সামারের প্রথম দিনে চিড়িয়াখানা (উৎসর্গ শুভ ভাই)
০১ লা এপ্রিল, ২০০৭ বিকাল ৪:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
শুভ ভাইয়ের সারিন্দার সুর শুনে কোন কোন প্রানী চিড়িয়াখানা থেকে পালাতে পারে সেই সমিক্ষায় চিড়িয়াখানায় যাওয়ার প্রস্তাব দিলো দোস্ত। টিকিটের দাম 8 ইউরো শুনে একটু মন খারাপ হয়েছিলো। কিন্তু দোস্তের পিড়াপিড়িতে রাগটা চেপেই দেখতে গেলাম। মনে মনে শালারে পারলে কোন একটা হিংস্র জন্তুর খাচায় ঢুকাই।ছুটির 2দিন থেকে একদিন পুরো আউট।

আজব দেশ তাই আজব চিড়িয়াখানা। কিছু হিংস্র প্রানী ছাড়া সবগুলোই কোন রকম খাচার মধ্যে নেই। সবাই ইচ্ছে মতো ঘুরে বেড়াচ্ছে। আমাদের ঢাকা চিড়িয়াখানার মতো এতো বড় নয়।কিন্তু খুব বেশি পরিষ্কার(জার্মান বলে কথা)। হাতে গুনে 2টা বাঘ, 2 টা সিংহ।আর কোন হিংস্র প্রানী নেই।সবচে মজার ছিল পেংগুইন,সামুদ্রিক মাছ। সাপ মাত্র 4/5টা। তাও সাইজে ছোট ছোট (ঢাকার চিড়িয়াখানার সাপ অনেক অনেক বড়)। অন্ধকারের প্রানী যেমন-বাদুড়, বিভিন্ন রকমের বানর,আর ও নাম না জানা অনেক প্রানী প্রচুর।আর্টিফিসিয়াল অন্ধকার তৈরী করেই ওদের রাখা হয়েছে। ফ্রামিংগো, ময়ুর, জিরাপ, উঠপাকি,ইমু সব কিছুই ছিলো একদম হাতের নাগালে। কোন রকমের দেয়াল বা তারের বেড়া ছিলো না।এখানে কোন দর্শকই গাছের ডাল, কাঠি দিয়ে পশুগুলোকে গুতো দিচ্ছে না(যা সচরাচর ঢাকাতে দেখা যায়)। সবকিছু দেখে মনে হলো আমাদের দেশের চিড়িয়াখানা অনেক সমৃদ্ধ। শুধু পরিষ্কার-পরিচ্ছন্নতা আর মানুষের সচেতনার অভাব। বেশ কয়েক বছর আগের একটা ঘটনা। রাজশাহী চিড়িয়াখাতে তখন একটা হায়েনা ছিলো। দুই ভাই একদিন বেড়াতে গিয়েছি। দেখি একটা লোক গাছের ডাল দিয়ে হায়েনার চোখে গুতো দিয়েছে। হায়নাটা কষ্টে চিৎকার করছে। লোকটা হাসতেছে। দু ইভাই একসাথে লোকটাকে এটাক। বেটা তোকে এখন হায়েনার খাচায় ভরে দেবো। মনে হচ্ছিল লোকটাকে ধরে কষে কয়েকটা তাপপড় লাগাই।(খাইয়ালামু)। পরিশেষে, শুভ ভাই, আপনি কোন প্রকারের চিন্তা ছাড়াই এখানে এসে সারিন্দা বাজাতে পারবেন।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০০৭ বিকাল ৪:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন