somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ উপলক্ষে ব্লক করা সকল সহব্লগারদের ব্লক উঠিয়ে নিলাম

১০ ই ডিসেম্বর, ২০০৮ ভোর ৪:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝে খুব বেপরোয়া হয়ে উঠি, কি হবে এই বিবাদ বিসম্বাদে, কেন মানুষ এগুলো করছে। কিন্তু যেই না বাস্তবতার খোঁচা খাই, অমনি যেন তন্দ্রা থেকে চমকে উঠি। হাঁ, এটাই পৃথিবী। তথাপি বহু দিন থেকে ভাবছি, ব্লক করা ব্লগারদের ব্লক উঠিয়ে দেব, সব সময় হয়তবা গালাগাল করার মুডে থাকে না, তাই কখনো ভালো শব্দাবলী ব্যবহার করে কোন মন্তব্য লিখতে চাইলেও তা পারছে না।

আজ হঠাৎ মনে পড়ে গেল, তদুপরি ঈদুল আযহা। যতদূর সম্ভব করতে পেরেছি, ব্লক করা সকলের নিক থেকে ব্লক উঠিয়ে নিয়েছি। আন্তরিক ভাবে আশা করবো গালাগাল যুক্ত মন্তব্য আর পাবো না, সাথে সাথে পাবো না বিকৃত মন্তব্যও।

সহব্লগার হিসেবে আমি খুব একটা মিশুক নই, যা আমার বাস্তবতা। তাই হয়ত হৈচৈ করে একটা বন্ধুগ্রুপ তৈরী করতে পারিনি। তবে অনেকের ভালবাসা পেয়েছি, অনেকের কাছ থেকে সংশোধনী এবং অনেকের কাছ থেকে প্রচুর গালাগাল-হামকিধমকি। ভুলে যেতে চাই সব। চরিত্রে তা ধারণও করি, একটুকরো মিষ্টি হাসি অনেক কিছু বদলে দেয়ার ক্ষমতা রাখে।

এখনো মাঝে মাঝে ভাবি, যেতে তো হবেই, যদি হঠাৎ একদিন চলে যাই পৃথিবী ছেড়ে, পড়ে থাকবে ব্লক করা বহু ব্লগার বন্ধুরা; যারা হয়ত একটু স্মরণ করতেও দু'টো শব্দ লিখতে পারবে না। পৃথিবীতে শেষ দিনটিই আমাদের জন্য শেষ, তারপর আর কোন ফিরে আসা নেই। তবু কেন যে ভুলে থাকি আর মেতে উঠি পার্থিব এই কাঁচের সিঁড়ি নির্মাণে, যা একদিন ভাঙ্গবেই ভাঙ্গবে, একদিন আমি নিঃশেষ হবোই হবো!

ঈদ মোবারক সকলকে, ভালো থাকুন সবাই।

বি.দ্র.: তবে সা.ই কর্তৃপক্ষ একটু আগেও একটা বড় ধরনের আঘাত দিল। ভুলতে চাইলেও ভুলতে দেয় না কেউ কেউ :(
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×