সেটা অনেক পুরনো খবর। তবে কাউকে খুব একটা জানানো হয়নি। সকালে ড্রাইভিংয়ের থিউরী পরীক্ষা ছিলো। অনেকদিন পড়াশোনাতে কুত্তা-ফাইট দেওয়া হয় না। গত কয়েকদিন ব্যাপক ফাইট দিলাম। প্রায় ২০০০ প্রশ্ন। পাশ করা মোটামুটি সোজা। আবার কঠিনও। সব প্রশ্নের মান সমান নয়। কোনটার মার্ক ২, কোনটা ৪, কোনটা ৫। সর্বমোট ১০ নাম্বার কাটা গেলে বাড়িত। মানে দুইটা ৫ মার্কের উত্তর ভুল হলেই আবার পরীক্ষা। ২০০০ প্রশ্ন মানে এই নয় যে এর থেকে বাইরে আসবে না। এইগুলো স্যাম্পল প্রশ্ন। ২য়বার পরীক্ষার কষ্টের চেয়ে মান-ইজ্জত+টাকার একটা ব্যাপার জড়িত থাকে। একবার পরীক্ষার জন্য ১১০ইউরো ফি। মানে ১২,০০০টাকার উপর
লাইসেন্স করার ইচ্ছে কম ছিলো। বাসায় অনেক বকা খেতে হয়েছে। অফিসের কাজে অনেক ড্রাইভিং করতে হয়। ড্রাইভিং জানা না থাকলে প্লেনে যেতে হয়। ইলেকট্রিক ডিভাইস নিয়ে প্লেনে মুভ করা বেশ ঝামেলা। বস অনেকদিন থেকে চিল্লাফাল্লা করতেছিলো লাইসেন্সের জন্য। (মনে মনে বলি-শালা তোমাদের দেশে সবকিছুতেই লাইসেন্স নিতে হয়। মাছ ধরার কত্তো শখ ছিলো। সেটার জন্যও লাইসেন্স লাগবে। কঠিন পরীক্ষা) মান-সম্মান রাখতে গিয়ে পরীক্ষা দিতে হলো। পরীক্ষার ওখানে গিয়ে দেখি এক মুটি সিগারেট টানে। আমাকে বলে তুমি কি ইংরেজিতে পরীক্ষা দিবা? বল্লাম- হ্যা। মনে হয় কষ্ট পাইলো। মুটি বল্লো-তুমি কি আজকে প্রথম পরীক্ষা দিচ্ছো? বল্লাম-হ্যা। মুটি বল্লো এইটা তার ২য় পরীক্ষা। প্রথমটায় ডাব্বা মারছে। আমাকে উপদেশ দিলো ভালো করে পরীক্ষা দেওয়ার জন্য। সে নিজে ব্যাপক টেনশনে আছে আর একটার পর একটা বিড়ি টানতেছে। পরীক্ষা দেওয়ার ১৫ মিনিটের মধ্যে রেজাল্ট। পরীক্ষা ভালো হয়েছিলো তাই টেনশন কম। রেজাল্ট ঘোষনার আগেই আমাকে বলে দিলো বাড়ি চলে যাও। তোমার সবকটি শুদ্ধ হয়েছে
তাপমাত্রা হঠাৎ করে বেড়ে গেছে। গত সপ্তাহে ১৪/১৫ ডিগ্রী ছিলো। সামার নাই বল্লেই চলে। ভাবলাম শীত মনে হয় এইবার এসেই গেলো। কিন্তু কি থেকে কি। গত দুই দিন তাপমাত্রা ৩১/৩২ ডিগ্রী। বাইরে গেলে গরমের ঝাঝটা বোঝা যায়। গতদিন টিভিতে দেখলাম এই আবহাওয়াকে নাকি বিকিনি ওয়েদার বলে। তবে দেশের মতো চামড়া ঝলশানো গরম না। দেশে যাবো তাই অবস্হা বোঝার জন্য ফোন দিলাম। মামা বল্লো যে অবস্হা মনে হয় মরার আগেই দোযখে আছি। নিজেকে মনে মনে শান্তনা দিলাম এই বলে-বড় তো হয়েছি ঐ পরিবেশেই। মাত্র কয়েকদিন দেশের বাইরে। এ আর এমন কি? আসলে মনে মনে ভয় পাইছি
ছুটিটা নভেম্বরে নিলে ভালো হতো। কিন্তু তখন এতো লম্বা ছুটি পাওয়া যাবে না। প্রজেক্ট থাকবে অনেকগুলো। কাজের জন্য মনে হয় মাথার স্ক্রু ঠিলা হয়ে যাচ্ছে দিন দিন। দুই সপ্তাহ আগের অনেক গুরুত্বপুর্ন কাজও ভুলে যাই। এখন থেকে মনে হচ্ছে ডায়রি মেনটেইন করতে হবে। যদিও অনেক আগে থেকে করার জন্য বস বলতেছিলো। কিন্তু এখনই ডায়রী মেনটেইন করলে সারাজীবন চলবো কিভাবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

