somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

The Best Directorial Debuts of All Time (Part -1)

০৯ ই এপ্রিল, ২০১১ রাত ২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইংরেজীতে একটা কথা আছে,“The childhood shows the man, as morning shows the day.”এই কথাটা দেখে ভাবলাম, মুভি মেকারদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট বিচার করে দেখি তো, এই কথাটার প্রতিফলন তাদের জীবনে কতটুকু। মানে তাদের করা পরিচালনায় প্রথম মুভিটি কেমন ছিলো।ভালো ভালো মুভি ডিরেক্টরদের বিখ্যাত সব মুভি তো আমরা প্রায় সবাই দেখে থাকি।কিন্তু তাদের করা প্রথম মুভিটা বোধহয় অনেকেরই দেখা হয়ে উঠে নি।আচ্ছা তা দেখে কি তাতে তাদের সেই অনাগত প্রতিভার ছাপ দেখা গিয়েছিলো? ---এই প্রশ্নটা প্রথম মাথায় আসে Christopher Nolan এর Following (1998) দেখে। এটা ছিলো তার পরিচালনায় প্রথম একটি পূর্নাংগ মুভি।আমার দেখা One of the best low-budgeted film, ঠিক এমনটাই বোধ হয়েছিলো Darren Aronofsky এর Pi (1998) দেখে।

এই পর্বে আমি ৪ জন বিখ্যাত মুভি ডিরেক্টরদের প্রথম পরিচালিত মুভি সম্পর্কে আপনাদের কাঁচা হাতে কিছু জানানোর চেস্টা করব।আগেই মাফ চেয়ে নিচ্ছি, আমি গুছিয়ে লিখতে পারি না।তবে সিনেমা নিয়ে ভাবতে বা লিখতে খুব ভালোবাসি।

১।প্রথমেই আসি, একটি ভীষন পরিচিত মুভি নিয়ে।নামটা শুনলেই আপনারা লাফিয়ে উঠবেন।একটা বড়সড় হিন্ট দেই, ডিরেক্টরের নাম Frank Darabont ।মুভিটি IMDb টপ ২৫০ তে ১ নাম্বারে আছে।ভাইরে এখন তো আপনারা নিশ্চয়ই পেরে গেছেন। হ্যাঁ রে ভাই,Frank Darabont এর প্রথম পরিচালিত মুভিটির নাম The Shawshank Redemption (1994)।১৯৮৩ সালে একটি শর্টফিল্ম আর ১৯৯০ সালে একটি TV movie এর মাধ্যমে যাত্রা শুরু হলেও তার প্রথম ফিচারড মুভিটি রিলিজের পরপরই সাড়া ফেলে দেয়।ওয়াল্ডওয়াইড ব্যবসাতে তেমন কামাতে না পারলেও Academy Awards এর আসরে ৭টি নমিনেশন পায়।Crime | Drama জেনারের এই মুভিটি নিয়ে কিছু বলে খামোকা আপনাদের সময় নষ্ট করতে চাই না।
যাই হোক, এই মুভিটি যারা দেখেছেন তারা তো দেখলেনই, আর যারা দেখেন নি (জানি না,এমন কেউ আছেন কিনা তাদের বলছি, এই পোস্ট পড়া বাদ দিয়ে ঐ মুভি দেখতে বসে যান।IMDb Top 250 #1 এই মুভিটি একটা অসাধারন মুভি।যেমন সাসপেন্স, তেমনি প্লট।এবার আপনিই বলুন morning shows the day এই কথাটি Frank Darabont এর জন্য ১০০% Accurate কিনা? যা প্রমানস্বরূপ তিনি আমাদের উপহার দিয়েছেন The Majestic আর The Green Mile এর মতো মুভি। তবে রিসেন্টলি উনি বেশ মেন্দা মাইরা গেছেন, এইটা সত্য।



২।এবার আসি, কিল বিল খ্যাত Quentin Tarantino এর বেলায়।তার প্রথম মুভিটি হলো Reservoir Dogs (1992)।এই মুভিটিও সবার দেখা থাকা উচিত।এই মুভির কনসেপ্টকে কেন্দ্র করে বলিউডে Kaante (2002) মুভিটি বানানো হয়েছিলো।Tarantino যে কি জিনিস এইটা বুঝা গিয়েছিলো, Pulp Fiction (1994) তে, তার চিত্রনাট্য দেখে।অসাধারন লেখার স্টাইল।তার সবচেয়ে মারাত্নক জিনিসটি হলো, তার পরিচালনা করা মোট ১০ টির মুভির মধ্যে ৬ টিই IMDb Top 250 তে রয়েছে।তার মেকিংয়ের ধরনটা অন্যদের চেয়ে বেশ আলাদা।আমার বেশ ভালোই লাগে।তবে অনেককেই দেখেছি, Tarantino তে অ্যালার্জি।তবে, ফার্স্ট অ্যাসাইনমেন্টে যে Tarantino সফল- এ ব্যাপারে কোনো সন্দেহই নেই।Crime | Mystery | Thriller জেনারের Reservoir Dogs মুভিটি বেশ ভালো।ছোট্ট একটা প্লটকে কতোটা নাটকীয়তা ও মনোমুগ্ধকর হিসেবে ফুটিয়ে তোলা যায়, তার আদর্শ উদাহরন এই মুভিটি।কালো স্যুটেড-বুটেড লোকগুলোর কথাবার্তা আর চালচলন---ভাবই যেন আলাদা।



৩।এবারে আসবো, নতুন দুইজন অবিশ্বাস্য লেভেলের ব্রিলিয়ান্ট দুই ডিরেক্টরদের কথায়।দুইজনই আমার অত্যন্ত প্রিয়।প্রথমে আসি,Darren Aronofsky এর কথায়।এক লোকটি আমাকে পুরাই মোহিত করে রাখে। তার একেকটা মুভি যেন একেকটা ঝড়, যা মনকে পুরা তছনছ করে দিয়ে যায়।তার Requiem for a Dream (2000) দেখে মানসিকভাবে বেশ নাড়া খেয়েছিলাম, যা সামলে উঠতে বেশ কয়েকদিন লেগেছিলো।যাই হোক, তার করা প্রথম মুভিটি হলো, Pi (1998)। নাম শুনেই বুঝতে পারছেন, এটা কি টাইপের মুভি হতে পারে।এখানে একজন প্যারানয়েড mathematician কে দেখা যায়, যিনি একটা নাম্বার খুঁজে চলেছেন যা প্রকৃতির universal patterns কে সমাধান করতে পারে।মুভিটির প্লট আর ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনার মাথার ভিতরে হালকা সে পাতলা একখান ধাক্কা দিবার পারে।শুধু দেখবার আগে একবার ভাববেন, এটা একজনের প্রথম ফিচারড মুভি।ব্যস, দেখবেন, মুগ্ধতার মাত্রা কোথায় যায়।কথায় আছে না, morning shows the day??



৪।সবশেষে আসি, আমার ওস্তাদের কথায়।ওনার নাম শুনলেই আপনারা লম্ফঝম্প দিবেন।তার প্রতিটি মুভি আমি দেখেছি।আর মাঝে মধ্যে ভাবি,এই লোকের মাথার ভিতরে আসলে আছে টা কি?বিশেষ কইরা তেনার লাস্ট ফিলিমখান দেইখ্যা মনে হইছিলো, হয় আমি মানুষ না নাইলে উনি আমাগো মাথাটা লইয়া একটু খেললেন।আরে বুঝলেন না, কইতাছি,Christopher Nolan এর কথা।এই সময়ের সবচেয়ে জিনিয়াস ডিরেক্টর।তার মাথার চিপা দিয়া আর কি আই্তে পারে জানি না, তয়, Inception দেইখ্যা আমার মগজ এমন ইউজ হওন হইছে যে মেয়াদের তারিখই শেষ হইয়া গেসে।Christopher Nolan এর প্রথম ফিচারড মুভিটির নাম Following। এই মুভির বাজেট কতো ছিল জানেন? মাত্র ৬০০০ ডলার।এই মুভির ট্রিভিয়াগুলা যদি কইতে থাকি, তাহলে আপনি কইবেন,"Following shows the Christopher Nolan, as morning shows the day". একটা অন্তত শুনেন-
Principal photography of this film took over one year. Because all cast and crew members had other full-time jobs they were only able to film on Saturdays about 15 minutes of footage until photography had been completed.


1. Frank Darabont:


2.Quentin Tarantino:


3. Darren Aronofsky:


4. Christopher Nolan:



হুম.....আজ এপর্যন্তই।দেখি সামনে আরো কজনকে আপনাদের সামনে হাজির করাবো। ভালো থাকুন। ধন্যবাদ।

(চলবে)
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১১ ভোর ৪:১৯
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বসাহিত্য কেন্দ্র - ভ্রাম্যমান লাইব্রেরী ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১০ ই জুন, ২০২৬ রাত ৮:৪৬


শ্রদ্ধেয় আবদুল্লাহ আবু সায়ীদ স্যাররে হাতে গড়া প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য কেন্দ্র তার জন্মলগ্ন ১৯৭৮ সাল থেকে অনেকটা পথ পেরিয়ে এসেছে। আমার মনে পড়ে, আমি স্কুলে পড়াকালীন সময়ে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকে স্কুল... ...বাকিটুকু পড়ুন

=একান্ত নিজস্ব জিনিসগুলো পর হয়ে যাচ্ছে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই জুন, ২০২৬ রাত ৯:৪৫



যে চোখ দিয়ে দেখেছি ধরার আলো, সে চোখও দিচ্ছে ফাঁকি,
যে চোখের আলোয় দেখেছি পুকুর নদী, শুকনো উঠোন;
বৃষ্টি ভেজা দিন, দেখেছি ময়না শালিক, ঘুঘু ডাকা দুপুর
সে চোখ পর হয়ে যাচ্ছে অল্প... ...বাকিটুকু পড়ুন

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×