somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টেলিভিশনের টক শোতে আঁতেলরা যেভাবে আলোচনা করেন...

৩১ শে জানুয়ারি, ২০০৯ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গতকাল বিমার পোস্টে দেখেছিলাম বিদেশী একটি উদাহরণ। তবে আমাদের সৌভাগ্য এই যে, উদাহরণ খোঁজার জন্য বেশি দূর যেতে হয় না। টেলিভিশন চ্যানেলগুলোর টক শো দেখলেই চলে। এইসব টক শো'র অতিথিরা অনেক কথাই বলে যান, মুখে খৈ ফোটে- কিন্তু আসলে ঠিক কোন্ বিষয় নিয়ে তারা কথা বলছেন, শ্রোতার পক্ষে বুঝে ওঠা প্রায়ই কঠিন হয়ে দাঁড়ায়। সেরকমই এক আঁতেল আলোচকের বক্তব্য পড়ুন নিচে। বক্তব্যের মর্মার্থ কেউ বোঝাতে পারলে তার জন্য থাকছে ২০ টাকার ফ্লেক্সি!

টক শো'র বিষয় ছিল :
আমাদের সাংস্কৃতিক সংকট ও তা থেকে উত্তরণের উপায়

আঁতেল আলোচক যা বললেন :
আসলে আমাদের যে সাংস্কৃতিক সংকট.... ডেফিনিটলি যেটা এসেছিল মূলত সাতচল্লিশে.... আ....আ.....আপনার অগাস্টের পর....। তো, যা বলছিলাম .... অ্যাকচুয়ালি দেশবিভাগের পর যে সাংস্কৃতিক নৈরাজ্য....ইন ফ্যাক্ট এই পর্যায়ে যেটা আমরা বুঝি..... কেন এই সাংস্কৃতিক দৈন্য এবং কিভাবে এর উদ্ভব...
সাধারণ দৃষ্টিতে এটা বোঝা কিন্তু কঠিন। এজন্য সমস্যার গভীরে যেতে হবে। বিষয়টা আরো ভালোভাবে বুঝবেন... যদি ফরাসি বিপ্লবের পরের যে সময়টুকু.... ডেফিনিটলি একটা কঠিন সময়....যেটা পরবর্তীকালের ইতিহাসকে....আই মিন বিশ্বের ইতিহাসকে বদলে দিয়েছিল। .....তো...অ্যাকচুয়ালি ইনসিকিউরিটি... নিরাপত্তাহীনতার আদি উৎসগুলোর কথাই আমি ক্লিয়ার করতে চাই....যে সংস্কৃতি কেন অনিরাপদ হয়ে ওঠে....এটা কিন্তু সবার আগে অনুধাবন করতে হবে।

প্রসঙ্গ থেকে আমি বোধহয় খানিকটা ভিন্ন দিকে সরে গিয়েছি, যাচ্ছি মূল বিষয়ের দিকে। যা বলছিলাম..... আত্মপরিচয়ের সংকট.....অ্যাকচুয়ালি এখন দেখা যায়....চীন বিপ্লবের পরেও কিন্তু এটা হয়েছে.....যে কিভাবে ইয়ে মানে.... এই সুদূরপ্রসারী সংকট থেকে উত্তরণের পথটা কী? মাও-সেতুং দুঃখ করে বলেছিলেন.......যাকে বলে.....ইয়ে মানে সঠিক কোটেশনটা ঠিক মনে পড়ছে না এই মুহূর্তে। তবে আমি বলবো যে, অ্যাকচুয়ালি এখান থেকে পিছিয়ে আসার কোনো পথ...আই মিন কোনো ওয়ে নেই। আমি কিন্তু বলছি না যে রাষ্ট্রযন্ত্র নিজেদের স্বার্থে উদ্যোগ নেবে। .....আমরা তো দেখেছি বাঙালি শিক্ষিত সমাজ ঘর থেকে বের হয়েছেনই বায়ান্নোর ভাষা আন্দোলনের পরপরই....এই পরম্পরাটা একবার লক্ষ্য করুন। পুরো বিষয়টা কিন্তু আপনি ডেফিনিটলি অনুধাবন করবেন....যে আমাদের সাংস্কৃতিক সংকটের উৎস অ্যাকচুয়ালি কোন্ জায়গাটায়?...
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ৩:৪১
২৭টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

বাংলা সাহিত্যে জায়গা পাচ্ছেন ওসমান হাদী

লিখেছেন সৈয়দ কুতুব, ১২ ই জুন, ২০২৬ রাত ১:১৭


সংবাদপত্র যা বলছে
জাগো নিউজের প্রতিবেদন অনুযায়ী, ১০ জুন ২০২৬ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যবই পরিমার্জন-সংক্রান্ত কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকসহ... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রী, ক্রাউড ফান্ডিং-এর সুযোগ তৈরি করে সরকারী লাভজনক প্রজেক্টে জনগণের বিনিয়োগ নিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১২ ই জুন, ২০২৬ রাত ১:৩১

বাংলাদেশের বর্তমান সরকার বিনিয়োগ পরিস্থিতি নিয়ে চিন্তিত, তা বুঝা যাচ্ছে। নাহলে, খোদ প্রধানমন্ত্রী দেশে বিনিয়োগ নিয়ে আসতে জনগণকে অনুরোধ করতেন না। আমার মন হয়, দেশের মানুষের কাছেই অনেক সম্পদ আছে... ...বাকিটুকু পড়ুন

বিএনপির আবালীপনা।

লিখেছেন তানভির জুমার, ১২ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

বিএনপি ৫০ হাজার নাচের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে। যার পেছনে ১০ বছরে ব্যায় হবে ১৫ হাজার কোটি টাকা। যা দিয়ে ফুল প্যাকেজ ৩০ টি জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান... ...বাকিটুকু পড়ুন

Claude Fable 5: Journey from ANI 2 AGI -প্রযুক্তির ইতিহাসে নতুন এক সন্ধিক্ষণ

লিখেছেন বোকা মানুষ বলতে চায়, ১২ ই জুন, ২০২৬ দুপুর ২:২৭



প্রযুক্তির ইতিহাসে এমন কিছু মুহূর্ত আসে, যা পরবর্তী কয়েক দশকের গতিপথ নির্ধারণ করে দেয়। ইন্টারনেটের আবির্ভাব, স্মার্টফোন বিপ্লব কিংবা Generative AI-এর উত্থান ছিল তেমনই কিছু ঘটনা। সম্প্রতি Anthropic-এর নতুন Frontier... ...বাকিটুকু পড়ুন

×