somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউ: La Femme Nikita

২৩ শে মার্চ, ২০১১ রাত ১:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


হাজির হলাম, আরেকটি আনকমন বিদেশী ভাষার মুভির রিভিউ নিয়ে।মুভির নাম La Femme Nikita।এটি একটি ফরাসি মুভি যা রিলিজ পেয়েছিলো ১৯৯০ সালে।আমি জানিনা এই মুভিটি আপনারা দেখেছেন কিনা, কিন্তু সত্য হলো, আমি দুদিন আগেও এই মুভির নামও শুনি নাই।Golden Globe নিয়ে ঘাঁটাঘাটি করতে গিয়ে imdb তে পেলাম এই মুভিটির নাম।imdb প্রোফাইল দেখে এটাকে বেশ আন্ডাররেটেড আর আনকমন মনে হলো।আর কেনো জানি না, মুভিটির পোস্টার দেখে মুভিটি দেখারও সাধ জাগিলো।ডাউনলোড লিংকও পেয়ে গেলাম।মাত্র ৩৫০ মেগাবাইট।ঝটপট ডাউনলোড করে আজ দেখেও ফেল্লাম।

এককথায় বলতে গেলে, ভালোই লেগেছে মুভিটি।তবে আমি আরেকটু ডিটেইলড মেকিং আশা করেছিলাম।মুভিটি আরও ১৫-২০ মিনিট বেশি হলে আরো জমতো।অবশ্য মুভিটি এমনিতেই প্রায় ২ ঘন্টাব্যাপী। তবে এক মিনিটের জন্য বোরিং লাগে নি।



আসুন, এবারে জেনে নেই মুভিটির কাহিনী। এটি মূলত Crime+Drama টাইপ মুভি।এই মুভিটির কেন্দ্রীয় চরিত্রটির নাম নিকিটা, একজন উরাধুরা টাইপ যুবতী।তার বয়স যখন ১৭ তখন নিকিটা আর তার তিন বন্ধু মিলে একটি ফা্র্মাসিতে robbery এর প্ল্যান করে, যার মালিক কিনা নিকিটার সেই এক বন্ধুরই বাবা।কিন্তু ঘটনাক্রমে পুলিশ আসে।শুরু হয় ব্যাপক গোলাগুলি।এক পর্যায়ে নিকিটা ছাড়া তার সকল বন্ধু পুলিশের গুলিতে মারা যায়।নিকিটাও এক পুলিশ সদস্যকে গুলি করে মেরে ফেলে।কিন্তু ঐসময়ই ধরা পড়ে যায়।উল্লেখ্য ঐ ঘটনার সময় নিকিটা আর তার বন্ধুরা ছিলো নেশাগ্রস্ত।নেশার ওসুধ আর টাকা যোগাড় করতেই তারা robbery এর পরিকল্পনা করেছিলো।
যাই হোক, আদালতের রায়ে, নিকিটার যাবজ্জীবন কারাদন্ড হয়।কিন্তু দেখা যায়, ট্রায়াল শেষে তাকে প্রিজনে না নিয়ে একটি special operatives এর একাডেমিতে পাঠানো হয়।ঐটাও একরকম জেল, কিন্তু ঐখানে spy/assassin এর জন্য বিশেষ ট্রেনিং দেয়া হয়।দুই বছর ট্রেনিং শেষে নিকিটা হয়ে উঠে একজন স্পাই। তার নাম বদলে যায়, সোজা কথায় যাকে বলে,সে তার সকল আইডেনটিটি হারায়।তার নতুন নাম হয় Josephine। তাকে জেল থেকে মুক্তি দেয়া হয়, এবং বিশেষ বিশেষ অ্যাসাইনমেন্টের ভার দেয়া হয়।কোনটার জন্য ৬ মাস, কোনোটার জন্য ৪ মাস এই টাইপের সময়সীমা।কাহিনীর একপর্যায়ে Marco নামে একজনের সাথে তার প্রেম হয়।তারা এনগেজডও হয়।নিকিটা হয় বরং বলি Josephine কিন্তু কখনোই Marco কে তার আসল আইডেনটিটি বলে না।বরং চুপিসারে তার সেক্রেট Project বা Assassination যাই বলি না কেন চালাতে থাকে।এভাবেই এগুতে থাকে কাহিনী।কিন্তু এক Ambassador কে মারতে গিয়ে ঘটে বড়োসড়ো বিপত্তি।
যাই হোক অনেক বলে ফেলেছি।আর বলবো না।বলাটা ঠিকও হবে না।তাহলে আর সাসপেন্সের মজাটা পাবেন না।



তবে মুভিটি শেষ করে আমার মনে হয়েছিলো, কেন জানি অসম্পুর্ণই থেকে গেলো।আরও ১৫-২০ মিনিট বাড়ালে হয়তো আরও দারুন হতো।তবে ওভারঅল আমার কাছে ভালোই লেগেছে।নিকিটার চরিত্রে Anne Parillaud এর অভিনয় ছিলো এককথায় অসাধারন।আর নিকিটার চরিত্রওটি ছিলো বেশ শক্তিশালী।এরজন্য Best Actress ক্যাটিগরিতে Anne Parillaud জিতে নিয়েছিলেন César Awards।এছাড়া এই মুভিটি Golden Globes এ ১৯৯২ সালে Best Foreign Language Film ক্যাটাগরিতে নমিনেটেড হয়েছিলো।মুভিটির script মোটামুটি, অবশ্য আমি ইংরেজিতে Dubbed ভার্সনটি দেখেছি, এটাও কারন হতে পারে।মুভিটির ব্যাকগ্রাউন্ড মিউজিকটিও বেশ মানানসই ছিলো।তবে সব ছাপিয়ে বলতে গেলে আমি বলবো Anne Parillaud এর অভিনয়।দারুন!!!!!!

মন চাইলে দেখতে পারেন মুভিটি।ভালই লাগবে আশা করি।ডাউনলোড করতে চাইলে,
Click This Link
Click This Link
Click This Link
Click This Link

ধন্যবাদ।


সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০১১ রাত ১:১২
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১


কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×