somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

@শাওয়ালের ছয়টির প্রতিদান পুরো বছরের সিয়াম সাধনা

১৮ ই অক্টোবর, ২০০৭ রাত ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূর্ববর্তী উম্মাতের মত বিশাল জীবন তো আমাদের নেই, তাই দয়াময় আল্লাহ্ এই উম্মাতের জন্য কত সুন্দর ও সহজ ব্যবস্থা করে দিয়েছেন; এগুলো জানতে পারলে মাথাটা আপনাতেই নত হয়ে আসে। আসলেই মহান আল্লাহ্ তা'আলা আমাদের জন্য কঠিন করতে চান না দ্বীন বা জীবন ব্যবস্থাকে, তিনি সহজ করতে চান এবং তা সর্বক্ষেত্রেই। আর এসবই যে আল্লাহর ভালবাসা তাঁর বান্দাদের প্রতি, তা যদি আমরা সঠিকভাবে জানতে ও বুঝতে পারতাম, তবে আমাদের জীবন জোড়া এত দুঃখ থাকতো না। আমাদের হতাশাগুলো একমাত্র মূল কারণ এ ছাড়া অন্য কিছু নয় যে, আমরা আমাদের দয়মায় প্রতিপালক আল্লাহ্ তা'আলাকে চিনতে ও জানতে পারিনি, আমরা পারিনি তাঁর মহানত্ব ও বিশালত্বকে উপলব্দি করতে, এমনকি পারিনি তাঁর অসীম দানের খোঁজ-খবরটুকুও জানতে; সে জন্যই না পাওয়ার কিংবা পাবো কি পাবো না এমন অনিশ্চয়তাগুলো এসে আমাদের জীবনের আকাশকে অন্ধকারে ঢেকে দেয়।

অথচ আমরা এলাম কার দয়ায়, বেঁচে আছি কার সীমাতীত দানে এবং নিয়ত ছুটে চলছি কার পানে; এসব নিয়ে ভাবলে, চিন্তা করলে এই পৃথিবীতে কেবলমাত্র একজনকেই আমরা সকল ভালবাসা, শ্রদ্ধা, ইবাদাত উজাড় করে দিতে পারতাম। এবং পারতাম তাঁর দিকনির্দেশনাতেই অন্য সকল ভালবাসা ও শ্রদ্ধাকে সুষ্ঠু বিতরণ করতে। আসলে কারো ভালবাসা উপলব্দি করতে না পারলে আমার প্রতি তার আন্তরিকতা কতটুকু; তাও টের পাওয়া যায় না। আমাদের পরম প্রিয় মহীয়ান আল্লাহ্ আমাদের কতটা ভালবাসেন, তার অসংখ্য নমুনা জীবন ও জগতের প্রতিখানে বিদ্যমান। নীচের হাদীসখানাই দেখুন- মাত্র ছ'টি সওম পালনের মাধ্যমে তিনি আমাদেরকে পুরো একটি বছরের সওমের প্রতিদান দানের ওয়াদা করেছেন তাঁর প্রিয় নবী সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে:

عن أبي أيوب قال قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان ثم أتبعه بست من شوال كان كصوم الدهر.
আবূ আইয়্যূব রাদিয়াল্লাহু 'আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেন: ((যে ব্যক্তি রমাদানের সিয়ামের পর শাওয়াল মাসের ছয়টি সওম পালন করল, সে যেন পুরা এক বছরের সওম পালন করল।)) [মুসলিম: ১১৬৪, ইবনে মাজাহ্: পৃ-২৮৭]

মহা অর্জনের মাস, পূণ্যের মাস পবিত্র রমাদান মোবারক অতিক্রম করলাম আমরা। এখন শাওয়াল মাসে পদার্পণ করেছে মুসলিম বিশ্ব। মাত্র তো ছ'টি সওম, আসুন এই সাধনায় মধ্য দিয়ে পুরো এক বছরের সওম সাধনাকে নিজেদের অর্জনের মধ্যে শামিল করি। আসুন দো'আ করি- আল্লাহ্ যেন আমাদের পবিত্র রমাদান মাসের সিয়াম, ক্বিয়াম, ইফতার, সেহরী, উমরাহ্ ইত্যাদিসহ সকল সৎকর্মগুলো কবূল করেন এবং কৃত পাপগুলো ক্ষমা করে দেন। আর শাওয়ালের ছয়টি সওমের মাধ্যমে পুরো বছরের সওম পালনের প্রতিদান দান করেন। আমীন।

১৭.১০.২০০৭, মদীনা মুনাওয়ারা, সৌদি আরব।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০০৭ রাত ২:১৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×