আমার প্রিয় পোস্ট
- ১৫ই আগষ্টের পট পরিবর্তনের ইতিহাস-১ - চিন্তিত দার্শনিক
- জহির রায়হান অন্তর্ধান নাকি হত্যাকান্ড? -১ - ইবনে সালাম
- আওয়ামী লীগ ও রক্ষী বাহিনীর নির্যাতন : কেউ ভোলে কেউ ভোলে না (পর্ব-১) - সুধাসদন
- @ তাফসীরুল উশরুল আখীর (বাংলা অনুবাদ ডাউনলোড করুন) - ফজলে এলাহি
- নাস্তিকদের নৈতিক রূপ কি এসব করা??? - কঠিন চিজ
- মাওলানা মওদুদী সম্পর্কে জানতে হলে ... (আপডেট : amarboi.org এ আরো বই পাবেন) - ভালো
- রক্তের সে স্রোতধারা হোক সুন্দরের অগ্রপথিক - হলদে ডানা
- @ সীরাতুন্নবী: প্রারম্ভ ও তথ্যাবলী... - ফজলে এলাহি
- মুসলিম ব্লগারদের জন্য কিছু কথা - আবূসামীহা
- @ আমার বিশ্বাস: সামহোয়্যারইন ব্লগে কোন রাজাকার নেই - ফজলে এলাহি
- @"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(প্রথমার্ধ) - ফজলে এলাহি
- @"জাতির পিতা" বিতর্ক: বিভ্রান্তি এবং বাস্তবতা(শেষার্ধ) - ফজলে এলাহি
- তুরস্কে হিজাবের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার - আশরাফ রহমান
- শবে বরাত - ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া (১ম কিস্তি) - আব্দুর রহমান রাযীন
- মিলাদ ও জন্মোত্সব - বিদআ'ত থেকে সতর্ক থাকা অপরিহার্য - ২য় পর্ব - বইপাগল
- @ধর্মনিরপেক্ষতা নয়; ইসলামই বাংলাদেশের ভবিষ্যত - ফজলে এলাহি
- বাংলাদেশের প্রয়োজন “রাজনৈতিক ব্যক্তিপূজার কুসংস্কার” থেকে মুক্তি - আবূসামীহা
- @ সর্বযুগের সর্বাধুনিক জীবনপদ্ধতির নামঃ ইসলাম(১) - ফজলে এলাহি
- @ইসলাম ব্যতীত অন্য সকলের কাছেই নারীজাতি লাঞ্ছিত ও বঞ্ছিত - ফজলে এলাহি
- ধর্মনিরপেক্ষতা: শোষনের নির্লজ্জ হাতিয়ার - আস্তমেয়ে
- ফিলিস্তিন প্রান্তর হতে একটি চিঠি... [পর্ব/১] - আব্দুর রহমান রাযীন
- ধর্মনিরপেক্ষতাবাদ : একটি অযৌক্তিক ও বিপদজনক মতবাদ ( প্রথম পর্ব ) - আশরাফ রহমান
- হায় '৫২-র ভাষা শহীদ! হায় '৭১-এর শহীদেরা!! এ কোন কাপুরুষ প্রজন্ম রেখে গেলেন?? যারা চেতনার জন্য গালির আশ্রয় নেয়? - ফজলে এলাহি
@ সীরাতুন্নবী: প্রারম্ভ ও তথ্যাবলী...
২৫ শে মার্চ, ২০০৮ রাত ২:০০
বিসমিল্লাহির রহমানির রহীম
পৃথিবীর আদি থেকে নিয়ে আজ পর্যন্ত অগণন মানুষ বিগত হয়েছে, তাদের মধ্যে বহুলাংশ অতি সাধারণ হলেও কিছু সংখ্যক ছিলেন অনন্য। আমরা চেষ্টা করি সেই অনন্যদের পদাংক অনুসরণ করতে। একথা সর্বজন বিদিত যে, সেসব মহামানবদের জীবনেও সকল কিছুর সমাবেশ ঘটা প্রায় অসম্ভব ছিল এবং বাস্তবেও তাই দেখতে পাই আমরা; কেবলমাত্র একজন ব্যতীত। তিনি হলেন ইসলামের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম। এ মহামানবের জীবনকে কেউ অনুসরণ করার সিদ্ধান্ত নিতে পারলে তার জন্য আর কারো কাছে জীবনের জন্য কোন বিধি পদ্ধতি পেতে হাত পাতার প্রয়োজন হবে না।
অনেক দিন থেকেই ভাবছি এ মহামানুষটির (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) জীবনকে জানার ও জানানোর জন্য প্রয়াসী হবো। কিন্তু বিভিন্ন বাস্তবতা ভাবনার সে অগ্রগতিকে রুখে দিচ্ছিল বার বার। আজ সিদ্ধান্তে, সংকল্পে দৃঢ়তা নিয়ে যাত্রা শুরু করলাম; ইনশাআল্লাহ্ প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অল্প কথায় তুলে ধরার সাধ্যানুযায়ী চেষ্টা করে যাবো। লেখাগুলো হবে বিস্তারিতের সংক্ষেপন। তথ্যাবলী সংগ্রহের জন্য আমার ভাবনা যাবতীয় সীরাতের সাহায্য নেই, কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে শুরুতে হয়ত তা হতে দিতে পারবো না, তবে পরবর্তী যে কোন সময় যে কোন পর্বে সংযুক্তি নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ।
আপাতত শুরু করছি বিখ্যাত সীরাত গ্রন্থ-
১) আর রাহীকুল মাখতূম- আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী
-অনুবাদ: খাদিজা আক্তার রেজায়ী
২).......
-থেকে। পরবর্তী যে কোন পর্যায়ের তথ্য সংযুক্তির সূত্রসমূহকে এ পোষ্টে যুক্ত করা হবে ইনশাআল্লাহ্। বেশ কিছু ছোট ছোট পুস্তিকাও সহায়ক হবে, চেষ্টা করবো সেগুলোরও উল্লেখ করার জন্য।
তৌফিক তো কেবলমাত্র আল্লাহ্ রহমানুর রহীমের নিকট থেকেই আসে, আমরা তাঁর পানেই হাত বাড়িয়েছি....।
পরে: @ সীরাতুন্নাবী: আরবের ভৌগোলিক পরিচয়। লিংক: Click This Link
লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): সীরাত, নবী, মুহাম্মাদ ;
প্রকাশ করা হয়েছে: আদর্শ বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০০৮ রাত ২:৫৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
সাগর নীল বলেছেন:
ধন্যবাদ।
লেখক বলেছেন: দো'আ করবেন প্লিজ, যেন কিছুদূর গিয়ে থেমে না পড়ি।
রাগিব বলেছেন:
"আর রাহীকুল মাখতূম- আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী" এই বইটি থেকে তথ্য উপস্থাপন করবেন বলে ধন্যবাদ ... কয়েকদিন আগে ব্লগার বিবেক সত্যিকে এই বইয়ের রেফারেন্স দিয়েছিলাম। হয়তোবা কেবল আমি বলছি, একারণেই উনি বইটাকে ফালতু বিবৃতি বলে উড়িয়ে দিয়েছেন। আশা করি আপনি এই বই থেকে মহানবীর (সাঃ) জীবনী সম্পর্কে আলোচনা করলে উনার ভুল ভাঙবে, এবং উনি গ্রন্থকার জনাব মোবারকপুরীকে বিবৃতিবাজ হিসাবে অপবাদ দিবেন না আর।এই ব্যাপারে আরো অনেক বই রয়েছে, সবগুলো পড়েই আলোচনা করুন। এছাড়া, বাংলা উইকিপিডিয়াতে হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবনী রয়েছে, সেটাও পড়তে পারেন, এবং কোনো ত্রুটি থাকলে দেখিয়ে দিতে পারেন।
এছাড়া আবু ইসহাক রচিত হযরত মুহাম্মদ (সাঃ) এর সবচেয়ে পুরানো জীবনীগ্রন্থটিও দেখতে পারেন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাগিব।
আমার লক্ষ্য যতদূর সম্ভব নির্ভরযোগ্য সীরাত গ্রন্থগুলোর সংগ্রহ করে সারসংক্ষেপ রূপে একটা প্রকাশ সাধন করা, যার মাধ্যমে ব্যাপক অধ্যয়নে বিরক্ত বোধ করে থাকে যারা (আমিও তাদের দলভুক্ত একজন) তাদের জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জানার একটা সুযোগ করে দেয়া।
আবু ইসহাক রচিত গ্রন্থটি আমার পড়া প্রথম সীরাত গ্রন্থ। এখনো যেন আমি অনুভব করি সে গ্রন্থের বর্ণনাগুলো যেন আমার অন্তরে জমা আছে। শেষ দিকে পড়তে গিয়ে কত অশ্রু ঝরিয়েছে..........।
যাইহোক, খুব গুরুত্বের সাথে যা দেখে থাকি, তা হলো তথ্যের বিশুদ্ধতা। আশা করছি এ পথে আপনার মূল্যবান পরামর্শ পাবো।
রামন বলেছেন:
আল্লাহ যেন আপনার মনবাসনা পূর্ন করেন। রসুলের জীবনী এবং হাদীস সংক্ষিপ্ত আকারে প্রকাশের যে ইচ্ছা করেছেন খোদাতায়ালা আপনার মনবান্ছা পূরনের তৌফিক দান করুন, এ দোয়া করছি ।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে
শাহীন - চট্টগ্রাম বলেছেন:
ফজলে এলাহি ভাই কেমন আছেন, আপনার লেখার অপেক্ষায় রইলাম .... আল্লাহ আপনার সহায় হোন।
লেখক বলেছেন: শাহীন ভাই-
আলহামদুলিল্লাহ্ ভালো। আপনিও ভালো থাকুন; এটাই দো'আ।
দো'আ রাখবেন ধারাবাহিকটির জন্য।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














