আর কতো। এইবার ছুটি
১২ ই জুলাই, ২০০৮ রাত ২:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
টানা কাজ করতে হচ্ছে। কিছুটা ইচ্ছে করেই করছি। বছরের পাওনা ছুটিগুলো এখনো শুরু করিনি। এখন সকালে কম্পিউটার খুললেই মাথা ধরে যায়। মনে হচ্ছে ছুটি এবার নিতে হবে। অবশ্য ম্যানেজারও বলতেছিলো ছুটি জমা না রাখার জন্য। বছরের ছুটি বছরেই শেষ করতে হবে।
পোডাক্ট ডেলিভারী সেপ্টেম্বরে। কিন্তু মার্কেটিং লোকজনের জন্য মনে হচ্ছে আরও মাস ছয়েক ডেভোলপমেন্টে কাজ করতে হবে। ব্যাটারা হাজার হাজার ফাংশন চায়। শুধু স্বপ্ন দেখে। স্বপ্ন বাস্তবায়ন করতে গিয়ে আমাদের কলিজা তেজপাতা। যদিও ৯৯% কাজ শেষ। বেশ কয়েক সপ্তাহ ট্রান্সফরমার টেপ চ্যাঞ্জার নিয়েই পড়ে ছিলাম। IEC 61850 Standard অনুযায়ী সাবস্টেশন থেকে ট্রান্সফরমার টেপ চ্যাঞ্জার কন্ট্রোল হচ্ছিল না। যখন কন্ট্রোল সেন্টার থেকে কমান্ড এক্সিকিউট হচ্ছে তখন আবার সাবস্টেশন থেকে রিপ্লাই আসে না। কি যে ছানাবড়া অবস্হা। শেষ পর্যন্ত কাজটা হলো। এখন শুধু টেস্টিং বাকি। সপ্তাহের শেষে কাজটা হওয়ায় বেশ ভালো লাগতেছিলো। কিন্তু আজকে মার্কেটিংয়ের এক কলিগ আরও ফাংশন সংযোজনের কথা বলায় মনে হচ্ছিল ব্যাটাকে ল্যাপটপ দিয়ে একটা বাড়ি দেই। পরে একটু হালকা ঝাড়ির উপর দিয়ে গেছে।
অফিসের টেবিলের অবস্হা আর মাথার অবস্হা একই। এতো অগোছালো আমি

।
কবে যে ছুটি নেই সেইটা এখন বিরাট হ্যাপা। রমযানে ছুটি নিয়ে দেশে গিয়ে লাভ নাই। প্রায় ৪২ দিনের ছুটি। অক্টোবর, নভেম্বর মিলে এতো লম্বা ছুটি নেওয়া যাবে না। ম্যানেজার দৌড়ানি দিবে। ডিসেম্বরে ক্রিসমাসের কিছু ছুটি আছে। হয়ত আগামী মাসেই ডুব দিবো।
(মনে হচ্ছে আরও বড়ো রুম দরকার। এক রুমে প্রায় ৫টা কম্পিউটার, অমিক্রন, পাওয়ার সাপ্লাই, এমপ্লিফায়ার, গেটওয়ে পিসি। সবগুলো একসাথে অন করলে মনে হয় জাম্বো জেট যাচ্ছ)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন
এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।
তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন