আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

গুগল যদি বাংলাদেশী কম্পানি হতো, তাহলে যেসব ঘটনা ঘটতো-

১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩১

শেয়ারঃ
0 13 0

গুগল যদি বাংলাদেশী কম্পানি হতো, তাহলে কেমন হতো, কী ঘটতো- সম্প্রতি এ নিয়ে একটু চিন্তাভাবনার উদয় হয়েছিল মাথায়। সেই চিন্তাভাবনাগুলো ব্লগারদের সঙ্গে একটু শেয়ার করলাম।

গুগল হেডকোয়ার্টার
জমির দালালের হাতে দুই দফা প্রতারিত হওয়ার পর গুগলের হেডকোয়ার্টারটি ঢাকার মতিঝিলে স্থাপন করা হতো।

ডায়নামিক লোগো
ইসলামি ভাবধারায় প্রতিনিয়ত উজ্জ্বীবিত হওয়ার ফলে তাদের লোগোতে একটা উল্লেখযোগ্য পরিবর্তন আসতো।

গুগলের সিইও
সরকারি চাপ ও রাজনৈতিক তদবিরে গুগলের সিইও হতেন ঢাকা ওয়াসার চিফ ইঞ্জিনিয়ার। তবে একইসঙ্গে দুটি দায়িত্ব পালনে যথারীতি সমস্যার সৃষ্টি হতো। ফলে কার্যত গুগলের প্রশাসনিক কর্মকান্ড দেখভালের দায়িত্ব পড়তো যুব উন্নয়ন অধিদপ্তরের কোনো পরিচালকের ঘাড়ে।

হাইকোর্টে রিট
গুগল টক ম্যাসেঞ্জারের ব্যবহার কেন অবৈধ ঘোষণা করা হবে না- এ নিয়ে হাইকোর্টে বারকয়েক রিট মামলা হতো। এই ফাঁকে ব্যারিস্টার মইনুল হোসেনের ব্যস্ততা কিছুটা বাড়তো।

একমাসের প্যাকেজ
সামান্য ডট বিডি ডোমেইন নেওয়ার জন্য ল্যারি পেইজকে কমপক্ষে একমাসের প্যাকেজ ঠিক করতে হতো। তারপর মগবাজার কেন্দ্রীয় টেলিফোন অফিস ঘুরে ঘুরে জুতা ক্ষয় করতে হতো।

ফুটপাতে উৎপাত
মতিঝিল গুগল অফিসের সামনের ফুটপাতে একটা সার্বক্ষণিক দালাল শ্রেণীর উদ্ভব হতো। এবং এরা সার্চ সংক্রান্ত বিভিন্ন সমস্যা থেকে মুক্তির কথা বলে টুপাইস কামিয়ে নিতো। এছাড়া ঢাকার মোড়ে মোড়ে গুগল অ্যাডসেন্স প্রশিক্ষণ কেন্দ্র গড়ে উঠতো।

জাতীয় নিরাপত্তা রক্ষার্থে
বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষা পেতে গুগল আর্থ ও গুগল ম্যাপসে থেকে বাংলাদেশের মানচিত্র ও স্যাটেলাইট ডাটা সরিয়ে নেওয়া হতো।

মানসিক পরিবর্তন
বাংলাদেশে থাকতে থাকতে গুগল কর্তৃপক্ষের মানসিকতায় পরিবর্তন ঘটতো। ফলে যেমন- গুগল অফিস উদ্বোধন উপলক্ষে মিলাদ মাহফিলের আয়োজনও হয়তো করা হতো।

ইতিবাচক দিক
১. ড. আনিসুজ্জামান ও অধ্যাপক এমাজ উদ্দিন আহমেদের দুটি বিশ্লেষণমূলক রচনা উৎসবে-পার্বণে গুগল হোমপেজে স্থান পেতো।
২. কবিদের অব্যাহত চাপ ও উৎপাতের কারণে বাধ্য হয়ে "গুগল পোয়েট্রি" নামের একটি সার্ভিস চালু করতে হতো।

পার্শ্ব প্রতিক্রিয়া
১. গুগলের সাফল্যে জামাত নেতা মীর কাশেম আলী অবধারিতভাবে "ইসলামি সার্চ" নামের একটি ওয়েবসাইট খুলে ফেলতো।
২. তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার গুগল কোডের কপিরাইট নিয়ে জ্ঞানগর্ভ প্রবন্ধ লিখতেন।

রাজনৈতিক অঙ্গনে গতিসঞ্চার
১. ছাত্রদল নেতা নাসির উদ্দিন পিন্টু ইউটিউব কিনে নেওয়ার চেষ্টা চালাতেন। অন্যদিকে হাজী সেলিম সময়-অসময়ে গুগল অফিসে ঢুঁ মারতেন ঠিকাদারি কাজ বাগানোর আশায়।
২. মুফতি আমিনীসহ ইসলামী ঐক্য জোটের নেতৃবৃন্দ খামোখা কিছু বিবৃতি দেওয়ার মওকা পেতো।

সরকারি উদ্যোগ
জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক গুগল অ্যাডসেন্সের ওপর চক্রবৃদ্ধিহারে ভ্যাট বসানো হতো।

উপসংহার
১. একপর্যায়ে মাদারীপুর আসন থেকে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতেন গুগলের প্রতিষ্ঠাতা সার্জি ব্রিন।
২. সবশেষে লোকসানের ভারে জর্জরিত হয়ে মতিঝিল থেকে ক্যালিফোর্নিয়ায় অফিস স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হতো।

আমীন।

 

প্রকাশ করা হয়েছে: ক্যারিকেচারগদ্যকার্টুন  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ ভোর ৪:০৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৩. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৫
...অসমাপ্ত বলেছেন: সেইরকম হইছে... ;) ;) ;) ....প্রিয়তে। ... :)

১. একপর্যায়ে মাদারীপুর আসন থেকে সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতেন গুগলের প্রতিষ্ঠাতা সার্জি ব্রিন।
২. সবশেষে লোকসানের ভারে জর্জরিত হয়ে মতিঝিল থেকে ক্যালিফোর্নিয়ায় অফিস স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হতো।

:) :) :)
৪. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৬
আকাশনীল বলেছেন: সেইরকম হইসে। প্লাস +++
৬. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৮
রূপক  বলেছেন: দারুন...................দারুন.....................দারুন.....................১০+ :)
১২. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৪
নাফিস ইফতেখার বলেছেন: জট্টিল.......জট্টিলস্য......জট্টিলতম......:)
১৩. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
শিট সুজি বলেছেন: বাংলাদেশে আসলে ল্যারি পেইজ ও জেন. মঈনউদ্দীন কে পাম মেরে কথা বলত । গুগল নামে বেসরকারী ব্যাংক হওয়ার সম্ভবনা ও একেবারে কম না।
১৪. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
বিডি আইডল বলেছেন: গুগুল আ্যডসেন্সের কথা বার্তা কিছু আসল না?
১৭. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৭
পাপী বলেছেন: সেইরাম অইচে। প্লাসাইলাম।
১৮. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৮
ভেংচুক বলেছেন: আমার একটা মাউস দরকার, গুগোল এ চাক্রি পাইলে দুই একটা মারতে পারতাম
১৯. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫০
রিজভী বলেছেন: সেই রকম হইছে..........:)

হাসতেই আছি :)
২০. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫০
বেয়াকুফ বলেছেন: খ্যাক খ্যাক। এক্কেবারে আসল বাংলাদেশ ফুইটা উঠসে;)
২১. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৩
মোহাম্মদ আরজু বলেছেন: নাহ। নিশ্চিত করে বলা যায়না যে এসব ঘটতোই।
ড্যাফোডিল আছে, কম্পিউটার সোর্স আছে। এসব তো ঘটেনাই। যদিও এগুলো গুগলের কাছে কিছুই না। তবু এসব হয়েই তো গুগলের মতো বড়ো উদ্যোগে যেতে হবে।
----------
তবে ফান পোস্টে প্লাস। মজা পেলাম।
২৬. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১২
কাঙাল মামা বলেছেন: তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তফা জব্বার গুগল কোডের কপিরাইট নিয়ে জ্ঞানগর্ভ প্রবন্ধ লিখতেন।

হাহাপগে

আপনে একটা জিনিস ভাই :):):):)
২৮. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:১৭
প্রশ্নোত্তর বলেছেন: হাসতে হাসতে 'শ্যাষ'!
২৯. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২০
রূপক  বলেছেন: আরে ভাই, গুগল বাংলাদেশী কোম্পানী হলে তো ল্যারি আর ব্রিন পথের ফকির হয়ে ঘুরত। "বাংলাদেশ" আইডিয়ার দাম দিতে না জানলে কি হবে, আইডিয়া চুরি করতে ওস্তাদ। বাইরের দেশগুলোতে একটা ভালো আইডিয়া যেখানে কোটি কোটি টাকায় বিক্রি হয়, সেখানে বাংলাদেশে যে কোন ভাল আইডিয়া নিরবে নিভৃতে চুরি হয়ে যায় :(
৩১. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৩
প্রশ্নোত্তর বলেছেন: লিজভীর ফটুক দেইকা পাইদা দিলাম!
৩২. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:২৩
বিবর্তনবাদী বলেছেন: আরো আছে,

গুগলে সার্চ দিয়ে কেন ধর্মবিরোধী লেখা পাওয়া যায়, তার বিরুদ্ধে আমিনি কাকু ফতোয়া দিতেন। সার্জি ব্রিন বায়তুল মোকাররমে হুজুরের হাত পা ধইরা ক্ষমা চেয়ে, ঐ যাত্রা রক্ষা পেতেন।

গুগলে ধর্ম লিখে সার্চ দিলে যেন সকল প্রকার ধর্মে সাইট ৫০-৫০ চান্স কেন পায় না, এই দাবী নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলীয় শিক্ষকরা শহীদ মিনারে কালো ব্যাজ ধারন করতেন। ভেতরে ভেতরে সাদা-নীল নির্বিশেষে গুগলে কনসাল্টেন্সি করে মোটা অংকের পয়সা ব্যাঙ্ক একাউন্টে।


সার্চের ফলাফলের উপর ভিত্তি করে আওয়ামী লীগ গুগল কর্তৃপক্ষকে পাকিস্তানী দালাল, সাম্প্রদায়িক আখ্যা দিতেন। অন্য দিকে বিএনপি গুগল কর্তৃপক্ষকে ভারতের দালাল আখ্যা দিত।

একসময় দেখা যেত, গুগলের সিইও এবং তার পরবর্তী দুই একজন বাদে, সেখানে শিবির কর্মীদের সংখ্যা উত্তোরত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সার্চে তার প্রভাব দেখা যাচ্ছে।
৩৩. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৩৩
রূপক  বলেছেন: তবে লোগোটা জট্টিল বানাইসেন...........এক্কেবারে পারফেক্ট :)
৩৬. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৩
মুছাব্বির বলেছেন: মজার লেখা হইছে+++++++++++
৩৭. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:৪৫
মানুষ বলেছেন: গুগুল বাংলাদেশে হইলে ইমেজ সার্চ অপশনটা থাকতো না। ইসলামে ফটুক নিষেধ।
৩৮. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০১
নামহীনা বলেছেন: জটিল লিখছেন, একেবারে বাস্তবতার নিরিখে।
৩৯. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০২
স্টিংরে বলেছেন: ত্রিভুজ বলেছেন: বেশী জোস... :)
৪০. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:০৩
তেলাপোকা বলেছেন: গুগল বাংলাদেশে আসলে... গুগলের "O" কে সরানোর জন্য ইসলামিক আন্দোলন (বিপ্লব!) ঘটতো চলতো। অতপর: তাদের চাহিদা মতো লজ্জিত সরকার "O" এর স্থলে জামায়াত-ই-এসলাম এর টুপি দিয়া দিতো।
৪২. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:২২
নাফিস ইফতেখার বলেছেন: সর্বোপরি গুগোলের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করা হতো...........;)
৪৩. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪০
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
জ-টি-ল !

দেখা যায় না ক্যান ?
৪৪. ১৪ ই নভেম্বর, ২০০৮ রাত ১১:৪৭
কামাল উদ্দিন ফারুকী জুয়েল বলেছেন: কোন সরকার এই মামলা ঝুলিয়ে রাখত, আবার অন্য সরকারের আমলে এই মামলা খারিজ হয়ে যেত।
৪৭. ১৫ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:৩০
নাফিস ইফতেখার বলেছেন: "বহির্বিশ্বের আক্রমণ থেকে রক্ষা পেতে গুগল আর্থ ও গুগল ম্যাপসে থেকে বাংলাদেশের মানচিত্র ও স্যাটেলাইট ডাটা সরিয়ে নেওয়া হতো।"

সাবমেরিন কেবল যখন ফ্রিতে সাধছিলো আমাদের এই বো.চো. দেশ তখন নেয় নাই..........খোঁচাটা ভালোই উপভোগ করলাম.........যায়গামতো ধরসেন.........;)
৫২. ১৫ ই নভেম্বর, ২০০৮ বিকাল ৪:০১
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: জট্টিল হৈছে..
এতদিন পর কৈথিক্কা?

৫৭. ১৭ ই নভেম্বর, ২০০৮ রাত ১২:২৭
অ্যামাটার বলেছেন: ওরেএএ, এইটা আমি দেখিনাই ক্যান?? সেইরাম সেইরাম হইছে...এক্কেবারে ফিউশন স্পেশাল...
৬৩. ৩০ শে এপ্রিল, ২০০৯ দুপুর ১২:৩৪
মোহাম্মদ ওমর ফারুক বলেছেন: বেবাকরে কলকলায়া দিলেন।
৬৬. ০৯ ই মে, ২০০৯ দুপুর ২:২৯
রুবাইয়াত ইসলাম সাদাত বলেছেন: ওরে আল্লা! কি লিখলেন ভাই! সেরাম,সেরাম! হাসতেই আছি।
১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:১২

লেখক বলেছেন: এতোদিন পর এই লেখা!

৭০. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:২০
মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস :)
৭১. ১০ ই জানুয়ারি, ২০১০ রাত ৯:৩১
অলস ছেলে বলেছেন: কবিদের অব্যাহত চাপ ও উৎপাতের কারণে বাধ্য হয়ে "গুগল পোয়েট্রি" নামের একটি সার্ভিস চালু করতে হতো।
=p~ =p~ =p~

 

মোট সময় লেগেছে ১.১৫৬০ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ