আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

ফিরে দেখা ২০০৯ : একবছরে সচলায়তন ব্লগের অর্জন অনেক, ব্যর্থতাও কম নয়

২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:২৭

শেয়ারঃ
0 0 0

বর্ষশেষের বিদায়ী সানাই বাজছে! গুণে গুণে আর ১০টি মাত্র দিন বাকি। বিকল্প গণমাধ্যম হিসেবে ব্লগ অন্য যে কোনো বছরের চেয়ে এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ঠিক এই সময়টায় ফেলে আসা বছরের বাংলা ব্লগমণ্ডলকে আয়নার সামনে মেলে ধরার এই ধারাবাহিক প্রয়াস, যা শুরু হয়েছিল সামহোয়্যারইন...ব্লগকে দিয়ে। দ্বিতীয় পর্বে আজ থাকলো সচলায়তন ব্লগ। বলাবাহূল্য, চেষ্টা করেছি সর্বোচ্চ নিরপেক্ষ আর নির্মোহ থাকতে।
------
চলতি বছরের ১ জুলাই তৃতীয় বছরে পা দেয় সচলায়তন । ২০০৭ এর ১ জুলাই "অনলাইন লেখক সমাবেশ" হিসেবে এর আত্মপ্রকাশ ঘটে। চলতি বছর কয়েকটি মাইলফলক অতিক্রম করে সচলায়তন। ২৮ মার্চ সচলের অ্যাবসলিউট ইউনিক ভিজিটর সংখ্যা এক লাখ অতিক্রম করে। ওই মার্চ মাসেই আবার সর্বাধিক ভিজিট হয় সচলায়তন- ৪৬ হাজার ৭৮৫টি। পরবর্তী মে মাসে এ যাবতকালের সর্বোচ্চ ১৩ হাজার ৩১৩ জন অ্যাবসলিউট ইউনিক ভিজিটর এসেছেন। কর্তৃপক্ষের প্রকাশ করা এক হিসেবে দেখা যায়, ২০০৭ সালের ১ জুলাই থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ব্লগটি ভিজিট করা হয়েছে ৭ লাখ ৬ হাজার ৮৮১ বার। এ সময়ে ১ লাখ ৩৩ হাজার ১১০টি অ্যাবসলিউট ইউনিক ভিজিট থেকে পেজভিউ হয়েছে ৬৬ লাখ ২৭ হাজার ৯২১টি।

আলফা ভার্সন, কঠোর মডারেশন
বছরজুড়ে সচলায়তনে তেমন কোনো পরিবর্তন দেখা না গেলেও বছরের শেষদিকে এসে ২৫ নভেম্বর সচলায়তনের আলফা ভার্সন উন্মুক্ত করা হয়। একইসঙ্গে কিছুটা পরিবর্তন আনা হয় বর্তমান সংস্করণেও। বরাবরই রক্ষণশীল ব্লগ হিসেবে পরিচিত সচলায়তনে চলতি বছরে বেশকিছু সদস্যকে পূর্ণ অনুমোদন দিতেও দেখা গেছে। তবে বছরের মাঝামাঝিতে মডারেশন আরো জোরদার করা হয় সচলে। পুনর্বিন্যাস করা হয় মডারেশন নীতিমালা। এছাড়া সচলায়তনের প্রতিটি ব্লগ ও পৃষ্ঠায় "প্রকাশিত লেখা ও মন্তব্যের দায় একান্তই সংশ্লিষ্ট লেখক বা মন্তব্যকারীর, সচলায়তন কর্তৃপক্ষ এজন্য কোনভাবেই দায়ী নন"- এই লাইনগুলো যুক্ত করা হয়। তবে এর মাঝেও সচলায়তনে মডারেটেড বিষয়াদির লগ প্রকাশের একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া হয় ৬ মে। কর্তৃপক্ষ মডারেটেড পোস্টের টাইটেল, কোন্ মডারেটর কী সিদ্ধান্ত নিয়েছেন এবং কেন নিয়েছেন সেগুলো লগ করার সিদ্ধান্ত নেয়। এই লগ প্রকাশ্যেই রাখা হয়।

এদিকে বছরের মাঝামাঝি সময়ে সচল কর্তৃপক্ষের 'ফ্যাসিস্ট আচরণের প্রতিবাদে' লেখক-সাংবাদিক ফারুক ওয়াসিফ সচলায়তন ত্যাগের ঘোষণা দেন। এর জের ধরে অন্তর্দ্বন্দ্ব তৈরি হলে প্রতিষ্ঠাতা পরিচালক অরূপ কামালও একপর্যায়ে সচল থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নেন। চলতি বছর জামাল ভাস্কর, অমি রহমান পিয়াল, রাসেল প্রমুখকে অন্যায়ভাবে ব্যান করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এর আগে বিশিষ্ট গল্পকার সুমন রহমানের সঙ্গেও অসদাচারণ করা হয় বলে অভিযোগ রয়েছে।

সচলায়তন থেকে প্রকাশায়তন
চলতি বছর অনলাইন প্রকাশনা সংস্থা গড়ার উদ্যোগ নেয় সচলায়তন। প্রকাশায়তন নামের এই সংস্থার ব্যানারে গত ১৬ ডিসেম্বর তারা অনলাইন ই-বইমেলা আয়োজনের ঘোষণা দিলেও শেষপর্যন্ত তা করতে ব্যর্থ হয়। এর আগে প্রথম আলো ব্লগের উদ্যোগে প্রথম ই-বইমেলার আয়োজন করা হয়। নানা বিষয়ে ই-সংকলন প্রকাশের ব্যাপারে সচলায়তনে উৎসাহ দেখা গেলেও চলতি বছর ই-সংকলন বেরিয়েছে মাত্র একটি- মুহাম্মদ জুবায়েরের বালকবেলা

একলা চলো নীতি এবং পরিচয় বিভ্রাট
ডিসেম্বরের মাঝামাঝি সময়ে বাংলা ব্লগ দিবস নিয়ে সামহোয়্যানইন...ব্লগের উদ্যোগকে প্রত্যাখ্যান করে সচলায়তন কর্তৃপক্ষ জানায়, "বাংলা ব্লগ দিবস নির্ধারিত হওয়ার মতো পরিস্থিতি এখনো আসেনি। কোনো একক ব্যবসায়ী প্রতিষ্ঠানের নির্ধারণ করা দিন তারিখকে সচলায়তন স্বীকৃতি দেবে না।" এই ইস্যুতে অপর একটি ব্লগ আমারব্লগ তাদের সঙ্গে জোট করতে চাইলেও সচল কর্তৃপক্ষ তাতে সাড়া না দিয়ে একলা চলার নীতি গ্রহণ করে।
'অনলাইন রাইটার্স কমিউনিটি' হিসেবে পরিচয় দিলেও বছরের শেষদিকে এসে কর্তৃপক্ষ সচলায়তনকে 'ব্লগ' হিসেবে স্বীকার করে নেয়। ডয়েচে ভেলে আয়োজিত সেরা ব্লগ প্রতিযোগিতায় আনুষ্ঠানিকভাবে অংশ নেয় সচলায়তন। কর্তৃপক্ষীয় পৃষ্ঠপোষকতায় এ নিয়ে আনুষ্ঠানিক প্রচারণাও চালানো হয়।

ফিরে দেখা ২০০৯
বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগের উল্লেখযোগ্য ঘটনাসমূহ
আগামী পর্বে থাকছে প্রথম আলো ব্লগ

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): BanglabanglaNewsnewsBangladeshbangladeshBangladeshibangladeshiBengaliblogbangla blogbangla unicode blogsachalayatanSachalayatansachalayatan blogsachalSacha ;
প্রকাশ করা হয়েছে: ব্লগ ও ব্লগ সমালোচনা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১০ রাত ২:০০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩২
কৌশিক বলেছেন: চমৎকার।
সচলায়তনের উল্লেখযোগ্য কিছু ব্লগের একটা শ্রেণীবিন্যস্ত সূচী যদি দিতেন তবে হয়তো সে লেখাগুলো অনেক পাঠক পড়তে পারতো।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৩

লেখক বলেছেন: "কিছু ব্লগের" সূচি দেওয়াটা ঝুঁকিপূর্ণ, তাতে পক্ষপাতিত্বের আশঙ্কাও তৈরি হয়। তাছাড়া সূচি ব্লগের সালতামামি তৈরি করতে চাইনি। চেষ্টা করেছি মূলত, ব্লগের ভেতরের দিকটা একনজর দেখার।

এই এক বছরে সচলায়তনের কর্মকাণ্ড কেমন মনে হল আপনার?

২. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৪
আমি রোদের ছেলে বলেছেন:
সচলের আমলনামা পড়লাম।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৪

লেখক বলেছেন: তো, পড়ার পরে সচলায়তনের কর্মকাণ্ড কেমন মনে হল আপনার? ভালো-মন্দ?

৩. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৮
ইসানুর বলেছেন: আশা করি বাকি সবগুলো বাংলা ব্লগের রিভিউ দিবেন।

++++++
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: হ্যাঁ, আগামী পর্বে থাকবে প্রথম আলো ব্লগ। এরপর অন্যান্য ব্লগগুলো আশা করি আসবে।

২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৩

লেখক বলেছেন: ধন্যবাদ ত্রিশোঙ্কু।

৫. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫১
আমি রোদের ছেলে বলেছেন:
তবুও তারা সচল আছে। এটাই তাদের জন্য শান্তনার। প্রসার ভালো, কিন্তু বিভক্তি খুব খ্রাপ, খুব খ্রাপ।

নমো: পান্ডিত্য, নমো: শীল
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৫

লেখক বলেছেন: আমার মনে হয়েছে, গত বছরের তুলনায় সচলায়তন এই বছর তুলনামূলক ম্র্রিয়মান ছিল। তবে তাদের অর্জন নিঃসন্দেহে সামান্য নয়।

৬. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫১
ধূসর মানচিত্র বলেছেন: সামু ছাড়া অন্য কোন ব্লগ পড়া হয় তেমন আর সচল কিংবা আমু,প্রথমে লেখি না(যদিও আমি খুব কম লিখি :( )। সচলের মডারেশনের কারণে লেখা ভাল কিন্তু লেখকদের আতেল মার্কা ছবি দেখলে মন খান খারাপ হয়ে যায় আর ঢুকতে ইচ্ছে করে না কেবল এই কারণেই সচলকে এড়িয়ে চলি। (কেন আতেল মনে হল জানি না :( )
সামু অনেক লাইভ ব্লগ তবে কিছু সমস্যা আছে, আমু সম্পর্কে জানি না তবে শুনেছি গালি-গালাজ বেশি হয়।
বিদ্রঃ আমি খুব কম ব্লগে কাটাই, মাঝে মাঝে অল্প বিস্তর কাটাই তার উপরে কমেন্ট করা মনে হয় ঠিক হল না।
পরিশেষে আপনায় ++
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৮

লেখক বলেছেন: ব্লগে অল্প সময় কাটালেও আপনার পর্যব্ক্ষেণ ভালো।

৭. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৪
কৌশিক বলেছেন: গত এক বৎসরে আমি সচলের পোস্ট পড়েছি ০টি। সাইট ভিজিট করেছি ০বার। সে হিসাবে সচলের কর্মকান্ড আমার কাছে পজেটিভ মনে হয়েছে।

কিছু ব্লগের সূচী আসলে আমি উল্লেখযোগ্যতার বিচারে বলেছিলাম। এবং যেখানে বিচারক আপনি নিজেই। আপনার পছন্দমত কিছু ব্লগের লিংক পেলে মন্দ হতো না।

আপনি সচলায়তন সম্বন্ধে যে বিষয়গুলো তুলে ধরেছেন - তাতে অন্ধের হস্তি দর্শনের মত অবস্থা আমার। এর মধ্যে 'মডারেটেড বিষয়াদির লগ প্রকাশ' চমৎকার এবং শ্রমসাধ্য উদ্যোগ মনে হচ্ছে। মুহাম্মদ জুবায়ের এর বালকবেলাও প্রশংসার দাবী রাখে। অরূপের প্রস্থান নাটকীয় মনে হচ্ছে।

এছাড়া নির্মল সাহিত্যচর্চাই বেশী হয়েছে মনে হয়েছে, কারণ উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহ তেমন আপনার চোখেও ধরা পড়েনি দেখা যাচ্ছে।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩০

লেখক বলেছেন: 'মডারেটেড বিষয়াদির লগ' প্রকাশ করাটাকে আমি সাহসী সিদ্ধান্তই বলবো।

আর ধরুন আপনি সংবাদপত্র নিয়ে একটি লেখা লিখলেন। সেখানে তো সংবাদপত্রের অবস্থা নিয়েই লিখবেন, প্রতিদিনকার রিপোর্টগুলো নিয়ে নিশ্চয়ই নয়। বাংলা ব্লগগুলো কিভাবে এগিয়ে যাচ্ছে- সেটাই মূলত দেখাতে চাইছি নানা পরিসংখ্যান আর তথ্য দিয়ে।

৮. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫৫
রনি রাজশাহী বলেছেন: ফিফা তো দেখি ব্লগমাস্টার। :)
সচলায়তন পড়ি মাঝে মাঝে ।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৪

লেখক বলেছেন: হা হা হা। আসলে এই কাজটি করছি একটা কারণে। হয়তো দেখা যাবে, আগামী বছরের ডিসেম্বর আসতে আসতে আমি নিজেই ব্লগে অনিয়মিত হয়ে পড়বো। কিন্তু আশা রাখি যে, পরবর্তী বছরগুলোতে কেউ না কেউ এইরকম রিভিউ করতে এগিয়ে আসবেন। তাতে আর কিছু না হোক, ভবির্ষতের গবেষক ও পাঠকদের জন্য একটা রেকর্ড থেকে যাবে।

৯. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:০১
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: হুমম


সচলায়তনে যাওয়া হয় নি !
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৩৬

লেখক বলেছেন: সবরকম অনলাইন অ্যাকটিভিটির দিকে চোখ রাখা ভালো। তাতে অন্তত ক্ষতির কিছু নেই।

১০. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৬
এস বাসার বলেছেন: সচলায়তনে মাঝে মাঝে যাই, অনেক চমৎকার লিখেন অনেকে।
যদিও আমার সামুই সব।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৭

লেখক বলেছেন: ওখানে প্রতিটি লেখাই মডারেটরদের হাত ঘুরে তারপর প্রকাশিত হয়, ফলে মান রক্ষা করা যায়। এর ভালো-মন্দ দুটো দিকই আছে।

২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:৫৮

লেখক বলেছেন: সামহোয়্যারের নিয়মিত ব্লগারদের সচলায়তনে ভালো লাগার কথা নয়।

১২. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২১
সন্ধি বলেছেন:
দুইটা জিনিস বাদে সচলের সব কিছুই ভাল লাগে।

১ । সচল এর সব চেয়ে বাজে দিক হচ্ছে এর কঠোর নয় ফালতু মডারেশন,


** ব্লগ হল মুক্ত প্রকাশ সেখা লেখকের ইচ্ছা মত লেখার সুযোগ থাকবে এটাই নয় কি ?


২ । তেলামি,
অনেক লেখা মুছে দেয়া হয় অন্যত্র প্রথম প্রকাশ অথবা ব্যক্তিগত আক্রমনের দোহায় দিয়ে।

** কিন্তু এমনও লেখা দেখা গেছে যা আগে আমার ব্লগ কিংবা সামুতে প্রকাশের পরও মুছা হয়নি কিন্তু কেন সেটাই তেলামি চামচামি নয় কি বলুন ?


সচল ভাল লাগে তাই + দিলাম

ভাল থাকুন

২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন: দ্বিতীয় অভিযোগটি অনেকের মুখেই শোনা যায়। এই তৈলদান বা পিঠ চুলকে দেওয়া সেখানে এমনই মহামারী রূপ নিয়েছে যে, ঠিক এই মুহূর্তেও সেখানে একটি পোস্টে এ নিয়ে আলোচনা চলছে।

১৩. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৮
মুক্তি মণ্ডল বলেছেন: আমি ওখানে বেশ কয়েকবার ঢুকেছি। কয়েকটা কবিতাও পোষ্ট দিয়েছিলাম। তারপর আর যাওয়া হয়নি।

ওখানে রেজিঃ বিষয়ক জটিলতার ঘেরাটোপে আর যাওয়া হয়নি।

আপনার লেখাটা ভাল হয়েছে।
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:১৫

লেখক বলেছেন: সামহোয়্যারের নিয়মিত ব্লগারদের মধ্যে কয়েকজনকে জানি, দীর্ঘদিন সচলে লিখেও সচলে সদস্যপদ পাননি। সে এক জটিলতার ঘেরাটোপ।
ধন্যবাদ, বস!

১৪. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২১
আলিম আল রাজি বলেছেন: নতুন তো! তাই সামুতেই ঘুর ঘুর করি...।
এই পোস্ট পরে সচু তে রেজি. করে অসলাম এইমাত্র......
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৫

লেখক বলেছেন: লিখতে থাকুন। আশা করি সেখানকার সদস্য হয়ে যেতে পারবেন।

১৫. ২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৮
বিডি আইডল বলেছেন: তারা কি নিজেদের এখন ব্লগার দাবী করেন?
২০ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৬

লেখক বলেছেন: হ্যাঁ। এই পোস্টে তার প্রমাণ পাওয়া গেল।

১৬. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১:৫২
তায়েফ আহমাদ বলেছেন: হে মহান ব্লগোপিডিয়া!
আপনি দিন দিন আপনার নামের সার্থকতা প্রমান করে চলেছেন।
১৭. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ৮:৫৫
মোসতফা মনির সৌরভ বলেছেন: একটু হয়ত অফটপিক:

নিচে মুক্তিযুদ্ধ নিয়ে দুটি প্রোজেক্টের লিংক রেখে গেলাম। মুক্তিযুদ্ধ সংক্রান্ত সকল তথ্য এক জায়গায় করার চেষ্টা হচ্ছে - যে কোন ধরনের ডকুমেন্ট/ব্লগ/ছবি। যত পারা যায়, সবাইকে জানানো উচিত ব্যাপারগুলো।

যে যতটা পারি, নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসলে একটা পূর্ণাংগ ডিজিটাল লাইব্রেরী সম্ভব।

ওয়ার ক্রাইম স্ট্রাটেজি ফোরাম

ই লাইব্রেরী ১৯৭১
১৮. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:২৯
কালপুরুষ বলেছেন: নিজে এলিট নই বলেই হয়তো সচলায়তনে কখনো যাওয়া হয়নি বা যেতে ইচ্ছে করেনি।

ভাল লিখেছেন।
১৯. ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১১:৫৯
সরাহাল বলেছেন: জোরদার মডারেশন বা নীতিমালার ভাল দিকও আছে। বাংলা ব্লগগুলোর মাঝে ঐখানেই সবচেয়ে বেশি মানসম্মত লেখা আসে এটা আশা করি স্বীকার করবেন। ওখানে "সবাই কেমন আছেন", "চা খায়া আসলাম" বা "নাস্তিকদের প্রতি ওপেন চ্যালেঞ্জ" টাইপের লেখা প্রথম পাতায় আসার কথা ভাবাই যায় না, এবং আমার ধারনা কেবল এ ব্যাপারটিই তাদেরকে টিকিয়ে রাখবে।
২০. ০৭ ই জানুয়ারি, ২০১২ রাত ৯:২৩
ঘুমন্ত আমি বলেছেন: একেকটা পোষ্ট একেকটা সময়ের ধারক ।

 

মোট সময় লেগেছে ১.১০৬৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ