আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

আপডেট : ব্লগারদের প্রিয় কবিতা নিয়ে ই-সংকলন

১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৮

শেয়ারঃ
0 0 0

বাঙালির প্রিয় কবিতাগুলো, ব্লগারদের প্রিয় কবিতাগুলো এক জায়গায় জড়ো করতে চাই। কবিতাবিষয়ক এই ই-সংকলনের জন্য একেবারে তৈরি বেশকিছু কবিতা পাওয়া গেছে, যার সঙ্গে হাইপারলিংক যুক্ত করা আছে। যেগুলোতে হাইপারলিংক নেই, সেগুলো খুঁজে দিন, পারলে ব্লগে পোস্ট করুন। সঙ্গে প্রস্তাবকের নামও উল্লেখ করেছি। প্রথম দফায় সাড়া মিলেছে আশানুরূপ। অনেকেই কথা দিয়েছেন, শীঘ্রই তাদের প্রিয় কবিতার নামধাম দেবেন। দুই-তৃতীয়াংশ ব্লগারের কাছে এই পোস্টের বার্তা পৌঁছানো সম্ভব হয়নি। এই পোস্ট যাদের চোখে পড়বে, তারা দয়া করে এক বা একাধিক প্রিয় কবিতার নাম, সম্ভব হলে পুরো কবিতাই দেবেন নিজের ব্লগে, নয়তো এই পোস্টে।

রবীন্দ্রনাথ ঠাকুর
শেষের কবিতা (বিবর্তনবাদী)
অসম্ভব (নুশেরা)
হারিয়ে যাওয়া (নুশেরা)
দেবতার গ্রাস (হাসান বিপুল)
দায়মোচন (কৌশিক)
নির্ঝরের স্বপ্ন ভঙ্গ (কালপুরুষ)
দুই বিঘা জমি (এস্কিমো)

জীবনানন্দ দাশ
আট বছর আগের একদিন (কানাবাবা)
অন্ধকার (আবদুর রাজ্জাক শিপন)
হায় চিল (আবদুর রাজ্জাক শিপন)
সারাটি রাত্রি তারাটির সাথে তারাটিরই কথা হয় (আবদুর রাজ্জাক শিপন)
বনলতা সেন (কালপুরুষ, হরিণ)
আবার আসিব ফিরে (হরিণ)

সুনীল গঙ্গোপাধ্যায়
পাহাড় চূড়ায় (শওকত হোসেন মাসুম)
যদি নির্বাসন দাও (আবদুর রাজ্জাক শিপন)
কেউ কথা রাখেনি (কালপুরুষ, আবদুর রাজ্জাক শিপন, হরিণ)
নারী (আবদুর রাজ্জাক শিপন)
সত্যবদ্ধ অভিমান (আবদুর রাজ্জাক শিপন)
কোথায় গেল, কোথায় (আবদুর রাজ্জাক শিপন)
না পাঠানো চিঠি (কঁাকন)

শামসুর রাহমান
আসাদের শার্ট (আবদুর রাজ্জাক শিপন)
স্বাধীনতা তুমি (কালপুরুষ, হরিণ)
একটি কবিতার জন্যে (এস্কিমো)
তোমার জন্যে হে স্বাধীনতা (এস্কিমো)

কাজী নজরুল ইসলাম
সাম্যবাদী (আবদুর রাজ্জাক শিপন)
মানুষ (আবদুর রাজ্জাক শিপন)
বর্ষা বিদায় (বিবর্তনবাদী)
সাহেব ও মোসাহেব (এস্কিমো) Click This Link
এক আল্লাহ জিন্দাবাদ (হরিণ)
বিদ্রোহী (হাসান বিপুল)
কান্ডারী হুঁশিয়ার (কালপুরুষ)
খুকী ও কাঠবেড়ালি (রুবেল শাহ)
প্রভাতী (রুবেল শাহ)
লিচু - চোর (রুবেল শাহ)
আজ সৃষ্টি-সুখের উল্লাসে (রুবেল শাহ)

হেলাল হাফিজ
নিষিদ্ধ সম্পাদকীয় (আবদুর রাজ্জাক শিপন, হরিণ)
ফেরীঅলা (আবদুর রাজ্জাক শিপন, কালপুরুষ)
প্রস্থান (কালপুরুষ)

জসীম উদ্দিন
নক্সী কাঁথার মাঠ (রুবেল শাহ)

হুমায়ুন আজাদ
সবকিছু নষ্টদের অধিকারে যাবে (মুকুল)
আমি বেঁচে ছিলাম অন্যদের সময়ে (মুকুল)
বাঙলা ভাষা (মুকুল)
দ্বিতীয় আগমন (মুকুল)

নির্মলেন্দু গুণ
সেই রাত্রির কল্পকাহিনী (মুকুল)
হুলিয়া (মুকুল)
স্বাধীনতা, উলঙ্গ কিশোর (মুকুল)
তোমার চোখ এতো লাল কেন (আবদুর রাজ্জাক শিপন)
খেলাঘর (আবদুর রাজ্জাক শিপন)
উল্টোরথ (আবদুর রাজ্জাক শিপন)
ওটা কিছু নয় (আবদুর রাজ্জাক শিপন)
মানুষ (আবদুর রাজ্জাক শিপন)
আসমানী প্রেম (আবদুর রাজ্জাক শিপন)
তুলনামূলক হাত (রুবেল শাহ)
স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো (এস্কিমো) Click This Link

অচিন্ত্য কুমার সেনগুপ্ত
উদ্বাস্তু (হাসান বিপুল)

সুভাষ মুখোপাধ্যায়
জেলখানার চিঠি - মূল : নাজিম হিকমত (মনজুরুল হক, হাসান বিপুল)
লোকটা জানলই না (আবদুর রাজ্জাক শিপন)
চিরকুট - সুভাষ মুখোপাধ্যায় (মনজুরুল হক)
ফুল ফুটুক না ফুটুক (কালপুরুষ)

সুধীন্দ্রনাথ দত্ত
শাশ্বতী (প্রণব আচার্য, নুশেরা)
উটপাখি(আবদুর রাজ্জাক শিপন)

শক্তি চট্টোপাধ্যায়
যেতে পারি কিন্তু কেন যাবো (আবদুর রাজ্জাক শিপন, নুশেরা)
চতুর্দশপদী কবিতাবলী (আবদুর রাজ্জাক শিপন)
চাবি (নুশেরা)

বিষ্ণু দে
বুড়ো-ভোলানো ছড়া (প্রণব আচার্য)

পুর্ণেন্দু পত্রী
কথোপকথন ৪ (আবদুর রাজ্জাক শিপন)
কথোপকথন ৩৯ (আবদুর রাজ্জাক শিপন)
স্মৃতি বড় উচ্ছৃঙ্খল (রুবেল শাহ)

আবুল হাসান
বদলে যাও, কিছুটা বদলাও (আবদুর রাজ্জাক শিপন)
গোলাপের নীচে নিহত হে কবি কিশোর (আবদুর রাজ্জাক শিপন)
উচ্চারণগুলি শোকের (আবদুর রাজ্জাক শিপন)
আগুনে পুড়বে ভস্ম এবং শৃঙ্ক্ষল (আবদুর রাজ্জাক শিপন)

মহাদেব সাহা
শুদ্ধ করো আমার জীবন (আবদুর রাজ্জাক শিপন)
চিঠি দিও (আবদুর রাজ্জাক শিপন)

আহসান হাবীব
দোতলার ল্যন্ডিং, মুখোমুখি দু'জন (আবদুর রাজ্জাক শিপন)
আমি কোনো আগন্তুক নই (আবদুর রাজ্জাক শিপন)

নবারুণ ভট্টাচার্য
এই মৃত্যু উপত্যকা আমার দেশ না (মনজুরুল হক)
ভ্লাদিমির মায়াকোভস্কির একশো বছর (মনজুরুল হক)
রাস্তার কুকুরদের গান (মনজুরুল হক)

===

অন্যান্য
আমি কিংবদন্তির কথা বলছি - আবু জাফর ওবায়দুল্লাহ (আবদুর রাজ্জাক শিপন)
ছিন্নমুকুল - সত্যেন্দ্রনাথ দত্ত (আবদুর রাজ্জাক শিপন)
ছাড়পত্র - সুকান্ত ভট্টাচার্য (আবদুর রাজ্জাক শিপন)
বাতাসে লাশের গন্ধ - রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ (আবদুর রাজ্জাক শিপন)
এখন যে কবিতাটি লিখবো আমি - আবিদ আজাদ (আবদুর রাজ্জাক শিপন)
ভাঙ্গনের শব্দ শুনি - অমিয় মজুমদার (মনজুরুল হক)
দারিদ্র রেখা - তারাপদ রায় (কালপুরুষ)
বাংলা ছাড়ো - সিকান্দার আবু জাফর (কালপুরুষ)

 

প্রকাশ করা হয়েছে: ই-সংকলন  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:১৭ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
মরিয়ম বলেছেন: ধন্যবাদ। সুন্দর উদ্যোগ।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৮

লেখক বলেছেন: প্রিয় কবিতার নাম দিন।

২. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৫
সুরভিছায়া বলেছেন: অভিসার------রবীন্দ্রনাথ ঠাকুর,
শেষের কবিতা-------রবীন্দ্রনাথ ঠাকুর,
সব দুঃখ ভুলে যাই প্রেমের গৌরবে---মহাদেব সাহা,
আমি কিংবদন্তীর কথা বলছি----আবু জাফর ওবায়দুল্লাহ
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:০৭

লেখক বলেছেন: শেষের কবিতা ও আমি কিংবদন্তীর কথা বলছি আমাদের সংগ্রহে এসেছে ইতিমধ্যে। রবীন্দ্রনাথের অভিসার ও মহাদেব সাহার কবিতাটি সংগ্রহ করে দিতে পারেন কিনা দেখবেন।

৩. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৫
বিলাল বলেছেন: বাংলার নন্দিত কবিদের কবিতা পড়তে ভালো লাগে ,কোনো সন্দেহ নেই। তবে ব্লগের লেখকদের কিছু কবিতাও আমার কাছে অসাধারণ মনে হয়।এখানে প্রিয় দশটি কবিতা আছে-
এখানে দেখতে পারেন
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: ব্লগের কবিতা নিয়ে সংকলন করাটা কঠিন ও ঝুঁকিপূর্ণ।

বাংলার নন্দিত কবিদের কোন্ কোন্ কবিতা আপনার প্রিয়, সেই নামগুলো দিন, সম্ভব হলে পুরো কবিতাটাই।

৪. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
বিলাল বলেছেন: সুন্দর কাজের জন্য আপনাকে শুভেচ্ছা।
৫. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৫
মেঘ মনির বলেছেন: ভালো লাগলো আপনার এই উদ্যেগ
ভালো থাকুন . . .
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: প্রিয় কবিতার নাম দিন।

৬. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: একটা চনত্কার আইডিয়া। প্রিয়তে নিলাম। সময়মতো আরও কিছু কবিতার নাম দেব। এ মুহূর্তে সুনীলের তুমি, মন ভালো নেই, নারী, আমি ও সুনীল, নীরার কাছে একদিন; শামসুর রাহমানের কখনো আমার মাকে (বইটা সামনে নেই, মনে পড়ছে না), নির্মলেন্দু গুণের ১৫৬টা মুঠোফোনের কাব্য, মহাদেব সাহার আজীবন একই চিঠি, তোমাকে যাইনি ছেড়ে। আল মাহমুদের কোনও কবিতা এই লিস্টে না দেখে মর্মাহত হলাম। আমি দেব।
১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: ওপরে উল্লেখ করা কবিতাগুলো তালিকায় পুরোটা না থাকলে সম্পূর্ণ কবিতাটি পোস্ট করুন। আল মাহমুদের কবিতাও দিন।

৭. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪১
সুরভিছায়া বলেছেন: আমার সংগ্রহে আছে ,সময় করে লিখে দেব ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১১

লেখক বলেছেন: হ্যাঁ, প্লিজ!

৮. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৬
রুবেল শাহ বলেছেন: এই পোষ্টে শুধু আপডেট দিয়েন............ তাহলে ভাল হবে

শুভেচ্ছা রইর.........
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১১

লেখক বলেছেন: হ, কালকে আবার আপডেট করবো।

৯. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:১২
সুরভিছায়া বলেছেন: "সব দুঃখ ভুলে যাই প্রেমের গৌরবে " ----মহাদেব সাহা ।দিয়েছি পোষ্ট ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১২

লেখক বলেছেন: Click This Link

ধন্যবাদ।

১০. ১৯ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ৮:৫৪
সুলতানা শিরীন সাজি বলেছেন: হঠাৎ দেখা ....... রবীন্দ্রনাথ ঠাকুর
Click This Link
বোধ....জীবনানন্দ দাস
মন ভালো নেই.....................সুনীল গঙ্গোপাধ্যায়
নির্মলেন্দু গুন...... পূর্নিমার মধ্যে মৃত্যু
ফেরীঅলা ...........হেলাল হাফিজ
নিষিদ্ধ সম্পাদকীয়......হেলাল হাফিজ
কথোপকথন........পূর্ণেন্দু পত্রী।

প্রিয় কত যে কবিতা আছে। লিন্ক খুঁজছি।
পেলে দেবো।
শুভেচ্ছা।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৫

লেখক বলেছেন: হেলাল হাফিজের কবিতা দুটো পাওয়া গেছে আবদুর রাজ্জাক শিপনের সৌজন্যে। জীবনানন্দ দাশ, গুণ আর সুনীলের কবিতা তিনটি পেলে পোস্ট দিয়ে এখানে লিংকটা রেখে যাবেন।

১১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৩
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
আরো আরো প্রিয় কবিতারা আসতেছে । নজর রাইখেন ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৬

লেখক বলেছেন: ওপরের লিস্টে যেসব কবিতা পুরোটা পাওয়া যায়নি, তার ভিতর থিকা কিছু পাইলে ব্লগে দিয়েন।

১২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৬
প্রতিদিন বলেছেন: ভাল উদ্যোগ, কিন্তু দেইখা মনে লয় ব্লগে সব্বাই পপুলার কবিতা ছাড়া অন্যগুলান পড়ে না। তাইলে লিস্টে একটা দুইটা হলেও অন্য ধারার কবিতাগুলান থাকত। যেমন: বিনয় মজুমদার, মৃদুল দাশগুপ্ত, আল মাহমুদ।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন: বিনয়ের একটা কবিতা একজনে প্রস্তাব করছেন। আশাকরি পাবো। 'অন্যধারার কবিতা' আপনি দুয়েক্টা দেন।

১৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৭
প্রতিদিন বলেছেন: আর আল মাহমুদরে বাদ দিয়া বাংলা কবিতায় কিচ্ছু ভাবন সম্ভব না বইলাই মনে করি।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৯

লেখক বলেছেন: ব্লগারদের কবিতা নিয়ে আলাদা উদ্যোগ হতে পারে আগামীতে। এই দফায় বাংলা সাহিত্যের নন্দিত কবিদের স্মরণীয় কবিতাগুলো একত্র করার কথাই ভাবছি শুধু।

১৫. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:৪৬
বিবর্তনবাদী বলেছেন: আশা রাখি এগুলো যুক্ত হতে সমস্যা নেই।
১৬. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৫৫
ঝুমী বলেছেন: দারুণ! এত কবিতা এক সাথে! সংগ্রহে রাখার মতো পোস্ট। তাই আমার প্রিয়তে নিয়ে রাখলাম। +:)
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩২

লেখক বলেছেন: প্রিয় কবিতার নামধাম না দিয়ে প্রিয়তে রাখার কোনো মানে হয়!

১৮. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:২৮
অ্যামাটার বলেছেন: দুই বিঘা জমি দেখি এস্কিমো দিয়ে ফেলেছেন, অসুবিধা নাই, রবীন্দ্রনাথ ঠাকুরের যে কোনও একটা কবিতা কাল ইউনিকোডে তুলব।
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৩৩

লেখক বলেছেন: তা তো বটেই। ওপরের তালিকায় ইউনিকোডে নেই, এরকম কোনো কবিতা পাইলেও দিও।

১৯. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৪৭
নির্জন রহমান বলেছেন: ভাল উদ্দ্যেগ।

সবকিছু পাবো এক পেজে।

ধন্যবাদ সহ প্রিয়তে।
২০. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১০:৫৬
অ্যামাটার বলেছেন: এটাও দিব কাল;
আমার কৈফিয়ৎ-কাজী নজরুল ইসলাম
২১. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:১১
বিবর্তনবাদী বলেছেন: নন্দিত না নিন্দিত তাতো লোকে কবিতা পড়ে ঠিক করবে। অনেক মোল্লাই রবীন্দ্রনাথরে পাত্তা দেয় না। আবার অনেকেই আল মাহমুদরে গনায় ধরত চায় না।

যাই হোক, আপনি কি তাদের কথা বলছেন যাদের কবিতা বইত ছাপা হয়েছে?
২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২২

লেখক বলেছেন: হ্যাঁ, অনেকটা সেরকমই। বইতে ছাপা হয়েছে, কিন্তু সংগ্রহে নেই আমাদের। যা চাই, সময়ে-অসময়ে খুঁজে পাই না। এগুলোই একত্র করার একটা উদ্যোগ বলতে পারেন।

ঠিক বলেছেন, নন্দিত-নিন্দিত সবারই কবিতা চাই।

২২. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:২৯
ফকির ইলিয়াস বলেছেন: আমার প্রিয় পাঁচটি কবিতা ....

১। হুমায়ুন আজাদ

Click This Link

২।শামসুর রাহমান

Click This Link


৩।আবুল হাসান

Click This Link

৪।নির্মলেন্দু গুণ

Click This Link

৫।পুর্নেন্দু পত্রী

Click This Link

২৩. ২০ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১১:৫০
অ রণ্য বলেছেন: ক্ষমা করা হাত ও সাপেরা - অরণ্য
Click This Link
২৪. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:২৭
ফাহমিদুল হক বলেছেন: আমি ভালো কবিতাপাঠক নই

১. সঙ্গতি -- শহীদ কাদরী
২. যদি নির্বাসন দাও -- সুনীল গঙ্গোপাধ্যায়
৩. তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা -- শামসুর রাহমান
৪. আফ্রিকা -- সুভাষ মুখোপাধ্যায়
৫. বলাকা -- রবীন্দ্রনাথ ঠাকুর
২৫. ২১ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:৫৩
আন্দালীব বলেছেন: আমার প্রিয় কবিতা একটাই। পড়লে কেমন একধরনের রোমহর্ষ হয় যেন। অনেকের সাথেই মিলে যেতে পারে। লেখাটা- জীবনানন্দ দাশের লেখা "ঘোড়া"। নীচে তুলে দেয়া হলো...

--------------------------------------------------------------
আমরা যাইনি ম'রে আজো - তবু কেবলি দৃশ্যের জন্ম হয়,
মহীনের ঘোড়াগুলো ঘাস খায় কার্তিকের জোৎস্নার প্রান্তরে ;
প্রস্তরযুগের সব ঘোড়া যেন - এখনো ঘাসের লোভে চরে
পৃথিবীর কিমাকার ডাইনামোর 'পরে।

আস্তাবলের ঘ্রাণ ভেসে আসে একভিড় রাত্রির হাওয়ায় ;
বিষন্ন খড়ের শব্দ ঝ'রে পড়ে ইস্পাতের কলে ;
চায়ের পেয়ালা ক'টা বেড়ালছানার মতো
ঘুমে
ঘেয়ো কুকুরের অস্পষ্ট কবলে

হিম হ'য়ে ন'ড়ে গেল ও-পাশের পাইস্-রেস্তরাঁতে,
প্যারাফিন-লণ্ঠন নিভে গেল গোল আস্তাবলে
সময়ের প্রশান্তির ফুঁয়ে ;

এইসব ঘোড়াদের নিওলিথ-স্তব্ধতার জ্যোৎস্নাকে ছুঁয়ে।

(ঘোড়া - জীবনানন্দ দাশ)
২৬. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১২:৫৭
অ্যামাটার বলেছেন:
আমার কৈফিয়ৎ-কাজী নজরুল ইসলাম

বর্তমানের কবি আমি ভাই, ভবিষ্যতের নই 'নবী',
কবি ও অকবি যাহা বলো মোরে মুখ বুজে তাই সই সবি!
কেহ বলে, `তুমি ভবিষ্যতে যে
ঠাঁই পাবে কবি ভবীর সাথে হে!
যেমন বেরোয় রবির হাতে সে চিরকেলে-বাণী কই কবি?'
দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী!

কবি বন্ধুরা হতাশ হইয়া মোর লেখা প'ড়ে শ্বাস ফেলে।
বলে, কেজো ক্রমে হ'চ্ছে অকেজো পলিটিক্সের পাঁশ ঠেলে।
পড়েনাক' বই, ব'য়ে গেছে ওটা।
কেহ বলে বৌ-এ গিলিয়াছে গোটা।
কেহ বলে মাটি হ'ল হ'য়ে মোটা জেলে ব'সে শুধু তাস খেলে।
কেহ বলে, তুই জেলে ছিলি ভালো, ফের যান তুই যা'স জেলে।

গুরু ক'ন, তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাঁড়ি চাঁচা।
প্রতি শনিবারই চিঠিতে প্রেয়সী গালি দেন, 'তুমি হাঁড়িচাঁচা!'
আমি বলি 'প্রিয়ে, হাটে ভাঙি হাঁড়ি-'
অমনি বন্ধ চিঠি তাড়াতাড়ি।
সব ছেড়ে দিয়ে করিলাম বিয়ে, হিন্দুরা ক'ন, আড়ি চাচা!
যবন না আমি কাফের ভাবিয়া খুঁজি টিকি দাড়ি, নাড়ি কাছা!

মৌ-লোভী যত মৌলভী আর 'মোল্-লারা' ক'ন হাত নেড়ে,
'দেব-দেবী নাম মুখে আনে, সবে দাও পাজিটার জাত মেরে!
ফতোয়া দিলাম- কাফের কাজী ও,
যদিও শহীদ হইতে রাজী ও!
'আম পারা'- পড়া হাম-বড়া মোরা এখনও বেড়াই ভাত মেরে!'
হিন্দুরা ভাবে, 'পার্শী-শব্দে কবিতা লেখে, ও পা'ত- নেড়ে!'

আনকোরা যত ননভায়োলেন্ট নন-কো'র দলও নন্ খুশী।
'ভায়োলেন্সের ভায়োলিন্' নাকি আমি, বিপ্লবী-মন তুষি।
'এটা অহিংস', বিপ্লবী ভাবে,
'নয় চরকার গান কেন গা'বে?'
গোঁড়া-রাম ভাবে নাস্তিক আমি, পাতি-রাম ভাবে কনফুসি!
স্বরাজীরা ভাবে নারাজী, নারাজীরা ভাবে তাহাদের অঙ্কুশি'!

নর ভাবে, আমি বড় নারী-ঘেঁষা! নারী ভাবে, নারী বিদ্বেষী।
'বিলেত ফেরেনি?' প্রবাসী- বন্ধু ক'ন, 'এই তব বিদ্যে, ছি!'
ভক্তরা বলে, 'নবযূগ- রবি!'-
যুগের না হই, হুজুগের কবি
বটি তো রে দাদা, আমি মনে ভাবি, আর ক'ষে কষি হৃদ্-পেশী,
দু'কানে চশমা আঁটিয়া ঘুমানু, দিব্যি হ'তেছে নিদ্ বেশী!

কি যে লিখি ছাই মাথা ও মুন্ডু, আমিই কি বুঝি তার কিছু?
হাত উঁচু আর হ'ল না তো ভাই, তাই লিখি ক'রে ঘাড় নীচু!
বন্ধু! তোমরা দিলেনাক' দান,
রাজ- সরকার রেখেছেন মান!
যাহা কিছু লিখি অমূল্য ব'লে অ-মূল্যে নেন। আর কিছু
শুনেছ কি, হুঁ হুঁ, ফিরিছে রাজার প্রহরী সদাই কার পিছু?

বন্ধু! তুমি তো দেখেছ আমায় আমার মনের মন্দিরে,
হাড় কালি হ'ল, শাসাতে নারিনু তবু পোড়া মন- বন্দীরে!
যতবার বাঁধি ছেঁড়ে যে শিকল,
মেরে মেরে তারে করিল বিকল,
তবু যদি কথা শুনে সে পাগল! মানিল না রবি- গান্ধীরে।
হঠাৎ জাগিয়া বাঘ খুঁজে ফেরে নিশার আঁধারে বন চিরে!

আমি বলি, ওরে কথা শোন্ ক্ষ্যাপা, দিব্যি আছিস্ খোশহালে!
প্রায় 'হাফ'- নেতা হ'য়ে উঠেছিস্, এবার এ দাঁও ফসকালে
'ফুল'- নেতা আর হবিনে যে হায়!
বক্তৃতা দিয়া কাঁদিতে সভায়
গুঁড়ায়ে লঙ্কা পকেটেতে বোকা এই বেলা ঘোকা! সেই তালে
নিস্ তোর ফুটো ঘরটাও ছেয়ে, নয় পস্তাবি শেষকালে।

বোঝেনাক' যে সে চারণের বেশে ফেরে দেশে দেশে গান গেয়ে
গান শুনে সবে ভাবে, ভাবনা কি! দিন যাবে এবে পান খেখে।
রবেনাক' ম্যালেরিয়া নহামারী,
স্বরাজ আসিছে চ'ড়ে জুড়ি- গাড়ী,
চাঁদা চাই, তারা ক্ষুধার অন্ন এনে দেয়, কাঁদে ছেলে- মেয়ে।
মাতা কয়, ওরে চুপ্ হতভাগা, স্বরাজ আসে যে, দেখ্ চেয়ে!

ক্ষুধাতুর শিশু চায় না স্বরাজ, চায় দুটো ভাত, একটুকু নুন,
বেলা ব'য়ে যায়, খায়নিক' বাছা, কচি পেটে তার জ্বলে আগুন।
কেঁদে ছুটে আসি পাগলের প্রায়,
স্বরাজের নেশা কোথা ছুটে যায়!
কেঁদে বলি, ওগো ভগবান তুমি আজিও আছ কি? কালি ও চুন
কেন ওঠেনাক' তাহাদের গালে, যারা খায় এই শিশুর খুন?

আমরা তো জানি, স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস।
কত শত কোটি ক্ষুধিত শিশুর ক্ষুধা নিঙড়িয়া কাড়িয়া গ্রাস
এল কোটি টাকা, এল না স্বরাজ!
টাকা দিতে নারে ভুখারি সমাজ।
মা'র বুক হতে ছেলে কেড়ে খায়, মোরা বলি, বাঘ, খাও হে ঘাস!
হেরিনু, জননী মাগিছে ভিক্ষা ঢেকে রেখে ঘরে ছেলের লাশ!

বন্ধু গো, আর বলিতে পারি না, বড় বিষ- জ্বালা এই বুকে,
দেখিয়া শুনিয়া ক্ষেপিয়া গিয়াছি, তাই যাহা আসে কই মুখে,
রক্ত ঝরাতে পারি না তো একা,
তাই লিখে যাই এ রক্ত- লেখা,
বড় কথা বড় ভাব আসেনাক' মাথায়, বন্ধু, বড় দুখে!
অমর কাব্য তোমরা লিখিও, বন্ধু, যাহারা আছ সুখে!

পরোয়া করি না, বাঁচি বা না- বাঁচি যুগের হুজুগ কেটে গেলে,
মাথার ওপরে জ্বলিছেন রবি, রয়েছে সোনার শত ছেলে।
প্রার্থনা ক'রো- যারা কেড়ে খায় তেত্রিশ কোটি মুখের গ্রাস,
যেন লেখা হয় আমার রক্ত- লেখায় তাদের সর্বনাশ!

(সর্বহারা)
২৭. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩২
মুক্তি মণ্ডল বলেছেন: আমার প্রিয় কবিতা শুধুমাত্র পাচটা না, আরো অনেক। এখানে আমি পাচ কবির পাচটি কবিতা রেখে গেলাম;
১. বৃষ্টি, বৃষ্টি ( গ্রন্থ - উত্তরাধিকার) - শহীদ কাদরী
২. একদা ডালিম গাছ ( গ্রন্থ - রাখা হয়েছে কমলালেবু) - স্বদেশ সেন
৩. বিড়াল - জীবনানন্দ দাশ ( বইয়ের নামটা মনে করতে পারছি না)
৪. দুর্গের ভিতর নাটক ( নির্বাচিত কবিতা) - রণজিৎ দাশ
৫. মুক্ত মানুষের পদ্য ( জলপাই কাঠের এসরাজ) - মৃদুল দাশগুপ্ত
২৮. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:১২
ফারহানা আহমেদ বলেছেন: আজ ভালো থাকো
সুরজিৎ ঘোষ


তোমার সঙ্গে এত বেশি মেলামেশা
উচিত হয়নি, আর আমি আসব না।
শুধু, আজ তুমি সারা দিন ভালো থেকো
যেন তোমার ঐ সন্ধ্যাবেলার জ্বর
আজকে না আসে, তোমার গলার স্বর
একেবারে নিভা যাওয়ার ক'দিন আগে
আমাকে ডাকলে, যে ভাবেই হোক সেদিন আসব আবার।
আজ ভালো থাকো, তোমার জন্মদিনে
এর বেশি আর কি আছে আমার চাওয়ার।




শীতে ভালোবাসা পদ্ধতি
আবুল হাসান

কনক তুমি শীতে এবার কর্ডিগানটা পরো কেমন?

আমাকে তুমি ঠিখিয়ে দিয়ো লালঝুটো সেই পাখির নামটি?

কনক আমরা এবার শীতে নদীর তীরে হো হো হাসবো,
সন্ধেবেলা তোমার চুলে শিশির ভরে রাখবো লক্ষ্মী
তোমার অনামিকায় কামড় দিয়ে আমি হঠাৎ আবার
'যাহ-কী-দুষ্টু' ওষ্ঠে তোমার ওষ্ঠ ছোবো সকাল বেলায়
সূর্যোদয়ের কাছে কেবল শান্তি চাইবো, বুঝলে কনক

তোমার মাথা ধরাও আমি এক চুমুতে সারিয়া দেবো!

[দুটো কবিতাতেই সংস্লিষ্ট বইয়ের বানানরীতি অনুসরণ করা হয়েছে]

২৯. ২২ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১৯
পথিক!!!!!!! বলেছেন: ওয়াউ এতগুলান কবিতা এক সংগে....

শোকেস পাঠালাম আগে

তারপর ধন্যবাদ
৩০. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:০৭
রুবেল শাহ বলেছেন: আপডেক করছেন না কেন............... ?
৩১. ২৪ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৪১
অন্যমনস্ক শরৎ বলেছেন: Click This Link
এই লন আমার হু: আ: বাছাই।
৩২. ২৫ শে সেপ্টেম্বর, ২০০৮ রাত ১:১৪
হরিণ বলেছেন: রবীন্দ্রনাথে সোনার তরী, নজরুলেই নারী, মহাদেব সাহার অক্ষর_চাই-চাই

পুরো তালিকাটা দেখে বেশ ভালো লাগছে। এতগুলো প্রিয় কবিতা একসাথে পাবো ভাবতেই ভালো লাগে
৩৩. ২৬ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:২১
আহমেদ ফারুক বলেছেন: আমার দৃষ্টিতে সেরা পোস্ট
৩৪. ২২ শে এপ্রিল, ২০০৯ রাত ৮:৫৩
তরু বলেছেন: খুব ভালো পোস্ট। কিন্তু আপডেট কই???????
৩৫. ৩১ শে মে, ২০০৯ রাত ৮:৫২
সুনীল সমুদ্র বলেছেন:

অসাধারণ একটি উদ্যোগ ছিলো এটি !
এটা কী শেষপর্যন্ত বাস্তবায়িত হয়নি?....

ব্লগে অনিয়মিত বলে আমার ঠিক জানা নেই !
৩৭. ২২ শে নভেম্বর, ২০১১ দুপুর ২:৫৪
নিঃসঙ্গ পৃথিবী বলেছেন: অতি মহৎ উদ্যোগ। লেখককে অনেক ধন্যবাদ।

ভাই, সৈয়দ শামসুল হকের "নুরলদীনের সারাজীবন" কবিতার লিংক হবে?

 

মোট সময় লেগেছে ১.৩৭৩৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ