somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

=কায়হীন হয়ে রইবো লুকায়ে সৃজনীর তীরে তীরে

০৭ ই ডিসেম্বর, ২০০৮ রাত ৮:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিখবো লিখবো করে অনেকক্ষণ ভার্চুয়াল কাগজ-কলম নিয়ে নাড়াচাড়া করলাম; লেখা হলো না কিছুই। আজকাল কেমন যেন বদলে যাচ্ছি। অনেক বদল দেখেছি জীবনে, সন্ধিক্ষণেও টের পেয়েছি যে বদলে যাচ্ছি। কিন্তু এবারের এই বদল নিয়ে শংকা অনুভব করছি। মনটা কেমন যেন বৈষয়িক হয়ে উঠছে দিনে দিনে। "না পাওয়া"র হিসেব অসংখ্য কিন্তু "না চাইতে পাওয়া"গুলো সে ঘাটতি পুষিয়ে দিয়েছে কত; তার কোন ইয়াত্তা নাই। নাহ্, লিখবো না এখন আর অথবা আমি আদতেই লিখিয়ে নই। যা কিছু লিখি তা সবারই একটা সাধারণ যোগ্যতা। ভাবনাগুলো জট পেকে উঠছে...একটু পর শুরু হতে পারে মাথাব্যথা, তারপর শুধু একটাই কাজ অনিবার্য হয়ে উঠবে- শরীরটাকে দক্ষিণমুখী বিছানায় এলিয়ে দেয়া। (এ লেখাটুকু ২৯ নভেম্বর রাত প্রায় তিনটায় লেখা।)

দেব, তবে তার আগে পুরোনো দিনের কিছু পংক্তি দিয়ে অংশ নেই-
১।
যুগ যুগ ধরে রইবো যে আমি
তোমাদের মাঝে ঘুরে ফিরে,
হয়ত দেখবে আজ, দেখবে না শুধু কাল;
কায়হীন হয়ে রইবো লুকায়ে সৃজনীর তীরে তীরে।
-১৬ মার্চ ২০০২

২।
বৃষ্টি ভেজা সেই দিনগুলো হায়
মনে কি পড়ে আর
ও... বন্ধুই হলে যখন
কেন দূরে গেলে
যদি দূরে যাবেই
বন্ধু কেন হতে গেলে
তুমি আমায়...
নয়ন জলে কেন ভাসালে।।

ও... আকাশের তারাগুলো হারালো কোথায়
চাঁদের ও জোছনাকে
মিছে মনে হয়
বিরহ আঁধারে লুকিয়ে
এ হৃদয়...
বেদনার অশ্রু ঢালে।।
-১৪ ফেব্রুয়ারী ২০০২

৩।
তুমি ভুলো না কভু
প্রিয়তমকে...
কত ভালবাসার ছোঁয়া দিয়ে
সাজিয়েছে যে তোমায়
সর্বসেরা রানী;
রাজাদের সেই প্রভুকে...।
-৮ নভেম্বর ১৯৯৭ (শনিবার, সকাল ১০টা) আল-গিফা, ইয়ানবো, সউদি আরব।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×