@ আহলান ওয়া সাহলান: মাহে রমজান
মানুষেরা তাদের স্রষ্টার পক্ষ হতে সৎকর্মের ব্যাপারে আদেশপ্রাপ্ত এবং নিষেধপ্রাপ্ত হয়েছে সকল প্রকার অসৎকর্মের ব্যাপারে। তন্মধ্যে বড় বড় ইবাদাতগুলো সর্বোচ্চ মর্যাদার অধিকারী। যদিও সত্যিকার মুমিন জীবনের সম্পূর্ণটুকুই ইবাদাতের মধ্যে শামিল। সৃষ্টির উদ্দেশ্যের সাথে শামিল ইবাদাতের সবগুলোই মানুষের নিজের, শুধুমাত্র রোযাকে আল্লাহ্ নিজের বলে আখ্যা দিয়েছেন। অথচ বলার ক্ষেত্রে যাবতীয় ইবাদাতের কথায় আমরা বলে থাকি- ‘আল্লাহর জন্য’। কিন্তু তিনি বলেন: না, সবগুলোই তোমাদের নিজেদের কিন্তু সিয়াম আমার জন্য।
বিশ্লেষক আলেমগণ এর বিভিন্ন ব্যাখ্যা প্রদান করেছেন- কেউ কেউ বলেন: দুনিয়ার যাবতীয় ইবাদাতে মানুষকে অংশীদার বানানো যায়, যাকে ইসলামী পরিভাষায় রিয়া বা লোকদেখানো ইবাদাত বলা হয়। কিন্তু রোযার ক্ষেত্রে তা অসম্ভব, তাই কেউ রোযা পালন করলে তা কেবল মাত্র তার প্রতিপালক আল্লাহর জন্যই নিরংকুশভাবে করতে হবে। এক্ষেত্রে যদি কেউ রোযা না রেখে লোকদেরকে বলে বেড়ায় যে, সে রোযাদার, তবে তা মিথ্যাচার কিংবা প্রতারণা হবে মাত্র।
কারো কারো মতে: আখেরাতে আল্লাহ্ তা’আলা যখন বান্দাদের ভালো-মন্দের বিচার করবেন, তখন পৃথিবীতে অন্যের হক বিনষ্টকারীদেরকে হকদারের পাওনা আদায় করতে হবে। সেদিন লেনদেন হবে পূণ্য-পাপে। কিন্তু রোযার প্রতিদান এর মধ্যে অন্তর্ভুক্ত হবে না, কেননা আল্লাহ্ পূর্বেই জানিয়ে দিয়েছেন যে, রোযা তাঁর জন্য এবং এর প্রতিদানও তিনিই প্রদান করবেন।
বছর ঘুরে ঘুরে নানাবিধ মৌসুম যেমন আমাদের দুয়ারের কড়া নাড়ে, আমাদের আঙিনায় উৎসব ঘটায়, আমাদের অন্তরসমূহকে আনন্দে আন্দোলিত করে; তেমনি মুমিনদের জন্য পবিত্র রমজান মাস এক মহাপূণ্যের মৌসুম। এ মৌসুমের ফসল তোলার জন্য তারা কোমর বেঁধে নেয়, যেমনটি বেঁধে নিতেন মুমিনদের মহান শিক্ষক মুহাম্মাদুর্ রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম।
মাসগুলোর মধ্যে রমজান মাসকে আল্লাহ্ বিশেষ মর্যাদা দান করেছেন এবং আমাদের জন্য এতে রেখেছেন ‘স্বল্প আয়ুতে অধিক কল্যাণ অর্জনের বিবিধ ব্যবস্থা’। তাই আর অপেক্ষা কিসের? আসুন প্রস্তুত হই, প্রস্তুতি নেই এ মৌসুমে নিজ নিজ সৎকর্মের গোলা ভরে নেয়ার।
(ধারাবাহিক)
রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।