বৃষ্টি তোমার পায়ের কাছে নাচে,
বৃষ্টি তোমার স্পর্শ পেলেই বাঁচে।
বৃষ্টি তোমার দৃষ্টি কাড়ে ঘাসে,
বৃষ্টি তোমার জানালাটার পাশে,
দাড়ায় যখন, মুগ্ধ মনে হাসে।
ভরদুপুরে বাড়ির ভেতর ঢুকে
বৃষ্টি তোমার শরীর ঠুকে ঠুকে,
অঝোর ধারায় ঝরে তোমার বুকে।
ইচ্ছে করে, নাকি মনের ভুলে
বৃষ্টি তোমার চূলের খোঁপা খুলে,
উড়াল দিল হাওয়ায় দুলে দুলে?
বৃষ্টি তোমার চোখের পাতাজুড়ে,
ঘুমের বদল স্বপ্ন দিল ছুড়ে।
বৃষ্টি ভেজার আমন্ত্রণে তুমি,
সারাটা দিন বাজালে ঝুমঝুমি।
তারিখ: ২ জুলাই, ২০০৮
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০০৮ রাত ৯:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


