ল্যাম্পপোষ্ট টানা তারের কঠোরতায় হেলান দিয়ে
কোমল গালের একপাশ ঠেকিয়ে তাকিয়ে আছে বালকটি
ময়লা পড়া উদোম গায়ের মাঝামাঝি দুর্বোধ্য রঙের
কাপড়ী আবরণে ঢাকা তার সমস্ত লজ্জা।
'চক্ষুলজ্জা' নামক শব্দটি শুনেছে সে, অনুভব করেনি কখনো
শরমেরে এতদিনে চিনতে পেরেছে সে, পায়নি লজ্জার পরিচয়
দু'বেলার দু'মুঠো অন্নই তার কাছে সবচেয়ে সুন্দর সজ্জা।
পাতায় পাতায় পড়ে আছে আস্তরিত ধুলোবালি, অথচ
চোখ দু'টো তার কি দারুন স্বচ্ছ, সে দেখতে জানে
কেবলি স্বচ্ছতা, দুঃসময়ী বাতাসের ঝাপটা পড়ে চোখে-মুখে।
কত ঝাপটাই না বয়ে গেছে বুঝ পাওয়া সময়ের ক'টি দিনে
বাবা-মার চলে যাওয়ার নিঠুরতা আর জাগতিক শূন্যতায়
প্রতিটি দিনরাতের ক্ষুদাতুর পেটের জ্বালা-যন্ত্রণায়,
ঝড়োয়া রাতবিরাতে বিদু্যৎ চমক আর হাড়কাঁপানো শীতে
ঐশ্বর্য্যের নির্মম হাতে খাওয়া ভিক্ষার বদলে ধিক্কার পরে ধাক্কায়,
হরতালীয় পিকেটিং-এর দিনে ইট-পাটকেল আর
লাঠি-বৈঠা-বন্দুকের ফাঁক-ফোঁকরে ক'টি টাকা এবং কিছু খাবার
সাপপেটা কায়দায় মানুষ হন্তারকেদের কৃত দুঃস্বপ্নের ঘোরে,
আগুন জ্বলা বস্তির দাউ দাউ শিখা শিহরনে;
বাবা-মার কবরে অজস্র অজানা সময় ধরে
অশ্রুর পর অশ্রুতে অশ্রুতে সিক্ত মাটির ব্যথিত গন্ধে
রাতীয় অন্ধকারে ঘুমভাঙ্গা ভয়ে, একটি মায়াময় হাতের
একটু স্নেহছোঁয়ার সুতীব্র আকাঙ্খায় আকাঙ্খায়
সময়ের সকল ভগ্নাংশ স্থবির এখন দু'চোখের মণিতে।
অসহায় বালক বুঝে না সাম্যবাদ, বুঝে না ধনতন্ত্র
বুঝে না গণতন্ত্র, একনায়ক অথবা দালালতন্ত্র,
সে জানে সে মুসলিম, জানে না কি ইসলাম, কি তার দেনা
কি সমূহ অধিকার সঞ্চিত পাওনাতে?
সে জানে একমু'ঠো ভাত, ক'প্রস্ত কাপড়
মাথা গোঁজার ঠাঁই, একটু আদর
এস'বি তার ন্যায্য অধিকার মানুষের কাছে।
অতৃপ্ত আত্মারা জেগে উঠো এই বঞ্চিত সময়ে
শিশুমন থেকে পক্ক হৃদয়ের অজস্র বেদনে
কি অধিকার দিয়েছে তোমায় স্রষ্টা চির মহান
আদায়ের পথে প্রতিষ্ঠা কর স্রষ্টার মহাদান
এসেছে ইসলাম জগতে উচ্চে তুলিতে মজলুমে
সাম্য, শান্তি, সত্য বিলাতে অশান্ত ধরাধামে।
২৫.০৪.২০০৭
মদীনা মুনওয়ারা, সৌদি আরব।
ছবির জন্য কৃতজ্ঞ যেখানে।
আলোচিত ব্লগ
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন
বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার
বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?
কর্মসংস্থান? না।
বিনিয়োগ? না।
ডলার সংকট? না।
গার্মেন্টস খাতে ছাঁটাই? না।
ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।
সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন
আমাদের গ্রামের গল্প!

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।