somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর্দান্ত কিছু নতুন ফিচার : নতুন ভার্সনের পর সামহোয়্যারইন ব্লগে আবার পরিবর্তন আসছে?

০৬ ই জুলাই, ২০১২ রাত ১১:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৪ জুন রাতে আমার নিজের ব্লগে সামহোয়্যারইন ব্লগের চিরাচরিত রূপের বদলে কিছু পরিবর্তন লক্ষ্য করি। মাত্রই সামহোয়্যারের নতুন একটি ভার্সন রিলিজ হল। এর মধ্যেই একেবারেই নতুন কিছু পরিবর্তন চমকে দেয় আমাকে, যার কথা আগে কোথাও শুনিনি, সামহোয়্যারের বর্তমান স্টিকি পোস্টেও নয়। বিস্ময়ের প্রাথমিক ধাক্কাটা সামলে যে পরিবর্তনগুলো লক্ষ্য করেছি ইতিমধ্যে, সেসব নিয়েই এই লেখা। বলে রাখা ভালো, ফাইল ম্যানেজারের মতো বেশ কিছু ফিচার পুরোপুরিভাবে কাজ করছে। বেশ কিছু ফিচারে ক্লিক করলে একটি পপআপ বার্তা আসে - "ফিচারটি এখনো পরীক্ষামূলক। আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ।" কিছু কিছু ফিচার আবার পুরোপুরিই ইনঅ্যাকটিভ। আমার প্রশ্ন হচ্ছে, ফিচারগুলো অ্যাকটিভই যদি করা না হয়, তাহলে সেগুলো দেওয়ার মানে কী? সবচেয়ে বড়ো কথা, লগআউট করার পর ভিজিটর হিসেবে আমার ব্লগে ঢুকলে পুরনো ব্লগটিই দেখা যায়। অনুমান করি, ব্লগারদের আরো কেউ কেউ হয়তো রিলিজের অপেক্ষায় থাকা ফিচারগুলো পরীক্ষা করে দেখার সুযোগ পাচ্ছেন। তারাও তাদের মতামত এখানে শেয়ার করবেন আশা রাখি।

সাবডোমেইনে নিজের ব্লগ

বড়ো আকারে দেখুন »
সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনটি এসেছে ব্লগের ইউআরএল বা ঠিকানায়। তাতে প্রতিটি ব্লগ এখন একেকটি সাবডোমেইন হয়ে উঠতে যাচ্ছে। এই ইউআরএল শেয়ার করা যেমন সহজ হবে, তেমনি ব্লগগুলোও স্বতন্ত্র ব্লগের মর্যাদা পাবে।

রঙিন হেডার
বড়ো আকারে দেখুন »
ব্লগের চিরাচরিত হেডারে একটু পরিবর্তন এসেছে। 'এডিট' অপশনে গিয়ে রঙ পরিবর্তনের সুযোগও আছে দেখলাম।

ব্লগ এক্সপোর্ট-ইমপোর্ট

বড়ো আকারে দেখুন »
মন্তব্যসহ পুরো ব্লগের ব্যাকআপ নিয়ে কম্পিউটারে সেইভ করে রাখা যায়। অন্য নিক থেকে আবার পুরো ব্লগও আরেক নিকে ইমপোর্ট করা যাবে।

ব্লগ ব্যাকআপ

বড়ো আকারে দেখুন »
পরীক্ষা করে দেখলাম, সামহোয়্যারইন ছাড়া এটি অন্য কোন ব্লগে (ব্লগস্পট কিংবা ওয়ার্ডপ্রেস) কাজ করে না। সম্ভবত ব্যাকআপ ফাইলের ফরম্যাট .swb হওয়ার কারণে।

ফাইল ম্যানেজার

একমাত্র ফাইল ম্যানেজারে যে কোনো ফাইল আপলোড করা সম্ভব হচ্ছে, তবে সেগুলো পোস্টে যুক্ত করা যাচ্ছে না। যাচাই করে দেখার জন্য আমি ওয়ার্ড ফাইল, পিডিএফ, পাওয়ারপয়েন্টের একটি ফাইল, জেপিইজি ফরম্যাটের বেশকিছু ছবি আপলোড করতে সক্ষম হয়েছি। শুধু তাই নয়, ইচ্ছে করলে আপলোড করা ফাইল শেয়ারও করা যায়। বড়ো আকারে দেখুন »

গুগল অ্যাডস

ছোট্ট একটি ভুল চোখে পড়লো শুরুতেই। গুগল "এ্যাডস" শিরোনামের বানানটি হবে "অ্যাডস"। ওপরে ছোট প্রশ্নবোধক আইকনটিতে ক্লিক করলে একটি মেনু আসে। সেখানে কোড বসানোর একটি এইচটিএমএল বক্স, বিজ্ঞাপন নীতিমালা বিষয়ক তথ্য ছাড়াও "ইনফো"তে লেখা হয়েছে - পরীক্ষামূলকভাবে ইংরেজি ভাষার অ্যাড দেওয়া হলেও ফাইনাল রিলিজের সময় সেখানে কেবল বাংলাভাষার বিজ্ঞাপন বসবে। বড়ো আকারে দেখুন »

বাংলা বানান যাচাই

নতুন পোস্ট লেখার টেক্সট বক্সে নতুন সংযোজন - বাংলা বানান যাচাই। এটি চমৎকার একটি সংযোজন বলা যায়। শব্দের ওপর মাউস কার্সর রাখলেই সঠিক বানানটি জানিয়ে দেয়। সামহোয়্যারে চার্ট, গ্রাফ - এসব ব্যবহার করা যেতো না আগে, নতুন ভার্সনে সেটি ব্যবহার করা যাবে। টেক্সট বক্সের টুলবারে লিংক ও মুভি আইকনের পরেই গ্রাফচিহ্নিত যে ছোট্ট আইকনটি, তাতে ক্লিক করে সহজেই এসব করা যাবে। বড়ো আকারে দেখুন »

নিজের ব্লগে স্টিকি পোস্ট

বড়ো আকারে দেখুন »
ব্লগের হোমপেজে যেমন পোস্ট স্টিকি করা হয়, তেমনি নিজের ব্লগেও নিজের যে কোনো একটি পোস্ট স্টিকি করে রাখা যাচ্ছে।

চার টেমপ্লেইট

সামহোয়্যারের আদি থেকে এখন পর্যন্ত "স্পেসিও" নামের সেই এক টেমপ্লেইটই ব্যবহৃত হয়ে আসছে। নতুন ভার্সনে যুক্ত হয়েছে মোট চারটি টেমপ্লেইট - বিজয়, স্বাধীনতা, প্রিমিয়াম, স্পেসিও। টেমপ্লেইটগুলোর কাজ এখনো সম্ভবত চলছে, কারণ প্রিমিয়াম টেমপ্লেইটটি অ্যাকটিভ করলে বাম পাশের কলামটি সামান্য নিচে নেমে আসছে। পরে নিশ্চয়ই এসব ত্রুটি ঠিক হয়ে যাবে। বড়ো আকারে দেখুন »
৮৬টি মন্তব্য ৭৫টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

জীবন চালাতে শহরে থাকা কিন্তু বেঁচে থাকা যেন বাড়িতেই

লিখেছেন Sujon Mahmud, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৯

ঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

×