রহমান বলেছেন:
অশ্রু বিবাহ কই পাইলেন ? আপনি ত্রিভুজের পোষ্টটি ভাল করে পইড়েন। আমার বিবাহ হয় নাই। ঈদের পর হবে ইনশাআল্লাহ। দোয়া করবেন। ফজলে এলাহী ভাই, আমার এ কমেন্ট সহ সকল অপ্রাসঙ্গিক মন্তব্য মুছে দিয়ে আলোচনাটিকে নির্ধারিত বিষয়েই সীমাবদ্ধ রাখুন।
স্বপ্নশিকারী বলেছেন:
ভাই আমার মনে হয় খালি জন্ম দিলেই পিতা হইনা
উদাসী স্বপ্ন বলেছেন:
চামচা অসলু জিন্দাবাদ!
নুর3ডিইডি বলেছেন:
নেতৃত্ব দানের জন্য কাউকে অতিজোর "জাতীয় নেতা", "জাতীয় বীর" ইত্যাদি খেতাবে ভূষিত করা যেতে পারে ভূখণ্ড বা দেশ হিসেবে জাতীয়তার অর্থে; "পিতা" কখনোই নয়। একমত @ ফজলে এলাহি ভাই।
ফজলে এলাহি বলেছেন:
অশ্রু-ধন্যবাদ পড়ার জন্য।
--------------------------------
আইজদ্দিন-
অন্ধদের হাতী দেখানোর বৃথা চেষ্টা করার মত ফালতু সময় আমার কাছে মোটেই জমা নেই। তারাই যে যা দেখছে, তাতেই সন্তুষ্ট থাকুক। কেই কানকে কুলো বলে, কেউ পা কে থাম বলে আর কেউ লেজকে রশি বলে গলায় দড়ি দিক; তবুও তারা নিজেরাই নিজ বুঝ নিয়ে থাকুক। আমি তো কেবল আলো দেখাতে চাই এবং তা দেখতে পাবে যাদের চোখ আছে।
নোট: চামড়ার চোখ ভাল থাকলেও কিন্তু মানুষ অন্ধ হিসেবে বিবেচিত হয়।
------------------------------
উদাসী স্বপ্ন-
পাকিস্তানের সকল মানুষ জিন্নাহকে পিতা বলে মানে বলে আমি মনে করি না, তুরস্কেও না, কোনদেশেরই সকল অধিবাসীরা মেনে নেবে এটা হতে পারে না।
তাছাড়া আমার বক্তব্য ছিল সার্বজনীন, নির্দিষ্ট কারো জন্য নয়। ধন্যবাদ।
বইপাগল বলেছেন:
৫
ফজলে এলাহি বলেছেন:
অনামিকা-ভালো থাকুন।
-----------------------------
"দ্বিতীয়নাম বলেছেন :
জামাতিরা আবার জাতির পিতা নিয়া আলোচনা করে! আরে ওরা তো নিজেরেই মুশরিক।"
=ফান্নি মন্তব্য করেছেন। আপনার কাছ থেকে মুশরিকের সংজ্ঞাটা জানতে খুব ইচ্ছে করছে। বলবেন কি?
------------------------------
"বিপ্লব রহমান বলেছেন :
ফ.এ@কৌতুকটা ভাল হয়েছে।"
=ঠিক বলেছেন বিপ্লব, জাতির পিতা, বইন, নাতি-পুতি নিয়া দারুন কৌতুকই বটে।
ফজলে এলাহি বলেছেন:
কুরুচিপূর্ণ অর্জন, তার নিজস্ব নোংরামি থেকে চয়িত শব্দাবলী ব্যবহার করে মন্তব্য করার দায়ে-মাথামোটা নামক ব্লগার
-এর মন্তব্য মুছে দেয়া হলো এবং এই অপরাধে তাকে আমার ব্লগ থেকে ব্যান করা হলো।
(বি.দ্র.: মন্তব্য ছবি আকারে সংরক্ষিত রয়েছে।)
রাশেদ বলেছেন:
যত খুশি সেইভ রাখেন, বালডাও ছিরতে পারবেন না। এইডাও সেইভ রাখেন।
ফজলে এলাহি বলেছেন:
রাশেদকেও একই অপরাধে ব্যান করা হলো। আর কিছু বলার রুচি আসে না।
ফজলে এলাহি বলেছেন:
একথা কেন এস্কিমো, রাশেদ কি তাহলে 'রগকাটা লীগ'-এর সদস্য ছিল নাকি? কারণ, "রগের বদলে রগ" কাটাটাই তো ন্যায়সঙ্গত; কি বলেন
।
আবদুল্লাহ হারুন বলেছেন:
ফজল সাহেব,ফাকিস্তানের জাতির পিতা কে? তুরষ্কের কে? এ দুটো কি মুসলিম দেশ?
সবকিছুতে আল-কোরআন নিয়ে অযথা বিতর্ক আনা উচিত নয়।
আদম (আ
ঈশা(আ
আরবী>উর্দূ>বাংলা অনুবাদ অনেক ক্ষেত্রই বিভ্রান্ত করতে পারে।
ইসলামে বর্ণিত জাতি বলতে যা বোঝাচ্ছেন তা জাতীয়তা বা ভুখন্ড সংশ্লিষ্ট নয়।
সকল মুসলমান একটি উম্মাহ/কমিউনিটি, এখানে নির্দিষ্ট ভুখন্ডের কোন বিষয় নেই।
বাঙালী বা কোন জাতির পিতা হিসাবে সম্মান সূচক কোন টাইটেল ব্যবহার করা যাবে না এর সপক্ষে কোন দলিল দেখাতে পারবেন না।
আপনার শ্বশুরকে কি ডাকেন?
আবু-জেহেল উপাধি কার দেয়া? আবুল কাশেম উপাধি কার দেয়া?
আবু বা আবুল শব্দের অর্থ নিশ্চয়ই আপনার অজানা নয়।
আপনার পরিচিতি আপনার পিতার মাধ্যমে হলে একটি জাতির (উম্মাহ নয়) পরিচিতিতে জাতির পিতা থাকতেই পারে।
আমার ধারণা গোলাম আযমকে জাতির জনক বলা হলে অনেকেই ইসলামের দৃষ্টিতে জাতির পিতার গুরুত্ব লেখা শুরু করবে।
ধন্যবাদ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...















