somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি কতোখানি “বুদ্ধিমান” পরীক্ষা করে দেখুন …..:((:((;)

১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনি কতোখানি বুদ্ধি মাথায় রাখেন তা মেপে দেখতে চাইলে এই ছোট ছোট প্রশ্ন কয়টির উত্তর দিতে চেষ্টা করে দেখতে পারেন……..

নীচে ৪টি প্রশ্ন দেয়া হ’লো এবং ১টি বোনাস প্রশ্ন । ঝটপট আপনাকে সবক’টির জবাব দিতে হবে । খাতা-কলম হাতের কাছ থেকে সরিয়ে রাখুন । প্রশ্নটি পড়তে সময় নিতে পারবেন কিন্তু উত্তর দিতে বেশী সময় নিতে পারবেন না , বোঝা গেছে ?



দেখা যাক, আসলেই আপনি কতোখানি বুদ্ধিমান………….
রেডী ?
দেন গো…………..

১ম প্রশ্ন
আপনি একটি দৌড়ে অংশ নিয়েছেন । চতুর্থ অবস্থান থেকে দৌড়ে এসে আপনি দ্বিতীয় অবস্থান ছাড়িয়ে গেলেন । এখোন আপনার অবস্থান কি ?

?
?

উত্তর – আপনি যদি মনে করেন, আপনি প্রথম হয়েছেন তা হলে আপনার বুদ্ধি নিয়ে একটু সন্দেহ দেখা দেবে । কারন আপনি কেবল দ্বিতীয় অবস্থানটি ছাড়িয়ে দ্বিতীয় অবস্থানটিই গ্রহন করেছেন মাত্র । ফার্স্ট হননি। B-)
নাউ, ট্রাই নট টু স্ক্রু নেক্সট টাইম ……. এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিন….. খেয়াল রাখবেন প্রথমবার যতো সময় নিয়েছেন দ্বিতীয় প্রশ্নে এতো সময় নিতে পারবেন না …… ও কে ?

২য় প্রশ্ন
যদি আপনি শেষের ব্যক্তিকে পেছনে ফেলতেন ? তবে আপনার অবস্থান কতো হতো ?

?
?
উত্তর – এবার যদি বলেন আপনি শেষ থেকে দ্বিতীয় অবস্থানে আছেন, তা হলে “স্যরি” । আবার ভুল করে ফেললেন । আমাকে বলুন, শেষের ব্যক্তিকে আপনি কিভাবে পেছনে ফেলবেন ? হাউ ?............
হতাশ করলেন । ভাবছিলুম আপনি বেশ চালাক । আপনাকে এখোন বুদ্ধিমান বলা যাবে কি ? :((

এবারে তৃতীয় প্রশ্ন
এটি আপনার জন্যে ছোট একটি অংক । কিন্তু একটু “ট্রিকি” বা জটিল বলতে পারেন ।আগেই বলেছি নো খাতা-কলম । অংক তো, মাথা দিয়ে করতে হবে । ক্যালকুলেটর ও চলবেনা । ওটা দুরে রাখুন আর মোবাইল ও “অফ” রাখুন ।
তৃতীয় প্রশ্ন

সংখ্যা ১০০০ নিন । এর সাথে ৪০ যোগ করুন । এবার এর সাথে আরো ১০০০ যোগ করুন এবং বাড়তি ৩০ যোগ দিন । যা পেলেন তার সাথে আরো ১০০০ যোগ করুন এবং বাড়তি ২০ যোগ দিন ।এবার যা দাঁড়ালো তার সাথে আরো ১০০০ যোগ করুন এবং বাড়তি ১০ যোগ দিন ।সর্বমোট কত হ’লো ?
/:)
৫০০০ হ’লো কি ? নাকি বেশী ?
উত্তর – সঠিক উত্তরটি ৪১০০ । বিশ্বাস না হ’লে এবারে ক্যালকুলেটর ব্যবহার করতে পারেন ।

আসলে আজকের দিনটিই আপনার জন্যে নয় মনে হয় । দেখা যাক, শেষ প্রশ্নটি আপনি পেরেও যেতে পারেন ।

চতুর্থ প্রশ্ন
মেরীর বাবার পাঁচ পাঁচটি মেয়ে ।

বড়টির নাম “ NANA” । দ্বিতীয়টি “NENE” । তৃতীয়টি “NINI” এবং চতুর্থটি “NONO” । পঞ্চমটির নাম কি ?
?
?
?
?
আপনার উত্তরটি কি “NUNU” ?
।।।
অবশ্যই “NUNU” নয় । তার নাম “মেরী” । প্রশ্নটি আবার ভালো করে পড়ুন ।
:P
ওক্কে, এবার বোনাস রাউন্ড । আমি নিশ্চিত নই, এটা আপনারা আগে থেকেই জানেন কিনা ।
তবু ও শুরু হোক – এক বোবা লোক গেছেন দোকানে টুথব্রাশ কিনতে । দাঁত মাজার ভঙ্গী করে আকারে ঈঙ্গিতে সে দেখালো তার কি চাই । সেলসম্যান তাকে সঠিক জিনিষটিই দিলেন ।

এবারে একজন অন্ধ এলেন দোকানে, তার একখানি “সানগ্লাস” চাই । বলুন কি ভাবে সে “সানগ্লাস”টি চাইবে ?
?
?
?
?
আপনার বুদ্ধির মতোই এক্কবারে সোজা । মুখ ফুটে বলবে………….

এবার কি বিদায় নেয়া যায় ??????????????????????????
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১১ দুপুর ২:০৪
১৫টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×