আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

সুযোগসন্ধানীদের বাদ দিয়ে শাশ্বতের জন্য এগিয়ে যান...

১৬ ই জুন, ২০০৮ সকাল ৮:৪০

শেয়ারঃ
0 0 0

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র শাশ্বতের জন্য ব্লগারদের পক্ষ থেকে একটি উদ্যোগ নেওয়া হেয়েছে, যাকে শুধু একটি ব্যতিক্রমী উদ্যোগ বলা হলে কমই বলা হবে। প্রকৃতই ঘরের খেয়ে মোষ তাড়ানোর এই উদ্যোগে যারা শ্রম দিচ্ছেন, তাদের ধন্যবাদ জানিয়ে ছোট করার দুঃসাহস আমার নেই। তারপরও অনেকেরই প্রাণান্ত প্রচেষ্টা সত্ত্বেও অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে গেছে। অনেকগুলো নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীর ভিড়ে দুয়েকটি সুযোগসন্ধানীর মুখও নিজেদের অস্তিত্বের কথা জানান দিয়ে যাচ্ছে। কঠিন স্বেচ্ছাসেবা দিয়ে আসা একজন এফ আই দীপু কোন্ পর্যায়ে এসে এমন একটি পোস্ট দিতে বাধ্য হন, তা বুঝতে আমাদের কষ্ট হয় না। কিংবা ধরা যাক যীশুর পোস্টে তার আকুতিভরা আহ্বানটুক্ই! আবার এমনকি অনলাইন ডোনেশনে এ পর্যন্ত সর্বাধিক অর্থ সংগ্রহের পরও একটি নিউজে দেখলাম, আমারব্লগের উদ্যোগটার কথা স্বীকার হয়নি যথাযথভাবে। এমন আছে আরো অনেককিছুই।

আমার মনে হয়েছে, প্রত্যুৎপন্নমতিত্ব বা ক্যামেরাম্যানের নেতৃত্বে উদ্যোগটি এগিয়ে যাক আরো সামনে। তারা পরীক্ষিত হয়ে উঠেছেন। তবে ইতিমধ্যে যে দুয়েকজনকে নিয়ে নানা বিতর্ক উঠেছে, তাদের
আপাতত অব্যাহতি দিন। যদিও কৌশিক বা মিলটনের অবদানকে আমি কোনোক্রমেই অস্বীকার করছি না। তবু ভালো যে কোনো উদ্যোগে কিছুটা ত্যাগ স্বীকার করতেই হয় সবাইকে। আশা করি, বিষয়টা আপনারা অনুধাবন করতে পারবেন।

আবারও বলি, শাশ্বত সুস্থ হয়ে উঠুক, আবার তিনি ফিরে যান তার প্রিয় বিশ্ববিদ্যালয়ে। আসুন সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিই শাশ্বতের জন্য।

 

প্রকাশ করা হয়েছে: ব্লগ ও ব্লগ সমালোচনা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:৩১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই জুন, ২০০৮ সকাল ৮:৫০
কৌশিক বলেছেন: আমাকে নিয়ে কি বিতর্ক উঠেছে স্পষ্ট করে বলুন।
২. ১৬ ই জুন, ২০০৮ সকাল ৯:০১
পলটু বলেছেন: কৌশিকদা বাদ দেন। এই সব আবাল সমাজে আগেও ছিল এখনও আছে ভবিষ্যতেও থাকবে। প্লিজ ২০ তারিখ পর্যন্ত একটু সহ্য করেন।
৩. ১৬ ই জুন, ২০০৮ সকাল ৯:২৪
পথিক মানিক বলেছেন: কৌশিকের সাথে সহমত পোষণ করছি।
৪. ১৬ ই জুন, ২০০৮ সকাল ১০:১৩
পারভেজ বলেছেন: এই রকম হতেই পারে। আমাদের তো এগিয়ে যেতে হবে।
৫. ১৬ ই জুন, ২০০৮ সকাল ১১:৫০
কোপা সামছু বলেছেন: বিতর্ক উঠলে তাতে কান দিবেন না দাদা।
৬. ১৬ ই জুন, ২০০৮ সকাল ১১:৫১
বৃত্তবন্দী বলেছেন: কারো কিছুতে কান না দিয়ে আমরা আমাদের কাজটা শেষ করি।
৭. ১৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:০০
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: অনেক কিছুই হয় নাই.. অনেক কিছুই হতে পারতো... সেগুলে ধরতে গেলে আর কাজ হবে না... সো... একটু আমরা বিষয়গুলোকে ওভারলুক করি...

শেষ দুইদিন অমানুষিক পরিশ্রম গেছে পোলাপাইনগুলোর... এখন একটু বিশ্রাম লৈয়া আবার কাজে ঝাপায়া পরমু... ব্যাপার না...

আপনারা মানে বৈদেশে আছেন যারা... তারা দয়া কৈরা অনলাইন পেমেন্টের বিষয়ে একটা কঠিন ক্যাম্পেইন চালান... কারণ সেইটায় ১ ডলার/পাউন্ড জমা হৈলে ২ ডলার/পাউন্ড পাওয়া যাইব :) ... বিশেষ অনুরোধ থাকলো অনলাইন পেমেন্টের বিষয়ে
৮. ১৬ ই জুন, ২০০৮ দুপুর ১২:২৬
নামহীন মানব বলেছেন: আমি সাথে আছি শেষ পর্যন্ত। কে সাথে আছে, কে নেই সেসব চিন্তা আপাতত বাদ দিচ্ছি। তবে কারও কারও কিছু আচরণ আপত্তিকর, যা আপাতত এড়িয়ে গেলেও সময় হলে আমি ঠিকই সবার সামনে উপস্থাপন করতে দ্বিধাবোধ করবো না। আপাতত শাশ্বতই সবচেয়ে বড় সত্য।
৯. ১৬ ই জুন, ২০০৮ দুপুর ২:২৯
এফ আই দীপু বলেছেন: কৌশিকদাকে নিয়ে কোনো বিতর্ক নেই। তাকে আপডেট দেয়ার জন্য বলা হয়েছিল বলেই তিনি দিয়েছেন। সমস্যা ছিল অন্যখানে। সেটা এখন আর বলার মতো মন-মানসিকতা নেই।
১০. ১৬ ই জুন, ২০০৮ সন্ধ্যা ৬:০১
ফিউশন ফাইভ বলেছেন: আমার মনে হয়েছে, প্রত্যুৎপন্নমতিত্ব বা ক্যামেরাম্যানের নেতৃত্বে উদ্যোগটি এগিয়ে যাক আরো সামনে। তারা পরীক্ষিত হয়ে উঠেছেন। তবে ইতিমধ্যে যে দুয়েকজনকে নিয়ে নানা বিতর্ক উঠেছে, তাদের আপাতত অব্যাহতি দিন। শাশ্বতবিষয়ক আপডেটগুলো আপনি নিজে দিন। কৌশিক বিষয়টিকে একটা চূড়ান্ত রসিকতার পর্যায়ে নিয়ে গেছেন, যদিও কৌশিকের মধ্যে আমি ভালো একজন সংগঠকের ছায়া দেখি। বা মিলটনের অবদানকে আমি কোনোক্রমেই অস্বীকার করছি না। তবে মিলটন নামের একজন ব্যক্তি ইতিমধ্যে শাশ্বতের সুন্দর উদ্যোগটিকে যেভাবে বিতর্কিত করে তুলেছেন, তা কাম্য ছিল না। তাকে অন্য কোথাও যুক্ত করার অনুরোধ রাখছি। এক বা দুজন লোকের জন্য একটি ভালো উদ্যোগ নষ্ট হয়ে যাবে- তা ভাবতেই কষ্ট লাগছে।

 

মোট সময় লেগেছে ১.১১৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ