আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন? (নতুন ও কর্মজীবী ব্লগারদের জন্য পরামর্শ)

১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩০

শেয়ারঃ
0 6 0

সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না। বস্তুত সময়ের মূল্য অপরিসীম। সময়ের সদ্ব্যবহার তাই খুবই প্রয়োজন। শুধু নতুন ব্লগারদের জন্য নয়, অফিসে বসে যারা চোরাগোপ্তা ব্লগিং করেন এই পদ্ধতি তাদেরও উপকারে আসবে বলে আমার দৃঢ় বিশ্বাস। এর মাধ্যমে একদিকে মূল্যবান কি-স্ট্রোকের নিদারুণ অপচয় অনেকাংশে রোধ হবে, আবার অন্যদিকে মন্তব্যে মন্তব্যে ব্লগ হয়ে উঠবে অধিক প্রাণবন্ত। প্রযুক্তিময় এই যুগে মানুষের আসলে অতো সময় নেই যে, আধা ঘন্টা ভেবে আরো আধা ঘন্টা সময় নষ্ট করে মন্তব্য লিখবে। সেদিকটা ভেবে আমার এই ক্ষুদ্র প্রয়াস কারো সামান্য উপকারে আসলে নিজেকে সার্থক মনে করবো।
বলাবাহুল্য, এখন রেডিমেইডের যুগ। তৈরি পোশাকশিল্পের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে, তৈরি মন্তব্যের মাধ্যমেও ব্লগ আরো বেশি করে এগিয়ে যেতে পারে।

মুক্তিযুদ্ধ বিষয়ক পোস্টের ক্ষেত্রে
১. ধিক্কার এসব নরপশুদের প্রতি।
২. কি বলব! বলার ভাষা হারিয়ে গেছে।
৩. এবার চাই যুদ্ধাপরাধীদের বিচার
৪. সাথে আছি।
৫. আপনার পোষ্টের মুল বক্তব্যের সাথে একমত।
৬. রাজাকার ও রাজাকারের বাচ্চা দেখলেই গদাম লাথি...
৭. খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা।

সাহায্যের আবেদন বিষয়ক পোস্টের ক্ষেত্রে
১. আমরা কি পারি না, শুধুমাত্র (অমুককে) বাঁচাতে? ("বাঁচাতে" শব্দের বদলে "হাসি ফোটাতে"ও ব্যবহার করতে পারেন)
২. পোস্টটি স্টিকি করা হোক।

কবিতা বিষয়ক পোস্টের ক্ষেত্রে
১. কবিতাটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো।
২. কবিতার গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য।
৩. কবিতার কাঠামোটা অনেক আকর্ষনীয় লেগেছে।
নোট : কবিতার শেষের তিন-চারটি লাইন বা মাঝখান থেকে যে কোনো দুটি লাইন তুলে দিয়ে একটি স্পেস দেবেন। তারপর লিখুন- "অপূর্ব!"

গল্প বা প্রবন্ধ পোস্টের ক্ষেত্রে
১. বেশ চমৎকার বুনোন।
২. অসাধারণ শব্দ চয়ন!
৩. গল্পটির ভঙ্গি ভালো লেগেছে। (প্রবন্ধের ক্ষেত্রে "ভঙ্গি" শব্দের বদলে "মূল ভাব" ব্যবহার করবেন)

যে কোনো পোস্টে ব্যবহারযোগ্য মন্তব্য
১. +++
২. হুমমম...
৩. ৫
৪. চলুক...
৫. দারুন!
৬. সরাসরি প্রিয়তে।
৭. প্রিয় পোষ্টে রাখলাম
৮. খ্যাক খ্যাক খ্যাক
৯. পিলাচ।
১০. সহমত। (তবে সাবধান, যৌনবিষয়ক পোস্টে এটা ব্যবহার করবেন না।)

সতর্কীকরণ
আন্দাজে মন্তব্য দেওয়ার পর বা উপরোক্ত টেমপ্লেটগুলো ব্যবহারের পর ভুলেও কথা বাড়াবেন না এবং লগডইন অবস্থায় ওই পোস্টে যাবেন না। প্রয়োজনে লগঅফ করে বসে থাকবেন। যেমন "গল্পের ভঙ্গি ভালো লেগেছে" টেমপ্লেটটার কথাই ধরুন। পোস্টদাতা যদি ভঙ্গিটা কিরকম জিজ্ঞেস করে বসেন, সেক্ষেত্রে শুধু শুধু বিপদে পড়ার আশঙ্কা থাকে। মোট কথা, নিজের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করে চলুন। বিফলে এই পোস্টদাতা কোনোক্রমেই দায়ী নহে।

কর্তৃপক্ষের প্রতি আহবান
"ইমোটিকন যোগ করুন"-এর মতো করে রেডিমেইড মন্তব্যের জন্য কি একটি প্যানেল খোলা যায়। ওপরে আমি একটি নমুনা দিয়েছি। ব্লগারদের সুবিধার কথা বিবেচনা করে বিষয়টি কি ভেবে দেখবেন?

 

প্রকাশ করা হয়েছে: গদ্যকার্টুনব্লগ ও ব্লগ সমালোচনা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৫২ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩২
মুকুল বলেছেন: পিলাচ।

এই শব্দটাও যোগ কইরা দেন। ;)
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৫

লেখক বলেছেন: যোগ করে দিছি। খ্যাক খ্যাক খ্যাক।

২. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৩
ইরতেজা বলেছেন: খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা। :)
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৭

লেখক বলেছেন: সরাসরি প্রিয়তে।

১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: চলুক...

১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৮

লেখক বলেছেন: সহমত।

৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৩
|নাস্তিক| বলেছেন: মাইনাস- এটা ও এড করেন।
১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: হুমমম...

১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৯

লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক

৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৫
ইরতেজা বলেছেন: সরাসরি প্রিয়তে।
৮. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৫
বরুণা বলেছেন: হাহাহাহাহাহাহাহাহা

খুবই মজার পোস্ট। ১০০ তে ২০০। এটাও যোগ করা যেতে পারে।

তবে এটা এই পোস্টের কমেন্ট।
৯. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৬
ক্যামেরাম্যান বলেছেন: বহুল প্রচলিত "সহমত" শব্দটির প্রতি আপনার সদয় দৃষ্টি আকষর্ণ করছি ...
১০. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৬
শেরজা তপন বলেছেন: ১. +++
২. হুমমম...
৩. ৫
৪. চলুক...
৫. দারুন!
৬. সরাসরি প্রিয়তে।
৭. প্রিয় পোষ্টে রাখলাম
৮. খ্যাক খ্যাক খ্যা
যোগ করলাম;
৯.দারুন পোস্ট
১১. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৮
আরিফুল হোসেন তুহিন বলেছেন: অসাধারণ শব্দ চয়ন!এবার চাই যুদ্ধাপরাধীদের বিচার।কেমন যেন অন্যরকম ভালো লাগলো।আমরা কি পারি না, শুধুমাত্র ব্লগারদের বাঁচাতে?পিলাচ।
১২. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৩৮
প্রলয় হাসান বলেছেন: সোজা প্রিয়তে! হাসতে হাসতে শেষ!!+++ =p~
১৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪০
...অসমাপ্ত বলেছেন: :) ....সেইরকম। এইটা মিস গেছে।
১৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৩
প্রলয় হাসান বলেছেন: আপনার সতর্কীকরন প্যারাটার মত এইরকম একটা বিপদে আমিও পড়েছিলাম। লেখককে বল্লাম- "অসাধারন বিশ্লেষন ক্ষমতা আপনার।" (আসলেই তার সেইটা ছিলো)

পরে রিপ্লাই দিলো- "এইখানে আপনি অসাধারনের কি দেখলেন? দয়াকরে ব্যাখা করুন।"

লগড ইন থেকে দেখতে আসলাম কি রিপ্লাই দিলো। রিপ্লাই দেখে বুঝলাম কঠিন বিপদে পড়ছি। এদিকে কমেন্ট না করেও উপায় নাই। ভিজিটর লিস্টে নাম থাকবে। তাই কমেন্ট করলাম -

"এত অসাধারন হয়েছে যে কি ভাবে ব্যাখা করব বা কি ভাষায় ব্যাখা করব বুঝতে পারছি না। "

এইটা লিখেই সটকে পড়লাম। আর ওমুখো হই নাই। লগ অফ করেও না!/:)
১৬. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৪
সত্যান্বেষী বলেছেন:
প্রতিভাদীপ্ত পোস্ট। +++
১৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৪
আলিফ দেওয়ান বলেছেন: ভালু পুশ্ঠ লিকিচ বাথিজা। কাগুর ঝন্য কিচু ড়েঢিমেঢি যুগ করা হউখ।

১. অপিসে আসিউ বাথিজা, সিঙ্গারা খাউয়াইভ।
২. অপিসে আসিউ বাথিজি, সিঙ্গারা খাউয়াইভ ও গল্প করিভ। সাতে শশ।
৩. উরে পাপিশ্ঠ মডারেঠর, কাগুক ছেপ করা হউক!
১৯. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৪৭
নিঃসঙ্গ বলেছেন: হা হা হা কঠিন লিখছেন এই কাজগুলো আমি নিয়মিত করি :|
২০. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫১
মিছে মন্ডল বলেছেন: হেহেহেহেহে ...মজা পাইলাম....... এইটাও অ্যাড করেন....
২১. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫১
এস মাহবুব বলেছেন: "কবিতার গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য"
+++
;)
২২. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫২
প্রলয় হাসান বলেছেন: ৪. ওহে ছাগু, হাদুম পাদুম করিতেছ কেন?
৫. তিরিভুজপাদ সপ্টোয়ারের পতিষ্ঠাত সবাপতি, গুগুলের যম, ইসকিপ্ট কিডিদের জানি দুস্মন, ১০০১টি নিকের অদিকারি, ১০১টি অসমাপ্থ পজেক্টের বেভস্তাপক, ছুরাই লেপ্ঠপের কার্বারি, গত আড়াই বৎশর ধরি জিয়ারি পরিক্কার্তি, এডাল্ঠ ওয়েপছাইটের এডাল্ঠ মডারেঠর, সামুবলগের সাবেক মেগাষ্ঠার ছাগুরাম তিরিভুজ @ কাগু
২৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৫
আরিফ থেকে আনা বলেছেন: টেকি পোস্টের মন্তব্য গুলো এরকম হতে পারে

গুড পোস্ট
এইরকম একটা পোস্ট আমিও দিতে চাইছিলাম তবে সময়ের অভাবে দিতে পারিনি।
কিপ ইট আপ

কার মন্তব্য ? ;)
২৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৫
আলিফ দেওয়ান বলেছেন: পলুই বাথিজাকে দন্যবাধ! ছাগুর টাইঠেল্টি অভিলম্ভে ড়েঢিমেঢি করা হউখ। উহা লিকিতে বা কপি পেশ্ঠ মারিথে অনেক কশ্ঠু।
২৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০০
ইসানুর বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
২৮. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০০
শওকত হোসেন মাসুম বলেছেন: মিয়া অফিসে বইসা হাসাইতাছেন। সত্য সত্যই প্রিয়তে....
৩০. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:০৫
হোরাস্‌ বলেছেন: খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা। থুক্কু, এইটা তো মুক্তিযুদ্ধের পোস্ট না।

পিলাচ।

এখন লগঅফ করলাম।

৩১. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:১০
শাহারিয়ার আহমেদ বলেছেন: ১) ভালো লাগলো।
২) খিকজ।
৩২. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:১২
রবিনহুড বলেছেন: ৮. খ্যাক খ্যাক খ্যাক
৩৩. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:১৪
রবিনহুড বলেছেন: তারাহুড়া করতে গিয়ে ৮ নং কপি করে ফেলেছিলাম, :P প্রকৃত পক্ষে হবে..

৯. পিলাচ।
৩৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২০
রবিনহুড বলেছেন: আমার একটা আইডিয়ার প্রস্তাব আছে, সেটা হবে নিন্মরুপ।

যাদের হাতে সময় কম তারা মন্তব্যে ইমোটিকন হবেঃ

* হাতে সময় কম, তুলে রাখলাম পরে সময় করে পড়ে নিব।

অথবা

* বাহিরে যাচ্ছি, পরে পড়ব।

:P :P :P
৩৫. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২০
ব্রাইট বলেছেন: সরাসরি প্রিয়তে!
৩৭. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক (হাসতে হাসতে শেষ) :) :)

সরাসরি প্রিয়তে (সত্যি সত্যি)
৩৮. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৮
অক্ষর বলেছেন: ৭. খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা।
৩৯. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:২৯
মোসতাকিম রাহী বলেছেন: হা হা হা !!!!!!!

"৫. দারুন! "
৪০. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৫
মুহম্মদ জায়েদুল আলম বলেছেন: এক কাজ করুন, সময়ের অভাবে যারা ব্লগ লেখার টাইম পায় না, তাদের জন্য এরকম একটি পোস্ট দিন।একটা সিলেকসন টেম্পলেটও দিয়ে দিয়েন।:)
৪২. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩৭
কৌশিক বলেছেন: নাফিসের গবেষণাটা আপনি করে ফেললেন? +++++++++
৪৩. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৬
জিগ স বলেছেন: আপনার পোষ্টের মুল বক্তব্যের সাথে একমত। +
৪৪. ১০ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৪৮
সব যদি আজ বদলে যেত বলেছেন: মন্তব্যের জবাবের ও রেডিমেট কিছু কমেন্ট দেয়া যেতে পারে।

যিনি কিছু লিখবেন, তারও সময়ের দাম আছে।
এরকম কিছু দেয়া যায়-

১। হুম...
২।আপনেও ভালো থাকবেন।
৩। পড়ার জন্য অনেক ধন্যবাদ।
৪। অনেকদিন পর আমার বাগানে।
৫...অদু,মদু,যদু ভালো আছোতো।
৬।মাইনাস দেয় কে?(যদি কোন মাইনাস থাকে)
৭।খ্যাক খ্যাক খ্যাক। (খ্যাক খ্যাক খ্যাক এর জবাবে)
৪৯. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৭
নাজিরুল হক বলেছেন: আইডিয়াটা খারাপ না। আমিও সমর্থন করি।

অন্তত সময় বাচানোর ক্ষেত্রে। :)
৫০. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:১৫
সুদীপ্ত বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক।
৫১. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৬
অকৃতকার্য বলেছেন: হা হা
আরেক রকম করলে কেমন হয়, সবগুলা রেডিমেড মন্তব্য ক্রমিকভাবে লিপিবদ্ধ করা থাকবে কোথাও। মন্তব্য করার জন্য শুধুমাত্র ক্রমিক উল্লেখ করলেই চলবে।
এই সংক্রান্ত একটা কৌতুক তো সবারই জানা...
৫২. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:২৭
টানিম বলেছেন: হা হা
এটা কৈ রাখবেন????????
সুনডর
৫৩. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৩১
হাসান বিপুল বলেছেন: কৌতুকের বেলায়

পছন্দের কেউ কৌতুক দিলে মন্তব্য করুন
জট্টিল
ওরে, সেইরকম হৈছে রে... :)
হা হা প গে :D
হা হা চে থে প গে :D
এইরকম আরো দেন

অপছন্দের কেউ কৌতুক দিলে মন্তব্য করুন
এইটা আগেও কে জানি দিসিল
এখন কি হাসতে হবে?
মাইনাচ
৫৬. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৪৭
সালাহ্ উদ্দিন শুভ্র বলেছেন: উদ্ভাবনি পোস্ট।
মনে থাকলো।
৫৭. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০৪
কোন একজন বলেছেন: কবিতার গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য।
৫৮. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০৭
এরশাদ বাদশা বলেছেন: অতি চমৎকার। আমার মনে হয় অনেকেই এই কাজটি করেন। না পড়ে কিংবা অল্প পড়ে মন্তব্য করেন। তাদের ক্ষেত্রে এ পোস্টটি কাজে আসতে পারে। তবে আমার এও মনে হয়, তারা অনেক আগে থেকেই এসব পদ্ধতির অবলম্বন করে আসছেন।

আপনার জবাব নাই। ডিং! ( এটা চিকন মিয়া স্টাইল। যেসব পোস্টে সে ডিটেইলস মন্তব্য করেনা, সেগুলোতে এর ব্যবহার করে থাকে। খ্যাক খ্যাক)
৫৯. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০৮
কে এম তানভীর আহম্মেদ বলেছেন: ৫. আপনার পোষ্টের মুল বক্তব্যের সাথে একমত।
৮. খ্যাক খ্যাক খ্যাক

চমৎকার , ভালোই হাসালেন!
৬১. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:০৬
সাফায়েত বলেছেন: "তৈরি পোশাকশিল্পের মাধ্যমে দেশ এগিয়ে যাচ্ছে, তৈরি মন্তব্যের মাধ্যমেও ব্লগ আরো বেশি করে এগিয়ে যেতে পারে।"---একমত।
৬২. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২৩
রোবোট বলেছেন:
আরো কিছু মন্তব্য:

ছি তুমি/আপনি এত খারাপ।

থামলে ভালো লাগে ।

সাথে নাই।

৬৩. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:২৫
শাহারিয়ার আহমেদ বলেছেন: ঝাজা............জানিনা উচ্চারনটা ঠিক হলো কিনা?

এড করতে পারেন।
৬৬. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৫২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

গল্পের ভঙ্গি ভালো লাগছে (তওবা কি কইলাম ) :)
৬৮. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৪৭
অমাবশ্যার চামচিকা বলেছেন: হুম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম্‌ম
৬৯. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ৩:৫১
নিবিড় বলেছেন: হাসতে হাসতে শেষ
সরাসরি প্রিয়তে
৭০. ১১ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৪:১৯
মনির হাসান বলেছেন: ৭. খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা।
৭১. ১১ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৩৬
আলিফ দেওয়ান বলেছেন: হা পা ছা মু (= হাসাই পাধাই ছারিলে মুরে)

৭২. ১১ ই জানুয়ারি, ২০০৯ ভোর ৫:৪৬
সোনার বাংলা বলেছেন:
হাসতে হাসতে পইরা যাইতেছি.......

ওরে কে আসিছ আমারে ধর.......


প্রিয় পোষ্টে.........
৭৪. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৭:৪৯
কঁাকন বলেছেন: খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা

দরকারি পোষ্ট
৭৬. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২০
নাফিস ইফতেখার বলেছেন: বিশ্বাস করবেন না, কিন্তু এরকম একটি পোস্টের চিন্তা মাথায় এসেছিলো একবার। কিন্তু এতো ভালো করে লিখতে পারতাম বলে মনে হয় না। + + + + :)

পারলে কন কয়টা রেডিমেড মন্তব্য ব্যবহার করলাম.........;)
৭৮. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:২৯
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: আমি পড়ে তারপরি লিখি... কিন্তু না পড়েও লিখা যেতে পারে... যেমন এই পোস্ট না পড়েই লিখছি- ''গুড স্টাফ''
৭৯. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৪৮
বৃত্তবন্দী বলেছেন: কবিতার কাঠামোটা অনেক আকর্ষনীয় লেগেছে। অসাধারণ শব্দ চয়ন!সরাসরি প্রিয়তে।
৮০. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৩
আইরিন সুলতানা বলেছেন: নোট : কবিতার শেষের তিন-চারটি লাইন বা মাঝখান থেকে যে কোনো দুটি লাইন তুলে দিয়ে একটি স্পেস দেবেন। তারপর লিখুন- ................

------------------------

সহমত
৮২. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৯:৫৬
অচেনা বাঙালি বলেছেন: পোস্টের মূল ভাব ভালো লেগেছে।
৮৫. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪৯
জেরী বলেছেন: *হা হা প গে

*মাথার উপর দিয়া গেল(কবিতা বুঝতে না পারলে অনেকেই এটা বলে)

*আচ্ছা......।

* (অনেকে কিছু না লিখেই মণ্তব্য প্রকাশ করুন বাটনে চাপ দিয়ে ফেলে)

(ভাইয়া,পোস্ট টা পড়ে অনেক হাসছি......নিজেও এইরকম করি কমেন্টস করার সময়:):))
৮৬. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫২
কৌশিক বলেছেন: এই পোস্টের মন্তব্যে অনেক নতুনত্ব আছে। ইহাও যোগ করা হউক।
৮৭. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৫
বাবুয়া বলেছেন: চমতকার!!!!!!!!!!!!!!!!!!!
৮৮. ১১ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:৩৩
যীশূ বলেছেন: ১. +++
২. হুমমম...
৩. ৫
৪. চলুক...
৫. দারুন!
৬. সরাসরি প্রিয়তে।
৭. প্রিয় পোষ্টে রাখলাম
৮. খ্যাক খ্যাক খ্যাক
৯. পিলাচ।
১০. সহমত।
৮৯. ১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০১
চানাচুর বলেছেন: হায়রে ধরা খেয়ে গেলাম:(
৯১. ১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:০৬
মাহাফুজ বলেছেন: হাসতে হাসতে চেয়ার থেকে পড়ে যাওয়ার অবস্থা!

ধন্যবাদ ভাই।
৯২. ১১ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২০
ফিউশন ফাইভ বলেছেন: সবার সব মন্তব্যই সরাসরি প্রিয়তে! ধিক্কার এসব নরপশুদের প্রতি।
৯৩. ১১ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২৭
মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস :)
৯৪. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১০:৫৯
আরিফুর রহমান বলেছেন: হাসতে হাসতে শ্যাষ!
৯৫. ১১ ই জানুয়ারি, ২০০৯ রাত ১১:৩০
লেখাজোকা শামীম বলেছেন: ফাটাফাটি।
ফর্মুলা তো ওপেন কইরা দিলেন।
১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০০

লেখক বলেছেন: মূলত নবাগত ব্লগারদের জন্য আমার এ ক্ষুদ্র প্রয়াস।

৯৬. ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৭
মেঘ বলেছেন: এক্বেবারে চিচিং ফাঁক যারে কয়!! খুল যা .......সিমসিম
৯৯. ১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৫
'লেনিন' বলেছেন: প্রলয় হাসান বলেছেন: এইটা লিখেই সটকে পড়লাম। আর ওমুখো হই নাই। লগ অফ করেও না!/:)

হা হা প গে

সেই সাথে কবিতার পোস্টে পুরা কবিতা কবি+পেস্ট করে... অসাধারণ!

অথবা দুই তিন ছত্র র্যান্ডমলি দিয়ে মাঝে
________________
___________________
বাহ! বাহ! :D :D :D
১০০. ১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:০৬
'লেনিন' বলেছেন: জট্টিলস... কটঠিন.... এই গুলা বাদ পড়লো কেনো?
১০১. ১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১২:২৮
মাহবুবা আখতার বলেছেন: কি বলব! বলার ভাষা হারিয়ে গেছে।
(সবাই তো দেখতেসি এই টাইপেরই কমেন্ট দিয়েছে, তাই আমিও দিলাম আর কি।)
১০২. ১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:২৬
আন্দালীব বলেছেন: ধ্রুপদী হইছে রে ভাই....
১০৩. ১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৯
নম্রতা বলেছেন: শিখলাম কিছু !
১০৪. ১২ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৪৯
সত্যের মত বদমাশ বলেছেন: মাইনাপ্লাস!
....মানে মিশ্র প্রতিক্রিয়া।
এইডাও দাদা যোগ রাইখেন।
১০৫. ১২ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৬:০৫
েজবীন বলেছেন: মুড়ি-মাখানি থুক্কু তেল-মাখানি'র জন্য পোষ্টে অনেকের মুখস্ত বুলি ""শুধু এই পোষ্ট পড়ে লগইন না করে পারলাম না, স্যালুট বস!!!""


:D :D
১০৭. ১৩ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:৪৮
হাসান মাহবুব বলেছেন: গল্পটির ভঙ্গি ভালো লেগেছে। :)
চরম লিখসেন ভাই,চরম।
১০৮. ১৩ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:০১
লাইভোটু ভোটুকচান বলেছেন: কিন্তু আপনার পোস্টের মতো হলে কি মন্তব্য করবো বললেন না তো? দারুন একটা পোস্ট দিছেন। ধন্যবাদ।
১১০. ১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২০
লীনা দিলরূবা বলেছেন: মাসুম ভাই কইছিল, নাইলে এমন চুপার ডুপার হিট একটা লেখা চোখের অগোচরেই থাইকা যাইতো!

মন্তব্যটা আপনার লেখা পইড়াই লেকলাম।

:)
১১১. ১৪ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১০:৪২
আখসানুল বলেছেন: smart লেখা। খুবই কাজে আসল।
১১২. ১৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ২:৩৩
মাহবুব রনী বলেছেন: দারুননননননননননননননননননননননন।
১১৩. ১৫ ই জানুয়ারি, ২০০৯ বিকাল ৩:৫০
মুহাম্মদ জ িহরুল কাইয়ুম ভূঁইয়া বলেছেন: ১। "মুক্তিযুদ্ধকে যারা পণ্য বানিয়েছে তাদের বিরুদ্ধে নূতন সংগ্রাম"
২। "আমরা মুক্তিযুদ্ধের ইজারাদার"
এই দুইটাও যোগ করে দিন, সুবিধা হবে।
১১৪. ১৬ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:১৬
চাণক্য বলেছেন: অতি বিশ্লেষণ ধর্মী লেখা হে বালক।
১৬ ই জানুয়ারি, ২০০৯ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: অনেকেই এরকম বলে যায়, কিন্তু সরাসরি প্রিয়তে নেয় না। আপনি নিছেন দেখে খুশি হৈছি।

১১৬. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:০৬
টুশকি বলেছেন: খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা। আপনার পোষ্টের মুল বক্তব্যের সাথে একমত। পোস্টটি স্টিকি করা হোক।
১১৭. ১৭ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫১
তামিম ইরফান বলেছেন: সরাসরি প্রিয়তে।
১১৮. ১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:১৯
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: খুব ভালো ও বিশ্লেষণধর্মী লেখা :)

টাইপাইতে হৈলো :(.... বাটনগুলো তো পেলামনা :(
১১৯. ১৭ ই জানুয়ারি, ২০০৯ সকাল ১১:২২
তনুজা বলেছেন: দারুণ উপকার করলেন ভাই। তূলনাহীন
১২২. ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১২:৫৭
চিলে কোঠার সেপাই বলেছেন: সোজা প্রিয়তে (নিইনি যদিও;))
১২৩. ১৮ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:০০
মানুষ বলেছেন: ধ্রুপদী পোষ্ট
১২৫. ২০ শে জানুয়ারি, ২০০৯ সকাল ৮:২৩
বাফড়া বলেছেন: ৯২ নং কমেন্ট দেইখা টাসকি খাইলাম... সামান্যতেই নরপশু!!! আপনিতো দেখছি ক্ষিপ্ত হয়ে মাঠে নেমেছেন!!

এখন পোস্ট টা বিরক্তিকর মনে হচ্ছে



২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৮:৪৪

লেখক বলেছেন: ওটা ছিল রেডিমেইড কমেন্ট। আপনি মিয়া বালেগ কিনা সন্দেহ হৈতেছে। আপনার রসবোধের অভাব আছে।

১২৭. ২০ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:২৩
কানা বাবা বলেছেন:
নিধারুণ তুমি ওতি
নাহি দয়া কারুর প্রতি...
১২৮. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০০
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: ওহ তাইলে ঠিকাছে... আমার রসবোধের অভাব শুইনা মোটেও টেনশিত হইলাম না ;) , বরং নিশ্চিন্ত হইলাম এই ভাইবা যে আপনার রসের ফোয়ারা বরকরার আছে :) ..!!!

আসলে হইছে কি আপনে তো মাঝে মাঝে ক্ষিপ্ত পোস্ট দেন!! - আপনের ঐ কবিতা বিরোধী আন্দোলন... তো এই নরপশূ দেইখা হঠাত ভাবলাম এইটাও ঐটার দিকে যাইতাছে নাকি!!! তাই... এট্টু... সরি
১২৯. ২১ শে জানুয়ারি, ২০০৯ রাত ১২:০১
ইন্ডিয়ানা জোন্স বলেছেন: আামার তো নিক ম্যালফাংশান হলুরে ;) .. খ্যাক খ্যাক খ্যাক
১৩০. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ১০:৫৪
মজনু মিয়া বলেছেন: জব্বব্বব্বব্বব্বব্বরদস্ত!!!!!!!!!!!!!!!!!!!!!!!
১৩১. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৮:০৩
সারোয়ার মুজিব (এডিসন) বলেছেন:
আমি একজন নতুন ব্লগার। আপনার লিখাটা অসাধারন কিন্তু আমার কোন কাজে আসবেনা।

আমি মুলত হাস্যরসাত্নক এবং স্মৃতিকথা সংক্রান্ত ব্লগ পড়ি আনন্দ পাবার জন্য, বক্তব্য ধর্মী, তথ্যনির্ভর এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত ব্লগ পড়ি আমার তথ্যভান্ডার সমৃদ্ধি করার জন্য। সময় না থাকলে ব্লগে আসিনা। আর সময় পেলে সারাদিন ব্লগে থাকি। মন্তব্য করি মনের বিশ্বাস থেকে ( মাঝে মাঝে মজা করার জন্য)।

আমার বিশ্বাস, সবাই ব্লগ লিখে যাতে কেউ পড়ে এবং তার লিখার অভ্যাস ধরে রাখার জন্য আর হয়তো বাংলা টাইপ চর্চার জন্য।

একথা সত্যি আপনার লিখা হাস্যরসাত্নক এবং তথ্যনির্ভর তাই একেবারে কাজে লাগেনি বললে ভুল হবে।

আর একটা বিষয় আমি খুবই উপভোগ করি যেটা হলো সবার মন্তব্য। কখনো কখনো এটা আরও বেশি মজার হয়, সবার মতামত জানা যায়। তাই এটাকে ফেলনা ভাববেননা আশাকরি।

আমি যদি আপনাকে কষ্ট দিয়ে থাকি মাফ করবেন আশা করি। আপনাকে কষ্ট দেয়ার জন্য মন্তব্য করিনি।

পিলাস+++++++
১৩২. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪২
কুতুব্ বলেছেন: ধ্রুপদী হইছে রে ভাই....
১৩৩. ০৬ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৫০
শাহবাজ বলেছেন: fataya falaisen , amar moton jara comment o korbar pare na , tago kaame dibo

direct prio +
১৩৪. ১০ ই ফেব্রুয়ারি, ২০০৯ সকাল ৭:০৪
ক্লান্ত দুচোখ বলেছেন: কবিতার কাঠামোটা অনেক আকর্ষনীয় লেগেছে।

"আন্দাজে মন্তব্য দেওয়ার পর বা উপরোক্ত টেমপ্লেটগুলো ব্যবহারের পর ভুলেও কথা বাড়াবেন না এবং লগডইন অবস্থায় ওই পোস্টে যাবেন না। প্রয়োজনে লগঅফ করে বসে থাকবেন।"

নোট : "অপূর্ব!"
১৩৫. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৯:৪৬
সিউল রায়হান বলেছেন: যা যা লিখা যায় মনে আসতিছে সবি তো বলে দিলেন......... খেলবো না.........

পিলাচ && ফেভারিট ;)
১৩৬. ১১ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:২৯
পাপী বলেছেন: সরাসরি প্রিয়তে! এই পোস্টটাকে স্টিকি করা হউক!!
১৩৭. ১২ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১০:৪৬
প্রসূন বলেছেন: অদ্ভুত... ভাষা হারাই ফেলছি :)
১৩৮. ১৮ ই ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১২:২২
মুক্তি মণ্ডল বলেছেন: প্লাস দিলাম।
............
............

১৩৯. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৩৭
জনৈক আরাফাত বলেছেন: ৬. সরাসরি প্রিয়তে।
১৪০. ২০ শে ফেব্রুয়ারি, ২০০৯ রাত ৩:৫৩
আমি রোদের ছেলে বলেছেন: আপনার এ কবিতাটি আমার অনেক দিন মনে থাকবে।

+

মরামরি প্রিয়তে ;)
১৪১. ০২ রা মার্চ, ২০০৯ রাত ৯:৫১
নকীবুল বারী বলেছেন: হ্যাহ হ্যাহ হ্যাহ.......................
১৪৩. ২৩ শে মার্চ, ২০০৯ রাত ৩:২০
স্বপ্নকর বলেছেন: ভাল বলেছেন। :)

হড়ড় গল্পের জন্য: " ভয়ে আমার হাত পা . . . . " এইটাও থাকতে পারে।


১৪৪. ০৭ ই এপ্রিল, ২০০৯ সকাল ৯:২৩
তািরকএকিবিড বলেছেন: আমিও পড়ি নাই। তাই সর্টকাট লিখলাম

১. বেশ চমৎকার বুনোন।
২. অসাধারণ শব্দ চয়ন!
৩. গল্পটির ভঙ্গি ভালো লেগেছে।

৪. +++
৫. হুমমম...
৬. ৫
৭. চলুক...
৮. দারুন!
৯. সরাসরি প্রিয়তে।
১০. প্রিয় পোষ্টে রাখলাম
১১. খ্যাক খ্যাক খ্যাক
১২. পিলাচ।
১৩. সহমত।
১৪৬. ২৬ শে এপ্রিল, ২০০৯ বিকাল ৫:৩৫
হাবিব রাজু বলেছেন: মুল লেখা পড়ে আর মন্তব্য গুলা সব পড়ার সময় হয় না ,সে ব্যাপারে কি করনীয়,মানে শটকাট কি জানাবেন
১৫০. ০৬ ই জুলাই, ২০০৯ বিকাল ৫:০২
মুহাম্মদ মোহেব্বুর রহমান বলেছেন: এধরণের সময়নষ্টকারী পোস্ট না দিলে কি চলে না?




আপনার উদ্দেশ্যে নয়। নতুন একটা কমেন্ট।
১৫১. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩১
রাজীব_নন্দী বলেছেন: দক্ষতার প্রতি যথাযথ সম্মান ও বিনয় রেখেই বলছি আপনার প্রতি কিছুটা সন্দিহান ও সন্তুষ্ঠ আমি।

কিভাবে এই অধম ফি ফি সম্পর্কে জানবে?

মতিয়া আপাকে নিয়ে লেখাটা পড়েছি। কিন্তু মন্তব্য করতে ইচ্ছে হয় নি। সব কিছুই ব্লগের আলোচনা নয় ভেবে!

তবে এটি একটি চনাচুরের মত মজাদার লেখা। এত ভালো একটা পোস্ট দেরিতে পড়ার জন্য ক্ষামাপ্রার্থী। যাই হোক, আমার নতুন লেখা প্রত্যাশা করছি্।
নিমোক্ত লিংক একটি নতুন লেখার মশলা পাবেন।

Click This Link

Click This Link

ধন্যবাদ।
১৫২. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩৪
রাজীব_নন্দী বলেছেন: ভুল বানানের জন্য দুঃখ প্রকাশ--

যাই হোক, আমার (আমরা) নতুন লেখা প্রত্যাশা করছি্।

নিমোক্ত (নিম্নোক্ত)!
১৫৩. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৩৭
চাচামিঞা বলেছেন: অসাধারন বিশ্লেষন ধর্মী লিখা.....প্রিয়তে নিলাম।
(এটাও লিখে নেন;))
১৫৪. ২৩ শে আগস্ট, ২০০৯ রাত ১০:৪৬
ন হন্যাতে বলেছেন: আমি একটা রাবার স্ট্যাম্প বানাইলাম -

আমি কে? বলেছেন: অসম্ভব ভালো লিখেছেন। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম।
অত্যান্ত প্রাসঙ্গিক ও সময়ঊপযোগী লেখা।

একেবারে সম্যার মূলে হাত দিয়েছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। লেখাটিকে স্টিকি করা হোক...
১৫৫. ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:২৫
রিমি (স. ম.) বলেছেন: আমার বয়স এক মাস কয়েক দিন। আমার জন্য উপকারী পরামর্শ। ধইন্যবাদ।
১৫৬. ৩১ শে অক্টোবর, ২০০৯ রাত ২:২২
সবাক বলেছেন:
* এই প্রথম কোন লেখা এতো মনযোগ দিয়ে পড়লাম
* আপনি একখান জিনিস
১৫৮. ১১ ই নভেম্বর, ২০০৯ দুপুর ১:১৪
আরাফাত৫২৯ বলেছেন: আপনি এইডা কি লিকচেন। গল্প না প্রবন্দ। না পইড়াই মন্তব্য দিলাম, ঠিক মত বুজ্যা লয়েন।

১. বেশ চমৎকার বুনোন।
২. অসাধারণ শব্দ চয়ন!
৩. গল্পটির ভঙ্গি ভালো লেগেছে।
১৫৯. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:০৫
নাঈম আহমেদ বলেছেন: খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা।
১৬১. ০৫ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:৩৫
চতুষ্কোণ বলেছেন: পিলাচ দিলাম :)

++++++++++
১৬২. ০৮ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৪:০৪
মাহিন আহমেদ বলেছেন: সব সিক্রেট তো আউট হইয়া গেল। :P
১৬৩. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৭:৪০
ধ্রুব তারা বলেছেন: অসাধারণ শব্দচয়নের মাধ্যমে চমৎকার বিশ্লষণ করেছেন। অন্য রকম ভাল লাগল। সরাসরি প্রিয়তে। +।
১৬৪. ১৬ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:০৫
সীমানা ছাড়িয়ে বলেছেন: একটা বাদ পর্সে "বালপুস্টে মাইনাচ" =p~
১৬৫. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০১
অন্ধ আগন্তুক বলেছেন: ১. +++
২. হুমমম...
৩. ৫
৪. চলুক...
৫. দারুন!
৬. সরাসরি প্রিয়তে।
৭. প্রিয় পোষ্টে রাখলাম
৮. খ্যাক খ্যাক খ্যাক
৯. পিলাচ।
১০. সহমত

B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ =p~
১৬৬. ১৯ শে ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:০১
অন্ধ আগন্তুক বলেছেন: ১. +++
২. হুমমম...
৩. ৫
৪. চলুক...
৫. দারুন!
৬. সরাসরি প্রিয়তে।
৭. প্রিয় পোষ্টে রাখলাম
৮. খ্যাক খ্যাক খ্যাক
৯. পিলাচ।
১০. সহমত

B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ B:-/ =p~
১৬৭. ২৪ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:১৪
মাহবু১৫৪ বলেছেন: হা হা

সরাসরি প্রিয়তে
১৬৮. ২৫ শে মার্চ, ২০১০ দুপুর ২:৪৯
কিমা বলেছেন: অসম্ভব ভালো লিখেছেন। বহুদিন পরে একটা ভালো লেখা পড়লাম।
অত্যান্ত প্রাসঙ্গিক ও সময়ঊপযোগী লেখা।
একেবারে সম্যার মূলে হাত দিয়েছেন। লেখকের বক্তবের সাথে পুরোপুরি একমত। লেখাটিকে স্টিকি করা হোক...
১৬৯. ২৬ শে মার্চ, ২০১০ রাত ১১:৪২
ফিউশন ফাইভ বলেছেন: লেখাটিকে স্টিকি করার জোর দাবি জানাই...
১৭১. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ২:২৬
সায়েম মুন বলেছেন: ফিউশন ফাইভ বলেছেন: লেখাটিকে স্টিকি করার জোর দাবি জানাই...
-----------------সহমত

অতিহাসিক পোষ্ট হিসেবে এই দাবী টুকু ফিফা রাখতেই পারে:)

১৭২. ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১:৪২
কিপটে বলেছেন: খুবই দুঃখ জনক,

আপনার লেখা পড়ে চোখে জল এসে গেল.

|-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-) |-)
১৭৩. ১৯ শে এপ্রিল, ২০১০ রাত ১১:৩৩
গরম কফি বলেছেন: কর্তৃপক্ষের প্রতি আহবান
"ইমোটিকন যোগ করুন"-এর মতো করে রেডিমেইড মন্তব্যের জন্য কি একটি প্যানেল খোলা যায়। ওপরে আমি একটি নমুনা দিয়েছি। ব্লগারদের সুবিধার কথা বিবেচনা করে বিষয়টি কি ভেবে দেখবেন?

১৭৪. ০৪ ঠা মে, ২০১০ বিকাল ৩:১৮
এনটনি বলেছেন: " ওপরে আমি একটি নমুনা দিয়েছি। ব্লগারদের সুবিধার কথা বিবেচনা করে বিষয়টি কি ভেবে দেখবেন?" .....সহমত

আপনার সাথে একমত...সরাসরি প্রিয়তে
১৭৫. ০৪ ঠা মে, ২০১০ বিকাল ৩:৩২
প্লাস_মাইনাস বলেছেন: ১. কবিতাটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো।
২. কবিতার গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য।
৩. কবিতার কাঠামোটা অনেক আকর্ষনীয় লেগেছে।
নোট : কবিতার শেষের তিন-চারটি লাইন বা মাঝখান থেকে যে কোনো দুটি লাইন তুলে দিয়ে একটি স্পেস দেবেন। তারপর লিখুন- "অপূর্ব!" "অপূর্ব!"
১৭৬. ০৪ ঠা মে, ২০১০ বিকাল ৩:৩৩
প্লাস_মাইনাস বলেছেন: ১. কবিতাটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো।
২. কবিতার গভীরে যে সুর আপনি এনেছেন, তা অনবদ্য।
৩. কবিতার কাঠামোটা অনেক আকর্ষনীয় লেগেছে।
নোট : কবিতার শেষের তিন-চারটি লাইন বা মাঝখান থেকে যে কোনো দুটি লাইন তুলে দিয়ে একটি স্পেস দেবেন। তারপর লিখুন- "অপূর্ব!" "অপূর্ব!" :P
১৭৭. ২০ শে জুন, ২০১০ দুপুর ১:১৪
বিষফোঁড়া বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
১৭৮. ০১ লা জুলাই, ২০১০ সকাল ১০:০৫
আহাসান বলেছেন: হাসতে হাসতে শ্যাষ...
১৭৯. ০১ লা জুলাই, ২০১০ সকাল ১০:২৩
রাজীব বলেছেন: ফরমুলা ওয়ান , সংগ্রহ করা হইলো।
১৮০. ০৬ ই জুলাই, ২০১০ দুপুর ১:৩৮
নগর-বাউল বলেছেন: খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা। :)
১৮১. ০৬ ই জুলাই, ২০১০ দুপুর ১:৫০
পানকৌড়ি বলেছেন: খুব ভাল ও বিশ্লেষণধর্মী লেখা।
১৮২. ০১ লা আগস্ট, ২০১০ সকাল ১০:২৬
অরুন্ধতি বলেছেন: যে কোনো পোস্টে ব্যবহারযোগ্য মন্তব্য নং ১

Copy and Pest
১৮৪. ৩১ শে আগস্ট, ২০১০ সকাল ৭:০৪
শেখ আমিনুল ইসলাম বলেছেন: খুব ভাল বিশ্লেষণধর্মী লেখা। :)
১৮৫. ৩১ শে আগস্ট, ২০১০ সকাল ৮:১৯
স্বদেশ হাসনাইন বলেছেন:
আমার দেখা শ্রেষ্ঠ পোস্ট, অন্তত: লাস্ট লগইন করার পর।
১৮৬. ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ২:৩৬
ফিউশন ফাইভ বলেছেন: কবিতাটি কেমন যেন অন্যরকম ভালো লাগলো।
১৮৭. ১৬ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০২
তাশমিয়া বলেছেন: মাঝেমাঝে কোন বিশেষন খুঁজে না পেয়ে শুধু লাইন কোট করে দেই।:)
১৮৮. ১৫ ই নভেম্বর, ২০১০ সকাল ১০:০৫
আব্দুল্লাহ (রাইয়ান) বলেছেন: খুব ভাল বিশ্লেষণ ধর্মী লেখা।
১৮৯. ০৫ ই জানুয়ারি, ২০১১ রাত ১১:৪৪
নেটওয়ার্ক-এর বাইরে থেকে বলেছেন: কর্তৃপক্ষের প্রতি আহবান!!! :-B :-B :-B



সহমত।
১৯০. ০৮ ই ফেব্রুয়ারি, ২০১১ সকাল ৯:১৬
মেকগাইভার বলেছেন: ৬. সরাসরি প্রিয়তে।
১৯২. ১০ ই মার্চ, ২০১১ বিকাল ৪:১০
candy বলেছেন: সরাসরি প্রিয়তে।
১৯৩. ১৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:২৮
নষ্টছেলে বলেছেন: ১. +++
২. হুমমম...
৩. ৫
৪. চলুক...
৫. দারুন!
৬. সরাসরি প্রিয়তে।
৭. প্রিয় পোষ্টে রাখলাম
৮. খ্যাক খ্যাক খ্যাক
৯. পিলাচ।
১০. সহমত
১৯৫. ২৪ শে মার্চ, ২০১১ বিকাল ৫:৩৯
শায়েরী বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক
১৯৭. ১১ ই জুন, ২০১১ রাত ৩:৩৫
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: অনেক দিন পরে পুরান পোস্ট তাজা করলাম।
১৯৯. ২১ শে জুন, ২০১১ দুপুর ২:১৯
টিনটিন` বলেছেন: ১. +++
২. হুমমম...
৩. ৫
৪. চলুক...
৫. দারুন!
৬. সরাসরি প্রিয়তে।
৭. প্রিয় পোষ্টে রাখলাম
৮. খ্যাক খ্যাক খ্যাক
৯. পিলাচ।
১০. সহমত। (ইয়ে, এইটা কি কোন যৌন বিষয়ক পোস্ট? :``>> /:) B:-/ )
২০০. ২১ শে জুন, ২০১১ দুপুর ২:২৩
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: পিলাচ,
সহমত,
+++,
সরাসরি প্রিয়তে
অসাধারন বিশ্লেষন ধর্মী পোস্ট।
খ্যাক খ্যাক খ্যাক

:) :) :)
২০৩. ২২ শে আগস্ট, ২০১১ ভোর ৪:৫১
পাগলাঘোড়াসিটিজি বলেছেন: ওরে ওরে এই পোষ্ট আমি আগে দেখলামনা কেন???
২০৪. ২২ শে আগস্ট, ২০১১ ভোর ৪:৫১
অণুজীব বলেছেন: সোজা প্রিয়তে (নিইনি যদিও;))
২০৫. ২৩ শে আগস্ট, ২০১১ ভোর ৪:৫৩
ধীমান অনাদি বলেছেন: সোজা প্রিয়তে( উদ্দেশ্যঃ এইখান থেইকা কপি মারতে পারুম।)


পোষ্ট স্টিকি করা হোক।

অপটপিকঃ এতগুলার (কমেন্টের) জবাব দিবেন কেমনে? |-) |-) |-)
২০৬. ১৪ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৬:২৬
বনজ্যোৎস্না বলেছেন: সহমত।

সরাসরি প্রিয়তে।

অসাধারণ শব্দ চয়ন..!!
;) ;)
২০৭. ১০ ই অক্টোবর, ২০১১ রাত ১:১৯
আমি সুখী মানুষ বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক............. :D ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;) ;)
২০৯. ২৮ শে নভেম্বর, ২০১১ বিকাল ৪:০৮
মৃচমচি বলেছেন: গ্যালারিতে বসলাম।
এইটা যোগ করতে পারেন। পোষ্ট এ++

 

মোট সময় লেগেছে ২.৬০১১ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ