অফিসের সাথের বিল্ডিংটা হোটেল শেরাটন। বিগত ২বছরে একবারও ঠু মারা হয়নি। দরকার ছিলো না। আজ সকালে বসের করুন কন্ঠে ডাক শুনে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম এখনো লাঞ্চের সময় হয়নি।
-ঘটনা কি?
-লোকাস নোটস দেখো নাই? আজকে শেরাটনে পার্টি।
-কি জন্য?
-ধন্যবাদ দিবস।
-কি!!!
-গেলেই দেখতে পারবে।
কনফারেন্স রুমে যথারীতি সবাই হাজির । শুরু হলো স্লাইড শো। ঘটনা আর কিছুই না। গত বছর কোম্পানির জার্মান T&D ইউনিট ৬.৩ বিলিয়ন আয় করেছে। যা রেকর্ড পরিমান। শুনে তো আমার চোখ কপালে। এই কোম্পানিতে কাজ করছি প্রায় দুই বছর। কিন্তু কোথা থেকে এতো আয় সেইটা স্লাইড দেখে বুঝার উপায় নেই। এবং আমার দরকারও নেই।
এটা ফ্রান্স কোম্পানি। ওদের নিউক্লিয়ার পাওয়ার প্লাটন তৈরী করা, ইউরেনিয়াম এনরিচ, ইউরেনিয়াম রিফাইনারী থেকে শুরু করে সবই আছে। চিন্তা করলাম এই ছোটখাটো ইউনিট থেকে এতো আয়। তাহলে অন্যান্য ইউনিটের কি অবস্হা।
কোম্পানি ইঞ্জিনিয়ার সংকটে ভুগছে। জার্মানিতে প্রতি বছর বিশ হাজার ইঞ্জিনিয়ার দরকার। সেখানে ইউনি থেকে প্রতি বছর মাত্র বারোহাজার বের হচ্ছে। সেটা নিয়ে সবাই চিন্তিত। তবে ওদের আশার আলো বর্তমানে ইন্ডিয়া এবং চায়না। কোম্পানির উপরের লেভেলটা এখন ইন্ডিয়ানরা দখল করছে ওদের যোগ্যতা দিয়ে।
আমার মাথায় টাকার পরিমান এবং সাথে দেশের ইকোনোমির চিন্তা ঘুরতেছিলো। এই ছোটখাটো কোম্পানির যদি এই আয় তাহলে সিমেন্স, এবিবি,এজিই, ওদের আয় যে কতো? আর আমাদের দেশের বাজেট কতো??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



