আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

সামহোয়্যারের সর্বকালের সেরা ১০টি গায়েবি পোস্ট!

০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭

শেয়ারঃ
0 0 0

এটা অস্বীকার করার উপায় নেই যে, মেঘে মেঘে আসলেই অনেক বেলা হয়ে গেল ব্লগে। আছি যতো দিন ধরে, সে তুলনায় প্রিয় পোস্টের সংখ্যা খুব বেশি নয়। বলা ভালো, বেশ অল্প। এমন আলসেমিতে পেয়ে বসেছে যে, করছি করছি বলেও প্রিয় পোস্টগুলোকে এক জায়গায় জড়ো করা হয়ে উঠছিল না। এবার আলসেমি ঝেড়ে আমার অলটাইম ফেইভরিট ১০টি পোস্টকে এক জায়গায় জড়ো করলাম।

১.
কুরআন শরীফ ও হাদীছ শরীফের দৃষ্টিতে যিকিরের গুরুত্ব ও ফযীলত
লিখেছেন আরিফুর রহমান , ৩২ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৩
মহান আল্লাহ পাক কুরআন শরীফে ও নুরে মুজাস্‌সাম হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদীছে যিকিরের বহু গুরুত্ব ও ফযীলত বর্ণনা করেছেন। আল্লাহ পাক কুরআন শরীফে ইরশাদ করেন, “তোমরা আমার যিকির কর, আমিও তোমাদের স্মরণ করবো” (সূরা বাক্বারা....

২.
প্রবাসী ব্যাচেলরদের জন্য রেসিপি : টমেটোর চাটনী B-)
লিখেছেন জামাল ভাস্কর , ৩০ শে ফেব্রুয়ারি, ২০০৯ বিকাল ৩:১৩
সম্প্রতি কয়েকটি রেসিপি নিয়ে অনেক ভেবেছি। একেক করে বলছি। প্রথমেই গাজরের হালুয়া। উপকরণ যা যা লাগবে : আলু কুচি - ১ বাটি, টমেটো কুচি - ১ টি, সিম কুচি - ১ কাপ, গাজর কুচি - আধা কাপ, ফুলকপি কুচি - আধা কাপ.....

৩.
অবশেষে জেনারেল হলাম X(( X((
লিখেছেন জানা , ২০ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৩৩
আজ ব্লগ খুলে দেখি আমি "জেনারেল"। কিন্তু কেন? আমি এমন কি করেছি যে, যার কারণে ব্লগ কতৃপক্ষ আমাকে নিরাপদ ভাবতে পারছে না? এরকম করলে...

৪.
ওয়াও! হেভি মেটাল রিমিক্স আসছে একটা!!! :D :D
লিখেছেন ফকির ইলিয়াস , ০৯ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৩
আজকে এক ব্লগারের কাছে খবর পাইলাম এটার নাকি হেভি মেটাল রিমিক্স আসছে একটা, শুনেই সার্চ মারলাম । সেই ছোটবেলা থেকেই হেভি মেটালের আমি পাঁড় ভক্ত। "যাত্রাবালা প্যানটেরা রিমিক্স " মাঝে মাঝে প্যানটেরার 'ওয়াক' গানটার মিউজিক....

৫.
কিছু সফটওয়ারের ফ্রি লাইসেন্স কিজেন/ক্র্যাক
লিখেছেন রাগিব , ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৩:৪৭
আপনার কিছু সফটওয়ারের রেজিষ্ট্রেশান কিজেন না থাকায় হয়তো পুরো পুরি কাজ করতে পারছেন না। নিচের সাইটে কিছু সফটওয়ারের পুরনো ভার্শনের কিজেন/ ক্র্যাক পাবেন। সফটওয়ারের নাম অনুসারে প্রথম অক্ষরে ক্লিক করলে সফটওয়ারের লিষ্ট আসবে....

৬.
কোম্পানীগঞ্জে ভাসুরের দায়ের কোপে ছোট ভাইয়ের স্ত্রী আহত, জনমনে ক্ষোভ
লিখেছেন অমি রহমান পিয়াল , ২৩ শে অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৫১
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে গত বুধবার ওমানপ্রবাসী ভাসুরের দায়ের কোপে ছোট ভাইয়ের স্ত্রী আহত হয়েছে। এই ঘটনায় সমগ্র এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, বুধবার সন্ধ্যায় কথা কাটাকাটি থেকে ঘটনার সূত্রপাত.....

৭.
যুদ্ধাপরাধীদের তালিকা.........
লিখেছেন ত্রিভুজ , ০১ লা নভেম্বর, ২০০৯ রাত ১০:৩৩
নয়া ছাগু সম্প্রদায় তোমরাও এইখানে তোমাগো নাম লেখায়্যা যাও...সবগুলানের একলগে বিচার করুম....

৮.
বিশ্বব্যাঙ্ক ও আইএমএফ - গ্লোবাল অর্থনীতির স্বরূপ
লিখেছেন আউলা , ৩০ শে ফেব্রুয়ারি, ২০০৯ ভোর ৪:৩৩
একটু বড় করে সময় নিয়ে বলব, সম্পূর্ণ ইস্যুটাতে পাঠকের একটা স্পষ্ট ধারণা তৈরি করতে পারি। যাতে আমাদের পুরা ধারণাটায় একটা সামগ্রিক চিত্র হাজির করতে পারি। এখানে বেশির ভাগ রেফারেন্স ইস্তাম্বুল বার্ষিক সভায় জোয়েলিকের ভাষণ থেকে টানব....

৯.
সুরা নিসার তাৎপর্য এবং মুসলিম জাহানের করণীয়
লিখেছেন অপবাক , ২০ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৩
মানব সমাজ আজ মুক্তি খুজছে। শান্তির আশায় বুক বেধে দিনাতিপাত করছে। কিন্তু শান্তি নামের সোনার হরিনটির সাথে আজো তার দেখা হয়নি....

১০.
ব্লগে নতুন মেয়ে ব্লগার আসলেই কি তাকে খোঁচাতে হবে? X(X(
লিখেছেন কালপুরুষ , ৩১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১০
আজকাল দেখি ব্লগে মেয়েদের নামে ব্লগিং করাই দায় হয়ে গেছে। মেয়েদেরও মনে হয় ছেলেদের নামে ব্লগিং করতে হবে। কোন মেয়ে আইডি দেখলেই কি তার ওপর ঝাঁপিয়ে....

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): banglablogবাংলা ব্লগbangladeshdhakabangla blogsomewherein...blogsomewhereinblogbloggeramarblogamar blogbangla blog daysachalayatanSachalayatansachalayatan blogsachalSachalprothom alo blogprothomalo blogmuktangonnirman blognirmaan blogalexa ;
প্রকাশ করা হয়েছে: গদ্যকার্টুনব্লগ ও ব্লগ সমালোচনা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:৪১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩০
কৌশিক বলেছেন: হাহাহহাহাহা।
(কেনো হাসলাম কইতে পারি না!)
০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪১

লেখক বলেছেন: শুরুতে আপনিও ছিলেন এই লিস্টে। তবে গবেষণায় দেখা গেল, সব ধরনের (নরম-গরম, আর্দ্র-উষ্ণ) পোস্টই আছে আপনার। ফলে বিশেষ কোনো ফরম্যাটে ফেলা গেল না আপনাকে।

২. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩২
ফয়সালরকস বলেছেন:
এ্যাঁ...
এগুলি তো চোখেই দেখি নাই...কি সৌভাগ্য আমার!

কিছু ঠ্যাং আর মাছের ভুঁড়ি, ধইন্যা পাতা দিয়া মিশায়া খান!
০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৫

লেখক বলেছেন: পোস্টগুলোর যথাযথ লিংক দেওয়ার চেষ্টা করেছি অনেক। কিন্তু সামহোয়্যারের কী একটা বাগের কারণে লিংক বসছিল না। বারেবারেই মূল ব্লগ চলে আসছিল। দুঃখিত!

৩. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৪
নাফিস ইফতেখার বলেছেন: এ তালিকায় আরো একটি পোস্ট যোগ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি:

হিট নয় লেখার মানই বড় কথা
লিখেছেন নাফিস ইফতেখার , ২০ শে অক্টোবর, ২০০৯ ভোর ৪:৩৩
সামহোয়্যারে আমরা রোজ কত পোস্ট দেখি। দূভার্গ্যজনক হলেও সত্য এগুলোর অধিকাংশই যতোটা না লেখার মানের কথা চিন্তা করে লেখা তার চেয়ে কে কতো বেশি হিট পাবেন লিখে সেই প্রতিযোগিতার কথা ভেবে লেখা। কিন্তু হিটটাই কি সব কিছু? শিল্পগুণ, সাহিত্য, নান্দনিকতা.......
০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৮

লেখক বলেছেন: উঁহু। এরকম চলবে না। আমি ঠিক করে রেখেছি আরেকরকম। সেটা সামনের পর্বে আসবে। :)

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৮

লেখক বলেছেন: মোটেও না। আমি শুধু সংকলন করেছি!

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৯

লেখক বলেছেন: ;)

৬. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮
ফারুক চৌধু্রী বলেছেন: ভালু , বাহ্ কি সুন্দর ব্যালেন্স পোস্ট
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫০

লেখক বলেছেন: শেষমেশ এই অপবাদ দিলেন?

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫১

লেখক বলেছেন: এই নিকে কেন?

৮. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৯
রেজোওয়ানা বলেছেন: "কোম্পানীগঞ্জে ভাসুরের দায়ের কোপে ছোট ভাইয়ের স্ত্রী আহত, জনমনে ক্ষোভ" , ওয়াও! হেভি মেটাল রিমিক্স আসছে একটা!!! .......

এগুলো আপনার অলটাইম ফেবারিট পোস্ট!!!!

দারুন তো!!!
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১০

লেখক বলেছেন: :)

৯. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪১
শওকত হোসেন মাসুম বলেছেন: হাহাহাহাহাহহাহা। আপনি পারেন মিয়া। পছন্দ হইছে।
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫২

লেখক বলেছেন: একটা জিনিস খেয়াল করছেন, এই ১০টা নিক ঠিক এই স্টাইলে যদি পোস্ট দিতেন প্রতিদিন, তাহলে ব্লগের এক-তৃতীয়াংশ ক্যাচালই বন্ধ হয়ে যায়। :)

১০. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৭
অন্যরকম বলেছেন: আপাতত কমেন্ট কইরা নিজের ব্লগে লিঙকু নিয়া গেলাম.... রাইতে আসমু! ;)
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৪

লেখক বলেছেন: মানে তারপরও প্রিয়তে নেবেন না! প্রিয়তে নিলে কি পইসা খরছ হই?

১১. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৮
রনি রাজশাহী বলেছেন: ভাইয়া,
১০ নং টাতে প্রব্লেম আছে। ওটা শ্রাবনীর লেখা, কালপুরুষ দা'র নয়। এবং শ্রাবনী কারও নিকও নয়। শ্রাবনীকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তাই শেষের পোস্টটা সরিয়ে দিন প্লিজ। এমনিতেই ও রাগ করে সব পোস্ট ড্রাফট করে দিয়েছে।
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: একটু বোধহয় ভুল হচ্ছে। শ্রাবণী কি তার পোস্টটা ৩১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১০-এ লিখেছিলেন? বোধহয় না! আচ্ছা, শ্রাবণী কেন রাগ করল? তাকে বলেন ব্লগে ফিরে আসতে। আমরা তার সঙ্গে আছি।

১২. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৪৯
সবাক বলেছেন:
আপ্নার আইডিয়া দেইখ্যা জবাই হইতে মঞ্চায় :(


আপ্নে একখান জিনিস!


কৌশিক ভাইয়ের পোস্ট নাই দেইখা এই পোস্ট বয়কট করা উচিত। কিন্তু পার্লালাম্না :(
০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৭

লেখক বলেছেন: হা হা। কৌশিক ভাইয়ের ব্যাপারে ওপরে ১ নং কমেন্টে ব্যাখ্যা আছে।

০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৮

লেখক বলেছেন: হুমম।

১৪. ০৮ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৫:৫৪
মেঘ দূত বলেছেন: আপ্নে একখান জিনিস!

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১২

লেখক বলেছেন: মোটেও না। আমার ভূমিকা শুধুই সংকলনকারের।

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৩

লেখক বলেছেন: আমি প্রথমে নিশ্চিত হয়ে নিলাম আপনি সেই প্রাগৈতিহাসিক যুগের আলী কিনা। বহু বহু বহুদিন পর আপনাকে দেখলাম।

১৬. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:০৩
অমি রহমান পিয়াল বলেছেন: এই পোস্টটা কত খুজছি পাই নাই, থ্যাংক্স, তবে সবচেয়ে ভালো লাগছে গায়েবী ব্লগার আলীরে ফিরতে দেইখা, এইটা তো মাইলস্টোন পোস্ট হয়া গেলো =p~ =p~
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৫

লেখক বলেছেন: আপনার এই পোস্টটা কোম্পানীগঞ্জের মজনু ভাইয়ের আর্কাইভে খুঁজে পেয়েছি।

১৭. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৩
নাজমুল আহমেদ বলেছেন: সেইরাম মজাক পাইলাম =p~ =p~
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৬

লেখক বলেছেন: =p~

১৮. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:২৫
কে এম তানভীর আহম্মেদ বলেছেন: এইভাবে সব ওলট-পালট করে দিলেন। রাগিব ভাই আপনারে পাইলে হয়!! X( তবে ত্রিভুজ নিক'এর জন্য যে পোস্ট লিখেছেন তা পড়ে হাসতেই আছি। ;)
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৭

লেখক বলেছেন: রাগিবের কাছ থেকে কয়েকটি সফটওয়্যারের সিরিয়াল ও ক্র্যাক নেবো ভাবছি।

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:১৮

লেখক বলেছেন: :)

২০. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৩৪
তায়েফ আহমাদ বলেছেন: আমার অলটাইম ফেভারিট কয়েকটা পোষ্ট একত্র করবার জন্য ফিউশন ফাইভকে ধন্যবাদ।
:)
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২২

লেখক বলেছেন: আপনারও ফেভারিট? বাব্বাহ!

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: :)

২২. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৬
যীশূ বলেছেন: আচ্ছা পইড়া দেখুমনে।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৩

লেখক বলেছেন: হুমম অবশ্যই পড়বেন।

২৩. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৪
হোদল রাজা বলেছেন: ইডা মাল পুসট! সোজা পিরিওতে
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: দারুণ!

২৪. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৫৫
তুষারপাত বলেছেন: @ফিউশন ফাইভ>>> আপনি কি মানুষের সাথে ফাজলামি করছেন, না আপনার ভূল তা আমি জানি না।
আপনি আমার লেখা কুরআন শরীফ ও হাদীছ শরীফের দৃষ্টিতে যিকিরের গুরুত্ব ও ফযীলত ব্লগটি একজন স্বঘোষিত নাস্তিকের নামে কেন প্রকাশ করেছেন? আশা করি এর জবাব দিবেন। ধন্যবাদ
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৫

লেখক বলেছেন: দ্বীনি ভাই তুষারপাত, আপনি ভুল বুঝলেন। প্রকৃতপক্ষে এর মাধ্যমে নাস্তিক আরিফুর রহমানকে ঈমানের পথে শান্তির সুশীতল ছায়ায় আসার আহবান জানিয়েছি। এটা কি অপরাধ হল ভাই? রসুলে পাক কি কাফিরদের দ্বীনের দাওয়াত পৌঁছে দিতে বারেবারে ইরশাদ করে যাননি?

২৫. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৪
অপরিচিত_আবির বলেছেন: কোপা হইসে ... কোপা
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: কোপা!

২৬. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:০৬
মানুষ বলেছেন: আমার "সামষ্টিক অর্থনীতি ও দ্বান্দ্বিক বস্তুবাদ" লেখাটি আপনার প্রিয়তে নেই দেখে কষ্ট পেলাম।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: পরে লক্ষ্য করেছি, বিষয়টি বিভ্রান্তিকর হয়েছে। আসলে আপনারটাসহ অর্থনীতিবিষয়ক বিশ্লেষণী পোস্ট ছিল মোট দুটি। সন্দেহ নেই, অর্থনীতিবিদ জোয়েলিকের ইস্তাম্বুল ভাষণের ওপর আউলার ক্ষুরধার লেখনী অনেকেরই প্রশংসা কুড়িয়েছে। ফলে সেটা প্রাধান্য পেয়েছে বটে, তবে আপনার "সামষ্টিক অর্থনীতি ও দ্বান্দ্বিক বস্তুবাদ" লেখাটি নিঃসন্দেহে ক্ল্যাসিক। সমসাময়িককালে এই ধরনের অনবদ্য লিখা অন্তত আমার চোখে পড়েনি।

২৭. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:২৫
সব্যসাচী প্রসূন বলেছেন: বিয়াপক জ্ঞানী পোষ্টু দেখি আপনার প্রিয়তে.... আমি তো হাসতে হাসতে হামাগুড়ি দিতাছি =p~
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৫৯

লেখক বলেছেন: হাসির কী আছে ভাই? সাধারণ প্রিয় পোস্ট নিয়ে কথাবার্তা।

২৮. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩০
রাকিব বলেছেন: এসরেজওয়ানা বলেছেন: "কোম্পানীগঞ্জে ভাসুরের দায়ের কোপে ছোট ভাইয়ের স্ত্রী আহত, জনমনে ক্ষোভ" , ওয়াও! হেভি মেটাল রিমিক্স আসছে একটা!!! .......

এগুলো আপনার অলটাইম ফেবারিট পোস্ট!!!!

দারুন তো!!!
২৯. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
রাকিব বলেছেন: পোষ্টগুলো গায়েব হওয়ার তিব্ব নিন্দা জানাচ্ছি..
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০২

লেখক বলেছেন: আপনি হয়তো জানেন, সামহোয়্যার আগে সাধারণ বাংলায় ছিল। পরে ইউনিকোডিত হওয়ার সময় অনেকগুলো পোস্ট মুছে গিয়েছিল অসাবধানতায়। তবে সুখের বিষয়, কিছু কিছু প্রিয় পোস্ট আমার সংগ্রহে ছিল। সেখান থেকেই বক্ষ্যমাণ এই ক্ষুদ্র লিখা।

৩০. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪১
আরিফুর রহমান বলেছেন: মহান হুবাল রাব্বুলালামীণ আপনার ছহি পেয়ারা পোস্টখানা তাহার শোকেস, ওরফে জান্নাতী হারেমের সকল হুরীকে পড়িবার হেদায়েত নছিব করুন...

সবাই বলেন.. মোমেন...
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৫

লেখক বলেছেন: আরিফুর রহমান, আপনাকে আবারও দ্বীনের পথে শান্তির সুশীতল ছায়ায় আসার আহবান জানাচ্ছি। নইলে রোজহাশরের ময়দানে আপনার জন্য সুকঠিন গজব অপেক্ষা করছে এবং অতি অবশ্যই আপনি বেহেশতী হুর থেকে বঞ্চিত হবেন। এখনও সময় আছে, ভেবে দেখুন।

৩১. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৪৮
কৌশিক বলেছেন: অনেকে মনে হয় সত্যিই খুঁজতেছে পোস্টগুলা!
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৬

লেখক বলেছেন: ৫৯ নম্বর মন্তব্য দ্রষ্টব্য।

৩২. ০৮ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৫৫
কৌশিক বলেছেন: তবে ভাস্করদা মনে হয় এই পোস্ট নিজের নামে দেইখা হার্টফেল করবে।
ত্রিভুজ অবশ্য আজতাগফিরুল্লাহ কইবে।
আউলার মাথা পুরাই আউলাইবে
আর অপবাকের পোস্ট দেইখা তো পাবলিক সব দলে দলে ইমান লইয়া আইবে

আর আমগো....জানাবু! কবে এমন দিন আইবে?
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: ভাস্করদা তো মনে হয় মাইনাস দিয়া গেল রে বস!

৩৩. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:০৩
আরিফুর রহমান বলেছেন: জানাবু! কবে এমন দিন আইবে??

আহারে... সেই দিন কবে আইবে?

যবে উৎপীড়িতের ক্রন্দন রোল ব্লগেতে মেইলে ধ্বণিবে না
মড্রাচারীর খড়গ কৃপাণ ভীম স্ট্যাটসে রণিবে না

মড্রেটর ক্লিক-কোপা-ক্লান্ত....
জানারিল হবে সেই দিন (জেনারেল) শান্ত...
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০৯

লেখক বলেছেন: কবিতা জুস হৈছে।

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১২

লেখক বলেছেন: দ্বিতীয় পর্ব মনে হয় নাফিস করবে। সেইরকম ইঙ্গিত পাচ্ছি। /:)

৩৫. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:১৫
মাহবুব সুমন বলেছেন: আপনে পারেনও বটে। মজা পাইলাম অনেক।
ভাস্করদা চাটনীতে লবন দিতে ভুলে যাবে কিন্তু :)
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৩

লেখক বলেছেন: :) ভাস্করদার রেসিপির তুলনা নাই।

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: কেমন আছেন জেরী ভাই?

৩৭. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪০
রাজ মো, আশরাফুল হক বারামদী বলেছেন: আহা সত্যিই যদি এমন হইত তাইলে কতই না ভালা হইত।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৫

লেখক বলেছেন: কিন্তু ঘটনা হল, এমন পোস্ট তারা কখনোই লেখেননি, লিখবেনও না। যদি লিখতেন, আহা কতোই না ভালো হতো! /:)

৩৮. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৪
মুক্ত বয়ান বলেছেন: ১১ নং পোস্টটা কি মিস হইয়া গেল?

আসুন হাফপ‌্যান্ট ব্লগারদের স্বাগতম জানাই।
লিখেছেন: ফিউশন ফাইফ, ৩৫ শে জানুয়ারি, ২০০৯ রাত ২:৩৩।

ব্লগ সবার জন্যেই সমান। বিভিন্ন মানসিকতার মানুষ এখানে ব্লগিং করতে আসে। তাদের সবাইকে পুরাতন কারো নিক মনে না করে, তাদের হাফপ‌্যান্ট হিসেবে অভিহিত না করে, আসুন তাদের স্বাগতম জানিয়ে বরণ করে নেই। তাদের জন্যে আমরা আসুন, সুস্থ ব্লগিং কি, কাকে কিভাবে মন্তব্য করতে হবে, তা জানিয়ে আসি। ..
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: হা হা হা। জুশ। আমারটা হইলে এইরকমই কিছু হতো।

৩৯. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:৪৭
কৌশিক বলেছেন: যবে উৎপীড়িতের ক্রন্দন রোল ব্লগেতে মেইলে ধ্বণিবে না
মড্রাচারীর খড়গ কৃপাণ ভীম স্ট্যাটসে রণিবে না

মড্রেটর ক্লিক-কোপা-ক্লান্ত....
জানারিল হবে সেই দিন (জেনারেল) শান্ত...

মাস্টারপিচ!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৭

লেখক বলেছেন: আসলেই!

৪০. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:০৪
পল্লী বাউল বলেছেন: গায়েবি পোস্টগুলো পড়তে মন্চায় :)
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৮

লেখক বলেছেন: সামহোয়্যারের বাগের কারণে এতো ভালো ভালো পোস্টগুলো গায়েব হয়ে গেল। দুঃখজনক।

৪১. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৪০
বিডি আইডল বলেছেন: হা হা হা..অনেকেই দেখি পোষ্ট খুজতাছে+সিরিয়াস....

অনেকদিন পর একটা সিরিয়াস ফান পোষ্ট দেখলাম....সিরিজ হবে নাকি?
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৮

লেখক বলেছেন: কালপুরুষ বলছেন, তিনি কিছুতেই মনে করতে পারছেন না এরকম কোনো পোস্ট লিখেছেন কিনা। (৫৯ নম্বর মন্তব্য)

৪২. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৯:৫২
ইসানুর বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক

কিপিটাপ ম্যান B-))
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: খ্যাক খ্যাক খ্যাক

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:১৯

লেখক বলেছেন: খিক খিক

৪৪. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:০৪
ফকির ইলিয়াস বলেছেন: আপনার বাতুনি বিদ্যা মন্কাড়লো , প্রিয় ফি ফা

অল দ্যা বেষ্ট । কীপ ইট আপ !!!!!
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ ইলিয়াস ভাই। তবে জানতে ইচ্ছে হয়, জীবনের কোনো পর্বে হেভি মেটাল কি কখনো আপনার দৃষ্টি আকর্ষণ করেছিল বা আপনাকে কৌতূহলী করেছিল?

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন: :)

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন: জাঝা!

৪৭. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:৪২
অ্যামাটার বলেছেন: সাহিত্যে কর্ষিত উত্তরাধিকার : লন্ডন থেকে সিলেট অথবা সিলেট থেকে লন্ডন - ১ম পর্ব
লিখেছেন ফিউশন ফাই ভ, ১০ ই আগস্ট, ২০০৯ সকাল ১০:০৯

১৯৯২ সালের প্রথম দিকে পাড়ি দেই ইংল্যান্ডে। মার্কিনী জীবনে বেশ ক্লান্ত হয়ে পড়েছিলাম। ১৯৮৮- ১৯৯২ সালে একটা নিয়মিত কলাম লিখতাম । তা
ছাপা হতো দৈনিক সিলেটের ডাক এ। '' যুক্তরাষ্ট্রের রোজনামচা '' শিরোনামে।
একই লেখা ছাপা হতো লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক সুরমা য়। ''আমেরিকার চালচিত্র '' শিরোনামে।
সুরমার প্রতিষ্টাতা সম্পাদক ডাঃ বশির আহমদ। আমার নিজের এলাকা কামাল...
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন: হা হা হা হা হা। সিম্পলি জুশ!

৪৮. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:১২
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:


বেশী জোশ !

মুক্তবয়ানের লিঙ্কুটাও সিরাম !
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২৩

লেখক বলেছেন: আসলেই সিরাম হৈছে ওইটা।

৫০. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:২০
লাল দরজা বলেছেন: কালপুরুষ'দা এই লেখাটা একদিন ভোর রাইতে পোষ্ট কইরা অল্প কিছুক্ষনের মধ্যেই মুইছা ফেলাইছিলেন তিনি। জানি না কি কারনে! সেই দিন পড়তে গিয়াও ভাবছিলাম পরে পড়ুম। আফছোস আজকেও পড়তে পারলাম না! :(

আপ্নের কাছে লেখাটার কপি থাকলে দয়া কইরা একটু পড়ার সুযোগ দেন নারে ভাই, এমন করেন ক্যান! পিলিজ।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:২৬

লেখক বলেছেন: ভোর রাতের সেই ব্যাপারটা তাহলে আপনিও খেয়াল করেছিলেন? অথচ আজকে দেখুন (মন্তব্য : ৫৯) কালপুরুষদা ব্যাপারটা বেমালুম অস্বীকার করছেন এবং খুব সম্ভবত উল্টো আমাকেই অভিযুক্ত করতে চাইছেন। শুধু বলবো, ওনার এই আচরণ দুঃখজনক!

৫১. ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৯
তিতি আনা বলেছেন:
ইস কবে যে ছেলিভ্রিঠি :`> হমু !
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০৮

লেখক বলেছেন: আপনি অলরেডি ছেলিভ্রিঠি।

৫২. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০০
আইরিন সুলতানা বলেছেন: অবশেষে জেনারেল হলাম X(( X((
লিখেছেন জানা , ২০ শে জুলাই, ২০০৯ ভোর ৪:৩৩
আজ ব্লগ খুলে দেখি আমি "জেনারেল"। কিন্তু কেন? আমি এমন কি করেছি যে, যার কারণে ব্লগ কতৃপক্ষ আমাকে নিরাপদ ভাবতে পারছে না? এরকম করলে...

-------------------------

এমন যদি হতো !

=p~ =p~ =p~ =p~
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০৯

লেখক বলেছেন: আহা! একটিবার যদি জেনারেল করা যেতো!

০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১০

লেখক বলেছেন: ওহে ভুরি, খবর কী?

৫৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:০৪
উদাসী স্বপ্ন বলেছেন: ইলিশ ভাইয়ের পোস্টখানা নিলামে তুললে শিউর কুটি পয়সায় বিকাইবো;)
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১১

লেখক বলেছেন: হা হা ।

৫৫. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৬
রনি রাজশাহী বলেছেন:
তারিখটা খেয়াল করিনি প্রথমে। তাছাড়া এটা যে ফানপোস্ট সেটাও বুঝতে পারিনি প্রথমে। শ্রাবনীর পোস্টে বিপ্লব ক্রান্তির একটা কমেন্ট নিয়ে ঝামেলাটা হয়েছিল। তারপর সে এই পোস্ট দিয়েছিল। এই পোস্টেও হতাশাব্যঞ্জক কিছু কমেন্টের কারনে পোস্ট ড্রাফট করে গেছে। আমি ব্লগে ফিরে আসার জন্য ওকে অনুরোধ করে দেখব।
০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:১৩

লেখক বলেছেন: আসতে বলুন ওনাকে। কোনো সমস্যা নাই। ব্লগে সবার সমান অধিকার। প্রয়োজনে আমরা নজর রাখবো যেন বিপ্লব কান্তিরা উপদ্রব হয়ে না দাঁড়ায়।

৫৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২৮
পরশমনি বলেছেন: অসাধারণ আইডিয়া। মজা পাইলাম। সিরিজের প্রত্যাশায়।
০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: থ্যাঙ্কিউ।

৫৭. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩১
তিতি আনা বলেছেন:
ইকবাল হোসেন মজনু (পীর সাহেব কোম্পানীগঞ্জ) ভাইকে পঁচানোর ইতিহাস জানতে চাই।
০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৪

লেখক বলেছেন: মজনুর একখান জিনিস!

৫৮. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৩
রণদীপম বসু বলেছেন: বাহ্ ! উচ্চবংশীয় জ্ঞানী লোকেদের মহাফেজখানা দেখছি !
০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৬

লেখক বলেছেন: :)

৫৯. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:৩৯
কালপুরুষ বলেছেন: ১০.
ব্লগে নতুন মেয়ে ব্লগার আসলেই কি তাকে খোঁচাতে হবে?
লিখেছেন কালপুরুষ , ৩১ শে সেপ্টেম্বর, ২০০৯ বিকাল ৩:১০


এমন শিরোনামে আমি কোন লেখা ব্লগে পোস্ট করেছি বলেতো মনে পড়ছেনা। আমার মেমোরী তাই বলে।
০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৭

লেখক বলেছেন: ভোর রাতে দেওয়া আপনার সেই পোস্টটার কথা আমি ছাড়াও অনেকেই লক্ষ্য করেছিলেন। সম্ভবত ভুলে গেছেন। ব্যাপার না!

৬০. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১:০১
আলী আরাফাত শান্ত বলেছেন: সব মিলিয়ে আইডিয়াটা জোস!
০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:১৮

লেখক বলেছেন: থ্যাঙ্কিউ।

৬১. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৩২
অন্যরকম বলেছেন: প্রিয়তে নিতে নিতে লিস্ট বড় হইয়অ যাইতেছে। /:)
এইজন্য আপাতত লেখা প্রিয়তে নেওয়া বাদ! কিছু কাটছাট করার পর আবারও স্টার্ট দিমু! :)
৬২. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪৭
সবাক বলেছেন:
কালপুরুষদা ধোকা খাইছে :D
৬৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ৩:১৬
আরিফুর রহমান বলেছেন: ও দাদা কালপুরুষ..

ছ্যাপ্টেম্বর মাসে কুনুদিন ৩১ তারিখ দেখছেন???
৬৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:২৭
কৌশিক বলেছেন: ওরে কালপুরুষ দা! পুরা ধরা!
৬৭. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৩০
নাফিস ইফতেখার বলেছেন:
কালপুরুষদাও কি কোন উচ্চমাৎর্গীয় (বানান ঠিক আছে তো?) সিরিয়াস ফান করলেন?
৬৮. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ৯:৫৫
হেমায়েতপুরী বলেছেন: আহারে আমার কুনো পোস্ট নাই। =p~ =p~ =p~

আলি ব্লগে পথ ভুইলা আইছে মনে হয়।

লেখক বলেছেন: আমি প্রথমে নিশ্চিত হয়ে নিলাম আপনি সেই প্রাগৈতিহাসিক যুগের আলী কিনা। বহু বহু বহুদিন পর আপনাকে দেখলাম।

মারাত্মক কমেন্ট... খালি এই কমেন্টের লাইগাই ১টা পিলাচ দেয়া জরুরী মনে হইতেছে।

কেমুন আসো মামু @ প্রাগৈতিহাসিক আলী

০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২০

লেখক বলেছেন: আলীকে আবার নিয়মিত দেখতে চাই।

৬৯. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:১৯
কালপুরুষ বলেছেন: ব্লগার "লাল দরজা" আমার দেয়া উল্লেখিত গায়েবী পোস্টটা নাকি ভোর রাতে এক ঝলক দেখছিল (মন্তব্য নং ৫০) এই মর্মে তথ্য ও প্রমাণ পাওয়া গেছে। গায়েবী পোস্টের মর্টেম রিপোর্ট চাই।

নাফিস, বানান ভুল আছে। উচ্চমার্গীয় "ম্যাৎকার" হয়ে গেছে।
১০ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০২

লেখক বলেছেন: আপনি প্রথমে মনে করেছিলেন, আমি বোধহয় ফাজলামি করছি। পরে যে বুঝতে পারলেন, সেজন্য কৃতজ্ঞতা।


অফটপিক
----
আওয়ামী লীগের দালাল সাংবাদিকরা পূর্বাচলের সবগুলো প্লট ভাগাভাগি করে নিল। যেহেতু আমি দলহীন, তাই এতোগুলো টাকা দীর্ঘদিন খাটিয়েও প্লট থেকে বঞ্চিত হলাম। আপনার কাছে শুধু জানতে চাই, সাংবাদিক কোটায় দ্বিতীয় (অবিলিকৃত অবশিষ্ট প্লট নিয়ে) দফায় কোনো লটারি হওয়ার সম্ভাবনা কি আছে?

১০ ই নভেম্বর, ২০০৯ রাত ২:০৩

লেখক বলেছেন: উত্তর দেওয়া আবশ্যক কিছু নয়। যেহেতু ব্লগ এই ধরনের কথা চালাচালির জন্য উপযুক্ত মাধ্যম নয়।

৭০. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২০
কালপুরুষ বলেছেন: কৌশিক, আমি ভ্যাদা মাছ। সহজেই ধরা পরি।
৭১. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:২১
চোরকাঁটা বলেছেন: ওরেরেরেরে!!!!
জব্বর জব্বর!!!
++++++
৭২. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩০
জেরী বলেছেন: ব্লগে আমারে কেউ ভাই ডাকলে তাকে আমি আফা ডাকি.....আপনারে ও কি আফা ডাকবো নাকি;)
৭৩. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪১
রোবোট বলেছেন: আপনার পোস্ট খুব ভালো হয়েছে। আর মুক্তর কমেন্ট করেছে স্বয়ংসম্পূর্ণ।
৭৪. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১০:৪৪
জনৈক আরাফাত বলেছেন: সিরাম! ১ এর জবাবটাও সিরাম!
৭৬. ০৯ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:৪৬
অচন্দ্রচেতন বলেছেন: প্রথমে আমিও ধরতে পারি নাই অনেকের মতো ... ম্যাসিভ পোস্ট ... ব্যায়াপক আনন্দ ...
৭৯. ০৯ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:১২
সীমানা ছাড়িয়ে বলেছেন: আমি অহনও জেনারেল। মডুগ সমস্যা কি???
৮০. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৩:২২
পুরাতন বলেছেন: হা হা হা হা .......... সব গুলাই মিচ্কর্চি.......
৮১. ০৯ ই নভেম্বর, ২০০৯ বিকাল ৪:৪৫
রাকিব বলেছেন: আরে ভাই আপনি যে মজা করতেছেন, এটা তো প্রথম থেকেই বুঝতাছি...এজন্যই তো মজা করে বললাম, তিব্ব নিন্দা জানাচ্ছি পোষ্টগুলো গায়েব হওয়ার জন্য।...কালপুরুষ এখানে এসে একটা জটিল কাজ করলেন।
৮২. ০৯ ই নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৬
ফকির ইলিয়াস বলেছেন: তবে জানতে ইচ্ছে হয়, জীবনের কোনো পর্বে হেভি মেটাল কি কখনো আপনার দৃষ্টি আকর্ষণ করেছিল বা আপনাকে কৌতূহলী করেছিল?

প্রিয় ফি ফা ,
আমার জীবনটাই হেভি মেটাল এর তৈরি । অথবা বলতে পারেন,
হেভি মেটাল পেরিয়েই আমাকে চলতে হয় প্রতিদিন ।

আবারও শুভেচ্ছা ।
৮৪. ১৩ ই নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৭:৩২
আউলা বলেছেন: ফিউশন ফাইভ আপনি আমার পোস্টটা খুজে পেয়েছেন এবং সবাইকে দিয়েছেন তারজন্য থ্যাংকস তবে আমার মনে হয় না ওই পোস্টের কোনএকটা লাইনও আপনি বুঝতে পেরেছেন! জানি আপনার জ্ঞানের সীমাবদ্ধতার কথা!
৮৫. ১৮ ই নভেম্বর, ২০০৯ দুপুর ২:০৩
মায়ানেকড়ে বলেছেন: দারুন একটা জিনিস নামাইলেন ;) +
৮৬. ২৫ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪০
অন্ধ দাঁড়কাক বলেছেন: পোস্টগুলান পড়তে চাই....;)

কতদিন গায়েবী পোস্ট লিখিনা।
৮৭. ২৫ শে নভেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫
অন্ধ দাঁড়কাক বলেছেন: পোস্টগুলান পড়তে চাই....;)

কতদিন গায়েবী পোস্ট লিখিনা।
৮৮. ২৯ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৪৭
মোতাব্বির কাগু বলেছেন: পোস্টগুলান পড়তে চাই....;)
৮৯. ২৮ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৩
স্বাধীনতার বার্তা বলেছেন: হা হা হা। হাস্তেই আছি।
৯০. ৩১ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৩৩
নীড় ~ বলেছেন: হা হা হা। হাস্তেই আছি।
৯২. ২৬ শে জুন, ২০১০ বিকাল ৪:৩৬
পরিবেশবাদী ঈগলপাখি বলেছেন: প্রথমে বুঝতে পারি নাই.....পরে বুঝতে পেরে

হা হা হা
৯৩. ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৪৫
আরিফ থেকে আনা বলেছেন: সামহোয়ার ক্লাসিক। আরেকবার পড়লাম
৯৪. ২৩ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:১০
জিসান শা ইকরাম বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~ =p~কি লিখুম ? বুঝতে পারছি না =p~ =p~ =p~ =p~ =p~ =p~
৯৫. ২৩ শে ডিসেম্বর, ২০১০ সকাল ১০:১৯
কক বলেছেন: ইস্সিরে......আমার একটা পোস্টও লিস্টে আইলো না:(
৯৭. ২৮ শে ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:২৬
কাঊসার রুশো বলেছেন: কিছুই বুঝলাম না :(
৯৮. ০৫ ই জানুয়ারি, ২০১১ সকাল ১১:০৭
নষ্ট কবি বলেছেন: আসুন আমরা মুভি পাগলরা মিলে একটা মুভির সার্ভার বানাই

Click This Link
১০০. ২৭ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪০
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: মরি গেছি মামা মরি গেছি
১০১. ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪২
অণুজীব বলেছেন: পোস্ট গুলা কি পাওয়া যাবে।

 

মোট সময় লেগেছে ১.২৭২২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ