আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

নতুন ব্লগ যে কারণে দাঁড়ায় না

১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৩৮

শেয়ারঃ
0 0 0

কন্ট্রিবিউটর, যারা পত্রিকায় লেখালেখি করে, তাদের একটা ছোটখাট দল আছে মোটামুটি আমার বেশ অনুগত। মাসখানেক আগে তাদের মধ্যে চার-পাঁচজনকে আমি আমারব্লগে লেখালেখির অনুরোধ করি। সপ্তাহ যায়, পক্ষকাল যায়, ২০-২২ দিনের মাথায় তাদের জিজ্ঞেস করি, কেন তারা লিখছে না। হু-হ্যাঁ করে তারা এড়িয়ে যায়। আমি তাদের চেপে ধরি, কী সমস্যা বলো। সামহোয়্যারে নিয়মিত লিখছো, আমারব্লগে কেন নয়? মিনমিনে কন্ঠে একজন বলে, ওভারঅল ভালো লাগেনি। শুনে আমি দীর্ঘনিঃশ্বাস ফেলি।

ঢাকার ফকিরাপুল থেকে অগণন আন্ডারগ্রাউন্ড পত্রিকা বের হয়। তাতে লিড আইটেম থাকে, সেকেন্ড লিড থাকে, কয়েকটা রঙিন ছবিও থাকে। কিন্তু সেই পত্রিকা চলে না। একই ম্যাটার নিয়ে যুগান্তর -সমকাল বাজারে চলে, পাঠকের মনোযোগ কেড়ে নেয়। কেন? পার্থক্যটা কী? পার্থক্যটা হল পরিমিতবোধে আর জোরটা হল উপস্থাপনার।

সামহোয়্যারইনে যে পোস্ট ১০০ বার পঠিত আর ৩০টি মন্তব্য, আমারব্লগে তা ১০ বার পঠিত আর মন্তব্য হয়তো তিনটি। আর মন্তব্য দেখলে বোঝা যায়, ঠিক সপ্রাণ গতিটা এখানে গড়ে উঠেনি। সামহোয়্যারইনে যে প্রাণময় গতি, সচলায়তনে যে সিরিয়াস ভঙ্গি- কোনোটাই আমারব্লগে নেই। আমরা আমরাই মিলে অনেকটা জোর করে একটা আলোচনার ভঙ্গি তৈরি করি বটে, কিন্তু তা অনেকটা কাঠের ঘোড়া চালানোর মতোই।

কিন্তু সামহোয়্যার তিন বছরের ফসল, আমারব্লগ মাত্র তিন মাস- তুলনাটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, গড়ে উঠতে সময় লাগে ঠিক। কিন্তু আমার অভিজ্ঞতায় দেখি, পত্রিকা যেটা দাঁড়ায়, একমাসেই দাঁড়ায়। দাঁড়ায় মানে সম্ভাবনার ঝিলিক দেখিয়ে দেয়। যেটা দাঁড়ায় না, সেটা তিন মাসে তো নয়ই, তিন যুগেও দাঁড়ায় না। ফলে নো-মডারেশনের সম্ভাবনাময় স্টান্টটিও কাজে লাগেনি স্বাভাবিকভাবেই। সবমিলিয়ে, আমারব্লগ হয়েছে অনেকটা আন্ডারগ্রাউন্ড পত্রিকার মতো- যা নিয়মিত বের হয় কিন্তু সার্কুলেশন নেই। অন্যভাবে বললে এটা হয়েছে একটা বন্ধু-সমিতি।

অগ্রদূত হয়ে সামহোয়্যারইন পাঠক টানার যে সুবিধাটা স্বয়ংক্রিয়ভাবে পায়, ক্লোজড কমিউনিটি হিসেবে সচলায়তনও লেখক না হোক- পাঠক আকর্ষণের যে একটা সুবিধা পায়, বলাবাহূল্য আমারব্লগ তার কিছুই পায় না। ঘিনঘিনে মৌলবাদীদের পদচারণা দেখে প্যাঁচালি মন টানে না ঠিক, কিন্তু ওই ব্লগের ইন্টারফেস পরিচ্ছন্ন, পরিমিতিবোধ আছে। আমারব্লগের ডানপাশে যে বড়ো অংকের আনরেজিস্টার্ড পাঠকের যে সংখ্যাটা আমরা সবসময়ই দেখি, সেটা গুগল এডসের ফসল। কিন্তু সেখান থেকে রেজিস্টার্ড ব্লগার আসছে না। এই আমরা আমরাই পাশের জায়গাটা দখল করে রাখছি। নতুন মুখ সেখানে নেই-ই বলতে গেলে, তারা আসছে না। আমি বারেবারে সতর্ক করেছি শুরু থেকেই পাঠক একবার এসে নিরাশ হলে, সে দ্বিতীয় কিংবা তৃতীয়বার হয়তো আসবে, কিন্তু তখনও যদি সে নিরাশ হয়, চতুর্থবার সে আসবে না এবং আর কখনোই সে আসবে না।

ব্লগারের চাহিদাটা যে খুব বেশি তা নয়, তারা চায় এক ক্লিকে পোস্ট খুলে সেখানে মন্তব্য দিয়ে আবার একটু রিফ্রেশ। কিংবা এক ক্লিকে পোস্ট লিখে মন্তব্যের পিঠে মন্তব্য লিখতে। ঝুটঝামেলা তারা চান না। ওয়ার্ডপ্রেসের হাজারো ঝক্কি তারা সামলাতে চান না। জাদুঘরের বিষয়বস্তু হয়ে দাঁড়ানো প্রভাত কি-বোর্ড, রাইট কিংবা লেফট অ্যালাইনমেন্ট, স্ট্রাইকথ্রু, ইনডেন্ট-ফিন্ডেন্টের কেরানিবিদ্যা তারা চান না।

আমারব্লগে হয় কী, কদিন পর পর ওয়ার্ডপ্রেসের হাজারো থিম থেকে একটা একটা নিয়ে হাজির হয়। ওই যে ব্লগার লিস্ট, ওটা দেখে কেউ দ্বিতীয় পৃষ্ঠায় যেতে চাইবেন না- এমনই বিরক্তিকর। এরা মনে করেছে, গুগল অ্যাডসেন্স যুক্ত কর্লে মনে হয় ঝাঁকে ঝাঁকে ব্লগার আসবে। কিন্তু তা মোটেও হবে না।

ব্লগ মানুষ নয় যে বাহারি পোশাকে তার স্মার্টনেস ধরা পড়বে, ব্লগের স্মার্টনেস পুরোটাই শব্দচয়ন, পরিমিতিবোধ আর উপস্থাপনার ভঙ্গিতে। ভাষার ব্যবহার তো সূচনা থেকেই প্রধান এক দুর্বলতা, শুরুতেই যা পাঠককে একটা বিরূপ ধারণা দিয়ে ফেলে। ওয়েবমাস্টারটাইপ গ্রাম্য ধারণার কথা বাদই দিলাম।

এই এতোদিনে আমার ধারণা হয়েছে, আমারব্রগের ডেভেলপার, ওয়েবমাস্টার থেকে মডারেটর- পুরো টিমের কারোরই যোগ্যতা নেই ব্লগ চালানোর। এরা আওয়ামী মানসিকতা নিয়ে ব্লগ নির্মাণ করতে চায়। এমনই হাস্যকর সেই মানসিকতা- মেধাবী ডেভেলপারকে তারা হায়ার করবে না। তাদের দরকার আওয়ামী ডেভেলপার।

শীঘ্রই আসছে প্রথম আলো ব্লগ । ওটা আসার পর আমারব্লগ আরো কিছু পাঠক হারাবে। সবকিছুর ওপর মূল কথা হল, ওয়ার্ডপ্রেসে আর যাই হোক, বাংলাব্লগ দাঁড়াবে না। একটা বড়ো অংকের বিনিয়োগ নিয়ে আমারব্লগের অ্যামেচারিজমের কোনো মানে খুঁজে পাই না! কিন্তু এরপরেও আমার এই যে উদ্বেগ, এটার পিছনেও কারণ আছে। পেছনের অনেকেই আমার বন্ধুস্থানীয় যে!

পোস্টটি আসলে আমারব্লগেই দেওয়া। শুধু কপিটা রাখলাম সামহোয়্যারইনে।

 

প্রকাশ করা হয়েছে: ব্লগ ও ব্লগ সমালোচনা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:১৯ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৫. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৪৯
নাজিম উদদীন বলেছেন: সবই থাকবে, যার যেখানে ভাল লাগবে সেখানে লিখবে।
৬. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫০
মহা পাজি বলেছেন:
ভাইজান তো ভবিষৎ বানি ভালোই দিতে পারেন তাই কইছিলাম সাংবাদিক পেশা ছাইড়া টিয়া পাখি নিয়া রাস্তার পাশে বসলে টাকা পয়শা ভালোই কামাইতের পারবেন..:)
৭. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৯:৫০
মিলটন বলেছেন: তবে আমার ব্লগ হয়ত কিছু জিনিস প্রথম থেকে নজর দিলে ভালো স্থানে যেতে পারতো। তবে সু-শান্তদের অনেক ইচ্ছা আছে ভালো একটা জিনিস দেবার সবাইকে। কিন্তু আমার মনে হয় উপস্থাপনটা একটু ভিন্নতর। তাই হয়ত পাঠক বা লেখক টানছে না। তার পরেও চাই আরেকটা প্লাটফরম গড়ে উঠুক। আমার কাছে ওখানকার যে জিনিসটা মনে হয়েছে সেটা হলো "ওটা ইউজার ফ্রাংকলি না।" আরেকটু মনে হয় সহজ করা যেত। যেমন সু-শান্ত নিজেই আমাকে একটা আইডি খুলে দিয়েছে কিন্তু তারপরেও আমার কেন যেন কঠিন মনে হয় সব কিছু। যদিও এটা আমার একান্ত ব্যাক্তিগত মতামত। কারো উপরে চাপাতে চাই না।

এই লেখাটা চমৎকার হয়েছে। প্রতি ভাঁজে ভাঁজে চমকের ছোঁয়া। +
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৪

লেখক বলেছেন: ইউজার ফ্রেন্ডলি না হলে আসলে কিছুই চলে না। ইউজারের মনস্তত্ত্ব বোঝাটা খুবই জরুরি।

৮. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০০
গিফার বলেছেন: ভালো লিখছেন......

আমার একটা পোস্ট সামইনে ৬০ টি মন্তব্য পাইসি একই পোস্ট আমারব্লগে ৩ টি..........
৯. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৪
আরণ্যক যাযাবর বলেছেন:
আপনি আসলেই সাংবাদিকতা পেশার সাথে জড়িত - লেখা দিয়ে বুঝিয়ে দিলেন এবং সেই সাথে ভালো সমালোচক।
১০. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:০৬
ভালোবাসি বাংলাদেশ বলেছেন: হুমম......নতুন ব্লগ শুরু হওয়ার আগে এরকম প্রচারণার দরকার আছে। প্রথম আলো নিশ্চয় আপনাকে উপযুক্ত প্রতিদান দিবে। মইত্যা শালা ভাল ব্যবসায়ী।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৫

লেখক বলেছেন: প্রথম আলো ব্লগের সঙ্গে এই পোস্টের দূরতম সম্পর্কও নেই। বরং আমি আমারব্লগের সাফল্যই কামনা করছি।

১১. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৬
আরণ্যক যাযাবর বলেছেন:
আমার একটা দ্বিমত আছে। আমার মনে হয়, প্রথম আলো কমিউনিটি ব্লগ দাড়াতে পারবে না। কিংবা "দৃষ্টিপাত" এর বাংলা ব্লগের মতোন কয়েকজন এলিট লেখকের লেখার কালেকশন হিসেবে হয়তো এককোণায় আলো বিতরণ করবে।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: এটাও একটা ভালো পর্যবেক্ষণ। না দাঁড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে অন্য ব্লগের যা নেই, প্রথম আলোর বিশাল পাঠকসংখ্যা একটা প্লাস পয়েন্ট হতে পারে।

১২. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৭
লিপিকার বলেছেন: ভালো লেগেছে.....
১৩. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৭
কুম্ভকর্ণ বলেছেন: প্র.আ. ব্যবসা বুঝে। কিন্তুক ব্লগ চলব কিনা সেটা একটা কথা। আমার মনে হয় সামহয়ারই শেষ পর্যন্ত টিকে থাকবে। আমারব্লগও থাকবে।
১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: আমিও চাই, টিকে থাকুক এরা।

১৪. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৯
বিডি আইডল বলেছেন: বিশ্লেষন ধর্মী লেখা
১৫. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৭
আরণ্যক যাযাবর বলেছেন: প্রথম আলো কমিউনিটি ব্লগ দাড়াতে পারবে না।
->
প্রথম আলো কমিউনিটি ব্লগ হিসেবে দাড়াতে পারবে না।
১৬. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪০
নিরক্ষর বলেছেন: চমৎকার বিশ্লেষন।
১৭. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪১
শয়তান বলেছেন: রোম একদিন এ তৈরি হয়নি। সময় সব কিছুরই জবাব দেবে ।
১৮. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৮
হিমালয়৭৭৭ বলেছেন: প্রকৃত অর্থেই ........
১৯. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৭
আসিফ বলেছেন: বাংলা ব্লগের ছড়াছড়ি দেখছি...
২০. ১৪ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৪০
আছহাবুল ইয়ামিন বলেছেন: ভালো বিশ্লেষন। তবে পুরাতনের কারনে নতুন যে কখনও দাঁড়াতে পারে না - কথাটা ঠিক নয়। হটমেইলের জনপ্রিয়তার সময় ইয়াহু এসেছে, এরপর জিমেইল এসেছে। তবে এক্ষেত্রে পরিস্হিতি কিছুটা ভিন্ন। কারন, এরকম কমিউনিটি ব্লগে মানুষ লিখবে পাঠকের কাছে পৌছানোর জন্য। যাহোক, নতুন কিছু অথবা ভিন্ন মাত্রার কিছু হয়ত পাঠককে/লেখককে আকৃষ্ট করতে পারত, যেটি হয়নি। ব্যাপার হচ্ছে আপনি হুবহু ফেসবুকের মতো একটি এপ্লিকেশন তৈরী করে সবাইকে বললেন সেখানে জয়েন করতে। কিন্তু কেন?

প্রথম আলোর ব্যপারে আমি কিছুটা আশাবাদী। তারা ব্লগিং এ সেরা হোক বা না হোক, বাংলা ব্লগিং কে মানুষের কাছে পরিচিত করতে পারবে।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২২

লেখক বলেছেন: ওয়েব-টু স্টাইলের ইয়াহুর বিপরীতে জিমেইলের উত্থান আমাকে বরং আনন্দ দিয়েছে। আমারব্লগও জিমেইল হতে পারতো, খুশিই হতাম তাহলে। কিন্তু তারা হয়েছে বিটিটিবি মেইল! দেখছেন নাকি কখনো বিটিটিবি মেইলের চেহারা? দুঃখটা সেখানেই।

২১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৮
রাজর্ষী বলেছেন: এক সা.ই. তেই সময় চলে যায় সব।
২৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৪
একরামুল হক শামীম বলেছেন: বেশ ভালো বিশ্লেষণ করেছেন।
২৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:২৬
সবাক বলেছেন:
বাচ্চা পোলাগুলান এতোদিনে বুঝতে পারছে,
ধার করা প্লেটে বেশিদিন খাওন যায় না।
২৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪০
হরিণ বলেছেন: পুরো ব্যাপারটা তো আমার আচরণ থেকেই মাথায় এসেছে তাই না ? আর এই থেকেই সুন্দর একটি পোস্ট দেবার পারছেন। ধন্যবাদ, প্রিয়তে রাখলাম।
১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ২:৪৯

লেখক বলেছেন: হ্যাঁ, তোমাকেও বলেছিলাম আমারব্লগে যোগ দিতে। তুমি নিয়মিতই সামহোয়্যারে লিখছো, কিন্তু আমারব্লগে লিখছো না। এখন অন্তত বলো, ঠিক কী কারণে আমারব্লগ তোমাকে টানলো না? কী করলে টানবে?

২৬. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ৩:০৫
হরিণ বলেছেন: প্রথমত, আমারব্লগের সেটআপটা ঠিক সামহয়্যারইনের মতো সহজ হতে হবে। তারপরে অন্য দাবি
২৭. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৪৪
শফিউল আলম ইমন বলেছেন: খাঁটি কথা বলেছেন। আমিও আমার ব্লগে গিয়েছিলাম বেশ কবার। কিন্তু ইউজার ফ্রেন্ডলি মনে হয়নি। তাছাড়া, আমার ব্লগে এখন পর্যন্ত বাংলা কিভাবে লিখবো সেটা বের করতে পারিনি। আমি এখানে ফোনেটিক দিয়ে লিখি। বাংলা অভ্র থাকলে লিখতে পারবো সেটা আমি ও জানি কিন্তু ফোনেটিক দিয়ে লেখার কাজ চালাতে পারলে ওটার প্রয়োজনবোধ করিনা। সা.ইনে ফোনেটিক দিয়ে এতোদিন চালিয়ে দিয়েছি, অভ্র কিংবা অন্য কোন বাংলা ফন্টের সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন বোধ করিনি। আমার ব্লগেও নিশ্চয় ফোনেটিক আছে কিন্তু সেটা বের করতে হবে। মানে এখানকার মতো ভিজিবল না। আমি ইংরেজীতে একটা পোষ্ট ও দিয়েছিলাম।
ওয়ার্ডপ্রেস এ বাংলা ব্লগ চলবে না এটার সাথে একমত। লেখার ফন্টগুলো কেমন জানি ভালো লাগে না।
২৮. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৭:৫৩
চাঙ্কু বলেছেন: সবডি খাঁটি কথা ।
২৯. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩৭
একজন ব্লগার বলেছেন:

"......সে দ্বিতীয় কিংবা তৃতীয়বার হয়তো আসবে, কিন্তু তখনও যদি সে নিরাশ হয়, চতুর্থবার সে আসবে না এবং আর কখনোই সে আসবে না।ব্লগারের চাহিদাটা যে খুব বেশি তা নয়, তারা চায় এক ক্লিকে পোস্ট খুলে সেখানে মন্তব্য দিয়ে আবার একটু রিফ্রেশ। কিংবা এক ক্লিকে পোস্ট লিখে মন্তব্যের পিঠে মন্তব্য লিখতে। ঝুটঝামেলা তারা চান না। ওয়ার্ডপ্রেসের হাজারো ঝক্কি তারা সামলাতে চান না। জাদুঘরের বিষয়বস্তু হয়ে দাঁড়ানো প্রভাত কি-বোর্ড, রাইট কিংবা লেফট অ্যালাইনমেন্ট, স্ট্রাইকথ্রু, ইনডেন্ট-ফিন্ডেন্টের কেরানিবিদ্যা তারা চান না। ” …..সবকিছুর ওপর মূল কথা হল, ওয়ার্ডপ্রেসে আর যাই হোক, বাংলাব্লগ দাঁড়াবে না।"

এইসব বিষয়গুলোর সাথে একমত।

কিন্তু, “আওয়ামীঘেষাঁ” বলে যে অপবাদটা এখানকার মডু টিমের ঘাড়ে চাপিয়ে দেয়ার চেষ্টা করেছেন, সেটার সাথে দ্বিমত পোষন করছি। এটা নিয়ে এই ব্লগের শুরু থেকেই তর্কবির্তক হচ্ছে। ছামোয়ারিনে যে যেন পোস্টাইছিলো যে, এ টিম এবার নিজেদের ব্লগে নিজেরাই লিখবে। আমি মনে করি এইসব হলো স্রেফ আগুনে ঘি ঢালার মত। আর ব্লগ চালানোর যোগ্যতার প্রশ্নেও এ্যাডমিনদের সরাসরি আক্রমনের ধরনটাও কারো ভাল লাগার কথা নয়। বেচারারা এত কষ্ট করে, নিজের খেয়ে বনের মোষ তাড়াচ্ছেন, ব্লগটাকে আরো সুন্দর, আরো সাবলীল করতে প্রতিনিয়ত যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এইটা অবশ্যই প্রশংসার দাবীদার। আপনি বল্লেন তাদের কোন যোগ্যতাই নাই। তাদের জন্য এটা সহজে হজম করার মত কোন মন্তব্য না।

আপনি এই ব্লগের ভালো চান। উন্নতি কল্পে আসলেই আপনার মত এত পরামর্শ আর কেউ দিতে পারে নি। এটা প্রথম থেকেই দেখছি যে, আর কেউ না হোক, শান্তদা, আপনি, রাশেদ ভাই আর শমসের ভাই এরা সারাক্ষন সাইটে লগড ইন আছেন। আপনি এই ব্লগের একজন শুভাকাংখী এ বিষয়ে কোন সন্দেহ নাই। আপনার পোস্টের ফিনিশিংয়েও বেশ আন্তরিকতা আছে। তবে প্যাচালী কথাটা কি ঠিক বলেছেন? ওখানে সবকিছু থাকা সত্ত্বেও ২/৩ জনের বেশী কখনই লগড ইন দেখি না কেন।?

আর প্রথমালো ব্লগের জন্য কোন প্রচারনার কথা মাথায় রেখে পোস্টা লেখেন নি এটা আমার কাছে বিশ্বাস যোগ্য মনে হচ্ছে। কারন, আপনাকে আমি যতটুকু চিনি, সরাসরি মিথ্যা কথা বলার লোক আপনি না। আপনি বারবার সবাইকে বলছেন যে সেটার সাথে আপনার কোন সম্পর্ক নেই। তাছাড়া, পোস্টে হাজারটা লিংক দেয়া আউলার ইমোটিকনের মত আপনার একটা বদ অভ্যাস। সুতরাং, প্রথমালো ব্লগের প্রচারনার জন্য এটা করেননি এটা আর কেউ না হলেও আমি বিশ্বাস করেছি। তাছাড়া, এই ব্লগের প্রচারনাও আপনি ছামোয়ারিনে করেছেন, সেটা নিজের চোখেই দেখেছি। তবে, প্রথমালো ব্লগের পিছনে আপনার কিছুটা হলেও স্বার্থ আছে, এটাও অনুমান করতে বেগ পেতে হচ্ছে না।

৩০. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪৫
একজন ব্লগার বলেছেন: যাই হোক, পোস্টা সেখানে দিসেন দিসেন, এইখানে দেবার কোন দরকার ছিলো না। এই জিনিসটা ভাল লাগে নাই।
৩১. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৩৬
হিডেন স্ট্রিট বলেছেন: একটা জিনিস খেয়াল করলাম, এই পোস্টে এ-টিম তাদের মাইনাস মেশিন কাজে লাগাইনাই। এটা কিন্তু ভালো লাগছে।

তার মানে এই পোস্ট তাদের কাছে কোন গুরুত্ব বহন করে না।
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০০

লেখক বলেছেন: দুর্ভাগ্যজনকভাবে মাইনাস মেশিন শনাক্ত করার উপায়টা আমার ইতিমধ্যে জানা হয়ে গেছে। খুউব খিয়াল কৈরা। আর এটিমের সবাই নির্বোধ নয়, কেউ কেউ নির্বোধ।

৩২. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪৮
ত্রিভুজ বলেছেন:

"সবকিছুর ওপর মূল কথা হল, ওয়ার্ডপ্রেসে আর যাই হোক, বাংলাব্লগ দাঁড়াবে না।"

.....সিএমএস আসলে সমস্যা নয়... যদিও টেকনিক্যালি দিক দেখলে বলা যায় ওয়ার্ডপ্রেসে করা সাইট বেশীদিন স্ট্যাবল থাকবে না। "আমারব্লগ" ডেভেলপিং এর প্রথম দিকেই এই বিষয়ক একটি মন্তব্য করেছিলাম.. ডেভেলপাররা শুনেনি সেটা...

তবে ওয়ার্ডপ্রেসে করা হলো না দ্রুপালে করা হলো সেটার চাইতে বেশী গুরুর্তপূর্ন হলো কনটেন্ট আর পলিসি। ইন্টারনেটে কমিউটিনিটি চালানো এত সহজ নয় ... ওয়েব কমিউনিটি চালানোর গত ৭-৮ বছরের অভিজ্ঞতা থেকে বলতে পারি "সচলায়তন" বা "আমারব্লগ" টাইপ সাইট টিকে থাকতে পারবে না... যদিনা তাদের পলিসিগত চিন্তাচেতনার আকাশকে আরো বড় করতে না পারে....


৩৩. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১০
হিডেন স্ট্রিট বলেছেন: পলিসিগত চিন্তাচেতনার আকাশকে কিভাবে বড়ো করা যায় ত্রিভুজ ভাই? একটু বলেন না প্লীজ়।
৩৪. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:১৯
ত্রিভুজ বলেছেন: সেটা আপনাদের নিজেদেরকেই বুঝে নিতে হবে। কিছু জিনিষ আছে যা কেউ কাউকে কোনদিন শেখাতে পারে না। তবে আপনাদের খুব বড় ধরনের একটা ত্রুটির কথা বলতে পারি... সেটা হলো বিপরীত মতের প্রতি চরম অসহনশীলতা।

একটা উদাহরণ দেই, ফিউশন ফাইভ-এর এর আগের বেশ কিছু পোস্ট আমার কাছে একদমই ভাল লাগেনি। সেগুলোর কয়েকটিতে গিয়ে সেই মতামত প্রকাশও করে এসেছি। কোথাও কোথাও তার কিছু কাজকর্মের তীব্র প্রতিবাদও করেছি (যেমন কবিতা বিরোধী আন্দোলন)। তবুও ফিউশন ফাইভ যখন একটি ভাল লেখা দেয় (যেমন এই লেখাটা) তখন সেটা গ্রহণ করতে আমার আপত্তি থাকে না। এখানে লেখক বা লেখকের মতের চাইতে তার কনটেন্ট আমার কাছে বড়। এই ভার্চুয়াল জগতে আপনি কোন ব্যক্তি বা তার মতের বিরুদ্ধে গায়ের শক্তি দিয়ে যুদ্ধে নামলে কখনোই জয়ী হতে পারবেন না.. এরকম উদ্দেশ্য নিয়ে করা কোন কিছুই বেশীদিন দাঁড়িয়ে থাকতে পারবে না। ব্যক্তিগত মত আর সাইট কনটেন্ট যে এক জিনিষ না, এটা ঠিক মত বুঝতে না পারা পর্যন্ত কিছুই করতে পারবেন না। টেকনিক্যালি সাউন্ড হলেও না....
৩৫. ১৫ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৫:৩১
চন্দন বলেছেন: "এরা আওয়ামী মানসিকতা নিয়ে ব্লগ নির্মাণ করতে চায়। এমনই হাস্যকর সেই মানসিকতা- মেধাবী ডেভেলপারকে তারা হায়ার করবে না। তাদের দরকার আওয়ামী ডেভেলপার।"

আত্মউপলদ্ধির জন্য ধন্যবাদ।
৩৬. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৪
এস্কিমো বলেছেন: তাইলে প্রথম আলো ব্লগ দাড়াবে - কারন ওটা হবে আওয়ামী মানসিকতা মুক্ত!

অনেকের মধ্যে ভুত দেখার প্রবনতা থাকে - যদিও বাস্তবে ভুতের অস্তিত্ব নেই। ওরা সেটা দেখে নিজের আনন্দের জন্যে। আওয়ামী ভুতটা মামোর মতো অনেকেই দেখে - তাদের জন্যে মায়া হয়। :)
১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৩৫

লেখক বলেছেন: প্রথম আলো ব্লগের সঙ্গে তো ভাই এই পোস্টের কোনো সম্পর্ক নেই। আমারব্লগ সেখানে কোনো ফ্যাক্টরই না। খামোখা টেনে এনে লাভ কী বলেন?

৩৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২৩
আরিফ থেকে আনা বলেছেন: সবকিছুর ওপর মূল কথা হল, ওয়ার্ডপ্রেসে আর যাই হোক, বাংলাব্লগ দাঁড়াবে না।
৩৮. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ বিকাল ৪:৪১
জটিল বলেছেন: এক জায়গায় লিখলেই তো হয় , ব্যাপার না ।
৩৯. ১০ ই অক্টোবর, ২০০৯ রাত ১২:২০
নূহান বলেছেন: আমারব্লগ কই যায় খালি দেখেন ?

 

মোট সময় লেগেছে ১.২১৩৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ