“মেল পোষ্টমর্টেম” …
…“পুরুষ” কে জানুন ….
. চিনুন 
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
*আপনি যদি আপনার স্বামী কিম্বা ছেলেবন্ধুকে একখানা ভিডিও ক্যামেরা কিনে দেন তবে সাবধান, প্রথম কয়েক সপ্তাহ আপনাকে খুব সতর্ক থাকতে হবে । স্নানাগারে/বাথরুমে যখোন যাবেন তখোন দরজার খিল ভালোভাবে আটকাতে ভুলবেন না ।
* পরিবেশ রক্ষায় বা “ইকোলোজিক্যাল ব্যালান্স” ঠিক রাখতে বিপত্নীক পুরুষকে বিয়ে করা আপনার দায়িত্ব । কারন পৃথিবীতে যেখানে পুরুষের তুলনায় নারীদের সংখ্যা দিন দিন বাড়ছে সেখানে পুরুষদের “রি-সাইকলড্” হওয়া জরুরী । তাতে পরিবেশের ভারসাম্য বজায় থাকবে ।
* পুরুষমানুষ নিজেকে সবচেয়ে যোগ্য ভাবতে ভালোবাসেন । বিশেষ করে “স্বামী” নামের পুরুষ মানুষেরা যখোন টেলিভিষনে খেলা দেখেন তখোন ভাবেন, “ইশ... তেন্দুলকারের বদলে এখোন যদি আমি মাঠে থাকতাম তবে এই রকম স্লো বলে নির্ঘাৎ বারো নতুবা কমপক্ষে ছয় হাকাতাম” । যদি দেখেন এরপরেও তার টিম হেরে যাচ্ছে তবে ভাবখানা এই যে, “ আমি যদি কোচ হোতাম তবে এই ড্রইংরুমে বসেই ডিরেকশান দিয়ে জয় ছিনিয়ে আনতে পারতাম যা বেল্লিক কোচটি মাঠে থেকেও পারছেনা ।” আর তিনি যদি দেখেন দলের লেজে-গোবরে অবস্থা, হার ঠেকানো স্বয়ং ঈশ্বরের হাতেও নেই তবে তার স্ত্রীর দায়িত্ব টেলিফোনটি এনগেজড না রাখা; যদি এখ্খুনি তাকে চেয়ে কোনও কল আসে মাঠ থেকে...
* পুরুষ যখোন আয়নায় নিজের মুখ দেখেন এবং যে কায়দায় দেখেন তাতে মনে হবে পৃথিবীর কেউই তার ধারেকাছে নেই । অমিতাভ বচ্চন ও তার কাছে নস্যি ।
* পুরুষ (স্বামী) মানুষ এই কথাটি শুনতে বেশ ভয় পান, “তোমার সাথে আমার কথার দরকার আছে” । এই ছয়টি শব্দ পিলে চমকে দেবে সব পুরুষেরই, এমোনকি “ইন্সপেক্টর জেনারেল-অব-পুলিশ” এর ও ।
* পুরুষ মানুষের (স্বামী) গা সব সময় নারীদের তুলনায় (স্ত্রী)গরম থাকে । তাই শীতকালে বুদ্ধিমতি স্ত্রীর উচিত তার পাশে শোওয়া কারন নাক ডাকাটাকে বাদ দিলে বিনে পয়সায় এরকম “পোর্টেবল হিটার” আর পাওয়া যাবেনা ।
*পুরুষ যখোন কোনও বাস্কেটবল টিমের মালিক হন তখোন প্রত্যেকটি “চিয়ার লীডার”দের গায়ের বসন ছোট হতে থাকে দিনকে দিন ।আর উল্টোদিকে প্লেয়ারদের “শর্টস” বড় আর ঢিলেঢালা হতে থাকে ।
* কোনও পুরুষ মানুষকে আপনি (নারী)যদি হটাতে চান তবে তার আত্মসম্মানে আঘাত না লাগিয়ে “গেট আউট” বা “ আমি তোমার মুখ দেখতে চাইনা” বলাটা বেশ সমস্যায় ফেলবে আপনাকে ।
আপনি (নারী) যদি সত্যিকার ভাবে তাকে হঠাতে চান এবং বুদ্ধিমতি হন ও একইসাথে পুরুষটির কাছে ভালো থাকতে চান তবে বলুন, “ আই লভ্ য়্যু । আই ওয়ান্না ম্যারী য়্যু । আই ওয়ান্না হ্যাভ ইয়োর বে.......” দেখবেন বাইন মাছের মতো সুড়ুৎ করে পুরুষটি ফুটে পড়েছে ।
* সমুদ্রের তীরে মানে “বীচে” পুরুষেরা কিভাবে এক্সারসাইজ করেন ?
তারা প্রতিবারই গভীর ভাবে শ্বাস টানেন আর ছাড়েন যখোনই একজন মেয়েকে বিকিনি পরা অবস্থায় হেটে যেতে দেখেন ।
*পুরুষ মানুষের “কন্শ্যানস্” বা চেতনা পরিষ্কার থাকে কেন ?
- কারন এটি সে কোনও সময়ই ব্যবহার করেনা ।
* পুরুষ মানুষ বেশী সুখে থাকে কেন ?
- কারন “অজ্ঞতা” ই আশীর্বাদ ।
* কোন দু’টি কারনে পুরুষেরা “ডোন্ট মাইন্ড দেয়ার ওন বিজনেস” করে ?
- কারন তাদের “মাইন্ড” ও নেই এবং “বিজনেস”ও নেই ।
*অবিবাহিত পুরুষেরা “স্মার্ট” মেয়েদের দিকে বেশী ঝুঁকে পরে কেন ?
- বিজ্ঞান বলে “ অপজিট এট্রাক্টস্” ।
*একজন নারী ৪০ বছর বয়সেও যখোন চিন্তা করে “হ্যাভিং চিলড্রেন”এর তখন একজন ৪০ বছর বয়সী পুরুষ কি চিন্তা করে ?
– “ডেটিং চিলড্রেন”
“বিয়ে করবোনা” এমোন ইচ্ছার পরেও একজন পুরুষ একজন নারীর পেছনে ঘুরঘুর, ছোঁকছোঁক করে কোন কারনে ?
গাড়ী চালানোর সদিচ্ছা না থাকলেও কুকুর গাড়ীর পেছনে পেছনে ঘেউঘেউ করে দৌড়ে যায় যে কারনে
২৫টি মন্তব্য ২৩টি উত্তর
আলোচিত ব্লগ
২৬ সালের এসএসসি পরীক্ষার ফলাফল: আমার বৈষয়িক ভাবনা
এবার এসএসসিতে ৬ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী ফেল করেছে। ২২৬ মাদ্রাসায় একজনও পাশ করতে পারেনি। স্কুল মাদ্রাসা মিলিয়ে মোট সাড়ে তিনশোর কাছাকাছি শিক্ষাপ্রতিষ্ঠানে একজনও পাশ করেনি, শতভাগ ফেল!
এ নিয়ে... ...বাকিটুকু পড়ুন
র-প্রধানের ঢাকা সফর: খবর শুনেই হাসপাতালে ভর্তি পাকিস্তানের হাইকমিশনার !

রসিকতা বাদ দিয়ে বলি, দুটি ঘটনাই সত্যি। বাংলাদেশে RAW এর প্রধান পরাগ জৈন এসেছেন এবং পাকিস্তানের হাইকমিশনার এখন হাসপাতালে আছেন। দুটি ঘটনা আসলে পরস্পরবিচ্ছিন্ন, একটার সঙ্গে আরেকটার কোনো... ...বাকিটুকু পড়ুন
ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!

ভেষজ চায়ের সঙ্গে আমার অব্যাহত প্রেম!
জীবনে অনেক কিছুই শেষ করেছি- কিন্তু ভেষজ চায়ের পরীক্ষা-নিরীক্ষা এখনও শেষ হয়নি!
সবুজ চা, লেবু-আদা-তেজপাতা, দারুচিনি, এলাচ-লবঙ্গ, গোলমরিচ, পুদিনা-রোজেলা, জাফরান, জেসমিন থেকে শুরু... ...বাকিটুকু পড়ুন
আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ মায়া

মানুষের জীবনে এমন কিছু মানুষ থাকে যাদের সঙ্গে সম্পর্কের কোনো পরিচয় দেওয়া যায় না। তাদের সঙ্গে ভালোবাসা থাকে, অথচ তাকে ভালোবাসা বলা যায় না। শ্রদ্ধা থাকে, অথচ শুধু শ্রদ্ধা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।