আমার প্রিয় পোস্ট

আমরা যদি না জাগি মা, কেমনে সকাল হবে...

ব্লগিং ২০৪০ : বাংলা ব্লগে যা যা ঘটতে পারে ৩০ বছর পর

০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৪১

শেয়ারঃ
0 0 0

জুলভার্ন তার অসাধারণ সব ভবিষ্যদ্বাণী দিয়ে এখনো বিস্মিত করে রেখেছেন বিশ্বের তাবৎ মানুষকে। লিওনার্দো দা ভিঞ্চিকেও আমরা স্মরণ করতে পারি তার অকল্পনীয় অনুমান ক্ষমতার জন্য। কল্পবিজ্ঞান লেখকদের অনেক অনুমানই পরে বাস্তবে রূপ পেয়েছে।
এই বঙ্গভূমে ব্লগ যেভাবে বিস্তৃত হচ্ছে, সাড়া ফেলছে সব বয়সী মানুষের মধ্যে, তাতে এটা নিশ্চিত করে বলা যায় যে 'এই দিন দিন নয় আরো দিন আছে'। আগামী ৩০ বছর পর বাংলা ব্লগের চেহারা কি রকম দাঁড়াতে পারে, কী কী পরিবর্তন ঘটতে পারে- দেখে নেওয়া যাক একনজর। ব্লগাররা সম্ভব হলে তালিকায় আরো কিছু যোগ করবেন- এই আশা রাখছি।

সরকারি নিয়ন্ত্রণ
■ নতুন যে কোনো ব্লগ খোলার জন্য লাইসেন্স নিতে হবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে। ছাড়পত্র লাগবে পরিবেশ অধিদপ্তরের। আর বিটিআরসি নিয়ন্ত্রণ করবে ব্লগসংক্রান্ত সমস্ত কর্মকাণ্ড। অর্থপাচার রোধে বাংলাদেশ ব্যাংক একটি সার্বক্ষণিক ইউনিট খুলবে ব্লগে।
■ বিভিন্ন অভিযোগে পুলিশ ও র‌্যাব মাঝেমাঝেই ব্লগে অভিযান চালাবে। এই রকম পরিস্থিতিতে অনেক ব্লগার অন্যান্য ব্লগে পালিয়ে আত্মগোপন করবে।



পোস্ট ও মন্তব্যের আকার-প্রকার
■ টেক্সট ব্লগিংয়ের বদলে ভিডিও-ব্লগিংয়ের পরিমাণ বাড়বে।
■ পোস্টের আকার ছোট হয়ে আসবে। শর্টহ্যান্ড বা সাংকেতিক কায়দায় পোস্ট লেখা হবে। যেমন পোস্টে যদি এইরকম বাক্য পাওয়া যায়- "এ সং শু আআ এ ছি", তাহলে বুঝতে হবে তিনি লিখেছেন- "এই সংগ্রামের শুরুতে আমিও আপনাদের একজন ছিলাম।' তবে বেশিরভাগ ব্লগারই স্পিচ রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করে পোস্ট লিখবেন। ব্লগার মুখে নির্দেশ দেবেন, ব্লগ লেখার ঘরে স্বয়ংক্রিয়ভাবে টাইপ হতে থাকবে।
■ মন্তব্যের আকার ছোট হয়ে যাবে। ব্লগাররা বেশিমাত্রায় অলস হয়ে যাবেন। বান্ডিল আকারে রেডিমেইড মন্তব্য কিনতে পাওয়া যাবে। কমেন্ট পাইরেসির অভিযোগ শোনা যাবে প্রায়ই।
■ ব্লগ লেখাকে অনেকে পেশা হিসেবে গ্রহণ করবেন। বিজ্ঞাপন থেকে ভালো অংকের অর্থ উপার্জন করা যাবে।



প্রযুক্তিগত উৎকর্ষ
■ যদিও আগামী কিছুদিনের মধ্যে বাংলা ডোমেইনের ব্যবহার শুরু হতে যাচ্ছে, তবে ভবিষ্যতে পরিস্কার বাংলায় সামহোয়্যারইনব্লগ.নেট লিখে ব্লগে ঢুকবে সবাই।
■ সামহোয়্যারইন ফেসবুকের চেহারা নিতে পারে। ফেসবুকের যাবতীয় অ্যাপ্লিকেশন একই সঙ্গে সামহোয়্যারইনেও ব্যবহার করা যাবে।



ছাগু রোবট!
■ কাজের অবসরে রোবটরা ব্লগিং করতে শুরু করবে। ঈর্ষাকাতর মানুষজাতীয় ব্লগাররা অবধারিতভাবে তাদের 'ছাগু' বলে ট্যাগিং করবে। ছাগু ডাকার প্রতিবাদে রোবটরা মাঝে মাঝেই কি-বোর্ড বিরতিতে যাবে।

ভাষাবৈচিত্র্যের সমাহার
■ ইতিমধ্যে নোয়াখালী-কুমিল্লা-মাদারীপুর-শরিয়তপুর অঞ্চলের ভাষা, এমনকি আরবি ভাষাও ব্লগে সমাদৃত হয়েছে। ভবিষ্যতে ম্রো, চাকমা, খাসিয়া, সিলেটি ইত্যাদি সব দুর্বোধ্য ভাষায় মন্তব্য দেখা যাবে ব্লগে।



নতুন প্রথা, নতুন জটিলতা
■ দেশের প্রচলিত আদালতগুলোতে মানহানির এক-তৃতীয়াংশ মামলাই হবে ব্লগীয় ঝুটঝামেলা নিয়ে।
■ বিশ্ববিদ্যালয় কায়দায় নতুন ব্লগারদের বাধ্যতামূলক র‌্যাগ দেওয়া হতে পারে।

ব্লগারদের যতো অনুমান
■ ব্লগিং এন্ড অনলাইন কমিউনিকেশন টাইটেলে বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে সাবজেক্ট খোলা হতে পারে। (অনুমানশিল্পী : বিবর্তনবাদী)
■ সংবাদপত্র বিলুপ্ত হবে। কোন সংবাদের সূত্র হিসেবে ব্লগকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হবে। (অনুমানশিল্পী : রনি রাজশাহী)
■ ব্লগিং হবে মোবাইল অর্থাৎ লাইভ দেখা যাবে ব্লগারকে কমেন্টও লাইভ হতে পারে। (অনুমানশিল্পী : রনি রাজশাহী)
■ ব্লগারদের মধ্যে বিয়ের প্রবণতা বেড়ে যাবে। ব্লগাররার তাদের নিজেদের পছন্দমতো পাত্র-পাত্রী ব্লগেই খুঁজে নেবেন। ঘটক পাখী ভাই ও অন্যান্য ঘটক ভাইয়েরা ব্লগের বিরুদ্ধে আন্দোলনে যাবেন। স্বামী-স্ত্রীদের ডিভোর্স সংক্রান্ত যাবতীয় জটিলতা ব্লগেই সম্পাদন হবে এবং অনলাইন ডিভোর্স করা যাবে। ব্লগার তাদের ইচ্ছেমতো আইনজীবি নিয়োগ করে পে-পল এ্যাকাউন্টের মাধ্যমে তাদের ফি জমা দিয়ে আইনি লড়াইয়ে যেতে পারবে এবং যাবতীয় মামলা জজ সাহেব ব্লগে পোস্টের মাধ্যমেই নিষ্পত্তি ঘোষণা করবেন। (অনুমানশিল্পী : কালপুরুষ)
■ ভোটে সংসদ সদস্যরা ব্লগে ভোট চাইতে পারবেন। ব্লগেই তাদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ পাবেন। ইচ্ছে হলে ভোটে ভরাডুবির আশংকা যাচাই করে জামানত ফেরত না পাওয়ার সম্ভবনা যাচাই করে নিজেদের মনোনয়ন পত্র ফেরৎ নিতে পারবেন। (অনুমানশিল্পী : কালপুরুষ)
■ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্সের প্রথম বর্ষে 'ধ' বিভাগের অধীনে নতুন সাবজেক্ট খোলা হবে। ভর্তিচ্ছুদের শীর্ষ পছন্দের তালিকায় থাকবে এই বিভাগ। বিভাগের নাম হবে- ‘জেনেটিক অনলাইন কমিউনিকেশন ইউসিং ফর সাইবার নেটোয়ার্কিং এন্ড আ্যপ্লাইড ব্লগিং’! (অনুমানশিল্পী : রাজীব নন্দী)
■ ভবিষ্যতে ব্লগিং সর্বজন গৃহীত একটি রাজনৈতিক প্লাটফর্ম হতে পারে। ব্লগে রাজনৈতিক ও ছাত্রসংগঠনগুলোর অফিসিয়াল শাখা বা অঙ্গসংগঠন প্রতিষ্ঠিত হবে। যেমন: বাংলাদেশ ছাত্রলীগ এর মত... বাংলাদেশ ব্লগ লীগ না ব্লগ দল। ছাত্র রাজনীতির ভবিষ্যত সম্ভবত ব্লগে একটি ভিন্ন মাত্রা যোগ করতে পারে। (অনুমানশিল্পী : জীবনানন্দ দাশের ছায়া)
■ ব্লগের মাধ্যমে প্রতিদিনের বাজার , পানির উচ্চতা ( বাংলাদেশ ডুবে যাবে) , রাশিফল ( এইটা জীবনেও হারাবে না) , হালের ফ্যাশন , ক্লাসের নোট বিনিময় , আপনার ডাক্তার ইত্যাদি বিভাগে মানুষ ব্লগীয় জীবন যাপন করবে। (অনুমানশিল্পী : রাগ ইমন)

 

লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): banglablogবাংলা ব্লগbangladeshdhakabangla blogsomewherein...blogsomewhereinblog ;
প্রকাশ করা হয়েছে: ব্লগ ও ব্লগ সমালোচনা  বিভাগে । সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ২:৫৫ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৪৮

লেখক বলেছেন: ;)

২. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৪৫
সিউল রায়হান বলেছেন: পারেনও ভাই ;) কঠিননননন

জ্বলন্ত জলিল= শোয়ার্জনিগার =p~ =p~ =p~
০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৫৩

লেখক বলেছেন: শাহবাগবাসী কবিদের মধ্যে এইরকম নামের অনেককেই পাবেন। য়পূর্ণ রুবেল, খাইষ্টা খলিল, ব্রাত্য রাইসু, বিদঘুটে বক্কর, মাতাল মাহবুব- আরো কতো কী নাম তাদের!

৩. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৪৭
লালসালু বলেছেন: লুলদের নিয়ে কোন আইন হবে?
০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: আমার ধারণা, ততোদিনে জিনেটিক্যালি উল্লেখযোগ্য একটা পরিবর্তন ঘটবে। জিনেটিক কারণেই বর্তমানকালের লুলালুলি অদূর ভবিষ্যতে থাকবে না।

৪. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৪৯
মঈনউদ্দিন বলেছেন:
ব্লগ মন্ত্রনালয় হইতে পারে
একজন ব্লগ মন্ত্রী আর এক জন ব্লগ প্রতীমন্ত্রী হইব
০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৫৭

লেখক বলেছেন: মন্ত্রণালয় মনে হয় হবে না। বড়জোর ব্লগ অধিদপ্তর বা ব্লগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নামে সংস্থা হতে পারে। সেক্ষেত্রে এইসব প্রতিষ্ঠানে প্রবীণ ব্লগাররা চাকরি পেতে পারেন।

৫. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৫২
মেঘবাজি বলেছেন: ৩০ বছর পরে আবাসিক ভাঁড়দের পজিশন কি হপে সে বিষয়ে কুন আলোকপাত করা হয় নাই
০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৫৮

লেখক বলেছেন: কম গুরুত্বপূর্ণ বিষয়গুলো সেভাবে ভাবিনি আসলে। তবে তাদেরও নিশ্চয়ই উন্নতি ঘটবে শনৈঃ শনৈঃ!

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:১১

লেখক বলেছেন: ;)

৭. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৫৪
হায়রে দুনিয়া বলেছেন: কালপুরুষ সাহেব ২০৪০ সালেও ব্লগিং করবেন?

বলেন কি!!!
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:১২

লেখক বলেছেন: করবেন আশা করি। বিজ্ঞানীদের কৃতিত্বে ততোদিনে মানুষের আয়ু বেড়ে যাবে। আমাদের কালপুরুষ সেই সুবিধা ভোগ করে নিশ্চিন্তে ব্লগিং করে যাবেন।

৮. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৫৫
জুল ভার্ন বলেছেন: এমনটি হবার যথেস্ট সম্ভাবনা আছে।
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:১৪

লেখক বলেছেন: কিছু কিছু ফান হলেও অনেকগুলো হওয়ার আসলেই সম্ভাবনা আছে। বিশেষ করে অদূর ভবিষ্যতে ব্লগ নিয়ন্ত্রণে সরকার কোনো না কোনো পদক্ষেপ নেবেই- এ নিয়ে কোনো সন্দেহ নেই।

৯. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৫৭
এরশাদ বাদশা বলেছেন: এবং তিরিশ বছর পর অনেক ব্লগারের ঠাঁই হবে পাগলাগারদে
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:২৫

লেখক বলেছেন: হ্যাঁ, হার্ডকোর ব্লগারদের মধ্যে অনেকেরই স্থান হবে পাগলাগারদে।

১০. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৫৮
সুমন রহমান বলেছেন: অলরেডি ইন্ডিয়াতে সাইবার থানা হৈয়া গেছে শুনলাম। আর মানহানির মামলা দেখতে মনে হয় না ৩০ বছর অপেক্ষা করা লাগবে ;)
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৩১

লেখক বলেছেন: ওহ্, ওটা কিন্তু মনে ছিল। কিন্তু আমি ঠিক মানহানির মামলা হিসেবে বিবেচনা করিনি, ওটাকে কি 'অর্গানাইজড ক্রাইম' হিসেবে বিবেচনা করা উচিত নয়? X(

১১. ০২ রা এপ্রিল, ২০১০ রাত ১১:৫৯
স্পেলবাইন্ডার বলেছেন: লেখক বলেছেন: শাহবাগবাসী কবিদের মধ্যে এইরকম নামের অনেককেই পাবেন। য়পূর্ণ রুবেল, খাইষ্টা খলিল, ব্রাত্য রাইসু, বিদঘুটে বক্কর, মাতাল মাহবুব- আরো কতো কী নাম তাদের!

দন্ত্যস রওশন, তালব্যশ আশরাফ....=p~ =p~ =p~ =p~ =p~ =p~
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৩৭

লেখক বলেছেন: খন্ড ৎ দিদার, স্বরে আ সৈকত... নামের অভাব নেই! =p~

১২. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:০০
এরশাদ বাদশা বলেছেন: হিউজ মজা পাইছি.....

তিরিশ বছর পর আরো একটা জিনিস হইতে পারে। ফিউশন ফাইভ অন্তত চাইরটা ব্লগ সাইট এর মালিক হইবেন।

এই জিনিসটা যদিও পোস্টের কটেন্টের সাথে যায়না, তয় এইটা হইতে পারে।
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৪৩

লেখক বলেছেন: সত্যি বলতে কী, এই বছরে আমি এইরকম দুটি প্রস্তাব পেয়েছি। দুই প্রস্তাবেই আমাকে মালিকানার উল্লেখযোগ্য অংশ দেওয়ার কথাও বলা হয়েছিল। পেশাগত ব্যস্ততার কারণেই সেগুলো ফিরিয়ে দিয়েছি।

১৩. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:০৪
লেখাজোকা শামীম বলেছেন: বুড়া ব্লগারের সংখ্যা জুয়ার ব্লগারের চেয়ে বেশি হবে। কেননা ব্লগিং তত দিনে বুড়াদের ফ্যাশন হয়ে যেতে পারে। জুয়ানদের জন্য নতুন নতুন আকাম কুকাম বাহির হয়া যাবে।
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৪৪

লেখক বলেছেন: হাহাহা। দারুণ অনুমান।

১৪. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:১৬
বিবর্তনবাদী বলেছেন: ব্লগিং এন্ড অনলাইন কমিউনিকেশন টাইটেলে ইউনিভার্সিটিতে সাবজেক্টও খুলা হইতে পারে।
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৫২

লেখক বলেছেন: এই অনুমান সরাসরি পোস্টে ঢুকে গেল।

১৫. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:২৫
হুমায়ুন_কবির_হাকিম বলেছেন: মন্তব্য না পড়েই ছাগু/কুত্তা/লুল চেনার উপায় সম্পর্কে কিছু ভবিষ্যতবানী আছে!!
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৫৪

লেখক বলেছেন: তার আগে পোস্ট না পড়ে কিংবা অল্প পড়ে কিভাবে সুন্দর মন্তব্য করবেন তাও জেনে নিন

১৬. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:২৬
মইন বলেছেন: khik, khik, mathate ato chinta ase koitte?
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৫৫

লেখক বলেছেন: শোনেন নাই, অলস মস্তিষ্ক শয়তানের কারখানা? ;)

১৭. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৩০
রংধনুর সাত রঙ বলেছেন: এ রকম নিরীহ মজারু লেখায় কুন হালায় মাইনাস দিছে? X(( X((
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৫৭

লেখক বলেছেন: নানা কারণে নানা ঘটনা-রটনায় আমার ওপর রাগ-ক্ষোভ থাকতে পারে অনেকেরই। তারা হয়তো এভাবে মাইনাস-টাইনাস দিয়ে রাগ কমানোর চেষ্টা করে। ওভাবে দেখলে ব্যাপারটা মন্দ না। ;)

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৫৭

লেখক বলেছেন: ধন্যবাদ।

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৫৯

লেখক বলেছেন: ;)

০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:০৭

লেখক বলেছেন: আপনারাও কিছু যোগ করুন তালিকায়।

২১. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১২:৪৪
মামুন বিদ্রোহী বলেছেন: কালপুরুষ ভাইয়ের পিকটা দেখে হাসতেই আছি... উনি প্রায়ই সামুতে অনলাইন হয়ে থাকেন... তখনও হয়তো থাকতে পারে=p~ =p~
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:১৬

লেখক বলেছেন: এটা আমিও খেয়াল করেছি, কালপুরুষ লগইন করে প্রায়ই চুপচাপ বসে থাকেন। ৩০ বছর পরও আমরা তাকে এভাবে দেখতে চাই।

২২. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:০৮
মদন বলেছেন: জটিলসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসসস :)
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:১৭

লেখক বলেছেন: :) থ্যাঙ্কস মদন।

২৩. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:১৬
নষ্ট ছেলে বলেছেন: গভেষণাধর্মী পোস্টের জন্য ব্লগ থেকে পিএইচডি ডিগ্রি দেওয়ার কোন ব্যবস্থা থাকবে বলে কি আপনার মনে হয় ;)
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:১৯

লেখক বলেছেন: সেটা হয়তো নাও হতে পারে। তবে ব্লগিং এন্ড অনলাইন কমিউনিকেশন টাইটেলে ইউনিভার্সিটিগুলোতে সাবজেক্ট খোলার যেহেতু প্রচুর সম্ভাবনা আছে, ব্লগ গবেষকরা সেখানে প্রভাষক হিসেবে কাজ করার সুযোগ পেতে পারেন।

২৪. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:২৩
লাল সাগর বলেছেন:

অনলাইনে আছেন ১২৯ জন মানুষ, ১৪৩ জন অমানুষ ও ৭২২ জন ভিজিটর



=p~ =p~ =p~ =p~
=p~ =p~ =p~ =p~
=p~ =p~ =p~ =p~
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:৩২

লেখক বলেছেন: অমানুষ মানে খারাপ মানুষ নয়! রোবটের কথা বলছিলাম আসলে। :)

২৫. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:২৪
মুনলাইট বলেছেন: কবিদের নামগুলা দারুন হয়েছে।+++
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:৩৩

লেখক বলেছেন: ওগুলো কিন্তু আমার বানানো নাম নয়। ওইসব নামে লোক আছে সত্যি সত্যিই, অনেকের দু তিনটা বইও বেরিয়েছে। অনেকে ওই নামে পত্রপত্রিকায় লেখালেখিও করে।

২৬. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:২৬
লাল সাগর বলেছেন: আফনার ভিঞ্ছি টাইফ ভবিষ্যতবানী দেখে হাসি আর থামে না।

নষ্ট ছেলে বলেছেন: গভেষণাধর্মী পোস্টের জন্য ব্লগ থেকে পিএইচডি ডিগ্রি দেওয়ার কোন ব্যবস্থা থাকবে বলে কি আপনার মনে হয় ;)


=p~ =p~
০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:৩৪

লেখক বলেছেন: বুড়ো বয়সে দয়াপরবশ হয়ে কেউ প্রভাষক পদে নিয়োগ করতে পারে- এই আশা নিয়ে গো+এষণা চালিয়ে যাচ্ছি আর কি!

২৭. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ১:৪১
আরিফ থেকে আনা বলেছেন: দলীয় ব্লগও খোলার সম্ভাবনা আছে। প্রত্যেক রাজনৈতিক দলের একটা একটা ব্লগ থাকবে, যেখানে দলগুলোর সদস্যা এবং চামচারা পোস্ট করে যাবে। সবচেয়ে বেশী তৈলযুক্ত পোস্ট স্টিকি করা হবে।

০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:৩৮

লেখক বলেছেন: সেটা তো অলরেডি আছেই! ;)

২৮. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ২:১৩
সায়েম মুন বলেছেন: ব্লগিয়ে পারদর্শিতার জন্য স্কুল সিলেবাসে পাঠ্যপুস্তক যোগ হবে। বাচ্চা কাচ্চারা মা-বাবা ডাকের পরপরই শিখবে---সামু, মামু, হাহাপগে, পুপা, জাঝা---------:)
০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:৩৮

লেখক বলেছেন: লিখতে পড়তে না জানলে ওই বয়সী বাচ্চা-কাচ্চা ব্লগে আসবে কিভাবে? আর ব্লগেই যদি না আসে 'হাহাপগে' ডাকই বা শিখবে কী করে?

২৯. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ২:২৫
ঢাকাইয়া টোকাই বলেছেন: পো... প্লা......।

টো...খু.... হু..
০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:৩৮

লেখক বলেছেন: কী ব কি তো বু পা না!

০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:৩৮

লেখক বলেছেন: ;)

৩১. ০৩ রা এপ্রিল, ২০১০ রাত ২:৪৭
রনি রাজশাহী বলেছেন: সংবাদপত্র বিলুপ্ত হবে। কোন সংবাদের সূত্র হিসেবে ব্লগকে রেফারেন্স হিসেবে ব্যবহার করা হবে।

ভাল ব্লগার হবার জন্য কোচিংসেন্টারগুলোতে উপচে পড়া ভিড় দেখা যাবে।

বাংলা ব্লগের ইতিহাস নিয়ে ব্যাপক গবেষনা চলবে। ফিউশান ফাইভের রিভিউগুলো থেকে ব্যাপক সাহায্য পাবেন তারা ;)

ব্লগিং হবে মোবাইল অর্থাৎ লাইভ দেখা যাবে ব্লগারকে কমেন্টও লাইভ হতে পারে।

প্রত্যেকের একটা করে ব্লগ থাকবে। সেটাকে তারা ডায়েরী হিসেবে ব্যবহার করবেন বাধ্যতামূলকভাবে।

প্রেমের একটা উল্লেখযোগ্য মাধ্যম হবে ব্লগ। এখন মোবাইল যে ভূমিকা পালন করে ব্লগ সে স্থান দখল করে নেবে।

---------------------------------------------------------------------
অফটপিকঃ ফিফা, ভাল/উল্লেখযোগ্য কিছু ব্লগার যারা সামহোয়্যার ছাড়া অন্য ব্লগে লিখেন তাদের লিঙ্ক দিতে পারবেন প্লিজ। আমি ছোটখাট একটা তালিকা (যে বাড়িতে ঘুরি আমি) করেছি । আরও দরকার। সামহোয়্যারের এত আজাইর‌্যা পোস্ট পড়তে ভাল লাগে না। সবগুলো ব্লগের উল্লেখযোগ্য ব্লগারদের লিঙ্ক নিয়ে নিজের একটা ব্লগ বানাতে চাই (আরএসএস টাইপ)
০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:৩৮

লেখক বলেছেন: দুটি অনুমান মূল পোস্টে যোগ করা হল। বেশ ভালো হয়েছে।


অফটপিক:
সুমন রহমান, কৌশিক, আইরিন সুলতানা, রাগ ইমন ছাড়াও কবিদের মধ্যে অনেকেই আছেন।


৩২. ০৩ রা এপ্রিল, ২০১০ ভোর ৪:০৪
রাজীব_নন্দী বলেছেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনার্সের প্রথম বর্ষে 'ধ' বিভাগের অধীনে নতুন সাবজেক্ট খুলবে। ভর্তিচ্ছুদের শীর্ষ পছন্দের তালিকায় থাকবে এই বিভাগ। বিভাগের নাম হবে- ‘জেনেটিক অনলাইন কমিউনিকেশন ইউসিং ফর সাইবার নেটোয়ার্কিং এন্ড আ্যপ্লাইড ব্লগিং’!

প্রতিষ্ঠাকালীন সভাপতি কিন্তু আপনিই।
০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:৪০

লেখক বলেছেন: :)

০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:৪০

লেখক বলেছেন: থ্যাঙ্কু!

০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:৪০

লেখক বলেছেন: থ্যাঙ্কু!

৩৬. ০৩ রা এপ্রিল, ২০১০ সকাল ১০:০৯
মৃত৬৬৬ বলেছেন: আমি ফান আবার কম বুঝি.. মনে হয় আসলেই এইসব হতে যাচ্ছে। আপনার তো ব্যাপক কল্পনাশক্তি!
০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:৪৩

লেখক বলেছেন: কম বোঝাই ভালো বরং! আমরা বেশি বুঝে বুঝে পণ্ডিতি করতে গিয়ে ব্লগটার বারোটা বাজাচ্ছি। :(

৩৭. ০৩ রা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:১১
তায়েফ আহমাদ বলেছেন: ভবিষ্যতের কথা ভবিষ্যতই বলে দেবে!
:)
০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:৪৩

লেখক বলেছেন: তবু আইজাক আসিমভ, এইচজি ওয়েলসরা তাদের কাজ করে গেছেন।

৩৮. ০৩ রা এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:২৭
কালপুরুষ বলেছেন: আগামীতে ব্লগারদের মধ্যে বিয়ের প্রবণতা বেড়ে যাবে। ব্লগাররার তাদের নিজেদের পছন্দমতো পাত্র-পাত্রী ব্লগেই খুঁজে নেবেন। ঘটক পাখী ভাই ও অন্যান্য ঘটক ভাইয়েরা ব্লগের বিরুদ্ধে আন্দোলনে যাবেন। স্বামী-স্ত্রীদের ডিভোর্স সংক্রান্ত যাবতীয় জটিলতা ব্লগেই সম্পাদন হবে এবং অনলাইন ডিভোর্স করা যাবে। ব্লগার তাদের ইচ্ছেমতো আইনজীবি নিয়োগ করে পে-পল এ্যাকাউন্টের মাধ্যমে তাদের ফী জমা দিয়ে আইনি লড়াইয়ে যেতে পারবে এবং যাবতীয় মামলা জজ সাহেব ব্লগে পোস্টের মাধ্যমেই নিষ্পত্তি ঘোষণা করবেন।

ব্লগারদের মদ্যে থেকেই নায়ক-নায়িকা নির্বাচিত করা হবে। পরিচালক পোস্টের মাধ্যমেই পছন্দের নায়ক-নায়িকার নাম ঘোষণা করবেন। প্রয়োজক ব্লগের বিভিন্ন গল্পের কাহিনী চুরি করে সিনেমা তৈরী করে বিপাকে পরবেন। প্রতিটি সিনেমার ট্রেইলার ব্লগেই দেখা যাবে। পাঠক সিনেমার ভাল মন্দ রেটিং করতে পারবে।

ভোটে সংসদ সদস্যরা ব্লগে ভোট চাইতে পারবেন। ব্লগেই তাদের জনপ্রিয়তা যাচাইয়ের সুযোগ পাবেন। ইচ্ছে হলে ভোটে ভরাডুবির আশংকা যাচাই করে জামানত ফেরত না পাওয়ার সম্ভবনা যাচাই করে নিজেদের মনোনয়ন পত্র ফেরৎ নিতে পারবেন।

আপাতত এটুকুই।
০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:৪৫

লেখক বলেছেন: এককথায় দুর্দান্ত! দুটি অনুমান সরাসরি মূল পোস্টে যোগ করা হল। তবে ব্লগে সিনেমা ট্রেলার প্রদর্শন, রেটিং- এসব কিন্তু সামহোয়্যারেই আগে দেখা গেছে। ওই অনুমানটা আপাতত ওয়াচে থাকছে।

৩৯. ০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১২:০০
ধারাভাষ্য বলেছেন: আপনার ১০০ লাশে কমেন্ট দিয়েছি
০৪ ঠা এপ্রিল, ২০১০ রাত ১:৪৫

লেখক বলেছেন: দেখছি এখনই।

৪০. ০৪ ঠা এপ্রিল, ২০১০ সকাল ১০:১২
কৌশিক বলেছেন: আপনে রিয়্যাল বস!
০৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৫

লেখক বলেছেন: বিদ্রুপ ভালো হয়েছে! ;)

৪১. ০৪ ঠা এপ্রিল, ২০১০ দুপুর ১:৩৩
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: ভবিষ্যতে ব্লগিং সর্বজন গৃহীত একটি রাজনৈতিক প্লাটফর্ম হতে পারে। যেমন: বাংলাদেশ ছাত্রলীগ এর মত... বাংলাদেশ ব্লগ লীগ না ব্লগ দল। ছাত্র রাজনীতির ভবিষ্যত সম্ভবত ব্লগে একটি ভিন্ন মাত্রা যোগ করতে পারে।
০৫ ই এপ্রিল, ২০১০ রাত ১১:৫৬

লেখক বলেছেন: অনুমান সরাসরি মূল পোস্টে যোগ করা হল।

৪২. ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১:৩৭
কিপটে বলেছেন: প্রতি বছর আমার নামে ব্লগ পদক দেওয়া হবে
০৬ ই এপ্রিল, ২০১০ রাত ১:৫৯

লেখক বলেছেন: 'কিপটে ব্লগ পদক ২০১১'- এইরকম?

৪৩. ০৬ ই এপ্রিল, ২০১০ রাত ২:১৭
রাগ ইমন বলেছেন: ব্লগের মাধ্যমে প্রতিদিনের বাজার , পানির উচ্চতা ( বাংলাদেশ ডুবে যাবে) , রাশিফল ( এইটা জীবনেও হারাবে না) , হালের ফ্যাশন , ক্লাসের নোট বিনিময় , আপনার ডাক্তার ইত্যাদি বিভাগে মানুষ ব্লগীয় জীবন যাপন করবে।
০৬ ই এপ্রিল, ২০১০ রাত ২:৩৮

লেখক বলেছেন: সরাসরি মূল পোস্টে যোগ করা হল।

৪৪. ০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৪৪
ভাইটামিন বদি বলেছেন: ব্লগের মধ্যেই খেলাধুলা করবেন ব্লগাররা.....গেম (মারামারি) প্লাটফর্ম।।।।

০৮ ই এপ্রিল, ২০১০ রাত ১২:৫০

লেখক বলেছেন: হতাশ করলেন। :( তাহলে এই সামহোয়্যারইন ব্লগের একেবারে সূচনা থেকে এখন পর্যন্ত ব্লগে প্রতিদিন আমরা কী দেখছি? এইটা কি অলরেডি গেম (মারামারি) প্লাটফর্ম নয়?

৪৫. ১০ ই এপ্রিল, ২০১০ বিকাল ৫:৪৬
সুবিদ্ বলেছেন: ইন্টারেস্টিং........

আল্লাহ আশা করি আরো ৩০বছর ভালোভাবেই বাঁচিয়ে রাখবেন.......তখন এই বিষয়টা নিয়ে আপনার সাথে আমরা আবার আলাপ করতে পারবো.......
১১ ই এপ্রিল, ২০১০ রাত ১:১২

লেখক বলেছেন: হ্যাঁ, আমিও সেই আশাই রাখি।

৫০. ২৯ শে সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:৪৮
অণুজীব বলেছেন: লোকটার মাথা আছে

 

মোট সময় লেগেছে ১.১৬৯৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
উঠবোই, পাহাড়টা ওই...

localtalk[অ্যাট]gmail.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ